কবিতা : বউচি খেলা
সময় পাচ্ছি না, সময় পাচ্ছি না
তোমার জন্য ফুল কিনেছি
দেবো কবে বুঝতে পারছি না,
হাজার কথার উল বুনেছি
বলবো কবে-বলতে পারছি না,
মিলিয়ে দেখার ছবি এঁকেছি
তোমার সঙ্গে বসতে পারছি না।
সময় পাচ্ছি না, সময় পাচ্ছি না।
মহাকাল তোমায় দেখতে দিচ্ছে না
মনের চোখেও দ্বন্দ, তোমার জন্য
মিলাবো বলে ভেবে রেখেছি ছন্দ।
আর তোমার কথা ভাবছি যখন
ঘুমাচ্ছি আর জাগছি, তোমায় নিয়েই মাতছি
যখন থাকছি কিংবা যাচ্ছি।
শুধু সময় পাচ্ছি না বলে তোমার সঙ্গে
দেখা হচ্ছে না, তুমি ভেবো না তোমায় ভুলেছি;
সুযোগাভাবে ঠেসে-ঠুসে
সুখ বুনছি না, তুমি যেও না খেলতে বউচি।
---





বিজলী রে নিয়া কবিতা লিখা ভালো হইছে
হাই জোনাকি
গুড মর্ণিং! কিরমাছেন?
বিজলী নামটা তো সুন্দর দিছেন।
হাই মির
গুড মর্নিং! ভালাছি...আপনি কিরামাছেন?
আমি electricity বাংলাতে লেখে কেমনে দেখতে গিয়া google মামা দেখি বিজলী নাম দেখাইলো।
আরে না। গরমকালে কি সবাই বিদ্যূত্রে নিয়াই লেখে নাকি? যারা প্রকৃত রুমান্তিক তারা শীত-গ্রীষ্ম-বর্ষা সবসময়ই রুমান্তিক, বুঝলেন?
আপনে কি জন্মের পর থেকেই থাইল্যান্ডে থাকেন? বাংলাদেশে আসেন্নাই কখনো?
ভাই আমি দুই জায়গাতেই থাকি। দৌড়ের উপর থাকি। এই বছরেই বাংলাদেশে যামু আবার
যার জন্য এই কবিতা সে-কি আয়োজন করে এসে পড়ে যাবে? তাহলে আর বউচি খেলতে যাবে না
ঠিকানা দেন, লিংক পাঠিয়ে দেই
এবার সিরিয়াস কমেন্ট, আপনার নিজস্ব ঢং এর কবিতার ফ্রেম ভেঙে নতুন কিছু পেলাম। ছন্দ একদম ঠিকঠাক। দারুণ।
সে তো পড়ে কমেন্টও করে ফেলেছে অলরেডী

