তাপিত হৃদয় যেখানে শীতল হয়, সেখানে বস্তু রবে জেনো নিশ্চয়
খ্রিস্টাব্দ ২০০৮ ছিলো এ্যনিমেশন ভক্তদের জন্য দারুণ একটি বছর। বেশ কিছু চমৎকার এ্যনিমেশন দেখার সুযোগ, ভাগ্য হয়েছিলো সেবার। ওয়াল-ই আর মাদাগাস্কার: ইস্কেপ টু আফ্রিকা'র কথাতো আগেই বলেছি। সালের আরো একটা চমৎকার মুভি ছিলো কুং ফু পান্ডা। ড্রীমওয়ার্ক্সের পরিবেশনা ছিলো দারুণ; ডাস্টিন হফম্যান, অ্যাঞ্জেলিনা জলি, জ্যাকি চ্যাং, জ্যাক ব্ল্যাকদের ডাবিং ছিলো দারুণ আর এ্যনিমেশন হলেও কাহিনীচিত্র, দৃশ্যায়ন ছিলো দারুণস্য দারুন! মুভিটা দেখে অমৃতসম তৃপ্তি পেয়েছিলাম।
শুনলাম এ বছর রিলিজ হতে পারে কুং ফু পান্ডা টু। এ্যনিমেশনের ক্ষেত্রে সিক্যুয়াল কখনোই আমাকে নিরাশ করে নি। আইস এজ্, মাদাগাস্কার, টয় স্টোরি, কোনোটিই নয়। কুং ফু পান্ডার প্রথম পর্বেই পেটমোটা বিশালদেহী পান্ডা পোও'কে ভালো লেগে গিয়েছিলো ভীষণ। মাস্টার শিফু, ট্রাইগ্রেস, মাঙ্কি, ভাইপার, মান্টিস্-দের ভালো না লেগে আসলে উপায়ও নেই। ওরা এত কিউট, এত দূর্দান্ত কুং ফু করে যে মুগ্ধ হয়ে দেখতে হয়। অনেকে অবশ্য বলার চেষ্টা করেন, আমার নাকি বেশি বেশি মুগ্ধ হবার রোগ আছে; আমি কিন্তু খুবই খুশি সেজন্যে। ড্রাগন ওয়ারিয়রের প্রিজন ব্রেক দেখেও মুগ্ধ হয়েছিলাম সেবার। এমনকি গোপন নুডুলস্এর রেসিপি আবিস্কার করেও। কেননা গোপন রেসিপি বলে আসলে কিছু নেই। সেই পর্বটায় একটি বাণী খুঁজে পেয়েছিলাম, যেটায় আটকে আছি অদ্যবধি।
ফেসবুক ও আরো বিভিন্ন জায়গায় দেখেছি, সেবারের ড্রাগন ওয়ারিয়র পদবির দাবীদার মাস্টার শিফুর প্রিয় শিক্ষার্থী নয়, এবার মূল ভিলেন লর্ড শিন। ওর সঙ্গে ফিউরিয়াস ফাইভের লড়াই দেখার জন্য মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ লাইনের শেষে পড়তে হবে ধুত্তোরি।
ধুরন্ধর, ভয়ংকর, জাদুকরী এ ময়ূরটার পেখম-সৌন্দর্য তুলে না দিয়ে পারলাম না। ফ্লাশগট দিয়েও ইমেজ সেভ করতে না পেরে স্ক্রীনশটই ছিলো শেষ ভরসা। আইএমডিবি'র পেইজে দেখলাম গোটা তিনেক ট্রেইলারও আছে। তার মধ্যে একটা টিজিং ট্রেইলার। শব্দটা চোখে পড়তেই প্রিয় ত্রপা ম্যাডামের কথা মনে পড়ে গেল। আমার বিশ্ববিদ্যালয় জীবনের একজন মাত্র শিক্ষক, যিনি আমাকে যথাসময়ে ক্লাসে আনতে পেরেছিলেন। উনার বিজ্ঞাপন কলা ক্লাসে প্রথম শুনেছিলাম টিজারের কথা। কতদিন দেখি না ম্যাডামকে। এই পোস্টটি বাই ডিফল্ট উনাকে উৎসর্গিত।

---





মীর, আমারে কোন পোষ্ট উৎসর্গ করো নাই ক্যান? ঐটার জবাব না দিলে পোষ্ট পড়া বন্ধ দিমু।
কুং ফুং পান্ডা ল্যাপিতে পরে রইছে, কোন একদিন দেখবোর লিষ্টে। ঢাকায় থ্রীডি নাই, এ্যানিমেশন দেইখ্যা মজা নাই
আজকের খেলার রম্য কই মিয়া? এটা নিয়া লিখ।
আগে কুং ফু পান্ডা দেখেন, তারপরে অন্য কথা। এতদিনেও দেখেন নাই, কি আশ্চর্য!
