হাস্যময়ী মেয়েটা
মেয়েটারে আমি অনেক লাইক করি। আমি যখন আরিফ জেবতিকের কল্যাণে সামুতে ব্লগিং শুরু করি- তখন তার সাথে আমার পরিচয়। সেটা সরাসরি নয়। নেটে মানে ব্লগে। আমার লেখায় মাঝে- সাজে সে এসে কমেন্টস দিয়ে যেত। সে বা তারা তখন হিট ব্লগার। আমি নতুন, নাদান মানুষ। ব্লগিং বুঝার চেষ্টা করতেছি। সেসময় তার চমৎকার একটা প্রো-পিক ছিল। মেয়েটা বরাবরই লিখতো কম। কিন্তু প্রচুর কমেন্ট করতো। তার প্রায় সব লেখাতেই একটা দুঃখ দুঃখ ভাব থাকতো। তবে তাকে দেখলে সেটা বুঝা যেতো না একদম। সারাক্ষণ হাসতে থাকা মেয়েটা...।
সামু এখন ইতিহাস আমার কাছে। এক সময় বাংলা ভাষার এক নতুন ব্লগ এল। নাম: আমরা বন্ধু। সেখানে নতুন করে ব্লগিং শুরু আমার। সে সুবাদে মেয়েটার সাথে সরাসরি দেখা কোনো এক আড্ডায়। দিনক্ষণ আজ আর মনে নেই। তারপর... ইতিহাস। আমাদের এবির বন্ধুদের কত শত আড্ডা ধানমন্ডি ৫ নম্বরের ফুচকার দোকানকে কেন্দ্র করে। মাঝে-মাঝে ল্যাবএইডের ক্যাফেতে সবাই মিলে খিচুড়ি খাওয়া। কখনো বসুন্ধরার ৮ তলায়, কখনো ছবির হাটে। আমাদের আড্ডাটা চলছিলোই। আমার প্রিয় আনেক কজন ব্লগারের সাথে সরাসরি দেখা হয় এসব আড্ডায়। আমি বর্তে যাই।
তারপর বিভিন্ন সময়ে দেখলাম, ঢাকার বিভিন্ন গলিতে বড় বড় ভবন উঠলো। অথচ সামান্য মুটিয়ে যাওয়া ছাড়া মেয়েটার আর কোনো পরিবর্তন চোখে পড়েনি আমার। সদা হাস্যময়ী মেয়েটি আগের মতই রইলো। একদিন জানলাম ছবির হাটের আমাদের এক ছোট ভাইয়ের চাচাতো বোন মেয়েটি। শুনে আমি পুলকিত হই। সম্পর্কটা আরেকটু গভীর হয়- ওর সাথে। সম্বোধনের অবনতি এবং সম্পর্কের উন্নতি হয় আমাদের। আপনি থেকে তুমি পার হয়ে তুইতে এসে ঠেকে।
সেই মেয়েটার ভারী দুঃখ। তার কুংফু নায়ক থাকে সাত সমুদ্দুর তের নদীর ওপারে। আর মেয়েটা এই পারে। এই কূলে আমি, আর ওই কূলে তুমি টাইপ বিরহ আর কী ? আসুন ভাই বোনেরা, আজকের এই ঐতিহাসিক দিনে আমরা সেই মেয়েটার জন্য দোয়া করি। ও যেনো দ্রুত সাত সমুদ্র পাড়ি দিতে পারে বা কুংফু হিরো যেনো এই দেশে ফিরে আসে। মেয়েটা যেনো সবসময় এখনকার মত হাস্যময়ী থাকে। বিধাতা তাকে সুখি করুন।