এখন কথা হচ্ছে তার গালের ব্যথা কি কমেছে? নাকি স্টিল অনগোয়িং? এইটা জানা দরকার।
এহহেম এহহেম ...
আজকে ইমো ফ্যাক্টরী বসামু, সব মাইরের।
ব্যাথা যাচ্ছে, ওষুধ খাচ্ছি।
get well soon লীনা আপা
থ্যাঙ্কস, জোনাকি
ও, ওরে দিলেন থ্যাংকস্ আর আমারে দিলেন ফ্যাক্টরী!
জগতের এই হলো ন্যায়বিচার
কার লাইগা কবিতা লিখছেন, আর এদিকে ধুনফুন কতা কন
ফর য়ু হানি। ঔনলি ফর য়ু
এহহেম !
আপনের কি হইলো? এতো কাশেন ক্যান? নীড মেডিকেশন?
মাঝে মাঝে মনে হয় বুড়িয়ে গেছেন, ফুরিয়ে যাচ্ছেন । এখন দেখছি একেবারে তাগড়া যোয়ান, ফুরফুরে হাওয়ায় উড়ছেন । কত দেখাবেন ভায়া ! আমি বুড়ো মানু - ভিড়মি খাই যে !
আমার সমস্যাটা কাটেনি, লিখতে পারছিনে ।
ওমরায় যাবার আশা আজ - বন্ধুরা সবাই দোয়া রাইখেন ।
কাদের ।
ওমরায় মনের আশা পূর্ণ হোক। আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
কবে বুইড়া লাগছিলো, সেইটা বলেন নাই কেন কাদের ভাই? খালি ভালো লাগলেই বলবেন আর খারাপ লাগলে বলবেন না, তাহলে তো হবে না।
আর কাদের ভাইয়ের এই সমস্যার প্রতি ব্লগের মডু/ ডেভুদের দৃষ্টি আকর্ষন করছি।
বৌচি খেলা মেয়ে ? নাবালিকা ? নাউজুবিল্লাহ।
অটঃ ভালা পাইলাম। এইট বুঝতে পারছি। অন্যদের কবিতা বুঝিনা ।
এই লুক্টা আবার মূল বিষয়টারে ভিন্নখাতে প্রবাহিত করার চক্রান্ত করে ক্যান?
বউচি খেলাকে লিটারালি নিলে হবে না তো, ফিগারেটিভলি ভাবতে হবে
কি খালি একটা ইমোতেই কাম সারলেন? ভালু ভালু
ফুল প্লাস্টিকের না হলে তাড়াতাড়ি দিয়ে দেন।
কবিতা ভাল লেগেছে।
জেনে খুশি হয়েছিলাম।
একদম স্যুইটুশ একটা কবিতা!
কবে যে আমি ছন্দ মিলিয়ে লিখতে পারবো!!!???
আপনে তো পারেনই। গদ্য, পদ্য দু'টোই আপনার শক্তিশালী।
কবিতার প্রশংসা করার জন্য ধন্যবাদ।
ঝাকাস্্.....
থ্যাংক্স ব্রো। অনেকদিন পর আপনাকে পেলাম...
ইশশশ...
আপনের ইশশশ পৈড়া ঐশ্বরিয়ার দেবদাস সিনেমার গান মনে পড়ে গেল।
কোবতে ভাল হয়েছে।
প্রিয় ব্লগারকে পোস্টে পেয়ে খুশি হয়েছি। আপনে যদি চান এমন আরো লিখতে পারি।
মীর্ভায়াও কবিতা লিখেন?
জি দাদা। মাঝে মাঝে
দারুণ মিষ্টি কবিতা।
কিন্তু যার জন্য লিখলাম সে তো আজকে আর দেখাই দিলো না।
সেকি মীর! এই না কিছু আগেই বললেন লীনা'পুকে যে যার জন্যে লেখা সে কমেন্ট করে গেলো। এখন জয়িকে এটা বল্লছেন!
কবিতা পছন্দ হয়েছে। আসলেই গানের একটা ভাব মনে আসছে পড়তে গিয়ে।
আরে লীনা আপুর কথাই তো বুঝাইছি আগের কমেন্টটায়। গতকাল সারাদিন আমার সঙ্গে কথা বলেন নাই উনি
Ichre paka polapain
এটা ইচড়ে পাকা না, পুরা ঝুনা নারকেল! সবরকমের পাকনামি পার পাওনের প্যাচ দিয়া দিয়াই সারে
ঝুনা নারকেল উপাধি ভালো হৈছে
দিলরুবাজি বলেছেন,
আমাকে এই নামে ডাকলে
বিয়া করার পর মীর আবার লেইখেন না বউ ছি!
বিয়ের পরতো তাই---ই
ইয়ে, মীর অবিবাহিত ! আপনি জানলেন কেমনে ?
কোবতে ফার্স্টক্লাশ মীর ভায়া
বিগ বি, আপনার পরামর্শ বাই ডিফল্ট শিরোধার্য। আমি বুঝতে পারছি কেন সেটা লেখা যাবে না। @ মাসুম ভাই
আর মাসুম ভাই অভিজ্ঞ লুক তো, তাই চট করে ধরে ফেলতে পারছে। এইটা দেখে আমি আশ্চর্যান্বিত হই নাই। উনি সবসময়ই বেয়ন্ড দ্য এক্সপেক্টেশন লেভেলে থাকেন। @ মেসবাহ ভাই + লট অভ
সময় করেন ভাই।

নাইলে, বউচি খেলতে বারণ কইরেন না।
খাঁটি কথা বলেছেন নিকোলাস ভাই।
চমৎকার একটা কবিতা। বিশেষ করে প্রথম আট পঙক্তি, এত সুরেলা যে পড়তে গিয়ে প্রায় গানের আমেজ টের পেলাম নিজের কানে! সত্যিই খুব চমৎকার কবিতা, মীর।
আপনে আবার লজ্জা দিচ্ছেন কেন বস্? আমরা আমরাই তো।
ঠাট্টা না মীর, সিরিয়াসলি বলেছি তো!
তবুও খুব শাই ফীল হচ্ছে কামাল ভাই। মানে আপনার কাছ থেকে প্রশংসা পাওয়ার বিষয়টা অন্যরকম না?
লোকজনের কমেন্টে আপনের আনসার পড়লেই হিংসা লাগে!
আপ্নে ভাল জমাইতে পারেন ভাই।।
বেশ হয়েছে দাদা!
মন্তব্য করুন