থ্রিডি নাই ঠিকই। কিন্তু একবারও থ্রিডি দেখি নাই তো, তাই কুনু আক্ষেপও নাই। বাঙালি যদি ফ্রীজ না চিনতো, তাইলে জিনিসটা কখনোই দরকার হতো না
বস্ খেলা দেখার পর থেকে দিলটা বেচেইন, কোনো লেখাই আসতেছে না। টিজার শব্দটা পড়ে এইটুকু লিখতে পারছি শুধু।
বেচাইন দিলের ওষুধ
খ্রাপ না মোটেও। আপনারে দুই কেজি ফ্রেশ
জটিল তো! কুংফু পান্ডা আমারো মজার লাগছিল অনেক। ম্যাডাগাস্কারের পেঙ্গুইনগুলা নিয়ে একটা টিভি সিরিজ করছিলো পরে, 'পেঙ্গুইনস অফ ম্যাডাগ্যাস্কর', ঐটা একসময় একজনের ঘ্যানঘ্যানানিতে অতিষ্ঠ হইয়া দেখতাম...তবে মজার আছে অনেক। কিং জুলিয়ান আর মর্ট...হাহা, মনে হইলেই হাসি পায়। আমি-ই মনে হয় একমাত্র পাবলিক যে এখন পর্যন্ত কোনো টয় স্টোরি দেখিনাই,
, একদিন তিনটাই একসাথে দেইখা ফেলব এই প্ল্যান আছে। ডিজনির ফাইন্ডিং নিমো-ও ফাটাফাটি লাগে আমার।
ওয়াল-ই আমার অনেক পছন্দের এ্যানিমেশন, আমার ক্যানো জানি মনে হয় এইটার কাহিনীতে একটু মিয়াযাকির প্রভাব আছে। পরিবেশ নিয়া চিন্তাভাবনার কারনেই হয়তো।
আরেকটা ব্যাপার, এ্যানিম শব্দটা আসলে জ্যাপানিজ এ্যানিমেশনকেই বুঝায়। তাই আপনার লিস্টেরগুলাকে এ্যানিম বললে ব্যাপারটা একটু কনফিউজিং হয়।
আপনার বক্তব্য অনুযায়ী পোস্ট এডিটেড।
ওয়াল-ই আমার সবচাইতে প্রিয় এ্যনিমেশন। প্রিয় মুভির তালিকাতেও ২/৩-এই থাকবে। আবার সেকেন্ড ফেভ এ্যনিমেশন হইলো, সেন টু চিহিরো নো কামিকাকুশি। আপনে হাউরু নো উগোকু শিরো আর মনোকে হাইম দেখসেন? একটা চেয়ে একটা জটিল।
টয় স্টোরি নেহায়েত মন্দ লাগার কথা না। ফাইন্ডিং নিমো'র কথা বলে তো আ বাগস্ লাইফ-ও মনে করায় দিলেন।
ডাইং টু সী ইয়' ম্যান। থ্যংকিউ ভেরী মাচ। রিয়েলি এপ্রিশিয়েট দিস্।
মিয়াযাকি আমার সব দেখা শর্টগুলা বাদে, শর্টগুলা পাইনা কোথাও। সেন টু চিহিরো আমার চিরকালের মুভিলিস্টে এক নাম্বার। চিহিরো আর হাকু, দুইজনের প্রেমেই আমি হাবুডুবু খাই। মিয়াযাকির সব মুভি আমার পছন্দের কিন্তু হাউরু নো উগোকু শিরো মিয়াযাকি লিস্টে নিচের দিকে, হাউরুরে মাঝে মাঝে চটকানা মারতে ইচ্ছা করে আমার, ড্রামা কুইন একটা! তেনকু নো শিরো রাপুতা আর মাজো নো তাকুবিন (আল্লারে, জ্যাপানিজ লিখতে গিয়া আংগুল ভাইঙ্গা যাইতেছে
