ইউজার লগইন

শুভ সকাল প্রিয়

ribbs.jpg
শুভ সকাল প্রিয় বাংলাদেশ। প্রিয়তমা রাজধানী। আগে বোধহয় পত্রিকায় একটা কলাম প্রতিদিন চোখে পড়তো, সুপ্রভাত বাংলাদেশ- বা এমন একটা কিছু। অনেক দিন সেই কলামটা দেখি নি। সচেতনভাবে খুঁজি নি যদিও, তবু মনে হয় সেই লেখাটা এখন আর লেখা হয় না। এরকম একটা শুভকামনা অবশ্যই একটা দেশের জন্য প্রতিদিন সকালে দরকার। এতে দেশের দিনটা শুরু হয় ভালোভাবে, খুশিমনে।
আমরা খুব অল্পতে অভ্যস্ত হয়ে যাই। এই শহরের কোন্ ঝামেলাটা আছে, যেটায় অভ্যস্ত না হয়ে প্রতিবাদ করেছি? নাই, একটাও তেমন ব্যপার নাই। যাক্ শহর, যন্ত্র, কংক্রীট- এসব কঠিন উপাদানগুলোর কথা আজ বাদ। আমাদের একটা ভয়ংকর অভ্যাস, আমরা ভালোবাসার মানুষের ওপরেও অভ্যস্ততার অত্যাচার চালাই। মানুষের নানারকম আচরণ থাকে। বিভিন্নভাবে একেকজন নিজেকে উপস্থাপন করে। কিন্তু আমরা কারো সঙ্গে মেশার শুরু করার অল্প ক'দিন পর থেকেই তার ওপর 'বোর' হতে থাকি। এমনকি নিজের প্রিয়তম বা প্রেয়সী'র অসংখ্য কাজের ব্যপারেও বলা- না বলা আপত্তি জমা হতে শুরু করে মনের ভেতর। এক্ষেত্রে কেউ কেউ নিজের অল্পতেই আগ্রহ হারিয়ে ফেলার প্রবণতাকে অজুহাত হিসেবে দাঁড় করায়। আর অতীব দুঃখের সঙ্গে মার খেয়ে যায় ভালোবাসা।
অথচ এই জিনিসটা কোনো মানুষই তার জীবনে বার বার পায় না। আর প্রকৃত ভালোবাসা'র ক্ষেত্রে তো বুঝতে ভুল হবার সম্ভাবনাই বেশি থাকে। তাও আমরা ভালোবাসাকে মর্যাদা দিই না। যে সম্পর্কটাকে যত্ন নেয়ার কথা সবচে' বেশি, সেটাকে ফেলে রাখি সবচে' অবহেলায়। ছেড়ে দিলাম, যেমন চলে চলুক- এভাবে আসলে বাউণ্ডুলেদের মতো করে নিজের জীবন চালানো যায়। অন্যকিছু চলে না। কথাটা প্রায়শই ভুলে যায় মানুষ।
আর আমার তো মাঝে মাঝে ইচ্ছেই করে তোমার কাছে গিয়ে বসে থাকতে। চুপচাপ। দেখতে ই্চ্ছে করে, আমি পাশে থাকলে তুমি কি করো? কিভাবে কিভাবে করো? কি কি গান শোনো? সবকিছু। মাঝে মাঝে তোমার ঘাড়ে, কাঁধে বা চুলের ভেতর নাক ডুবিয়ে গন্ধ নিতে ইচ্ছে হয়। কখনো সারাদিনের কাজশেষে ঘরে ফেরা তোমাকে, দরজা খুলেই জড়িয়ে ধরতে ইচ্ছে করে। ক্লান্ত তোমার জন্য টেবিলে ডিনার সাজিয়ে অপেক্ষা করতে ইচ্ছে করে; কখন তুমি শাওয়ার নেয়া শেষে বের হবে আর আমি তোমায় দেখবো। আমরা ঠিক করেছিলাম তুমি চাকরী করবে আর আমি সংসার সামলাবো।
আমাকে এখনো মাঝে মাঝে ইচ্ছেটা আচ্ছন্ন করে ফেলে। তখন আমি খানিকটা সময় একলা থাকি। বন্ধু-বান্ধব, অফিস-আদালত, বাসার মানুষ সবার থেকে আলাদা থাকি। চুপচাপ বসে বোঝার চেষ্টা করি, কেন তোমার কথা মনে পড়ছে?
কখনো-সখনো হয়তো আকাশের তারাগুলোও বেদনায় নীল হয়ে যায়। আর মনের ভেতরটা অনেক ধূসর। অনেক মলিন। জানি না, তখন তোমার খারাপ লাগে কি না কিংবা তুমি তখন একা একা কোথাও চলে যাও কি না; কিন্তু জেনে রেখো আমি সবসময় তোমার আশপাশেই থাকি, এবং থাকবোও।
শুভ সকাল প্রিয় পৃথিবী। আজ একটা গান তোমার জন্য,
এই বুড়ো পুরোনো গিটার
দিয়েছে তোমাকে দিয়েছে
এলোমেলো কত সব অন্যলোকের গানে
তোমাকে কাছে টেনে নিয়েছে,
তোমাকে নিয়ে কোনো গান লেখা হয়নি
চেষ্টা করেছি বহুবার
রয়ে গেছে সব কথা
অলিখিত তার কাছে
আমার পুরোনো গিটার।
---

