শাশ্বত সত্য কে মনে আছে ?
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মরণব্যাধি অ্যানকোলাইজিং স্পন্ডিলাইটিস রোগে আক্রান্ত শাশ্বত সত্যর কথা মনে আছে ? ২০০৮ সালে শাশ্বত’র জন্য সারা দেশের ব্লগাররা এগিয়ে এসেছিলেন। বিশেষ করে সাম হয়ার ইন এবং আমার ব্লগের ব্লগারদের সহযোগিতা আর সারা দেশের মানুষের ভালোবাসায় সেবার দেশ বিদেশ থেকে সর্বমোট ১৫ লাখ টাকা সংগ্রহ করা হয়। শাশ্বতকে ভারতে নিয়ে গিয়ে সে টাকায় চিকিৎসা দেয়া হয়। চিকিৎসকরা বলেছেন, চিকিৎসার পরবর্তী ধাপ ৬ মাসের মধ্যে শেষ করতে। সেজন্য প্রয়োজন ছিলো প্রায় ২০ লাখ টাকা। এত টাকা কোথায় পাবে শাশ্বত বা তার স্কুল মাস্টার বাবা ? দুই বার রাজশাহীতে কনসার্ট করতে গিয়েও রাজনৈতিক আর প্রশাসনিক জটিলতার জন্য তা করা সম্ভব হয়নি। দিন দিন শাশ্বত’র শারীরিক অবস্থা খারাপের দিকে যেতে থাকে। অবশেষে, শাশ্বত চিকিৎসা সহায়তায় পাশে এবার এসে দাঁড়ালেন রাজশাহীর মেয়র। ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সাড়ে সাত লাখ টাকার সহায়তা অর্থ গত রোববার বিকেলে শাশ্বত ও তার বাবা-মা’র হাতে তুলে দেন।
শাশ্বত এখন শুধু আর সাংবাদিকতা বিভাগ বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যেই নেই, সে এখন সারাদেশের মানবতাবাদী মানুষের প্রিয় পাত্র। তার বিভাগ তাকে বাঁচাতে কয়েক দফা নানান উদ্যোগ হাতে নিয়েছে। ইতোমধ্যে সবার সহযোগিতা আর ভালোবাসায় প্রথম দফার কাজ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় দফায় ২০ লাখ টাকা হলে বেঁচে উঠবে এই অদম্য মেধাবী। সাড়ে সাত লাখ টাকা দিলেও অচিরেই মোট ১০ লাখ টাকার ব্যবস্থা করে দেবেন বলে মেয়র আশ্বাস দিয়েছেন। এছাড়াও এমূহুর্ত্যে শাশ্বত চিকিৎসা তহবিল নিয়ে কাজ করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক জনাব সাজ্জাদুল ইসলাম বকুল জানিয়েছেন, ঢাকার কিছু ব্যাংক থেকে দেয়া আর্থিক সহযোগিতা মিলে বর্তমানে প্রায় ১৫ লাখ টাকার মত যোগাড় হয়েছে। এই টাকাসহ যত দ্রুত সম্ভব শাশ্বত কে ভারতে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়া হবে। পাশাপাশি চিকিৎসার প্রয়োজনীয় বাকী টাকা সংগ্রহের জন্য তিনি শ্রীঘ্রই ঢাকায় আসবেন। ইতোমধ্যে দু’একটি সংস্থার সাথে মৌখিক কথা হয়েছে বলেও জানান জনাব বকুল।
যারা শাশ্বতকে চিকিৎসার জন্য সহযোগিতা করতে চান, তাদের জন্য :
শাশ্বত চিকিৎসা সহায়তা, অ্যাকাউন্ট নং ৩৪২৬০৪৯৮, অগ্রণী ব্যাংক লিমিটেড, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা
saswota chikitsa_sohayota A/C No- 135-101-33705, swift code : DBBL BD DH 100, Dutch-Bangla Bank Limited





যার নাম শাশ্বত, সে কি করে আমাদের ছেড়ে যাবে!!
ছেলেটার জন্য বড় বেশি কষ্ট হয়.........
শুভকামনা রইলো
দ্রুত সুস্থ হোক শাশ্বত .........
শাশ্বতের জন্য শুভকামনা রইলো।
সমষ্টিগত কোন উদ্যোগ নেয়া যায় কি না..
ঝধংড়িঃধ ঈযরশরঃংধথঝড়যধুড়ঃধ অঈ হড়: ১৩৫-১০১-৩৩৭০৫, ঝরিভঃ ঈড়ফব: উইইখ ইউ উঐ ১০০, উঁঃপয-ইধহমষধ ইধহশ খরসরঃবফ
এটা কি বুঝলাম না
শ্বাশতের জন্য শুভকামনা
ওটা ইংরেজি লেখা ছিল। ঠিক করে দিয়েছি।
শ্বাশতের জন্য শুভকামনা
শুভকামনা রইলো
কেমনে ভুলবো। তাঁর জন্য চেষ্টা কিছু হলেও করেছিলাম। সুস্থ্য হয়ে উঠুক।
হ, মাসুম ভাই। সেসব দিনগুলোর কথা খুব মনে পড়ছে। আমরা সবাই প্রায় প্রতিদিন শাশ্বত'র জন্য মিটিং করছি... টাকা তুলছি। বসুন্ধরা শপিংয়ের সামনে হাত পেতেছি...
দেশি বিদেশি ব্লগাররা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন... কোনো এক ব্যবসায়ীর কাছ থেকে আপনি যোগাড় করে দিলেন মোটা অংকের টাকা... তারপর সব টাকা এক করে শাশ্বতদের বাড়িতে যাওয়া... কত স্মৃতি... কত ঘটনা
শাশ্বত দ্রুত ভালো হয়ে উঠুক...
আন্তরিক শুভকামনা রইলো।
মন্তব্য করুন