শুভ জন্মদিন তানবীরা'পু

শুভ জন্মদিন তানবীরা'পু। আমি সারাদিন একবারও আপনাকে উইশ করার সুযোগ পাই নি। অথচ দুপুর থেকে জানি আজ (এতক্ষণে সেটা ইয়েস্টারডেও হয়ে গেছে) আপনার জন্মদিন। মৌসুম দেখলাম প্রথম শুভেচ্ছা জানিয়েছে। যেটা নিশ্চিতভাবেই আমার জানানোর কথা। যাক্ বেটার লেট দ্যান নেভার।
কিন্তু কথা হচ্ছে আপনি কি আমাকে ভুলে গেলেন? জন্মদিনে কি কি গিফট পাইলেন? ভাইয়া কি দিলো? পিচ্চি কি দিলো? আর আপনি কি করলেন? কেমন কাটলো প্রতিষ্ঠাবার্ষিকী? এই জিনিসগুলো সামনাসামনি বসে চা-বিড়ি সহকারে আলোচনা করতে পারলে বোধহয় ভালো লাগতো।
আর আমি তো গিফটও কিছু দিতে পারলাম না। সুযোগ থাকলে হয়তো আপনাকে নিয়ে ঘুরতে বের হতাম। ঢাকায় নতুন একটা জায়গা পেয়েছি। আশুলিয়া থেকে একটু সামনে। রাস্তার দুই পাশে পানি। তার উপরে একটা জলেডোবা সাইনবোর্ড। যেখানে লেখা ইহা যমুনা গ্রুপের নিজস্ব সম্পত্তি। আমি সেদিন বিকালে একা একা ঘুরছিলাম। একা ঘোরার মজাটা আপনে জানেন। তাই সে ব্যপারে বিস্তারিত আলোচনায় গেলাম না। শেষ বিকেলে সেই পানির ওপর সূর্যের আলোগুলো খুব হাবুডুবু খাচ্ছিলো। আর ছোট ছোট ঢেউগুলো দিচ্ছিলো রুপালি ঝিলিক। আমি কি করলাম, একজন মাঝিকে অনেকগুলো টাকা দিয়ে ওর নৌকাটা নিয়ে নিজেই পানিতে নেমে পড়লাম। তাকে বসিয়ে রেখে গেলাম আমার সাইকেলের পাহারায়। ওর নাকি রাস্তার পাশেই ঘর। ঘরে শুয়ে শুয়ে সাইকেল পাহারা দেয়া যায়। সে তাই দিতে লাগলো।
আমি তার ছোট্ট ডিঙিনৌকাটি নিয়ে ঢুকে গেলাম যমুনা গ্রুপের সম্পত্তির যতটা গভীরে যাওয়া যায়। পানি, বালুর ঢিপি, তার উপরে লম্বা লম্বা সবুজ ঘাস, সূর্যের আলোর ঝিকিমিকি, আমার নৌকার গলুইএ আড়াআড়ি ভাঁজ করে রাখা হাতের ওপর মাথা, ঊর্ধ্বাকাশের পানে মেলে রাখা দু'চোখ আর বয়ে যাওয়া ঝিরঝিরে বাতাস; সবকিছুই কানে কানে বলে যাচ্ছিলো একটা মাত্র কথা। আমাদের চারপাশের এই পৃথিবীটা অসম্ভব সুন্দর। খুব বেশি মাত্রায়। কিন্তু আমরা সবাই কি সেটা জানি?
এটা জানি বা না জানি, একটা কথা জানা থাকা দরকার; সুখী হওয়ার জন্য খুব বেশি কিছু জানার দরকার হয় না। এমনকি এই কথাটা জানা না থাকলেও সুখী হওয়া যায়। হয়ে মাথা চুলকাতে চুলকাতে ভাবা যায়, কেন নিজেকে এত সুখী সুখী লাগে সবসময়! আজ বিকেলে সুযোগ পেলে আপনাকে হয়তো নিয়ে যেতাম। আই ডোন্ট নো, আপনি খেতেন কি না; কিন্তু আমি নিশ্চই দু'একটা ব্যরন্স খেতাম। হাজার হোক আপনার জন্মদিন বলে কথা।
মাই ডিয়ার জ্যাক অভ অল ট্রেডস্, শুভ জন্মদিন। বিলেটেড শুভেচ্ছা জানানো ছাড়া আর কিছুই করতে পারলাম না বলে এখন খুবই মেজাজ গরম হচ্ছে। যাক্ তবু ভালো থাকবেন, সবসময়। প্লীজ।
---





