ইউজার লগইন

স্মৃতি থেকে হারিয়ে গিয়েছি নিয়ম মেনেই

আমার প্রিয় সবকিছুর তালিকাই অনেক লম্বা। আমার যে অল্পতে মুগ্ধ হবার সমস্যা আছে, তা আগেও বোধহয় বলেছি। প্রিয় গান-এর তালিকা বানিয়ে ফেলা আসলে সম্ভব নয় কখনোই। কেননা প্রতিনিয়ত নতুন গান যেমন প্রিয়তে যায়, তেমনি পুরোনোরাও জমে থাকে কোনো অচেনা কুঠুরীতে। হারায় না। অনেকদিন পর হয়তো জলের অতল থেকে বুদবুদের মতো উঠে আসে দু’একটা প্রিয় গান।
সেকালে সিডি’র নতুন প্রচলন হয়েছে কেবল। ভারতের চ্যানেলগুলো হচ্ছে গান শোনার মূল ভরসা। এমটিভি, চ্যানেল ভি, বিফরইউ- এ চ্যানেলগুলো কি আজকাল মানুষ দেখে? আয়োজন করে বসে টিভি দেখা হয় না যে কতকাল! হয়তো খবর দেখি নিতান্ত দরকারে, নাহয় খেলা দেখি তাও বড় কোনো ইভেন্ট হলে। একসময় নিয়ম করে ইত্যাদি দেখতাম, সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত সনি’তে কার্টুন দেখতাম। মিউজিক চ্যানেলে গান শুনতাম। একটা মেগাসিরিয়াল অনেকদিন পর্যন্ত আমি আর আম্মু একটানা দেখেছি। ওটাই আমার দেখা একমাত্র হিন্দী মেগাসিরিয়াল। কুসুম। তবে শেষ করতে পারি নি। সম্ভবত নায়িকার তৃতীয় বিয়ে হয়ে যাওয়া, অন্য একটা সিরিয়াল অনেক বেশি জনপ্রিয় হয়ে যাওয়া আর আমার টিভি দেখা কমতে শুরু করা- এসব কারণে পারি নি। একটা বাংলা মেগাসিরিয়াল খুব আগ্রহ নিয়ে দেখতাম। সেটা হচ্ছে বন্ধন। সেটা চলতে চলতেই বন্ধ হয়ে যায় একুশে টেলিভিশন। জীবনে দুইবার মেগাসিরিয়াল দেখতে বসে ব্রেক হয়ে যাওয়ায়, আমি আর মেগাসিরিয়াল দেখতে আগ্রহ পাই নি কখনো। এরপরে ৫১ বর্তী, ৬৯, হাউসফুল- কত মেগাসিরিয়ালই তো হলো। দেখেছি হয়তো দু’এক পর্ব। বন্ধুরা একেকটা সিজন কিনে উপহার দিয়েছে বা রিকমেন্ড করেছে-নামিয়ে নিয়েছি, এমনও আছে অনেক। ফেন্ডস্, প্রিজন ব্রেক, সিএসআই- দেখা হয় নাই কোনোটাই। স্মল ওয়ান্ডার নামে একটি সিরিয়াল দেখতাম, সেটায় একটি রোবট মেয়ে ছিলো। প্রতিটি কাহিনী ছিলো এক বা দুই পর্বের। ভালোই লাগতো। আর খানিকটা শিশুতোষ বিষয়াশয় ছিলো বলে হয়তো ওটার কথা আজো মনে আছে।
বলছিলাম প্রিয় গানের কথা। লাকি আলীকে এক সময় বেশ লাগতো। ইদানীং খেয়াল করে দেখেছি, আগে তার যেসব গান মুগ্ধ হয়ে শুনতাম; সবই যে মারাত্মক- এমন নয়। সুর-দ্য মেলডী অভ লাইফ মুভির ‘জানে কেয়া ঢুন্ডতাহে ইয়ে মেরা দিল’ গানটা একসময় খুবই ভালো লাগতো। এখন শুনতে ইচ্ছে হয় না। ‘গোরী তেরি আঁখে’ মোটামুটি চলে।
ভদ্রলোকের বিশেষ বিশেষত্ব হচ্ছে, তিনি দু’টো বিয়ে করেছেন। তার প্রথম অ্যালবাম সুনোহ্ (১৯৯৬) রেকর্ড সাফল্যের মুখ দেখেছিলো। টানা ৬০ সপ্তাহ এমটিভি এশিয়া’র টপচার্টে অবস্থান ধরে রেখেছিলো অ্যালবামটি। সেখানকার সবচে’ দারুণ গান ‘ও সানম’ এর মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন লাকি’র প্রথম স্ত্রী জেন। এই গানে একটা লাইন আছে এমন- মিলকে বিছার না তো দস্তুর হো গ্যায়া/ ইয়াদো মে তেরি ম্যায় যো দূর হো গ্যায়া। জেন কি জানতেন, লাইনটি তার জীবনে সত্য হয়ে দেখা দেবে?
---

