আমি অমুক এই মর্মে শপথ করছি যে...
সাঈদের পিকনিক সংক্রান্ত পেচ্ছাপেছি পোস্টটা বেশ জমে উঠেছে।
আমি ব্যস্ত মানুষ, সময় পাই না। তারপরও আড্ডা, পিকনিক আর
পেচ্ছাপেছির কথা শুনলে শরীরের মধ্যে কেমন জানি প্রতিক্রিয়া শুরু হয়ে যায়।
আমি সময় বের করে ফেলি। তো যা বলছিলাম...
ছোটদের, বড়দের, সকলের... অনুরোধ, আবেদন আর নিবেদনের পাশাপাশি
মুঠোফোনে এসএমএস এসবের কারনে একটু সময় বের করে নেবার ব্যাপারে
চেষ্টা করে সফল হয়েছি। অতএব,
প্রিয় ভাই, বোন, বন্ধুরা-
আমি অমুক এই মর্মে শপথ করছি যে, আগামী ডিসেম্বর মাসের যে কোনো
শুক্রবার সবার সম্মিলিত সিদ্ধান্তের প্রেক্ষিতে এবি বন্ধুদের বাৎসরিক পিকনিকের
জন্য যে স্থান নির্ধারিত হবে- তার সাথে আমি সম্পৃক্ত থাকবো এবং
পিকনিকটি সম্পূর্ণভাবে সফল করার জন্য আমার তরফ থেকে যা যা করার
তা অবশ্য আমি সুচারুরুপে সম্পন্ন করবো।
বিশেষ দ্রষ্টব্য: এই পোস্টে পেচ্ছাপেছি মন্তব্যের পাশাপাশি সবাইকে ৩ টি বিষয়
উল্লেখ করার জন্য আমার তরফ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি।
১. নাম নিবন্ধন নিশ্চিত করা
২. তারিখের ব্যাপারে প্রস্তাব করা
৩. পিকনিকের স্থান প্রস্তাব করা





মেসবাহ ভাই কি জয় ।
ভাই, প্রতি জেলায় আপনার বন্ধু আছে, আপনিই খোঁজ দ্যা সার্চ দিতে পারবেন ভালো পিকনিক স্পটের। তবে শীতলক্ষ্যার কাছে পন্ডা গার্ডেন না কি জানি আছে, আরেকটাও আছে পিকনিক স্পট, ঐদিকে গেলে ভাল হয়। নদীর ধারে পিকনিকের মজাই আলাদা। উত্তরা -টঙ্গী দিয়ে গেলে রাস্তা ও অল্প, নতুন ব্রীজ হয়েছে, পূর্বাচল সিটি হইতেছে ঐদিকে।
আর যদি ঢাকার আশে পাশে নদীর পাড়ে কারো বাড়ী থাকে সেখানেও যাওয়া যায়, ঘরে তো কেউ থাকবে না , সামান্য সময়ের জন্য আর মহিলা আর বাচ্চাদের প্রসাধনের জন্য একটু দরকার।
২৪ তারিখ, শুক্রবার, পিকনিকের তারিখ টুটুল বলছে, আমার স্মর্থন আছে কারন ২৫ তারিখ বন্ধ, বাসায় একদিন রেস্ট নিতে পারবো।
নাম নিবন্ধিত করলাম ( কিন্তু কেন করলাম, বুঝলাম না
)
, মেসবাহ ভাই, পেচ্ছাপেচ্ছির কথা শুনলে কি শরীরে কি প্রতিক্রিয়া হয়, যদি একটু জানাতেন।
যাক শেষমেশ মেসবাহ ভাই কবুল বলছে।আলহামদুলিল্লাহ.....
