ইউজার লগইন

কথোপকথন

প্রচন্ড রকম রোমান্টিক কোনো মেয়ের সাথে যদি আত্মভোলা কোনো ছেলের প্রেম হয় তবে তাদের মধ্যকার কথোপকথন অনেকটা এমন হয়।

জানটা তুমি কি করছো?

-- বিড়ি ফুকি।

সারাদিন তোমার কোনো কাজ নাই? যখনই কল করি তখনই বিড়ি খাও।

-- কি করবো বলো কাজের সময় তো আর তুমি কল দাওনা!

ইয়ার্কি মারবা না! তোমার ইয়ার্কি দেখলে আমার গা জ্বলে!

-- ও আচ্ছা, আর কি কি দেখলে তোমার গা জ্বলে?

তোমার সবকিছু তে ই আমার গা জ্বলে!!

-- তাইলে তো তোমার এত্তো দিনে পুড়ে শীক হয়ে যাবার কথা।

সে তো তোমার সাথে সম্পর্কের পর থেকে প্রতিনিয়ত ই হচ্ছি।

-- তাই তো বলি তোমার গায়ের রং কেনো দিনে দিনে কালো হয়ে যাচ্ছে!!!

আবার ইয়ার্কি করে! মেজাজ খারাপ হয়ে যাচ্ছে কিন্তু।

-- মেজাজ খারাপ হওয়া ভালো , এতে মনের দুঃখ পুড়ে ছাই হয়ে উড়ে যায়।

তোমারে নিয়ে আর পারিনা। আচ্ছা তুমি কি কোনোদিনই সিরিয়াস হবা না?

-- কোন ব্যাপারে যেনো সিরিয়াস হওয়া লাগবে?

কেন আমাদের ভবিষ্যতের ব্যাপারে , রিলেশনের পরিনতির ব্যাপারে।

-- ও আচ্ছা , ওইটা নিয়ে তো আমি সিরিয়াস।

তাই! নাকি? কবে থেকে?

-- এই যে এখন থেকে।

তাহলে চলো আগামী শুক্রবার মুভি দেখিতে যাই।

-- আচ্ছা বেচেঁ থাকলে যাবো।

কেন মরার নোটিশ পেয়ে গিয়েছো নাকি?

-- না তা পাইনি৷ কিন্তু বাচার গ্যারান্টি ও তো পাইনি৷

আচ্ছা বাদ দাও। গতকাল বসুন্ধরায় গিয়েছিলাম।

-- হুম।

তোমার জন্যে দুটো শার্ট কিনেছি। আগামীকাল অফিস থেকে ফেরার সময় নিয়ে যেও।

-- আচ্ছা।

শুধু আচ্ছা? খুশি হওনি?

-- গিফট পেলে কে অখুশি হয়?

তুমি আসলেই একটা আজব প্রানী। আমি ভেবেই পাইনা কিভাবে তোমার প্রেমে পড়লাম।! !!!!

-- আমিও সেটা ভাবি

থাক আপনার এত্তো কিছু ভাবা লাগবে না। এখন শুয়ে থাকেন রেস্ট নেন। আমি যাই মা ডাকছে।

-- আচ্ছা ঠিক আছে। ভালো থেকো।

বাই , লাভ ইউ এ লট।
-- মি টু। বাই।

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন
১

তানবীরা's picture


Big smile Big smile Big smile

২

ননসেন্স's picture


মজা

৩

আহসান হাবীব's picture


ভাই, এইডা কি নিজের---------

৪

ননসেন্স's picture


কমু না Tongue Tongue
আগে টেকা দেন তারপরে কমু Silly

৫

অতিথি's picture


ভালো। দারুন ভাবনা।

৬

ননসেন্স's picture


ধইন্যা পাতা

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

ননসেন্স's picture

নিজের সম্পর্কে

পৃথিবীতে দুই ধরনের মানুষের কষ্ট কম, এক মহাপুরুষ আর দুই নির্বোধ । মহাপুরুষ হওয়া সম্ভব নয় বলে আজ আমি নির্বোধ ।
আমি একজন বোকা মানুষ । তবুও এইটা বুঝি যে, যুদ্ধ নয় তর্কই এনে দিতে পারে প্রকৃত সমাধান ।