অভ্র ৫.০.৫ পাবলিক বেটা ১। আরো সহজ, আরো সুন্দর, আরো দ্রুত!
অভ্র'র প্রতি আমার ভালবাসা আজীবনের। অভ্র না থাকলে কখনো কম্পিউটার এ বাংলা লিখতে পারতাম না। আমরা বন্ধু সহ নানা ব্লগের সদস্য হয়ে কেটে যাচ্ছিল কাল। এক লাইনও লিখতে পারি নাই কোথায়ও, এমন কি মন্তব্য করতে যেতাম না। অভ্র'র কথা জানলেও বাংলা টাইপের ভয়ে (অভ্রকে তখনো পুরা জানা ছিল না, তার পর 'বিজয় কাগু' ভীতি) ছিলাম ভীত!
এমনি সময় বন্ধু মেজবাহ যায়াদের একটা লেখায় (যতদূর মনে পড়ে নির্মল সেন নিয়ে) বাংলিশ মন্তব্য লিখেছিলাম (হয়ত সইতে না পেরে) এই আমরা বন্ধুতে! রায়হান ভাই কি একটা মন্তব্য করে বসেন। ব্যস, আর যাই কই, মাথায় জিদ চেপে গেল। বাংলা শিখতেই হবে। সারারাত অভ্র নিয়ে কাটিয়ে দিলাম। ইংরেজী টাইপ করলে বাংলা হয় বুঝে গেলাম আর ইংরেজীতো ভাল টাইপ করতে পারি! পরদিন আরো চেষ্টা করলাম। বাহ বেশ তো! বন্ধু মেজবাহকে নিয়ে লিখলাম একটা কবিতা(! কিছু হয় নাই)।
আমরা বন্ধুতে প্রথম পোস্ট - কাছাকাছি এপ্রিল ১৮, ২০১০ - ৬:৫৯ অপরাহ্ন! তারপর এপ্রিল ২৮, ২০১০ - ৫:৩২ অপরাহ্ন পোস্ট করলাম গুলনাহার-সাহাবউদ্দিন নামা। প্রতি লাইনে ছিল বানান ভুল, টাইপিং অজ্ঞতা। কিন্তু এরপর আর পিছে তাকাইনি, বাংলা টাইপ করেই যাচ্ছি! হা হা, অফিসের নোটিশ পত্রও টাইপ করছি! ৫/৬ টা ব্লগেও আছি।
![]()
আজ সকালে অভ্র'র নূতন ভার্সানের খবর পেলাম। সাথে সাথে নামিয়ে নিলাম। আজ সারা দিন নূতন অভ্রে টাইপ করছি। ফাটাফাটি হয়েছে। আরো সহজ, আরো সুন্দর, আরো দ্রুত! ধন্যবাদ অভ্রকে, বানান সাজেশন বা চেক করে দেয়ার জন্য।

অভ্র প্রেমিকরা, নূতন অভ্র নামিয়ে নিন - এই লিঙ্ক থেকে।





অভ্রের দীপ্তি ছড়িয়ে পড়ুক আরো।
মুকুল ভাই, খুবই সুন্দর হয়েছে। মেহদী ভাই ও তার দলের জন্য রইল শুভ কামনা।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
ধন্যবাদ পুরা যায় অভ্র পরিবারে। এমন খাসা জিনিস একদম ফ্রি! এমন ত্যাগ আজ কাল যুগে কে করে!
নতুন অভ্রের লে আউট কি পরিবর্তিত?
মামুন ভাই, আমি ফনেটিক টাইপিস্ট! আশা করি কেহ জানলে জানাবেন। কেমন আছেন?
