ইউজার লগইন

ভিন্নধর্মী লাইভ প্রোগ্রামে স্বাগতম

অনেক পরিশ্রম করে একটা লাইভ প্রোগামের সেট তৈরী করেছি।

বিশ বাই বিশের একটা ঘর, মৃদু নীলচে আলোয় আলোকিত

ধবধবে সাদা একটা বিছানা ছাড়া আর কোনো আসবাব নেই

বিছানার উপর, পাখির পালক ভরা নরোম দু'টো বালিশ

মেঝেতে তিন গ্লাস বরফ শীতল পানি, দু'টো সিগারেট আর একটা লাইটার

ঘরের এক কোনে থাকা স্পিকার থেকে মোলায়েম ভেসে আসছে চৌরাসিয়ার বাঁশির সুর।

"ঘুম"

ভিন্নধর্মী কিন্তু সর্বাধিক সম্প্রচারিত লাইভ প্রোগ্রামে আপনাদের স্বাগতম।

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

মীর's picture


দু'জনের ঘুমাতে ২০/২০ সাইজের ঘর!!Surprised

রায়েহাত শুভ's picture


দু'জনের জন্য না তো, একজনের জন্য...

মীর's picture


আপনের বাসার ঠিকানা দেন। ভার্সিটিগুলায় ৮/৬ সাইজের রুমে ৪/৫ জন করে গাদাগাদি করে ঘুমায় আর আপনে কি না যাচ্ছেতাই শুরু করসেন। এখনই দুদকে খবর দিতে হপে এবং একটা ভ্রাম্যমাণ আদালত পাঠানোর ব্যবস্থা করতে হবে।

রায়েহাত শুভ's picture


ইয়ে... মানে... এখনোতো বিশ বিশ রুমে ঘুমাইনা। আর আমার রুমেতো একগাদা জিনিসপাতি। সো দুদকরে খবর দিয়া কোনো লাভই নাই Laughing out loud

মীর's picture


রুমভর্তি জিনিস-পাতিও আছে? ইনকাম ট্যাক্সওলারা আজ-কাল করেটা কি?

রায়েহাত শুভ's picture


ইনকাম ট্যাক্স অলারা আইজ কি করছে আমি কেমনে কই? আবার কাইলকা কি করবো সেইটাও জানতে চাইতেছেন? হায়রে কোপাল... আমি গরীব মানুষ, হাতের লেখা খারাপ বইলা এইভাবে ডর ভয় দেখাইবেন???

জ্যোতি's picture


এর মানে কি?
ফাঁকিবাজি পোষ্ট এবং সিগারেটকে মাইনাস।

রায়েহাত শুভ's picture


ফাঁকিবাজি না Stare
আপনারা সব মন খারাপের লেখা দিচ্ছেন দেখে আমার মাথার ভিতরেও একটা বিষণ্ণ লেখা ঘুরছিলো। সেটাকে তাড়াতেই...

আহমাদ মোস্তফা কামাল's picture


'পাখির পালক ভরা নরোম দু'টো বালিশ' পর্যন্ত পড়ে প্রায় ঘুমিয়েই পড়েছিলুম, কিন্তু পরের লাইনে 'মেঝেতে তিন গ্লাস বরফ শীতল পানি, দু'টো সিগারেট আর একটা লাইটার' পড়ে জেগে উঠলুম আবার!

(না বুইঝাই কমেন্ট করলাম, সেইটা পরে ধরা পড়বে, তাই আগেভাগেই স্বীকার করে নিলাম! )

১০

রায়েহাত শুভ's picture


তাইলে ঘুম আসার ঐখানেই শেষ করে দেয়া উচিত ছিলো বোধহয়...

১১

জেবীন's picture


লাভ নাইরে পাগল! ঘুম আসপি নানে! পাখির পালক ছিড়ে বালিশ বানালি ঘুমের জন্যে, আর টের পাইলা না ঘুম পাখির লগে উড়াল দিছে কোন শূন্যে!

১২

রায়েহাত শুভ's picture


আহা... উপমাটা মনে ধরছে... দেখি নেক্সটে কুনু কাব্যে ব্যভার করুমনে...