তানবীরাপুর জন্মদিনে ভাবছিলাম কয়েকটা লালনীল বোতলের পানি খাবো। কিন্তু তানার কোনো খপরই নাই।
শুভ জন্মদিন।
আপনেরে রিপ্লাই সে নিজেই দেবে। আমি নাই
খাও, আমার মোস্ট ফেভ ড্রিঙ্ক এটা

http://www.google.nl/imgres?imgurl=http://vdimensions.com.my/images/smirnoff.gif&imgrefurl=http://www.coolchaser.com/graphics/tag/smirnoff/2&usg=__L_t...
শালার ছবি কেনো আসে না
আপনের শালার ছবি এইখানে দিছেন কেন?
যাক আমি তো নতুন। এখন জানলাম গতকাল তানবীরা আপুর জন্মদিন ছিল। শুভ জন্মদিন।
আপনের ঘটনা কি? দারুণ লিখতে পারেন কিন্তু লেখেন না, এরকম?
বিলেটেড হেপ্পি বাড্ডে তানবীরান্টি...
ইয়াপ্ বিলেটেড হেপি বাড্ডে
ন্টি???
শুভ জন্মদিন তানবীরা। যতদিন বেঁচে থাকবে ততদিন সুখে থেক।
আপনাকে দুইটা

একটা পোস্টের জন্য আরেকটা কমেন্টের জন্য।
শুভ জন্মদিন প্রিয় তাতাপু।
অনেক শুভকামনা আর ভালোবাসা। 
মীরকে অনেক বেশী থ্যাংকস চমৎকার পোষ্টের জন্য। তাতাপু, আমি হিংসিত।
অপেক্ষায় আছি আইজুদ্দিন।
আমার কমেন্টের রিপ্লাই দিলেন কিন্তু আইজুদ্দিন আসলো কোথা থেকে?সে কে? তার জন্য কেন আপনার এই অপেক্ষা?
আজ মনটা ভয়াবহ খারাপ। মাঝে মাঝেই নানা কারণে দুমড়ে মুচড়ে যায়, আবার জোড়া লাগাতে বসতে হয়। আজ মন্টা সদ্যই তুমুল বৃষ্টির জলে ধোয়া সবুজ পাতার মতো।
আমারো একই অবস্থা। কই যাও একলা একলা গানটা শুনতে ইচ্ছা করতেসে। বেশি জোরে জোরে শোনা যাবে না মনে হয়। কারণ ব্লগে ও ব্লগের বাইরে সবাই ঘুমাইসে মনে হয়। বিন্দুতে ক্লিকান।.।
জন্মদিনের এতো সুন্দর পোস্ট কি আগে কখনো পড়ছি?
মনে পড়ে না
শুভ জন্মদিন তাতাপু
ধন্যবাদ মীর ফর লাভ এন্ড ওনার।
জন্মদিনের মধ্যেই পোষ্ট এসেছে, বি লেটেড হয়নি এখনো। আমি খাসিয়তবশতঃ ব্লগে ঢুকলাম, শুতে যাওয়ার আগে, নইলে বিলেটেড পড়তাম তোমার পোষ্ট।
তুমি কয়টা কথা লিখতে ভুলে গেছো পোষ্টে, আজকে হলো এই পৃথিবীর সবচেয়ে ঐতিহাসিক দিন কারণ আমি জন্মে এই পৃথিবীকে ধন্য করেছি। এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী, লক্ষী, স্বরস্বতীর জন্ম হয়েছে আজকে। আমি না বর্ন করলে এই পৃথিবীর কি হতোগো?
তবে আজকের জন্মদিন খুবই স্পেশাল ছিল। নাম না জানিয়ে গিফট পাঠিয়েছে দুজন। নেহাত আমার স্বভাব চরিত্র ভালো তাই কেই সন্দ করে নাই। অনেক খুঁজে তাদের ট্রেস করেছি। প্রথমবার জীবনে এরকম সারপ্রাইজ গিফট পেলাম। দুজন ছোটভাই কেক নিয়ে সন্ধ্যায় এসেছে আমাকে উইশ করতে অলসো ফার্ষ্ট টাইম ইন লাইফ।
পিচ্চি কার্টুন দেখার জন্যে ছবি আঁকা শেষ করতে পারে নাই
অনেক কষ্টে দুইবার চুমু খেয়েছে, তিনটা সীন মিস হয়ে গেছে বোধহয় স্পঞ্জ ববের
। ভাইয়া শনিবারে ট্রীট দিবে
। এমনিতে জন্মদিনে বেড়াতে ভালোবাসি বলে প্রতিবারই কোথাও ঘুরতে যাই, এবার পোল্যান্ড যাচ্ছি ফর এ উইক।
জোক অভ দ্যা ডে। সকালে আববু আম্মিকে ফোন করেছিলাম। আব্বুকে বলছি আমার জন্যে দোয়া করেন। এধরনের কথা শুনে আমার মুখে খুব ভড়কে গেছেন ওনি। ছোটবোনকে বলেছেন আমার জন্যে এক্সট্রা ভালো গিফট কিনতে @লল
সামনের বার আশাকরি এইদিনে দেশে থাকবো। আশুলিয়া যাবো তোমার সাথে। নৌকায় চড়া আমার অসম্ভব প্রিয়। সেন্ট মার্টিন যেয়ে অনেক মাশুল দিয়ে সাম্পানে চড়েছি। ইঞ্জিনের নৌকা, শব্দ আমার অসহ্য লাগে।
একাকীত্ব আমার খুব প্রিয়। একা রাস্তায় হাঁটতে হাঁটতে এতো আনমনা হই। গতো সপ্তায় একটা গাড়ি পাশে হার্ড ব্রেক করে হর্ন দিয়ে আমার হুশ করলো যে গাড়ির নীচে যাচ্ছিলাম, যদিও আমি প্রথম তিরিশ সেকেন্ড বুঝিই নাই কি হইছে।
এইতো, আশাকরি সব উত্তর দিয়েছি। তুমি কেমন আছো, কেমন ছিলে আমাদের ছেড়ে জানাও
থ্যাঙ্কস এ লট ওয়ান্স এগেইন
বিলেটেড হ্যাপী বার্থডে ডিয়ার তাতা। হ্যাপ্পী বার্থডে টু ইউ।
সবচেয়ে ভালো লেগেছে জাহানের মন্তব্য। যতদিন বেঁচে থাকবে, সুখে থেক।
তাতাপু হেপি বাড্ডে
বাড্ডেতে বিদেশে কি করে?
কি সুন্দর শুভেচ্ছা পত্র! শুভেচ্ছা দেয়া বিষয়ক পোষ্ট হিসেবে ইহা একটা উত্তম পরিবেশনা।
তানবীরাকে শুভ জন্মদিন। দেরীতে হলেও
এটার গুণমান বিচার করা বন্ধ করে, নিজে কিছু একটা পরিবেশন করেন। খুব দ্রুত করেন। ধরেন, আজকে বিকাল বা সন্ধ্যা'র ভেতরেই। নাইলে আপ্নের খপর আচে, এইটুকুই শুধু জানালাম।

