পিকনিক সংক্রান্ত ব্রেকিং নিউজ...
অবশেষে পোলাপাইনের বিশেষ অনুরোধে আমি ক্যাপ্টেনের দায়িত্ব নিলাম আবারো (প্রথমবার নিছিলাম সুর্য উৎসবে, সে প্রসঙ্গে আর কথা না বলি)। সব অকর্মার দল। কিয়ের বলে পিকনিক করবো ! মাগার কামে নাইমা দেখি সবতের বিয়াপক অভিজ্ঞতা এই ব্যাপারে !
সবতে সব কাম কৈরা দিছে। আমি খালী যা যা করছি :
১. আপন টাকা দিয়া কিনা অকটেন পোড়াইয়া, নিজের মটর সাইকলে লৈয়া মিরপুর দুয়ারিপাড়া গিয়া একখান বাস ঠিক করলাম
২. সকালের নাস্তার জন্য প্রয়োজনীয় সকল দ্রব্য ক্রয় করে প্যাকেট করার ব্যবস্থা করলাম
৩. দুপুরে খাবারের জন্য গোশত, মোরগ/মুরগী, সবজী, কোমল পানীয়, থাবার পানি, থালা, বাটি, চামুচ, ডেকচি ইত্যাদি এবং যিনি রাঁধিবেন সেই বাবুর্চি ঠিক করেছি
৪. বিকালে খাবার জন্য সামান্য নাস্তার আয়োজন করেছি
৫. যেই স্থানে গিয়া পিকনিক পার্টি আড্ডা দিবো, বিড়ি খাইবো, আন্ডা-বাচ্চা পোলাপাইন দৌড়-ঝাঁপ দিবো, সেই জায়গাটা বিনা পয়সায় ঠিক করছি
বাকী সব কাম অন্যরা করছে...
যারা যারা যাইবো কৈছে :
১. মাসুম ভাই (গণ দুলাভাই)
২. রায়হান ভাই
৩. টুটুল
৪. টুটুলের ইস্ত্রী নাজ
৫. বিমা
৬. অবিবাহিত মুক্লা
৭. উদরাজী
৮. উদরাজীর বউ
৯. উদরাজীর বিচ্ছু পোলা
১০. নজরুল
১১.নজরুলের একমাত্র বউ
১২.জয়িতা
১৩.সাঈদ
১৪.বৃত্তবন্দী শুভ
১৫.লাল দরজা হেলু ভাই
১৬.পথিক মামুন
১৭. নাহিদ
১৮.মাথামোটা
১৯.লীনা দিলরুবা
২০.জেবীন
২১.জেবীনের সুন্দরী বান্ধবী (শুনছি...)
২২.আইরিন সুলতানা
২৩.আইরিন সুলতানার সুন্দরী বান্ধবী (শুনছি...)
২৪.জামাল ভাস্কর
২৫.অমি রহমান পিয়াল
২৬.অমি রহমান পিয়াল ভাবী
২৭.রনি
২৮.রনির ৭/৮ জন বন্ধু
২৯.লীনা ফেরদৌসী ওরফে পিছলা লীনা (তার ভাবীসহ যাইতে পারে....সিদ্ধান্ত নিতাছে। সবতে দোয়া কৈরেন, যাতে ৫ তারিখের আগে সিদ্ধান্ত নিতে পারে...)
২৯. আমি...
সব মিল্যা ৪০ জনের মত। আশা করতেছি, শুক্কুরবার সকাল ৮ টা ৩০ মিনিটে শাহবাগ যাদুঘরের সামনে এবং সকাল ৯ টায় সংসদ ভবন (রাজধানী উচ্চ বিদ্যালয়ের সামনে) থেইকা আমরা রওয়ানা হমু...
আমগো গন্তব্য জানেনতো ?
ঢাকা থেকে কালিয়াকৈর বাজার পার হৈয়া টাঙ্গাইল রোডের ডানপাশে গোরাই ৩ রাস্তার মোড় থেইকা ডানদিকে সখিপুর রোড। সখিপুর রোড ধৈরা ১২ কিলোমিটার গেলে হাঁটুভাঙ্গা বাজার। এই বাজার পার হৈয়া তক্তারচালা বাজার। তারপর.... আমের চারা বাসস্ট্যান্ড.... সেইখান থেইকা বামে তামিলঘর হৈলো গিয়া আমগো আড্ডাখানা.... হয়রান হৈয়া গেছি। এট্টু জিরাইয়া লৈই.....