নিবন্ধন করলাম ফর ২৪ডিসেম্বর ... তবে সাঈদ এর পোষ্টেও মনে হয় আরও ১০/১৫ জন নিবন্ধিত।
পিকনিক কপালে নাই তো কি হয়ছে।এর জন্য কিছু কাজ তো করে দেয়া যায়।পরে কইলাম এই পিকনিকের পিছনে আমারও অবদান আছে।
১।সাঈদ ভাই
২।ঈশান মাহমুদ
৩।মাসুম ভাই
৪।মেসবাহ ভাই
৫।শাওন
৫।জয়িতা
৬।মুক্তবয়ান
৭।নাজমুল হুদা
৮।আশফাকুর
৯।নাহিদ ভাই
১০।রশীদা আফরোজ
১১।ধ্রুবতারা
১২।উদরাজী কাকা।
ধন্যবাদ কাকা, এবার ওয়াইফ নিয়ে যেতে পারব না বলেছি। এটা দেখে অনেকে কি সব বলছে! বিবাহিত পুরুষ গুলো যদি বিবাহিত পুরুষদের পিছনে লাগে তবে এ দুঃখ কই রাখি! কাকের গালে কাকের ঠোকর! আমি মাঝে মাঝে বলে ফেলি এই আমার দোষ কিংবা গুন!
যাই হোক, এবার আমার ওয়াইফকে নিতে পারছি না এ জন্য যে তিনি আগামী ডিসেম্বর মাস পুরাটাই (জানুয়ারীর মাঝামাঝি পর্যন্তও হতে পারে) আমার শ্বশুর বাড়ী তথা আখাঊড়া বেড়াবেন! ওনার ছোট ভাইয়ে বিবাহ হতে পারে!! পাত্রী নির্বাচন ও নানাবিধ!
আমার শান্তি পাবলিকের সইবে কিনা জানি না!
যাই হোক, এবার আমার ওয়াইফকে নিতে পারছি না এ জন্য যে তিনি আগামী ডিসেম্বর মাস পুরাটাই (জানুয়ারীর মাঝামাঝি পর্যন্তও হতে পারে) আমার শ্বশুর বাড়ী তথা আখাঊড়া বেড়াবেন! ওনার ছোট ভাইয়ে বিবাহ হতে পারে!! পাত্রী নির্বাচন ও নানাবিধ!
আহ ! লাইনগুলান পইড়া কী যে শান্তি পাইলাম... বেচারা ! গতবারের পিকনিকটাই মাটি ছিল...।তাইলে ওই কথাই রইলো, এইবার আমরা বান্ধবী লৈয়া পিকনিকে যামু...
এত সাহস আমার নাই!!!!!
গুলনাহাররে পিকনিকে নেন এবার। ঝাপাঝাপি লাফালাফির সুযোগ করে দেওয়া হবে।
আপনার সাহসের তারিফ করি!!
তার মানে আমরা শিখলাম, বিবাহিত পুরুষের প্রতিশব্দ কাক!
আমার সাথে একজন বন্ধু থাকবে।
বন্ধুর ছবি দিয়েন আগে
নিবন্ধনের ওয়েটিং লিস্টে আছে এখনো যারা যারাঃ
১৩. টুটুল
১৪. নাজ
ঋহান
১৫. হাসান রায়হান ভাই
১৬. জেবিন
১৭. ফারজানা
১৮. বাফড়া
১৯. বোহেমিয়ান
২০. রন
২১. ইভু
২২. মামুন ম আজিজ (উইথ উইপ??)
২৩. বিষাক্ত মানুষ (উইথ উইপ??)
২৪. মুকুল
২৫. ফিরোজ কবির
২৬. বৃত্তবন্দি
২৭. সোহেল কাজী
২৮. নজরুল ভাই , নুপুর
ভাইজান ছোট্ট একটা ভুল করছেন আমাগো ধ্রুবতারা হচ্ছে প্লাস্টিক আপা থুক্কু ফারজানা আপা।
ওহ, ভুল টা মিসটেক হইয়া গেছে
২৯. আপন আঁধার
৩০. আইরিন
৩১. রশীদা আফরোজের বন্ধু
৩২ গৌতম (??)
৩৩. অনিকা
৩৪. ভাস্কর (??)
৩৫. ................
আমি কি যামু
অহনও বুঝতাছিনা 
সবাই বলেন, 'আলহাদুলিল্লাহ্!' পিকনিক আনন্দের হোক। ফটুক দিতে ভুলবেন না মিয়াভাইয়েরা..