) দেখছেন? তরজমা হইল ক্যাসল ইন দ্য স্কাই আর কিকি'স ডেলিভারি সারভিস। তোতোরো না দেইখা ফেললে দেইখা ফেলান। আহারে, মিয়াযাকি নিয়া কথা বলার লোক পাইলে আমি সারাদিন আর সারারাত বকাইতে পারি 
আপনের সঙ্গে আগেও নানান মিল পাইছি, আমি কিন্তু বলসি হাউরু'র চেয়ে প্রিন্সেস মনোকো জটিল। মাজো নো তাকিউবিন আরো জটিল। আপনের পুরান পোস্টে এইটার ব্যপারে পড়ছিলাম। তখন একটা আশ্চর্য হইসিলাম কারণ, আমি ভাবতাম মুভিটা মুনয় আমি একলাই পছন্দ করসি। আর কেউ করে নাই। কিন্তু না
তেনকু নো শিরো রাপিউতা আর ততোরো দেখি নাই। পনইও দেখসেন? রূপকথার কাহিনী। কিন্তু এত ভাল্লাগে যে কি কমু।
চিহিরো+হাকু'রে আমারো জোস্ লাগে। আর ওইখানে বাথ হাউসের মূল ইঞ্জিন চালায় যে বুড়ো, তার কথা মনে আছে? একটা মুভিই বটে!
মোনোনোকি হাইম অনেক ম্যাঙ্গা ঘরানার (ভায়োলেন্সের দিক দিয়া) এইটা মনে হইছেনা? আমার মনে হয় জীবনে এই একটা ম্যাঙ্গাই আমি শখ কইরা দেখি! নযিকা অফ দ্য ভ্যালি অফ দ্য উইন্ড-ও ম্যাঙ্গা সিরিজ থেইকা বানানো, তবে ভায়োলেন্স এইটাতে একটু কম। ক্যাসেল ইন দ্য স্কাই আর তোতোরো দেইখা ফেলেন, তোতোরো অনেক স্লো যদিও, কিন্তু এতো কিউট যে বলার না। আর ক্যাসল ইন দ্য স্কাই আপনের আরেকটা ফেইভ হইয়া যাবে এইটা আমি গ্যারান্টি দিলাম আপনারে।
কামাজিরে মনে থাকবেনা? আট হাতের বুড়া...খালি গজগজ করে আর কাজ করে, আমার তো ইউবাবারেও জোস লাগে! আহহা, মুভিটা এতো ভাল ক্যান!
কত কিছু যে দেখার বাকি
আমার অবশ্য মাঙ্গাটাইপ এ্যনিম দেখতেও খ্রাপ লাগে না।
মিয়াযাকিরে নিয়া পোস্ট দেন। সেইখানে আপনের লগে বসুম।
আপাতত যেগুলা দেখি নাই, সেগুলা কালেক্ট ক্রি। যদি শর্টগুলা পাই, তাইলে উত্তরা গিয়া হৈলেও আপ্নারে দিয়া আসপো।
ফুটলাম। টা টা।
মীঈঈঈঈঈররররর.....উই হ্যাভ টু ওয়াচ দিস
, লুকস প্রিটি গুড!
আমি উত্তরা থাকিনাতো,
কারি গুরায়েশি নো আরিয়েত্তি, বাহ্
ঐটাও দেখবো, থ্রিলারমুভি।
বলতেছিলাম, উত্তরা যাওয়া লাগলেও অসুবিধা নাই। যাউক্গা, গুলশান গেলে কি আপ্নেরে পাওয়া যাবে?
ঠিক আছে,
আর এইটাও কিন্তু জোস!
হুমম, পাওয়া যাবে। শর্ট পাইছেন কোনোটা?