আমিন!...
ওস্তাদ তাকে সুখী করুক। বানের মতো সুখ এসে জীবন ভরে উঠুক কানায় কানায়...
ঠিকানা দেন মেসবাহ ভাই। কানে বড়ঁশী লাগায়ে সাত সমুদ্দুর তের নদীর এই পাড়ে নিয়ে আসি।
জন্মদিনের শুভেচ্ছা হাস্যমুখী মেয়েটাকে।
...মেরিকার কোনো এক শহরে থাকে জানি। আরতো কিছু জানিনা ভাইস্তা
আরে 'মেরিকান' বাদ। দেশি পোলা দেইখা হাস্যমুখীর বিয়া দিয়া দেন। আমরা হৈ চৈ করি একদফা।
সুপার লাইক মীর
হাস্যমুখী কী বলে
হাস্যমুখী কি নিজে নিজে বলবে? তাও এরুম খোলা ময়দানে। আশ্চর্য ভাইজান!!! আপনে এইটা কি বললেন?
লীনা আপুকে দায়িত্ব দেন, তার মতামত বের করার জন্য। আর আমরা একটা পোলা (অগ্নিগোলক ধরনের) খুঁজি চলেন।
jodio shorome kalo meye beguni hoichi tobu mir er sathe tibro sohomot.eye mane baki katha mir boluk.amar lojja lage
এই কমেন্টটার একটা বাংলা বর্ণমালা ভার্সন দিয়েন...রীতিমতো বান্ধাইয়া রাখনের মতোন কমেন্ট। নিশ্চিত কইরা বলতে পারি এরচে ভালো কমেন্ট এই বছরে আর পামু না।
আহা! মধু!
গরমটা শেষ হইলেই অ্যারেঞ্জ কইরেন লীনা...তাইলে প্রাণ খুইলা খাওন যাইবো,,,সেই যে কবে কিছু ভালোমন্দ খাইছি মনেও পড়তেছে না।
আমারো ভাল্লাগছে জয়িতা'পুর এই কমেন্টটা। এবি'র ডেভেলপার টিমের কাছে কমেন্ট লাইকের অপশন আমরা অনেক দিন থেকেই চাইতেসি। আজকে বলতে চাই, এটা থেকেই কমেন্ট লাইক অপশনটা চালু করে দেয়া হোক।
আর লীনা আপুর হইলোটা কি?? দেখা দেয় না ক্যান?
সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের প্রথমের দিকে কইরেন।
কেবল এপ্রিল!! সেপ্টেম্বর তো অনেক দূর! রাসেল ভাই আরো আগে দেশে আসেন।
্মীর, এইকালে রাসেলের কিছুমিছু করার কথা তুলেন, দেখবেন সুপারম্যানকে বুড়াআঙ্গুল দেখায়ে এপ্রিলেই দেশে হাজির হবে!
মীরের অগ্নিগোলক খোজাঁর কমেন্ট আর হাস্যময়ীর বাংলিশ কমেন্টে লাইক দিয়া গেলাম!
লীনাকে শুধু পাত্র খোঁজার সময় মমতাজের ঐতিহাসিক গানটা মরে রাখন লাগবো-
".... পোলাতো নয় যেনো আগুনেরই গোলারে...."
হাহাহাহাহাহ জয়ীতার কমেন্ট এ সুপার লাইক।
আমার কাছে একটা পাত্র আছে, তারে জয়ীতাও খুউব পছন্দ করে। জনগন বললে আমি কাজ শুরু করতে পারি
ইয়ে মানে আমি আর কিছু বলব না । বিরাট লজ্জার ইমো হবে (বাঙালী মেয়েরা লজ্জাবতী তো তাই)
ঘটক আফা, আগে পাত্ররে জিগান - এইরম মেজাজি মেয়েরে বিয়া করবো নাকি!
মেজাজি! জয়িতা হল শান্ত-ভদ্র-নম্র ইত্যাদি ইত্যাদি এক্টা মেয়ে
অ! আপ্নে এইসব মিছা কথা কইয়া ঘটকালি করেন!!!! ভালু ভালু!

জয়িতার বিয়ে
এই বিষয়টার কি ফয়সালা হইলো? আমারে অন্ধকারে রাখলে ভালো হপে না কিন্তু বলে দিচ্ছি
এখনও বিদ্যুৎ আসে নাই মীর ?
বিদ্যূৎ আসচে কিন্তু অন্ধকার কাটে নাই মেসবাহ ভাই।
টর্চ কিনেন। বাজারে ভালো ভালো টর্চ পাওয়া যায় আজকাল
উফ্! এই লুক্টারে নিয়া আর পারা গেলো না। বলি জয়িতা'পুর পাত্র কি আপনে খুঁজবেন নাকি খুঁজবেন্না?
ভাঙ্গানী দিলে মেয়েরা বিষন্ন হওয়া ছাড়া কি বা আর করে!
শুভ জন্মদিন
হাস্যময়ী মেয়েটিকে 
শুভ জন্মদিন সেই হাস্যময়ী কুকড়া চুলের মেয়েটিকে
জন্মদিনে বিবাহ নিয়া আরোচনা কবিরা গুনাহ, কারণ তাতে বার্থডে পার্টিটা মিস হয়ে যাইতে পারে!
কামাল ভাইয়ের কথা শুইন্যা দুঃখে চোক্ষে পানি আইসা গেলো, আবার গরমে সেই পানি চোক্ষেতেই শুকাইয়া গেলো
স্যার আঙ্কেলের মন্তব্য সমর্থন করলাম
ক্যাপ্টেন আগে কও, স্যার না আঙ্কেল ?
যিনি স্যার তিনিই আঙ্কেল
স্যার হৈলেই আংকেল হৈতে হৈবো- এমন কোনো কথা আছে। তাছাড়া কামাল ভাইয়ের কী এমন বয়স হৈছে যে, তুমি হেরে আংকেল কৈবা ? এইটা ঠিক না ক্যাপ্টেন
বয়সের কারণে কইতাছি কে কৈল? মুরুব্বীরে শ্রদ্ধা করে বলতে পারি না, নাকি