ধুরো! কিরামটা লাগে
'আলহামদুলিল্লাহ' পড়েন গো 
আছি। লীডার মেসবাহ ভাই ডাক দিছে এর পরে কোনো কথা আছে! তবে মেজাবাহ দাদা ভাই, আপনে কিন্তু চাইর্পাচঁটা বান্ধবী নিয়া যাইবেন কিন্তু।
মেসবাহ বাই আপ্নে এগিয়ে চলেন...
আম্রা আছি আপ্নার সাথে
কিছু বিষয় জরুরী...
১. চাঁদা দেয়ার শেষ দিন....
২. চাঁদার পরিমান ....
৩. গাড়ী বুকিং দেয়া...
৪. ভেন্যু বুকিং দেয়া...
৫. খাবারের আনুষাঙ্গিকতা সম্পন্য করা...
আমি চাচ্ছি, যারা যারা যাবেন তাদের একটা তালিকা সম্পন্ন হোক
ভেনুটা ফাইনাল হোক
তারিখ : ২৪ ডিসেম্বর, শুক্রবার মোটামুটি ফাইনাল
লোকজনের অংশগ্রহনের উপর ভিত্তি করে গাড়ির ব্যবস্থা করা হবে।
এ ব্যাপারে আগ্রহীরা আগামী শুক্রবার বসা যেতে পারে (ছবির হাটে বা পাবলিক লাইব্রেরিতে)
বসার পর খাবার এবং চাঁদার পরিমান ফাইনাল করা হবে
আমি কি সত্যিই যেতে পারবো?
এটা কিন্তু একান্তই আপনার ইচ্ছা...
সময় এবং সুযোগ দুটোই যদি আপনার পক্ষে থাকে ... তাহলে যাবেন না ক্যান?
আপনি গেলে আমাদের ভাল লাগবে...
দাদা , সপরিবারে চলে আসেন। ২৪-২৫ তো বন্ধ ।
২৫ তারিখ আবার আমার শহীদ দিবস, বুঝতেছি না পারবো কিনা
আমারো
বলেন কি! বড় দিনে শহীদ আপনিও?

হ

দেখেন না .. ওই দিন জাতীয় ভাবে শহীদ দিবস পালনের জন্য ছুটি দেয়া হয়
মজাই তো, ভাবীরে নিয়ে চলে আসেন, পিকনিকেই আমরা এখানে জাতীয় ভাবে আপনার আর টুটুলের শহীদ দিবস পালন করি
শহীদ দিবস দীর্ঘজীবি হউক।
শহীদ দিবস দীর্ঘজীবি হউক।
১।সাঈদ ভাই
২।ঈশান মাহমুদ
৩।মাসুম ভাই
৪।মেসবাহ ভাই
৫।শাওন
৫।জয়িতা
৬।মুক্তবয়ান
৭।নাজমুল হুদা
৮।আশফাকুর
৯।নাহিদ ভাই
১০।রশীদা আফরোজ
১১।ধ্রুবতারা
১২।উদরাজী কাকা
১৩. টুটুল
১৪. নাজ
ঋহান
১৫. হাসান রায়হান ভাই
১৬. জেবিন
১৭. ফারজানা
১৮. বাফড়া
১৯. বোহেমিয়ান
২০. রন
২১. ইভু
২২. মামুন ম আজিজ (উইথ উইপ??)
২৩. বিষাক্ত মানুষ (উইথ উইপ??)
২৪. মুকুল
২৫. ফিরোজ কবির
২৬. বৃত্তবন্দি
২৭. সোহেল কাজী
২৮. নজরুল ভাই , নুপুর
২৯. আপন আঁধার
৩০. আইরিন
৩১. রশীদা আফরোজের বন্ধু
৩২ গৌতম
৩৩. অানিকা
৩৪. ভাস্কর
এর মধ্যে কারা কারা ২৪ ডিসেম্বর ২০১০, শুক্রবারের এবি পিকনিকে যেতে পারবেন না... নাম বলেন। অন্য যারা যেতে পারবেন তারাও নাম বলেন... সময় বেশি নাই। ম্যালা কাম আছে। অনেক কিছু গোছাইতে হইবো।
আমি হাজির।
স্বল্প ব্যয়ের চিন্তা-ভাবনা দেখে একটু ভরসা পাচ্ছি । যাতায়াতের সময়টাও যাতে কম লাগে তা খেয়াল করলে ভাল হয় । শরীর যদি না বিগড়ায়, আর যে সব বিপত্তি নিয়ে আমার বর্তমান জীবন, তার অতিরিক্ত কিছু না ঘটলে আমি আছি ।
এইখান থেকে কমপক্ষে ৫জন ঝইড়া পরবো... সো আপ্নে ২৯ জন কাউন্ট করেন।
তামিলগড় কিরম হয়? আমার কাছেতো সৌন্দর্য্য লাগে
আমার মনে হয় আর্থিক দিক থেকে ভাবলে তালিমঘরই ভালো। আবার নিজেদের মতো করেও ব্যবহার করা সম্ভব। গণ পিকনিজ স্পট আমার পছন্দ হয় না। তালিমঘর একটু দূরে হয়তো, তবে বাস জার্নিতে কি আমরা কম মজা করছিলাম?
