হয়তো সে জীবনটা আমার ছিলো না
১.
মস্তিষ্ক খুব দ্রুতগতিতে জঞ্জালে রূপান্তরিত হচ্ছে। আজকাল আর খুব বেশি কিছু মনে থাকে না। অথচ আগে শ'খানেক পরিচিতের মোবাইল নাম্বার মুখস্ত ছিলো আমার। অনেক দিন পর্যন্তই ছিলো। ইদানীং খুব অবাক হয়ে লক্ষ্য করলাম, মানুষের নামটা পর্যন্ত মনে থাকে না খুব কসরত না করলে। শহরটারও আমার মস্তিষ্কের মতোই অবস্থা। আগে আমার বাসার জানালা দিয়ে তাকালে দেখা যেতো, আকাশটা কোথায় গিয়ে দিগন্তের কালো রেখার সঙ্গে মিলেছে। এখন জানালা দিয়ে তাকালে নির্মাণাধীণ ভবন দেখতে পাই। কিছুদিন পর হয়তো ভবনটির গায়ে সুন্দর রং করা হবে। কিন্তু সে রং আকাশের মতো হবে না।
২.
সদরঘাটে গিয়েছিলাম কাল। পড়ন্ত বিকেলে। সেখানে বড় বড় লঞ্চ আর ছোট ছোট লঞ্চ আর নদীর জল দেখেছি। নৌকা দেখেছি। মাতাল হাওয়ায় উদাস হয়েছি। ছোট ছোট টোকাই ছেলে-মেয়েদের দেখে মনে হয়েছে ওরা নানাভাবে দুর্গত। ওদের জন্য কিছু করতে পারি নি। লঞ্চের যাত্রীদের দেখে মনে হয়েছে ওরা শঙ্কিত। যাত্রাপথে রাস্তার মানুষদের দেখে মনে হয়েছে ওরা চিন্তিত। সারাদিন আমার যত জনের সঙ্গে দেখা হয়েছে, সবাইকে মনে হয়েছে কোনো না কোনো উপায়ে এরা সবাই সংকটাপন্ন। আমি তাদের কারো জন্যই কিছু করতে পারি নি। যতবার আমি আমার দেশটাকে দেখি মনে হয়, এ দেশটা একটা ভয়াল যন্ত্রণায় আবদ্ধ। ততবারই আমি ভাবি দেশটার জন্য কিছু একটা করবো, শেষতক কিছু করা হয় না। সেদিন এক বাণীতে দেখলাম, যদি তুমি সত্যি কিছু করতে চাও তাহলে তুমি একটা উপায় খুঁজে পাবে আর যদি কিছু করতে না চাও তাহলে খুঁজে পাবে অজুহাত।
৩.
আমি নিশ্চিত নই, আমি কি প্রতিদিন অজুহাত খুঁজে খুঁজে সময় কাটাচ্ছি? নষ্ট করছি প্রকৃতির বরাদ্দকৃত মূল্যবান জীবন? কাল সন্ধ্যায় যখন সদরঘাটের এক পন্টুনে বসে আমি নদীর ঢেউ গুণছিলাম, তখনও মনে হচ্ছিলো একটা ব্যর্থ জীবন কাটাচ্ছি। মনে হচ্ছিলো পানিতে ঝাপ দিই। প্রকৃতিতে বরাদ্দের পরিমাণ একটি ধ্রুবক। যেহেতু আমি আমার বরাদ্দ দিয়ে কিছু করতে পারছি না, তাই এটা অপচয় না করে অন্য কাউকে সুযোগ করে দিই। শেষ পর্যন্ত সামান্য ঝাপ-টাও দিতে পারলাম না। বাড়ি ফিরে জঞ্জালে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়ার অপেক্ষার কাছে আমাকে আত্মসমর্পণ করতে হলো। এছাড়া আর কিছু করা সম্ভব ছিলো বলেও মনে হয় না।
৪.
আর মানবমনের কি কনট্রাডিক্টরী আচরণ! এত কিছুর পরও রাতে আমার মনে হচ্ছিলো, টিকে থাকাটাই বড় কথা। টিকে থাকলে একসময় কিছু একটা করার সুযোগ এসেই পড়ে। আর টিকে না থাকলে ব্যর্থ হয় দেখা-অদেখা সব ধরনের সম্ভাবনা।
৫.
