ইউজার লগইন

শাশ্বতরা এমনি করে ভালো থাকুক

কাল শাশ্বত আমার অফিসে আসার কথা ছিল। রাস্তায় জ্যামের কারনে আসতে পারেনি। কারওয়ান বাজারে একুশের টিভির সামনে অপেক্ষা করছিল আমার জন্য। অফিস থেকে ওকে দেখতে গেলাম। ওকে দেখে আমি হতভম্ব। জড়িয়ে ধরলাম বুকে।

এই আমাদের শাশ্বত। যে কীনা এখন দিব্যি হাঁটতে পারছে। একা একা চলে এসছে রাজশাহী থেকে। শরীরে এখনও সমস্যা আছে ওর। আগামী মাসে আবার ভেলরে যাবে ডাক্তার দেখাতে। তারপরও ওর চোখে ঝিলিক দিচ্ছে স্বপ্ন। ও একটা পত্রিকায় কাজ করতে চায়। পড়াশুনাটাও চালিয়ে যাচ্ছে নিয়মিত। আগামী বছরে ওর অনার্স ফাইনাল।

মনে পড়ে গেল রাজশাহীর সেই দিনের কথা। শাশ্বতদের বাড়িতে গেলাম আমরা কজন ব্লগার। ওর চিকিৎসার জন্য মানুষের কাছে হাত পেতে কিছু টাকা তুলেছিলাম আমরা। সে টাকা দিতেই আমাদের রাজশাহী যাওয়া। তখন কী যে অবস্থা ছিল শাশ্বতর। সারাদিন বিছানায় শুয়ে থাকতো আর যন্ত্রণায় কাতরাতো। তারপর কত দিন ওর সাথে কথা হয়েছে আমার। কালকেই ওকে প্রথম দেখলাম। আমার মনটা খুশিতে ভরে উঠলো।

শাশ্বত ভালো আছে- ভাবতেই ভালো লাগছে। আজ সেসব নাম না জানা মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানাই- যাদের একটু একটু সাহায্য আর সহযোগিতায় আজ ছেলেটি হাঁটতে পারছে। পড়াশুনা করতে পারছে। সেসময় আমরা- এই ‌'নাস্তিক ব্লগাররা' উদ্যোগ নিয়েছিলাম বলেই আজ নতুনরুপে জীবন চালিয়ে যাচ্ছে শাশ্বত। জয় হোক জীবনের। শাশ্বতরা এমনি করে ভালো থাকুক।

ভালো থাকুক রাসেলরা। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। আমাদের সহযোদ্ধা 'নাস্তিক ব্লগার'। আমাদের ক্ষমা করো তোমরা। কিছুই করতে পারিনি তোমাদের জন্য...

পোস্টটি ১৭ জন ব্লগার পছন্দ করেছেন

আরাফাত শান্ত's picture


আমাদের ক্ষমা করো তোমরা। কিছুই করতে পারিনি তোমাদের জন্য...

অতিথি's picture


ও এই অবস্থায় আছে শুনে ভাল লাগল। আরও অনেকের জন্য এগিয়ে আসুক ব্লগ।(রেটিং- সামহোয়ারইন)।

শওকত মাসুম's picture


শাশ্বত আরো এগিয়ে যাক।
রাসেলদের জন্য কিছুই করতে পারলাম না

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Sad

নিভৃত স্বপ্নচারী's picture


শাশ্বতরা এমনি করে ভালো থাকুক

টুটুল's picture


এই ‌'নাস্তিক ব্লগাররা' উদ্যোগ নিয়েছিলাম বলেই আজ নতুনরুপে জীবন চালিয়ে যাচ্ছে শাশ্বত। জয় হোক জীবনের। শাশ্বতরা এমনি করে ভালো থাকুক।

সাঈদ's picture


ভালো থাকুক শাশ্বত

তানবীরা's picture


ভালো থাকুক রাসেলরা। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। আমাদের সহযোদ্ধা 'নাস্তিক ব্লগার'। আমাদের ক্ষমা করো তোমরা। কিছুই করতে পারিনি তোমাদের জন্য...

জ্যোতি's picture


আনন্দের কথাগুলোর মাঝেও ক্ষোভ আর কষ্টের ছোয়া । আমাদের ভালোবাসায়ই থাকুক শ্বাশত, রাসেল ভাইরা । আর তো কিছুই করতে পারি না Sad

১০

উচ্ছল's picture


ভালো থাকুক রাসেলরা। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। আমাদের সহযোদ্ধা 'নাস্তিক ব্লগার'। আমাদের ক্ষমা করো তোমরা। কিছুই করতে পারিনি তোমাদের জন্য...

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মেসবাহ য়াযাদ's picture

নিজের সম্পর্কে

মানুষকে বিশ্বাস করে ঠকার সম্ভাবনা আছে জেনেও
আমি মানুষকে বিশ্বাস করি এবং ঠকি। গড় অনুপাতে
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি।
কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
কন্যা রাশির জাতক। আমার ভুমিষ্ঠ দিন হচ্ছে
১৬ সেপ্টেম্বর। নারীদের সাথে আমার সখ্যতা
বেশি। এতে অনেকেই হিংসায় জ্বলে পুড়ে মরে।
মরুকগে। আমার কিসস্যু যায় আসে না।
দেশটাকে ভালবাসি আমি। ভালবাসি, স্ত্রী
আর দুই রাজপুত্রকে। আর সবচেয়ে বেশি
ভালবাসি নিজেকে।