কাউকে কাউকে চাকার উপর বসতে না দিলেই হইলো
জায়গা সোন্দর হৈলে একাধিক বার দেখায় সোন্দর লাগবো না কেন? এডা মান্তার্লাম্না!
গন পিকিনিকি স্পটি আসলেই ভাল্লাগেনা, একমত!
থাক, তুমি এইবার চাকার উপর না বসে সিটের উপর বইসো...
ভাঙ্গা পেন্সিল এর নাম দেই নাই, গতবার পিয়াল ভাই গেছিল স্পরিবারে , এইবার কি যাবে ? নাজনীন আপাও যেতে পারে । কম বেশী ৩৫ ধরে রাখি, সেফ সাইদে থাকা যাবে।
তালিমঘরে এবার গেলে ভালো লাগবে না আর। মেসবাহ ভাইয়ের ল্যাব এইডে কোন বড়লোক , বাগান বাড়ী ওয়ালা ডক্টর নাই আর ? ????
মানলাম। ভাল লাগবে না। তবে দুটি বিষয় দেখা প্রয়োজন। যেমন, যদি ফ্রি স্পট আর পাওয়া না যায় তাহলে খরচ অনেক বেশি পড়বে। যেহেতু আমরা মানুষ কম ফলে অনেকের জন্য সেই খরচ বেশি হতে পারে। সুতরাং যদি খরচের কথা না ভাবেন তাহলে যে কোনো ভাল জায়গার নাম বলুক সবাই। দ্বিতীয়ত, মেসবাহ ভাই বলুক বা আর কেউ কি বলবেন কোনো ফ্রি জায়গার কথা?
সবাই মতামত দিন.....
হুমম, ফ্রী ব্যাপারটা, কস্ট এর ব্যাপারটা আমিও চিন্তা করছি। আমিও খুঁজছি ফ্রী বা সস্তার মধ্যে কোন জায়গা। যার যার সাধ্য মত খুঁজে দেখি। মেসবাহ ভাইয়ের নাকি নুহাশ পল্লীতে পরিচিত আছে, মেসবাহ ভাই কিছু করতে পারবে কি না, দেখি।
মেসবাহ ভাই বিভিন্ন জায়গায় পাত্তা লাগাইছে... আশা করছি মেসবাহ ভাই আবার তামিলগড় এর মত চমৎকার কোন নতুন জায়গায় আমাদের নিয়ে যাবেন।
মেসবাহ ভাইয়ের সার্বিক সফলতা কামনা করছি
আমি চাটগাঁ থাকি
তাতে কী ! বেশি ব্যস্ত থাকলে রাতের ট্রেনে চেপে চলে আসবেন। আবার রাতের ট্রেনে চলে যাবেন... এতে শরীরে ভ্রমনের ধকল পড়বে না... কত দিন দেখা হয়না, চলে আসুন
সিরাজী, পারলে চইলা আইসেন, আপনারে দেখার খুব ইচ্ছা। অবশ্য...আগামী ১৪-১৫ তারিখে ফ্যামিলী সহ চিটাগং যাওয়ার ইচ্ছে আছে।
ঈশান আপনার মন্তব্য লাইক করলাম।
চাটগাঁ এলে রিং দিয়েন।
রুবাইয়ের নাম বাদ পইড়া গেছিলো ......