আজকাল কেবল ভণ্ডই মনে হয় নিজেকে
আর কিছু না।
আজকাল ভালোবাসার কথা মুখেই বলি শুধু
তুমি ভয় পেয়ো না।
---





অ-নে-ক দিন পর মীরকে দেখলাম! এতদিন কোথায় ছিলেন? আপনার লেখা মিস করেছি খুব।
ভাল লাগলো ছোট পোষ্টে জীবনের কথকথা।
নিয়মিত চাই।
থ্যাংকিউ নিভৃতদা'। আছেন কেমন?
আমিও মিস করেছি আপনাদের সব্বাইকে
মীর ভায়া যে !
আপনি তাহলে বেঁচে আছেন ? আলহামদুলিল্লাহ...
ভালো আছেন কেমন...
কতদিন পর। ভালো থাকেন, সুখে থাকেন, দুরে থাকেন...
দুরে থাকেন মানে কি
বাসায় দাওয়াত দিবেন্না?
বিটিডব্লিউ: সবার খবর-টবর কি? ভাবী, রোদ্দুর ও ছোট্ট সমুদ্দুর কেমন আছে?
আমি তো ভাবছিলাম এই বছর আপনার লেখাই পাবো না। যাক শেষে পেলাম আপনাকে। আহ কি শান্তি! লেখা নিয়ে কি বলবো আর দারুন তবে এতো আত্মভিমান ভালো না!
থ্যাংক্স ব্রো। রিয়েল থ্যাংক্স
মীরও লেখা। কতদিন পর। ভালো থাকেন, সুখে থাকেন, দুরে থাকেন...
আপ্নের কাছ থেকে দুরে থাকা সম্ভব না।
আপ্নের কাছ থেকে দুরে থাকা সম্ভব না।
আয় বুটা মাথায় একটা বাড়ি দিয়ে কাছে আসা বাইর কইরা দেই।
অসাধারণ লেখা। ! কই ছিলেন রে ভাই.......
আসলে আমরা আমাদের সীমাবদ্ধতার কথা ভুলে যাই।
ভালো থাকবেন মীর ভাই।
উচ্ছল ভাই কেমন আছেন? কাব্য কেমন আছে?
কেজি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত আমার সবচেয়ে প্রিয় বন্ধুর নাম ছিলো কাব্য।
ভালোই আছিরে ভাই। দিন চলে যাচ্ছে।
বুঝলাম সবার প্রিয়। তাই লেখা না পড়ে আগে মন্তব্য করলাম। এখন পড়ে দেখি।
পড়ে কি দেখলেন ভাইজান?
আমার ' পাখির নীড়ের মতো চোখ ' নাই । তবুও ওরম করে জিগ্গেস করতে ইচ্ছে করে,' এতদিন কোথায় ছিলেন মীর ভাই ? ' অথবা 'এতদিন পরে এলে ! আমি যে ...। '
যাক ! এলেন শেষ পর্যন্ত! ধন্যবাদ.!
.
আমার ' পাখির নীড়ের মতো চোখ ' নাই । তবুও ওরম করে জিগ্গেস করতে ইচ্ছে করে,' এতদিন কোথায় ছিলেন মীর ভাই ? ' অথবা 'এতদিন পরে এলে ! আমি যে ...। '
যাক ! এলেন শেষ পর্যন্ত! ধন্যবাদ.!
.
আছেন কেমন?
ওয়েলকাম ব্যাক
এসেই যখন পড়ছো তখন টিকে থাকো
কেন এ তল্লাটে টেকা কি আজকাল কঠিন হয়ে পড়েছে নাকি আফামনি?
ও ভালো কথা, থ্যাংক্স ফর দি ওয়েলকাম
মীর ভাইইইই!!
ইউ আর ব্যাক!ফিলিং সো সো হ্যাপ্পি রাইট নাও! শান্ত ভাই জানে আপনেরে কত্ত কত মিস করছি এতদিন!
প্লীজ আর ডুব দিয়েন না..প্লীজ..
থ্যাংকু ভাইয়া। আপনার এবং আপনাদের সবার এত্ত এত্ত ভালোবাসা যে আমি কোথায় রাখি
ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সুখে থাকেন। শুভেচ্ছা নিরন্তর।
থ্যাংকস মীর। কিছু বলার নেই নতুন করে। কারন আপনি চিরনতুন .
আর আপনি চিরপ্রিয়
১। আমিও মানুষের নাম ভুলে যাই, তারপর সারাক্ষন মনে করার চেষ্টা করি । ঢাকায় জানালা দিয়ে আকাশ দেখা যায় না ।

২। কেউ দেশটার জন্য কিছু করুক ।
৩।
৪। টিকে থাকাটাই অনেক বেশী কঠিন ।
৫।
পুরোটাই কাব্যিক লেখা
মন্তব্য করুন