এই পোস্টটা খুলতে নিশ্চিতভাবেই সবাইকে ভীষণ বেগ পেতে হবে
ছবি তোলা, ছবি ঘাঁটাঘাটি করা এসব শখের বশে করি। শুনেছিলাম শখের তোলা নাকি লাখ টাকা। যেহেতু সাঈদ ভাই'র দেয়া মধ্যবিত্তের সংজ্ঞায় পড়ি না (কারণ আমার গাড়ি-ফ্ল্যাট নাই, রিসোর্টে বেড়াতেও যাই না), তাই আমার শখের মূল্য নিতান্ত দুই-চার-পাশশো টাকার বেশি হবে না। তাই বলে ছবি নিয়ে ঘাটবো না? ঘাটবো তো বটেই। একটু বড় বড় সাইজের ছবি জোগাড় করেছি। যাতে পোস্ট লোড হইতে খানিকটা সময় বেশি লাগে। এর কারণ অতিথিকে নিজের বাসায় একটু বেশিক্ষণ আটকে রাখা।
০১. পেছনে আগ্নেয়গিরি, ছুটছে মানুষ বাঁচার আশায়।

০২. F1 in F1

০৩. নৌ-বহর, কোন দেশের জানি না। মনে পড়ে গেলো, ছোটবেলায় মেরিন ইঞ্জিনিয়ার হওয়ার বিয়াপুক খায়েশ ছিলো।

০৪. হু হু বাবা, পারবেন ওর মতো?

০৫. মন খ্রাপ।

০৬. টাইগার উডস্'র বউ যদি এই মহিলা হইতো তাইলে ভদ্রলোকের কি অবস্থা হইতো চিন্তা করেন।

০৭. এরিয়াল শট। তবে ক্যামেরাওয়াল এত উঁচুতে উঠসে যে নিচের কাহিনী কি সেটা আর ধরতে পারতেসি না।

০৮. সিডনি অপেরা, রাত, লাইট শো, মৌজ-মাস্তি বিয়াপুক অবস্থা।

০৯. রোমের কলোসিয়াম।

১০. নাসা, মহাকাশচারী, বিজ্ঞানী..আর কি কি ট্যাগ দেয়া যায়?

১১. জলের উচ্ছ্বাসে ভীত মানুষের সন্ত্রস্ত পদচারণা।

ছবিগুলো সম্ভবত এপি'র। আমি পেয়েছি বন্ধু তানজীর মেহেদীর কাছ থেকে। এগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য নয় -এই কথাটা নাকি লিখতে হবে। লিখে দিলাম। সবাইকে শুভেচ্ছা।





মন্তব্য করুন