নাম বাদ পড়ুক, সমস্যা নাই। রুবাই বাদ না পড়লেই হয়... (আল্লাহ তুমি ওর বা তার জ্বর দিও না...
)
যাইতে মন্চায়
১১ আর ১৭ নং একই মানুষ!!... 8)
২৮নং এর সাথে কেন? নুপুরতো এবি'রই মানুষ... সাথে নিধি'রে যোগ করেন, :D
ছায়ার আলো (বৌ, কইন্যা সমেত যদি ছুটি পায়!!)
শীতের কুকিল শামীম উকিল জানাইছে সেও যাইতে ইচ্ছুক! দেখা যাক আসে কিনা
আর বলতে এসে দেখি সাঈদভাই রুবাইয়ের কথা বলেই দিসে ...
তো হিসাবে কয়জন হলো?
কয়জন?
মেজবাহ ভাই, নিজেরে গুইনেন মনে কৈরা, আপনের নাকি গোনার সময় নিজেরে গুনতে মনে থাকেনা?
অনেক ব্যস্ততা এবং ঝামেলা এবং বাস্তবতার সাথে গলাগলি করতে করতে বিচ্ছিন্ন থাকি অন্তর্জাল থেকে অনেকখানি।
তবুও পিকনিকের কথা শোনা মাত্র সাড়া না দিয় মন পারলনা।
আছি যাব......সর্বাত্মক প্রচেষ্টা থাকছেই।
বউ এর পরীক্ষা শেষ হবে কি না ঐ সময় জেনে নিয়ে তার ব্যাপারে বলতে পারব।
আপাতত আমাকে ইনক্লুড করা হোক।
আমি আছি!
নতুন করে বোহেমিয়ান আর শামীম নাম লেখাইলো। তাইলে দেখা যাইতেছে মোটামুটি ৩৫-৪০ জন হৈবো। আইজকা/কাইলকার মইধ্যে আশা করি ভেন্যু একটা পাওয়া যাইবো।
তারপরও আসেন,এ ব্যাপারে আগ্রহী সবতে মিল্যা আগামী শুক্রবার বসি (ছবির হাটে বা পাবলিক লাইব্রেরিতে)
বসার পর খাবার এবং চাঁদার পরিমান ফাইনাল করা হবে
মেসবাহ, দেখা হবে (আগামী শুক্রবার) ছবির হাটে...।
'ছবির হাট'টা কোথায় ? আমি তো ভাই জায়গাটা চিনিনিা । দয়া করে লোকেশনটা জানাবেন ?
শাহবাগে চারুকলার উল্টাদিকে ছবির হাট।
ধন্যবাদ হাসান রায়হান । আগামী শুক্রবারে ক'টার সময় ওখানে যাব?
৪ টার মধ্যে চলে অসবেন...
ভালো প্রস্তাব।
মেসবাহ ভাই সারাক্ষন দৌড়ের ওপর কেনো থাকেন? উনি কি চোর না পুলিশ?
নাম লেখাইলাম।
সোহেল কাজী একটা ভেন্যুর খোঁজ দিল। বর্ণনা শুনে পছন্দ হইছে। সমস্যা হল, ভাড়া দিতে হবে ১০ হাজার টাকা... এইটা অসম্ভব আমাদের জন্য। অন্যরা কী বলেন ?
সবাই পাত্তা লাগান। বিনে পয়সায়/সামান্য পয়সায় কোথায় ভাল স্পট পাওয়া যায়। নাহলে ডাক্তার সাবের তামিলঘর'তো রইলোই...
আপনের শ্বশুর বাড়ির কাছে না?
হ, তো ?!
দ-অ-শ হা জা র টাকা । তা'হলে খাওয়া বাদ - শুধু যাওয়া আর আসা । বন ভোজনে ভোজন বাদ, শুধুই বন দেখা আর ফিরে আসা । চড়ুইভাতিতে চড়ুই খাকবে, ভাত নাই ।
যদি কেউ একটা স্পট স্পন্সর করতো ! আফসুস ...
নাম লেখাইলাম, লীনা।
লীনা, তুমি এখানে অতিথি ! অবাক হইলাম।তাড়াতাড়ি ঢু্ইকা পড়ো...।
মন্তব্য করুন