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন

সামছা আকিদা জাহান's picture


লাল ফিতা সদা মোজা স্কুল ইউনিফর্ম--------তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা।

রশীদা আফরোজ's picture


শুভ সকাল!!! আজকে শনিবারেও যেরকম জ্যামের মধ্যে সেদ্ধ হতে হতে অফিস এলাম...তাই ভাবলাম দেখি মীর ভাইয়ার সকালটা কেমন গেল...
শুভ সকাল।

ফিরোজ শাহরিয়ার's picture


ভালবাসা এমন একটা জিনিস যেটি কোন মানুষই তার জীবনে খুব একটা বেশীবার পাইনা।

সত্যি তাই। আর এটাকে পেয়েও আমরা অবহেলায় ফেলে দেই। যা হওয়া উচিত নয়। দুপুরে পড়ছি তাই শুভ সকালটা কালকের জন্য অগ্রিম খাকলো।

শওকত মাসুম's picture


প্রতিটি মুহূর্ত শুভ হোক, সবার

তানবীরা's picture


যুগান্তরে বোধহয় আসতো/আসে সুপ্রভাত বাংলাদেশ।

এখানে কিন্তু হাউজ হাসব্যান্ড ব্যাপারটা বেশ জনপ্রিয়। দেশে শুরু হলে মন্দ হয় না। চিন্তাধারায় একটা পরিবর্তন আসবে তাহলে।

ছবিটা অসাম। তোমার তোলা? সাবজেক্ট নির্বাচন এবং টেকনিক বোথ Smile

হাসান রায়হান's picture


ছবিটা সুন্দর।

লীনা দিলরুবা's picture


''যে সমুদ্র সব থেকে সুন্দর
তা আজও আমরা দেখিনি
সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠে নি''... নাজিম হিকমত

সবার সুন্দর আগামীর কোলে, এই প্রগাঢ় বিশ্বাসের নাম, বেঁচে থাকা Smile

জেবীন's picture


হয়তো তোমায় হারিয়ে ফেলেছি
নাহয় গিয়েছি হেরে
থাকনা ধ্রুপদী অস্পষ্টতা
কে কারে গেলাম ছেড়ে! ....

ভাল্লাগছে! Smile

জ্যোতি's picture


ভালো থাকেন সব সময়।শুভকামনা নিরন্তর।

১০

একজন মায়াবতী's picture


ছবি, লেখা দুটাই ভালো লাগছে।
শুভ সকাল(!)

১১

মেসবাহ য়াযাদ's picture


শুভ সকাল/বিকাল/সন্ধ্যা... প্রিয় বাংলাদেশ

১২

চাঙ্কু's picture


শুভ সকাল প্রিয় বাংলাদেশ ।
লাইকাইলাম Smile

১৩

জ্যোতি's picture


এই লেখকের সাথে অনেকদিন দেখা হয় না, আসলে কারো সাথেই দেখা হয়নি অনেকদিন। মাঝে মাঝে এমন হয় যে, কোথাও আটকে থাকি, গুটিয়ে যায় সব। সেই সময়টায় আজকাল নির্বাসনে থাকি কারণ মন বিক্ষিপ্ত থাকলে কখন কাকে কি বলে ফেলবো আর সে বলবে যে, বন্ধু বললেই বন্ধু হয় না, এই যুগ ফেসবুকের এড বাটন টিপে বণ্ধু বানানোর যুগ। তাই নিজেকে নিয়ে বিক্ষিপ্ত সময়ে দূরে থাকা। Smile
ভালো আছেন তো মীর?

১৪

একজন মায়াবতী's picture


এবি'তে কমেন্টে লাইক দেওয়ার অপশন নাই Puzzled

১৫

জ্যোতি's picture


এরকম কমেন্টে লাইক দেওয়ার অপশন না থাকাই ভালোরে আপু। জীবন আনন্দময় হোক। হাসি-আনন্দে ভরে থাকো কানায় কানায়।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মীর's picture

নিজের সম্পর্কে

স্বাগতম। আমার নাম মীর রাকীব-উন-নবী। জীবিকার তাগিদে পরবাসী। মাঝে মাঝে টুকটাক গল্প-কবিতা-আত্মজীবনী ইত্যাদি লিখি। সেসব প্রধানত এই ব্লগেই প্রকাশ করে থাকি। এই ব্লগে আমার সব লেখার কপিরাইট আমার নিজেরই। অনুগ্রহ করে সূ্ত্র উল্লেখ না করে লেখাগুলো কেউ ব্যবহার করবেন না। যেকোন যোগাযোগের জন্য ই-মেইল করুন: bd.mir13@gmail.com.
ধন্যবাদ। হ্যাপি রিডিং!