রাংটিয়া, সমতল ও পাহাড়ীয়া এলাকা।
বাংলাদেশের শেরপুর দিয়ে ভারত বর্ডারে কাছাকাছি একটি জায়গার নাম রাংটিয়া। সমতল ও পাহাড়ীয়া এলাকা। পাহাড় ভাগাভাগিতে আমরা অনেক কম জায়গা পেয়েছি। পাহাড়ীয়া এলাকার বেশীর ভাগ এলাকাই ভারতের! পাহাড়ের গাছপালা ও পরিবেশ দেখতে চাইলে আপনি রাংটিয়ায় গিয়ে গজনীতে যেতে পারেন। ঢাকা থেকে খুব ভাল রাস্তা। ময়মনসিংহ, শম্ভুগঞ্জ হয়ে আপনি সরাসরি রাংটিয়া চলে যেতে পারেন। দিনে যেয়ে দিনে ফিরে আসা সম্বব, তা না হলে নালিতাবাড়িতে এক রাত কাটিয়ে পরদিন মধুটিলা ইকোপার্ক দেখে ফিরতে পারেন। টাওয়ারের উপর উঠে বিশুদ্ব হাওয়া খেতে খেতে মনটা এমনিতে চাঙ্গা হয়ে যাবে।

বন্ধুদের নিয়ে বের হয়ে যান।

ছোট ছোট বাজার পেরিয়ে আপনি ছুটে চলবেন।

ট্রাফিকভাইদের কর্ম ব্যস্ততা।

পথে থামিয়ে চা পান করতে পারেন।

চা'র সাথে বিস্কুট, মন্দ নয়।

রাংটিয়া! খুবই মিস্টি নাম। কিন্তু কেন এ নাম তা জিজ্ঞেস করেও জানতে পারি নাই।

পড়ন্ত বিকেলে গাছপালার উপরিভাগ।

যতদুর চোখ যায় শুধু গাছ আর গাছ, মাঝে মাঝে সমতল ভুমি।

অনেকই এখানে আসেন।

পিকনিক পার্টির জন্য ভাল ব্যবস্থা।

এই টাওয়ারে উঠে আপনি দূরপাণে চেয়ে থাকতে পারেন।

ফিরে আসার সময় শেরপুর থেকে রসমালাই নিয়ে ফিরতে পারেন, দামে সস্তা কিন্তু খুবই স্বাদের।





ব্লগটা এখানে লিখে অন্য ব্লগে পোস্ট করে দিলাম। এ ধরনের পোস্ট এখন আমরা বন্ধুতে এখন মানাবে না। এখন পিকনিকের ছবির/ বিশ্লেষণ ধর্মী পোস্ট গুলো জম্বে বেশ। তুবও থাক। যদি কেহ দেখে!
সুন্দর ছবি।
আচ্ছা ছবির মাপ কতো দিসেন?ছবি পোস্ট করার সময় খালি ভুল হয়ে যায়।
কাকা, ছবি রিসাইজটা একটু বুঝে করা উচিত। চলিত নিয়মের অংকের মত। আপনার মুল ছবির দের্ঘ্য প্রস্থ আগে জেনে নিয়ে সে অনুসারে কমাবেন, তা হলে ছবি ছোট করলেও সুন্দর কমবে না।
আমি দেখেছি এধরনের বাংলা ব্লগে ৫০০ বাই ৩৩৩ ছবি বেস্ট ফিট হয়। তবে অটো রিসাইজে ৩৩৩ জায়গায় ৩৭৫ হলে ছবি ভাল দেখায়। ছবি গুলোতে মানুষের মুখের ক্লোজআপ ছবি নেই বলে আমি ৫০০ বাই ৩৩৩ ই রেখেছি।
তাই নাকি?দেখি একটা ট্রাই মেরে

তাইতো।
ধন্যবাদ।
কাকা, আর কতদিন বাকী!
ছবি সুন্দর হয়েছে। কিন্তু ধন্যবাদ কই! হা হা হা।।
সরি, ধন্যবাদ পরে চোখে পড়ল।
ভাল থাকুন।
রাংটিয়া যেতে মন চায় । মন চায় বেড়াতে যেতে, যে কোন জায়গায়, যে কোন সময় । সুযোগ হয়না । সংগী পাইনা, কেউ আমাকে সাথে নিত যদি ! আহা, আমাদের দেশটাতে কত কিছু আছে দেখবার মত, কিছুই দেখা হল না ।
আমরা আড্ডাবাজি করি। লোকে আমাদের খারাপ বলে (!)। আমার বন্ধু অনেক, আমার স্ত্রীও আমাকে ছাড় দেয় না। কিন্তু ভাল বন্ধু থাকলে অনেক ভাল সময় কাটানো যা। অনেক বিপদ থেকে বাঁচা যায়।
আসুন, যে কোন সময়।
মন্তব্য করুন