হাস্যময়ী মেয়েটাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা!
শুভ জন্মদিন
জন্মদিনের শুভ কামনা আপু।
এই নিয়া তিনবার , কেক কিন্তু ৩ পিস চাই।
শুভ জন্মদিন, সদাহাস্য আপি কে..
দোয়া করি,
হাসি যেন কখনো না হারায়..
হাস্যময়ীরে হেপ্পী হেপ্পী বাড্ডে

মেসবাহ ভাই আমার খুবই পছন্দের একজন মানুষ যাকে আমি পছন্দ করি, শ্রদ্ধা করি। চারপাশের অনেককেই আমি ব্যপক পছন্দ করি, তারা সেটা, জানে, বোঝেও। সবার জন্যই অফুরন্ত ভালোবাসা। মেসবাহ ভাই এর লেখা পড়ে সংকোচ লাগছে কারণ আমি আসলে সাদামাটা- ঘোড়ারডিম টাইপ মানুষ। একটু না অনেকখানি মুটিয়েছি কিন্তু! আর বড় ভাই হয়ে কুংফু জানে ছেলেরে পছন্দ করলেন? এই দু:খ কই রাখি!
যারা কমেন্ট করলেন সবাইকে অনেক অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য ভালুবাসা।
এত্তোক্ষনে বুঝছি! মেসবাভাই কার কথা কয়! জ্যাকি চ্যান না ইদানিং আম্রিকা থাকে! কুংফু জানা! জ'ইয়ে জ্যোতি, জ'ইয়ে জ্যাকি!!
হ, 'জ' তে জেবীন
'জ' তে জামাই...
এতো রাইতে একটা প্রশ্ন মাথায় আসলো, আইচ্ছা লাস্যময়ী মানে কি?
লাস্যময়ী মানে গ্ল্যামারাস
হ। রাসেলের মাথায় এই প্রশ্নই তো আসপে। রাসেল তো কার লাগি জানি খালি কসমেটিক কিনে!
রাসেল আপুদের জন্য কি কিনতেছে? লিস্ট কই?
রাসেল, আমি না তোমারে খিচুড়ি খাওয়াছিলাম... আমার লাইগা 'মনপছন্দ' জিনিস আইনো...

তয় সেই গিফট জানি 'হলুদ' রংয়ের হয়
দাদাভাইয়ের দুঃখের ইতিহাস পড়তে পড়তে
শুভ জন্মদিন জয়িতা আবারো এখানে
কেক এর দাবী করলাম না, দুমাসে কেক বাসি হয়ে যাবে।
আমাকে তুমি খিচুড়ি খাইয়ে দিও, ল্যাব এইড না জানি কোথায়, ঐখানে
জাতীয় দুলাভাইরে বিয়াপক মিস করতেছি
আমিও মিস করতেসি। মাসুম ভাই কই? উনাকে ছাড়া তো ঘটনা ঘটানো সম্ভব হবে না।
মীরের লগে একমত। মাসুম ভাই হৈলো গিয়া ''অঘটনঘটনপটিয়সি" টাইপের মানুষ।
শুভেচ্ছা যাদেরকে মিস করেন তাদের জন্য!
হায় হায় এই পোস্টেতো ইতিহাসের পর ইতিহাস রচিত হইছে
বাঁচলাম, আমি ইতিহাসের ছাত্র না

আমার বৌ ইতিহাসে পড়তো মাগার হে ব্লগিং করেনা
শুদ্ধ মেয়ে জ্যোতিকে জন্মদিনের শুভেচ্ছা
ব্লগ জীবনে এইটাই মনে হয় আপনার সবচেয়ে নির্ভেজাল এবং শালীন কমেন্টস... সাধু সাধু !!
এত সুন্দর কথাটা আমার জন্য প্রযোজ্য হতে পারে না। সংকোচ লাগে।
শুদ্ধ বলে কিছু নাই মাসুম ভাই। এটা ছদ্মবেশও হতে পারে। বিভ্রান্ত হৈয়েন না। তাছাড়া আমি আগাগোড়াই ভুলত্রুটিতে ভরা মানুষ।
মিস বিনয় বানু

মেয়েটা কুংফু নায়ক নিয়ে একটা লেখা দেবার সাহস যোগাড় করুক।
মন্তব্য করুন