আপনের কথা ঠিক, কোকের বোতলে আছে অন্য কিছু।
তিনটা দেখতে দেখতে রাইত কাবার। জটিল আইডিয়া।
পুরান অফিসের কথা মনে পইড়া গেল। টরেন্টে মিনিমাম তিনটা করে মুভি ডাউনলোড দেয়া থাকতো। বছরের পর বছর এরকম চলসে। অতো সুন্দর আরাম ছাইড়া এখন সরাইলের সারমেয়র মতো সারাদিন দৌড়াই। একটু যে জিগাতলা যাবো, সুযোগই পাই না।
আমি তো সারাদিন ঘুমাই। আর রাত্তিরবেলা এইদিকে ঐদিকে ঘুরি কাজকাম ফালায়ে। জিগাতলায় কি? টরেন্ট তো পালায় যায়নাই...জিগাতলার প্রিন্ট ভাল হয়না বেশিরভাগের।
সেখানেও অর্ধ রাত্রে
কাঁদবে মৃগী কম্প গাত্রে
কুংফু পান্ডা আমার খুব মজা লেগেছে। আমি প্রায়ই দেখি কতবার যে দেখেছি। মাদাগাস্কার এর কথা আর কি বলবো
। কংফু পান্ডা ২ এর সম্পূর্ন দেখা হয় নাই।
( আমি এনিমেটেড ছবি এখন আমার বাচ্চাদের চেয়ে বেশি দেখি।
।
এই যে মানষে এত্ত "মুভি/সিনেমা/এনিমেশন রিভিউ" লেখে বা মুভি/সিনেমা/এনিমেশন এর নাম কয়, তার মাঝে একটাও পাইনা যেইটা আমার দেখা হইছে
। যাউক, জীবনে একটা কিছু তো দেখছি 
আইজকা একটা পাইলাম "আইস এজ্"
দেখি নাই একটাও। মন মেজাজ খুব বেশী খারাপ, অতএব মুভি আপাতত কোনটাই দেখা হবে বলে মনে হয় না।
এ্যনিমেশন ভক্তনা
রাইত গভীর হইলে এই দুইজন কি পুটুশ পুটুশ শুরু করে কিছু বুঝি না।
এই জীবনে এনিমেশন মুভি দেখি নাই।ভালো লাগে না।
পুটুশ তো ঋহান এর নাম। এইখানে রাত গভীর হলে, কে ঋহান'রে ডাকে?
এইজন্যই তো বলি, গত ২রাত যাবৎ ঋহান খালি ঘুম থেকে উঠে যায় কেন? যে ডাকে তারে 
কবে দেখবো -কুং ফু পানডা ২ ? -ভালো লাগলো ।
আমার কাছে পিক্সারের দ্য ইনক্রেডিবল্স'ও ভালো লাগে। মিয়াজাকির ফ্যান্টাসী গুলিও খারাপ লাগে না...আগে তেমন মাঙ্গা দেখতাম না কিন্তু মিয়াজাকির ক্যাসল অফ ক্যালিয়স্ত্রো (উচ্চারণ ঠিক করলাম?) দেইখা লুপিন দ্য থার্ডের আরো কয়টা দেইখা ফেলছি। ঐগুলি একটু ব্রুটাল আর পিজি রেটিঙ থাকলেও আমার ভালোই লাগছে।
এর বাইরেও কিছু মাঙ্গা সিরিজ দেখলাম...কাউবয় বিবপের দুই সিজন...
আর কুংফু পান্ডা অনেক ফানি ছিলো...অনেক মজার।
জ্যাক ব্ল্যাকের একটা মজার ভিডিও পাইলাম সেইদিন, অ্যানিমেইটেড...স্যাক্সম্যান মজা পাইছি এইটা দেইখা...
আমি এনিমেশনের বড় ভক্ত না। তারপরও কিছু কিছু দেখা হয়ে যায়। কিন্তু দুইজনের কুটুশ কুটুশ পইড়া আরও দেখতে মন চাইতাছে।
তাপিত হৃদয় যেখানে শীতল হয়, সেখানে বস্তু রবে জেনো নিশ্চয় -
কথা হচ্ছে কি 'বস্তু' রবে!
'ওয়াল-ই' আমার প্রিয় ছবি ।
'মাদাগাস্কার' আর 'আইস এজ' ভালো লাগে । আ বাগস লাইফ' তো জোশ । নিমোও বেশ । বারবি'র ছবিগুলাও ভালো লাগে । কিছু করার না থাকলে এই ছবিগুলা দেখি । টয় স্টোরি এখনও দেখি নাই ।
পোলায় আমার সারাদিন ম্যাডাগাস্কার দেখে আমারো দেখতে হয়
আমার কাছে এনিমেশন জুশ লাগে।
"দ্যা ইনক্রিডিবলস" দেখছেন? আমার অনেক ভালো লাগছিলো।
মন্তব্য করুন