কবিতা : আমি শেষতক পরাজিতদের দলে নাম লেখাবো
আমি শেষতক পরাজিতদের দলে নাম লেখাবো।
আর কোথাও নয়, কারো হৃদয়ে বা মননে তো নয়ই।
আমি জানি বুঝে-শুনে আমার পক্ষে কখনো
নিজের জন্য বিজয় ছিনিয়ে আনা সম্ভব হয় নি।
আমি আসলে জন্মপরাজিতই। সেটা বুঝে ফেলেছি বলে
নিজের ওপর থেকে বিশ্বাস সরিয়ে নিয়েছি।
ভালো করেছি না?
এখন আর দুর্মর কোনো অস্তিত্ব তোমাকে গ্রাস করতে হুটহাট
একটা ভয়াবহ অবাঙালি রূপ নিয়ে দৃশ্যপটে হাজির হবে না।
কেউ চাইবে না আর তোমাকে ঠাসাঠাসি ফাইলের ফাঁক থেকে অসময়ে টেনে বের করে আনতে,
চাইবে না সো’রাওয়ার্দি পার্কের বেঞ্চিতে বসিয়ে রাখতে,
রাজধানীতে অনর্থক ঘুরে ঘুরে খাবারের দোকান খুঁজতে,
এবং তোমার বাসার যতটা কাছ পর্যন্ত যাওয়া যায়
ততটা কাছ পর্যন্ত গিয়ে
তোমায় নামিয়ে দিয়ে আসতে।
এখন আর রাতদুপুরে কেউ চাইবে না মোবাইলের অপর প্রান্তে
তোমার সুরেলা স্বরের হ্যালো শুনতে
বা তোমায় সুইটহার্ট বলে বলে রাগিয়ে দিতে।
তোমার গোছানো জীবনে কেউ যাবে না আর
অনিয়মের বেড়াজাল বুনতে।
শুধু একটি ছোট্ট কথা-
আমি কখনো নদী বা রাজনীতিবিদ হয়ে তোমায় গ্রাস করতে চাই নি, জানো?
হয়তো একটা ফানুস হয়ে তোমার আকাশে বিলীন হতে,
উড়ে উড়ে হারিয়ে যেতে
চেয়েছিলাম।
মহাকালকে না বলা এই ছোট্ট কথাটি আজ
কবিতায় লিখে দিলাম।
---





সুন্দর কবিতা কিন্তু পড়ে মন খারাপ লাগতেছে কেন জানি..
শেষটা চমত্কার..
থ্যাংক ইউ বাউন্ডুলে, কবিতাকে সুন্দর বলার জন্য। আর মন খারাপ লেগেছিলো জেনে আমারো খারাপ লাগলো। মন খারাপ করিয়ে দিতে চাই নি কারোই।
আমি শেষতক পরাজিতদের দলে নাম লেখাবো।
আর কোথাও নয়, কারো হৃদয়ে বা মননে তো নয়ই।
আমি জানি বুঝে-শুনে আমার পক্ষে কখনো
নিজের জন্য বিজয় ছিনিয়ে আনা সম্ভব হয় নি।
ফাহমিদা'পু আপনে এইরকম করে কোট করলেন কেমনে, শিখান
কেমনে কেমনে জানি এইরকম হয়ে গেল, বুঝতে পারিনাই , কেমনে শিখাই
আমার ইদানিং যা দিনকাল, তাতে দেখলাম এই লাইন গুলো একদম ১০০% মিলে যাচ্ছে
আপনার একটা লেখাও কিন্তু এখন পর্যন্ত আমাদের পড়ার সুযোগ হয় নাই ফাহমিদা'পু (রাগী রাগী চোখে তাকানোর ইমো হবে)
অ.ট. আপনার ব্লগের কোনো একটা পোস্টে আমি একটা কমেন্ট করে সেটারে ওয়াচে রাখছিলাম যে আপনে কি উত্তর দেন দেখবো। কিন্তু কয়দিন ধরে আমার ওই কমেন্টটা খুঁজে পাচ্ছি না আবার স্মৃতিশক্তি অতি দুর্বল হওয়ার কারণে কমেন্টটা আপনার কোন লেখায় পোস্ট করেছিলাম তাও মনে করতে পারতেসি না। হেল্পান তো দেখি।
বেশি ভাল লেগে গেলো কবিতাটা
বেশি ভালো লেগে গেলো আপনাকে
ছোট্ট কবিতার অনেক শক্তি !
ধন্যবাদ সদয় মন্তব্যের জন্য
আমিও সেই পরাজিতদের দলে!
আমিতো আগে থেকেই আছি আপনের দলে
কবিতা এমনই হওয়া দরকার, যেন বুঝতে পারি।
আছেন কেমন? আজকাল যে দেখাই যায় না!
ভালো আছি। ধীরে ধীরে বায়বীয় হয়ে যাচ্ছি।
আপনে কেমন জয়িতা'পু? এভরিথিং ওকে?
জ্বীনা, ভালো করেননি

পরাজয়ে ডরেনা বীর !
আপনের মন্তব্য পাইলেই মনটা খুশি হয়ে যায়। কেমন আছেন মেসবাহ ভাই?
ভাই,
নতুন লেখা দেন না..
আমি তো নিয়ম করেই নতুন লেখা দিই। যারা লেখে না, তাদেরকে ভালোমতো ধরেন।
আমি তো বলি ই,
কেউ পাত্তাই দেয় না!
মন্তব্য করুন