পোস্টটি ৬ জন ব্লগার পছন্দ করেছেন

হাসান রায়হান's picture


আমি এখন রিমঝিমের সাথে ছোটা ভীম দেখি Smile

মীর's picture


শুধু এই একটাই?

হাসান রায়হান's picture


মি: বিন, মি: বিন দ্যা এনিমাটেড সিরিজ সহ কার্টুন চ্যানেলে দেখানো কার্টুন দেখি Smile

নাজ's picture


"৬৯" দেখে ফেলেন। আমি সব পর্ব নামিয়ে একটানে দেখেছিলাম, মাত্র ২দিনে , তাও প্রায় বছর তিনেক আগে। অসম্ভব ভালো লেগেছিলো।

মীর's picture


Smiley

হাসান রায়হান's picture


একসময় যখন বেকার ছিলাম। দুপুর বিকাল কাটত না। তখন সনিতে কী একটা সিরিয়াল দেখতাম। এখন নাম মনে করতে পারছিনা। এইসব সিরিয়াল দেখলে একটা নেশার মত হয়ে যায়। পরে কী হয় এমন একটা সাসপেন্স সব পর্বের শেষে দিয়ে দেয়। এই রকম সিরিজ প্রথম টিভিতে দেখি সেটা হল ডালাস। তারপর সম্ভবতঃ মমতাজ বেগমের সিরিয়াল, নাম ভুলে গেছি। সব থেকে জনপ্রিয় ছিল হুমায়ূন আহমেদের গুলি। এইসব দিনরাত্রি, অয়োময়, বহুব্রিহি ...

মাহবুব সুমন's picture


কোক

রাসেল আশরাফ's picture


আমাদের বাসাতে হিন্দী সিরিয়াল দেখা হতো না।একদিন ছোটবোন স্কুল থেকে এসে কান্নাকাটি শুরু করলো।কারন কি? সে স্কুলে বান্ধবীদের সাথে কুমকুম,প্রেরণা,পার্বতী বা তুলসীর গল্পে অংশগ্রহণ করতে পারে না।তাকে সিরিয়াল দেখতে দিতে হবে।সেই থেকে সিরিয়াল দেখা শুরু।আমি রেগুলার ''কিউকি সাস ভি কাভি বহু থি'' দেখতাম আসলেই এগুলো একটা নেশার মতো।

এবার দেশে গিয়ে দেখলাম ইন্ডিয়ান বাংলা সিরিয়ালের সবাই খুব ভক্ত। আমি বুঝতে পারি না আমাদের টিভি চ্যানেলগুলো কে এই রকম সিরিয়াল বানায় না??

লিজা's picture


গোরি তেরি আঁখে" গানটা ভালো লাগে । প্রিয় গানের মইধ্যেই আছে । বন্ধন তো জোশ নাটক ছিল Batting Eyelashes আর ইত্যাদি, , , আহা । উৎসবের মত ছিল মাসের একটা শুক্রবার । স্টার প্লাসে'র 'বিদায়' সিরিয়াল দেখতাম, এরপরে 'তেরে লিয়ে' । দুইটাই শেষ Sad । স্টার ওয়ার্ল্ডের দুই একটা মাঝে মাঝে দেখি ।
আমার প্রিয় সবকিছুর তালিকাই অনেক লম্বা। আমার যে অল্পতে মুগ্ধ হবার সমস্যা আছে, তা আগেও বোধহয় বলেছি। প্রিয় গান-এর তালিকা বানিয়ে ফেলা আসলে সম্ভব নয় কখনোই। কেননা প্রতিনিয়ত নতুন গান যেমন প্রিয়তে যায়, তেমনি পুরোনোরাও জমে থাকে কোনো অচেনা কুঠুরীতে। হারায় না। অনেকদিন পর হয়তো জলের অতল থেকে বুদবুদের মতো উঠে আসে দু’একটা প্রিয় গান।
আমারও Big smile

