ইউজার লগইন

? ! ? !!!!

হাসি স্বাস্থ্যের জন্য ভালো, আসুন
হাসি...

অফিসে প্রতিদিন সকালবেলা ১০ টি পত্রিকা পড়া আমার প্রথম কাজ। এর মধ্যে রয়েছে-কালের কন্ঠ, সমকাল, প্রথম আলো, যুগান্তর, ইত্তেফাক, আমাদের সময়, নয়া দিগন্ত, আমার দেশ, জনকন্ঠ, ডেইলি স্টার। আজ সকালবেলায়ও যথারীতি পত্রিকা পড়ছিলাম। গত পরশু দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রনামধারী সন্ত্রাসীদের হাতে ছাত্রদলের সভাপতি, প্রক্টরসহ আরো কিছু ছাত্র আহত হয়। পরের দিন (গতকাল) সব কটি জাতীয় দৈনিকে পিস্তল হাতে একজন সন্ত্রাসীর ছবি ছাপা হয়। আজ প্রায় সব কটি পত্রিকায় অস্ত্রহাতের সেই সন্ত্রাসীর পরিচয় ছাপা হয়। তার নাম পাশা। ঢাকা কলেজের সম্মান ক্লাসের ছাত্র সে। ছাত্রদলের রাজনীতির সাথে সন্ত্রাসী হিসেবে প্রত্যক্ষভাবে জড়িত।

আজকের একটি পত্রিকার হেডলাইনে এসে চোখ আটকে গেলো...। সেটির শিরোনাম হচ্ছে- অস্ত্রহাতে ছাত্রলীগ কর্মী। পাশে সেই সন্ত্রাসী পাশার অস্ত্রহাতের ছবিটা ছাপা হয়েছে। অর্থাৎ পত্রিকাটি তার পাঠকসহ (আমি বিশ্বাস করিনা, কোনো সুস্থ-স্বাভাবিক বোধসস্পন্ন পাঠক নিজের টাকা দিয়ে এই পত্রিকাটি কিনে পড়ে। ফ্রি পেলেও কতজন পাঠক এ পত্রিকাটি পড়ে সে ব্যাপারে আমার সন্দেহ আছে...) সারা দেশের মানুষদের জানাতে চায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্ত্রহাতে যে যুবকটি সেদিন মহড়া দিয়েছিলো-
সে ছাত্রদলের নয়, ছাত্রলীগের সন্ত্রাসী।

প্রিয় পাঠক, পত্রিকাটির নাম জানতে ইচ্ছে করছে না আপনার ? এটির নাম আমার দেশ...

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

টুটুল's picture


হেডিং এ প্লাস :)

সাঈদ's picture


আসলেই এদের গুরু রা যেমন ভাঁড় , এই পত্রিকা ওয়ালারাও তেমনি ভাঁড়।

হাস্যকর।

নজরুল ইসলাম's picture


এইসব দেইখা এখন আর হাসিও আসে না।

তানবীরা's picture


সেটাই হাসি না কান্না পায়।

কাঁকন's picture


khik khik khkik

জ্যোতি's picture


কথা হইলো অফিসে অাপনার কাম নাই কেন?দশটা পত্রিকা পড়তে পড়তে ত দিন চলে যায়।তারপর অাবার চুরি করে ফেসবুক, ব্লগ।বুঝছি অাপনি অামার চেয়ে ফাঁকিবাজ।

বিষাক্ত মানুষ's picture


আপনারে কি পত্রিকা পড়ার জন্য টেকা দেয় অপিষ থিকা ?
আমার একটা এরুম চাক্রি দর্কার

মেসবাহ য়াযাদ's picture


পত্রিকা পড়ার লাইগা টেকা অবশ্যই দেয়...

কাঁকন's picture


অনলাইনে

এখন জন সদস্য ও জন অতিথি অনলাইনেঅনলাইন সদস্য

দুই দুইটা মেসবাহ য়াযাদ !!!!

১০

মেসবাহ য়াযাদ's picture


খাইছেরে ! ভুউউউউত !!!

১১

অদিতি's picture


য়াজাদ ভাই, ক্যামনে দুইবার আইলেন বলেন না ভচ।

১২

মেসবাহ য়াযাদ's picture


আমি না, আমার ভুত....

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মেসবাহ য়াযাদ's picture

নিজের সম্পর্কে

মানুষকে বিশ্বাস করে ঠকার সম্ভাবনা আছে জেনেও
আমি মানুষকে বিশ্বাস করি এবং ঠকি। গড় অনুপাতে
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি।
কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
কন্যা রাশির জাতক। আমার ভুমিষ্ঠ দিন হচ্ছে
১৬ সেপ্টেম্বর। নারীদের সাথে আমার সখ্যতা
বেশি। এতে অনেকেই হিংসায় জ্বলে পুড়ে মরে।
মরুকগে। আমার কিসস্যু যায় আসে না।
দেশটাকে ভালবাসি আমি। ভালবাসি, স্ত্রী
আর দুই রাজপুত্রকে। আর সবচেয়ে বেশি
ভালবাসি নিজেকে।