ইউজার লগইন

শূন্যে ছুঁড়ে দেয়া কয়েনের দিকে তাকিয়ে

ব্যাকস্টেজেঃ

প্রৌঢ় দড়াবাজ দাঁড়িয়ে।
জীবনের শেষ দড়াবাজির খেলা দেখাবে বলে
রং মেখে লুকানো, ভাঁজ পড়া চেহারায়
মঞ্চ ফাঁকি দিয়ে আসা টুকরো আলোরা আলতো ছুঁয়ে যাচ্ছে,
বুঝিবা সান্তনার হাতে।

মঞ্চেঃ

চড়া তালে বেজে চলেছে বাজনা
উদ্দাম ড্রাম বিটের সাথে ছন্দ মিলিয়ে এগিয়ে আসছেন প্রেজেন্টার
তার চকচকে জুতোয় পিছলে যাচ্ছে স্পট লাইট
ধাঁধিয়ে দিচ্ছে চোখ, দর্শকদের।
ভরাট গলায় ঘোষিত হচ্ছে খেলা এবং খেলোয়াড়ের নাম।

বাইরেঃ

কুয়াশার মৃদু গন্ধ মাখা রাতের চাদরে
থিতিয়ে আসা ধুলোরা জমছে ধীরে
একঝাঁক রাতজাগা পাখি
নড়েচড়ে বসছে দূরবর্তী গাছের ডালে
নৈশব্দ এবং কোলাহল হাতধরে চলছে এসফল্টের রাস্তা জুড়ে।

আবার ব্যাকস্টেজেঃ

দড়াবাজের কাঁপা হাত খুঁজে নিয়েছে
জীবনের প্রথম রোজগারের কয়েনটাকে, যেটা
বুড়ো আঙ্গুল আর তর্জনীর মিলিত প্রয়াসে উড়ে গিয়েছে শূন্যে।

হেডস মানে মৃত্যু। টেলস মানে জীবন।

প্রৌঢ় দড়াবাজ অনন্ত প্রতীক্ষায়
শূন্যে ছুঁড়ে দেয়া কয়েনের দিকে তাকিয়ে...

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন

প্রিয়'s picture


প্রথম কমেন্ট করার মজাই আলাদা। Big smile আপ্নের লেখা অলওয়েজ রক্স।

রায়েহাত শুভ's picture


রক্স মানে তো পাত্থর গুলা Sad আপ্নে আমার কবিতারে পাত্থর কৈলেন? কৈতে পার্লেন??? Sad(

ফিরোজ শাহরিয়ার's picture


বাইরের প্যারাটা মন কেড়েছে।

রায়েহাত শুভ's picture


সকালে পড়তে গিয়ে আমার নিজেরো তাই মনে হয়েছে...

সামছা আকিদা জাহান's picture


বাহ, দারুন বর্ননা । কবিতায় ফুটে উঠেছে সম্পূর্ন কাহিনী। চমৎকার।

রায়েহাত শুভ's picture


অনেক ধন্যবাদ আপু...

তানবীরা's picture


আকিদার সাথে একমত Big smile

বিষণ্ণ বাউন্ডুলে's picture


অন্যরকম। পুরোটাই অদ্ভুত এক সুরে বাজছে মনের ভিতর। দারুন।

রায়েহাত শুভ's picture


অনেক ধন্যবাদ বিষণ্ণ (নাকি বলবো বাউন্ডুলে?)...

১০

মীর's picture


পৌঢ় দড়াবাজের কয়েনে ওঠা উচিত হেড। Smile

১১

মীর's picture


এখানে একচুয়ালি প্রৌঢ় হবে। খুবই দুঃখিত বানানটি ভুল করার জন্য।

১২

জ্যোতি's picture


দুঃখিত হইলে শুধু চলপে না। জরিমানা দিয়া যান। আর ব্লগে কেন দেখি না? কই থাকেন? কেমন থাকেন?

১৩

মীর's picture


ঢাকায় থাকি, ভালো থাকি। Smile
আপনে কই থাকেন, কেমন থাকেন?

১৪

জ্যোতি's picture


ঢাকায় থাকলে, ভালো থাকলে দেখি না কেন আপনারে? পোষ্ট দেন না কেন?
আমি ভালো নাই ১ সপ্তাহ ধরে। জ্ব সাথে জ্বরের ভাই বোন। Sad

১৫

মীর's picture


জ্বর হইলে কেমন লাগে বিস্তারিত লেখেন দেখি। আমার মনে হয় বোধশক্তি জন্মাবার পর থেকে কোনো জ্বর হয় নাই। তাই অনুভূতিটা পরিচিত না।

১৬

জ্যোতি's picture


এই পোলা কয় কি? আমি তো ঘোরের মধ্যে চলে যাই, পুরা সেন্স ই থাকে না, তবে খুব মায়ের গায়ের গন্ধ নিতে ইচ্ছে করে। ছোটবেলায় মা নিজের পেটের সাথে গা মিলিয়ে দেখতো তাপ কতটা বেশী।

১৭

মীর's picture


হ ঘটনা সত্য।
আপনে জ্বর বিষয়টা নিয়ে বিস্তারিত লেখেন। পড়তে ইচ্ছা কর্তেসে।

১৮

জ্যোতি's picture


Laughing out loud আপনের মত যদি লেখতে পারতাম!
একটা পোষ্ট দেন পিলিজ‍!

১৯

মীর's picture


আগে আমি চাইছি। তাই আপ্নাকে আগে লিখতে হলো। Big smile

২০

জ্যোতি's picture


পিছলা হলেন কবে থেকে? খুব খ্রাপ্!আপনে না কত্ত ভালু!

২১

মীর's picture


জ্বি না, আমি খুব একটা ভালো না। আপনে আগে একটা লেখা দিবেন। এরপরে আমার কথা আসপে।

২২

রায়েহাত শুভ's picture


আরে ধুর! ভানাম্বুল কুনু বেফার মা Wink

২৩

রায়েহাত শুভ's picture


আমিও হেড ই চাই...

২৪

জ্যোতি's picture


হেডস মানে মৃত্যু। টেলস মানে জীবন।

প্রৌঢ় দড়াবাজ অনন্ত প্রতীক্ষায়
শূন্যে ছুঁড়ে দেয়া কয়েনের দিকে তাকিয়ে...

আপ্নের লেখা অলওয়েজ রক্স।
এইবার গদ্য লেখেন। কবতে পড়ে পড়তে ক্লান্ত হইয়া গেলাম।

২৫

রায়েহাত শুভ's picture


আপ্নেও আমার লেখারে পাত্থরের লগে তুলনা দিলেন??? Sad

২৬

জ্যোতি's picture


আমার কাছে দুইন্যাইডারেই পাথ্থর লাগতাছে, কি করুম কন? জাম্বুরা ভর্তা খাই মনের দুঃখে।

২৭

বিষাক্ত মানুষ's picture


ব্যাপক Smile

২৮

কামরুল হাসান রাজন's picture


Smile Smile Smile

২৯

আহমাদ আলী's picture


ভালো লেগেছে ধইন্যা পাতা

৩০

জেবীন's picture


এক্টা মূহুর্তরে আকাঁ হইছে যেন! সম্মুখে, মনে আর আশেপাশে কি চলছে তা

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

রায়েহাত শুভ's picture

নিজের সম্পর্কে

©
সকল লেখালেখি ও হাবিজাবির সর্বসত্ব সংরক্ষিত...