আর আরেকজন বন্ধু সেই কবে যেন আমারে বলছিলো হাত ঝাড়া দিবে সময় পাইলেই..অথচ আজো সময়ই করে উঠতে পারলো না। তার জন্য শুভকামনা, তাড়াতাড়ি সময় জুটুক।
তাতা'র জন্মদিনে ঝুঞ্ঝুনি ছাড়া শুভেচ্ছা। তানি আমারে ফ্রেন্ড লিস্ট থাইক্যা মুছে দিছে যা দীর্ঘদিন পর আবিষ্কার করলাম। মনে হয় তালুকদার থাইক্যা হোসেন হওনের কারণেই ব্যাপারটা ঘটাইসেন।
আসলে যাদের সাথে ফেসবুকে কখনো যোগাযোগ হয় না তাদের অনেককেই ছেঁটে দিয়েছি, হয়তো আপনিও ছাঁটাইয়ে পড়ে গেছেন
আমি তালুকদার থেকে হোসেন হইনি, এটা সম্ভব না।
আমি হোসেন এর সাথেই তালুকদার টাইটেল পেয়েছি 
বিলেটেড হ্যাপী বার্থডে তাতাপু
পরের জন্মদিনের পার্টির প্রত্যাশায় রইলাম
জন্মদিনের শুভেচ্ছা।
বাজির জন্মদিনে শুভেচ্ছা। এতো সুন্দর করে মীর লিখলেন।
প্রিয় মানুষ বাজির জীবন আরও আনন্দময় হোক।
এ মাসে নাজ এরও জন্মদিন। নাজকেও শুভেচ্ছা। নাজ আমার ছোট বোন।
১৪ তারিখ ছিল আমার নিজের বোনের জন্মদিন।
জুলাই কী বোনেদের জন্মদিনের মাস?
আমি কি তাহলে পরের বোন?
১৪ তারিখতো আমারো জন্মদিন। মীরের পোষ্টের সময় সেন্ট্রাল ইউরোপীয়ান টাইমে ১৪ই জুলাই ছিল 
এই কথার অর্থ কী তাইলে বাজি?
কান ধরে সরি বলার ইমো কোনটা
ও নাজ আপুর জন্মমাস বলেই টুটুল ভাইকে ইদানীং প্রায়শ আবেগাপ্লুত দেখা যায়। ভালোই তো..
জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ।
পোষ্ট লেখকের প্রতি কৃতজ্ঞতা
আপনার ভালো লাগসে জেনে
পোস্ট লেখক খুবই খুশি।
তার পক্ষ থেকে ভালবাসা আর শুভাশীষ গ্রহণ করেন।
অবশ্য শুভাশীষ মানে কি কে জানে! যদি শুভেচ্ছা না হয়ে থাকে তাহলে হয়তো অর্থবৈকল্য ঘটতে পারে লাইনের। এ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছি।
আর পিচ্চিটার সুইট কর্মকাণ্ডের কথা শুনলেই মজা লাগে। সেদিন দেখি মায়াবতীও একটা পোস্ট দিসে।
পড়ে হাসতে হাসতে পড়ে গেলাম। পুরানো একটা পোস্টের কথা মনে পড়ে গেল।
যাক্ ভালো থাকেন। শুভেচ্ছা আবারো..
মন্তব্য করুন