কবিতা: তোমাকে জানাতে চাই
কোনো বৃষ্টি ছাড়াই শুভ্র আকাশের শাদায় সেদিন
রঙধনু ছড়িয়েছিলো সাতটি সুন্দর রঙ
তার সবগুলো ধরে নিয়ে তুমি হয়েছিলে অনন্যা,
তোমায় যত যাই বলি- জেনে রেখো তাতে
কোনোদিন পুরোপুরিভাবে তোমাকে ফুটিয়ে তোলা যায় না।
সেই অক্ষমতা মেনে নিয়েই মাঝে মাঝে মহানগরীর অলি-গলি থেকে
তোমায় খুঁজে বের করে জানতে চাই, কেমন আছো সুন্দরী?
সে তো কেবল তোমার সঙ্গে কিছুদিন কথা না হলে
অনেক অ-নে-ক বেশি
মিস্ করি,
তাই।
তাই তোমাকে আমি জানাতে চাই,
তোমার ভালো থাকাটা অনেক বেশি জরুরি
কারণ তার সঙ্গে জড়িয়ে আছে
আমার একটা লক্কর-ঝক্কর গরুর গাড়ি।
---





কোনোদিন সত্যিকারের তোমাকে ফুটিয়ে তোলা হয় না ।
মজার কবিতা, যেখানে লক্কর-ঝক্কর গরুর গাড়িও চলে এসেছে
সত্যিকারের তোমাকে ফুটিয়ে তোলার অক্ষমতাইতো কবিতা!
থ্যাংকিউ, থ্যাংকিউ ভ্রি মাচ। ভ্রি ভ্রি ভ্রি মাচ।
ভালো পাইলাম এই লাইন চারটা
ভালো পাইলাম আপনার কমেন্টটা। আর আপনারে তো ভালো পাই অনেক আগে থেকেই।
যাক্ মাসুম ভাইয়ের ছেলের পোস্টে আপনার কমেন্টের সূত্র ধরে একটা বিতর্ক তৈরি হয়েছে। সেদিকে আপনার দৃষ্টি আকর্ষন করছি।
ভাল্লাগছে অনেক!
আপ্নে মিয়া যেই আল্লাদি করে লেখেন, চিঠি/চিরকুট পড়ে সত্যিকারের মানুষটার কি হাল যে হয় ভাবছি! বেচারী!
কিন্তু এই কবিতাটা যারে নিয়া লিখলাম, তিনি এখন পর্যন্ত একটা কমেন্টও করেন নাই।
অনেক ভালো লাগা-----
অনেক ধন্যবাদ।
সুন্দরী কি এখন অন্য ঘরে?
নীড়দা' সবসময় একদম সঠিক পয়েন্টে কেমনে হাত দেন বলেন তো?
হা হা...শেষের টুকু অনেক মজার লাগছে...লক্কর ঝক্কর !

নতুন লেখা কই?
দারুণ
আপনি!
সুন্দর লাগতেছে সেই সাথে ইর্ষাও, এরকম কবিতা কেন লিখতে পারি না
এগুলো হচ্ছে আপনারগুলোর তুলনায় নিতান্ত শিশু। আপনে এই লেভেল অনেক আগে অতিক্রম করে গেছেন শুভ ভাই।
আপনার সবচে শক্তিশালী দিক হচ্ছে গদ্য । সেই দারুণ গল্পগুলো মিস করি
। নতুন একটা গল্প লিখুন, পড়ি ।
শক্তিশালী দিক গদ্য বুঝলাম। কিন্তু কবিতাটা কেমন হইসে সে ব্যপারে খটকা থেকে গেল। এটা কি ভালো হয় নাই?
কবিতাতো পুরাই বুঝছি। অতএব, কবিতা সুন্দর, একদম গরুর গাড়ি
প্রথমে একটা দীর্ঘশ্বাসের ইমো হবে। তারপরে যেটা কথা সেটা হলো- কবিতাটা আপনারে নিয়ে লেখা হইসিলো। কিন্তু আপনে ৪৭ ঘন্টা ২০ মিনিট পর সেইটা পড়সেন।
Apni so sweet!
Kobita amare nia likhle thikache,ekkere lokkor jhokkor gorur gari.
Kobita kal e porechi.banglish comnt dite chailam na asole.electricity nai,net pai na,evabe valo lage!dosh amar na,apner bubur.2 ta vote nex time besi diyen desh ta re dojokh bananor lagi.
arekta katha,kobita ta jake vebei lekha hok,khub maya maya,snigdho.baki katha banglai likhbo
আপনাকে ভেবে লেখা হয়েছে। আর কাকে ভেবে লিখবো?
ওরে খোদা! এটা কেমনে হয়! আহা এমন স্নিগ্ধতা! তবু বললেন তাই এক বস্তা ধইন্যা আর এক রাশ কৃতজ্ঞতা। কি যে ভালো লাগছে! এই মুগ্ধতা কই রাখি!
আছেন কেমন? কেমন কাটে হরতাল? বাসায় বসে ভাগ্নীদের কথা শুনে শুনে কান ঝালাপালা, বিদ্যুৎ নাই, নেট নাই----তেজপাতা জীবন।
আছি ভালো। হরতাল শেষ। মন খারাপ। কয়টা দিন আরামেই কাটসে। কালকে থেকে শহর পাল্টে যাবে হাবিয়া দোজখে।
যাক্ ধন্যবাদ আপনাকে। ভালো থাইকেন।
মন্তব্য করুন