১০

তানবীরা's picture


৬৯ টা অসম্ভব ভালো, ৫১ বর্তীও ভালো লেগেছে, ৪২০ তো আরো দারুন লেগেছে। লাবন্যপ্রভাও দারুন। কুসুমের শেষটা দেখো নাই বড় বাঁচা বেঁচে গেছো। তবে হিন্দী সিরিয়াল দেখলে গেট আপ, ফ্যাশন এগুলোর ব্যাপারে আপডেট থাকা যায় Cool

১১

মাহবুব সুমন's picture


মীরের মতো কবে যে এতো সুন্দর ভাবে লিখবো Sad

১২

শর্মি's picture


স্মল-ওয়ান্ডার বহুদন যাবত আমার খুব প্রিয় শো ছিলো!
মুগ্ধতার কথা যখন আসলোই, এই গানটা শুনে দেখেন।

১৩

লীনা দিলরুবা's picture


লাকি আলীর গান খুব ভালো লাগে। সিরিয়াল দেখার অভ্যেস একদম নাই হয়ে গেছে, যদিও আগে নিয়মিত দেখতাম।

১৪

টুটুল's picture


টিভি দেখার টাইম পাইনা এখন Sad

১৫

সামছা আকিদা জাহান's picture


আমি ভক্ত ছিলাম হাই ওয়েটু হেভেন, ডালাস, টম এন্ড জেরী ও ক্যাসপার এর। সেই সব দিন আর নাই। এখন আমার জিনেজ কোন গানই নাই। বাচ্চারা যা শুনে তাই কিছুক্ষন শোনার পর মাথা ধরে । নিজের সময়টুকু নিস্তব্ধতায় কাটাই কানকে বিশ্রাম দেবার জন্য।

১৬

জ্যোতি's picture


ছোটা ভীম আমার ভাগ্নীদের খুব পছন্দের।
এককালে টিভি সিরিয়াল খুব আগ্রহ নিয়ে দেখতাম। আজকাল তেমন দেখা হয় না। তবে ৫১ বর্তী, ৬৯, রঙের মানুষ আগ্রহ নিয়েই দেখেছি। ভালো লাগা অনেক।
মীর কেমন আছেন?

১৭

বিষাক্ত মানুষ's picture


লাকি আলীর গান অনেক আগের থিকাই পছন্দ ...
ও সনম ম্যালাদিন বাদে শুনলাম । থ্যাংকু মীর

১৮

নাহীদ Hossain's picture


পছন্দের ব্যাপারে আমার অবস্থা অনেকটা আপনার কাছাকাছি। দুই একটা অতি পছন্দ ছাড়া  সামান্য হলেও আনন্দ দেয় এমন সব কিছুই মোটামুটি সমান সমান ভাবেই আমার সম্মান পায়। অবশ্য দুই একটা পর্ব ছাড়া হিন্দী সিরিয়ালগুলা কখনই আমার তেমন একটা দেখা হয় নাই ......... Innocent
বাই দ্যা ওয়ে ... ftv দেখতেন না Wink

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মীর's picture

নিজের সম্পর্কে

স্বাগতম। আমার নাম মীর রাকীব-উন-নবী। জীবিকার তাগিদে পরবাসী। মাঝে মাঝে টুকটাক গল্প-কবিতা-আত্মজীবনী ইত্যাদি লিখি। সেসব প্রধানত এই ব্লগেই প্রকাশ করে থাকি। এই ব্লগে আমার সব লেখার কপিরাইট আমার নিজেরই। অনুগ্রহ করে সূ্ত্র উল্লেখ না করে লেখাগুলো কেউ ব্যবহার করবেন না। যেকোন যোগাযোগের জন্য ই-মেইল করুন: bd.mir13@gmail.com.
ধন্যবাদ। হ্যাপি রিডিং!