সব অকর্মার দল

হ, জমিদার সাব। অাপনের কতাই ঠিক, সব অকর্মার দল
নো ইস্ট নো ওয়েস্ট
মেজবাহ য়যাদ ইজ দ্যা গ্রেটেস্ট
এইভাবে পাবলিক প্লেসে গালি না দেই... বহুত কষ্টে নিজেরে কন্ট্রোল করলাম....
ব্রেকিং নিউজ সাজানো গোছানো পরিপাটি হৈছে..
হৈতেই হৈবো। ক্যাপ্টেন বইলা কথা...
মেসবাহ ভাই জিন্দাবাদ ।
তবে অনেকের নামের সাথে ব্যাচেলার এর প্রতিশব্দ থাকলেও আমার নামের ক্ষেত্রে তেমন নাই........আমি কি তবে ব্যাচেলার নই?
সবতে কান খুইলা শুনেন, পথিক মামুন কিন্তু ব্যাচেলর...
যাক শান্তি...................এইবার আমি চিন্তামুক্ত
আনন্দফূর্তি করে সহিসালামতে ফেরত আসেন। ফি আমানিল্লাহ্।
@পথিকদা- শুধু মুকুলের নামের আগে উপাধি যুক্ত। আপনি, বিমা, সাঈদসহ আরো কেউ কেউ বঞ্চিত। এইখানে কোন সূক্ষ্ণ কারচুপি আছে কিনা দেখেন।
হ, জমিদার সাব। অাপনের কতাই ঠিক, সব অকর্মার দল
হুম রতনে রতন চেনে
ব্রেকিং নিউজঃ পিকনিক পিছাইছে, আগামি শুক্কুরবার হইবো।
একমত। সব অকর্মার দল। হাছাই।
খুশী তো মেজবাহ ভাই?
বাকী কাজগুলাও ঠিক কইরা কইয়েন।

ইয়াজাদ ভাইজান ডোনেশন লিনা আফার নাম না দেওনে তিব্ব দিককার
ছিঃ চি ছিঃ
দুর বেটা কানা, তাইলে ১৯ নম্বর সিরিয়ালের নামটা কার ?
আহা, আমি জানলেই তো সব কাজ কৈরালতে পার্তাম...।আফসুস.....
মেসবাহ ভাই জিন্দাবাদ ।
অবিবাহিত মুক্লা না লিখা চিরকুমার মুক্লা লিখা দেন
কাঁকনের বাড়া ভাতে ছাই দিছি কিনা কখনো- চিন্তা কৈরাও বাইর কর্তে পার্তেছি না! এইরাম অভিশাপ ক্যাম্নে এগ্জন আরেগ্জনরে দিতারে, বুঝে আসে না!
কাঁকন কি চিরকুমারী?!!
গণ-দুলাভাই আপা ব্যতীত যাচ্ছেন দেখা যায়। ঘটনা ক্লিয়ার করেন, কোন্ এক বালিকা বলে ৯বচ্ছর পর দেশে আসছে, উনি এইখানে কার বান্ধবী হিসাবে আছেন?
গণ-দুলাভাই মাসুম ভাইয়ের ৫ তারিখের টোটাল কর্মকান্ড নিয়ে কোনো মন্তব্য না করি...




এইসব বইলা পার্পাইবেন্না জনাব, কানু গ্রুপ তদন্ত করিবেক...
পিকনিকে গিয়া কষ্ট কইরা খাইলাম.........এইটা কি কোন কাজ না?
মন্তব্য করুন