১৩

জেবীন's picture


ইয়াল্লা! এডা তোমার কবিতা নি! মাথার সাতহাত উপরে দিয়া যাওন ওলা বিটকেলে কোন শব্দ নাই! তুমি ভালো আছো তো, তোমার কি হইছে ভাই? Tongue

১৪

রায়েহাত শুভ's picture


নাহে, আমার হেমায়েতপুরের টিকিট কাটনের টাইম হয়নাই অহন্তরি... Drunk

১৫

লীনা ফেরদৌস's picture


মাধূর্যরে মামার মাথায় হাত বুলাতে পাঠাব? ঘুম আসবে হয়ত Smile

১৬

রায়েহাত শুভ's picture


আপনি যখন মাধুর্যকে পাঠানোর কথা ভাবছেন, ততক্ষণে মাধুর্যের মামা ঘুমের সিঁড়িতে পা দিয়ে ফেলেছে... Smile

১৭

রাসেল আশরাফ's picture


ঘুমের জন্য কাল লাইভ প্রোগামটা মিস করলাম। Sad Sad

১৮

রায়েহাত শুভ's picture


আরে আপনিই তো ঠিকঠাক প্রোগ্রামটা উপভোগ করেছেন... Smile

১৯

লীনা দিলরুবা's picture


এই টিপসগুলো কাজে লাগানোর চেষ্টা করা হবে।

বিছানার উপর পাখির পালক ভরা নরোম দু'টো বালিশ

কই পামু!!

মেঝেতে তিন গ্লাস বরফ শীতল পানি, দু'টো সিগারেট আর একটা লাইটার

সিগারেট আর লাইটারের জায়গায় মেয়েরা কি রাখবে Wink

২০

রায়েহাত শুভ's picture


১। পাখির পালক ভরা বালিশ খুইজা দেখেন কুনু না কুনু দুকানে পাইয়াই যাইবেন Laughing out loud

২। এই দেখেন, আপনিও কৈলাম জেন্ডার ভাগ কইরা ফেললেন :P।
সব মানুষে কি সিগারেট খায়? যারা খায়না তারা তাদের পছন্দমত আইটেম রাখবে Laughing out loud

২১

দুরের পাখি's picture


বিছানা ছাড়া কোন আসবাব নাই, আবার স্পিকার ? পাইছেন কি মিয়া ? স্পিকাররে আসবাব মনে হয় না ?

২২

রায়েহাত শুভ's picture


স্পিকার কি আসবাব? Cool Tongue

২৩

শওকত মাসুম's picture


কী স্পিকার আসবাব? এডভোকেট আবদুল হামিদ জানলে দিবো নে। এইটা দো জাতীয় সংসদের অপমান, আপনারে স্থায়ী কমিটি ডাকবে......তৈয়ার থাইকেন Big smile

২৪

ভাস্কর's picture


একটা ছোট রেফ্রিজারেটর থাকলে ভালো হয় সেট'এর মধ্যে...সাথে গান শোনার জন্য হেডফোন...যেইখানে কিছু পোকা অবিরত ডাকে।

২৫

রায়েহাত শুভ's picture


ইয়েস...পোকার ডাকের আইডিয়া ভাল্লাগছে।

রেফ্রিজারেটর থাকলে তার ভিতর আবার কিছু লাল-নীল পানিও তো রাখতে হবে Big smile

২৬

গৌতম's picture


অসাধারণ! অসাধারণ!

২৭

রায়েহাত শুভ's picture


অনেক অনেক ধন্যবাদ...

২৮

প্রণব's picture


ওরে বৃ, বহুদ্দিন বাদে তোমার ল্যাখা পড়লাম। ভালা ল্যাখছ। খুবই ভালা।। আ' লাইক ইট

২৯

রায়েহাত শুভ's picture


ধৈন্যা প্র...

৩০

তানবীরা's picture


মরতে হবে, কবরে যেতে হবে সেটার রিমাইন্ডার নাকি ?

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

রায়েহাত শুভ's picture

নিজের সম্পর্কে

©
সকল লেখালেখি ও হাবিজাবির সর্বসত্ব সংরক্ষিত...