ধন্যবাদ উদরাজী।
মেঘ ভাই, আপনাকেও শুভেচ্ছা। আরো আগে অভ্র জানলে ভাল হত।
@মামুন আজিজঃ না, ফোনেটিক আগের মতোই। ইউনিবিজয়ও দেখা যাচ্ছে, যদিও আমি ব্যবহার করি না।
অভ্র নতুনটার সব ভাল, লোগোটা বাদে
ভাঙ্গা পেন্সিল ভাই, ধন্যবাদ।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
তানবীরাপা, শুভেচ্ছা। আপনি বাংলা লিখায় কোন সফটওয়্যার ব্যবহার করেন।
অভ্রের কারণেই বাংলায় আমার অস্তিত্ব।
তবে আমি অভ্র ৩.১ নিয়ে মহা সন্তুষ্ট আছি, আমার আর কোন আপডেট লাগবে না। মাঝে একবার ৪ ভার্সনে গিয়ে এ-কার সমস্যায় পালিয়ে এসেছি।
নীড় সন্ধানী ভাই, আমি উইন ৭ এ অভ্র ব্যবহার করি/করে আসছি। কই কোন সময় পাই নাই। আমার দেখা ভাল সফটওয়্যার গুলোর মধ্য অভ্র অন্যতম। অভ্র ৫.০.৫ পাবলিক বেটা ১ কে আমার কাছে মনে হচ্ছে আরো সহজ, আরো সুন্দর, আরো দ্রুত! শুভ কামনা।
কে জানে কেন, আমি ৩.১ দিয়ে আরামে কাজ করতে পারি। আপডেট নিলেই দেখি সমস্যা হয়। এ-কারগুলোতে দুইবার চাপ দিতে হয়। অবশ্য অভ্র ৫.০৫ দেখিনি এখনো। ট্রাই করে দেখতে হবে।
দ্রুতগতির বাংলা টাইপিং শেখানোর জন্য অভ্রের প্রতি কৃতজ্ঞতা। আমার পক্ষপাত ইউনিবিজয়ের প্রতি। তবে ব্যবহার করি অপনাবাংলা
সিস্টার, আপনার 'অপনাবাংলা' টা জানার ইচ্ছা রইল।
আমার লাইফে প্রথম বাংলা টাইপিং ছিল সামহোয়্যারইনের ফনেটিক। তখন ঐটাতেই বেশী স্বাচ্ছন্দ বোধ করতাম। তবে অভ্র ব্যবহার করে আরো বেশি মজা পেয়েছি...নতুন ভার্সনটা ট্রাই করব এখন। ধন্যবাদ পোস্টের জন্যে
ব্লগে সামুতে আমিও আছি, অনেক আগে থেকে। কখনও লিখা বা কমেন্ট করতে পারি নাই। অভ্র জানার পর, গত কয়েক মাসে অনেক আলতু ফালতু লিখে ফেলেছি! শুভেচ্ছা।
আপনি যখন ভাল করে বাংলা লিখতে পারতেন না, তখন দুর্দান্ত লিখতেন। যেমন গুলনাহার।তারপর অভ্র জানলেন। লেখার সেই মজা হারাইয়া ফালাইলেন। আফসুস। কেমনে অভ্ররে সাপোর্ট করি কন।
মাসুম ভাই, লেখালেখি করে ব্লগে টিকে থাকা সহজ কাজ নয়! অফিসে ১০ ঘন্টা ডিউটি ও অফিসে আসতে যেতে ৩ ঘণ্টা সব মিলিয়ে যে আপনাদের লেখা গুলো পড়তে পারি তাতেই ধন্য। শখের তোলা নাকি আশি টাকা! আর এ জন্য মাঝে নিজের নামটা জানান দেয়ার জন্য একটা চেষ্টা করি। অন্য কিছু নয়। আপনারা যে সহ্য করেন, তাতেই মহা খুশি!
শুভ কামনা।
অবশ্য সাহাদাত ভাইও এ কথার সুন্দর উত্তর দিয়েছেন। এই ব্লগীয় এ্যকশন-রিএ্যকশন, মানে মিথস্ক্রিয়াটা খুব ভালো লাগে।
মীর ভাই, আপনার লেখা পড়ে আজকাল কমেন্ট করতে পারি না, সাহস হয় না। অনেক সুন্দর।
মন্তব্য করুন