ইউজার লগইন

প্রসঙ্গঃ ব্লগ দিবস এবং আমরা বন্ধু ব্লগের সম্পৃক্ততা

গত ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে একটি ব্লগের আহ্বানে একদফা ব্লগ দিবস পালিত হ'লো। আবার ফেব্রুয়ারীতেও আরেকটি ব্লগের আহ্বানে পালিত হতে যাচ্ছে আরেকটি ব্লগ দিবস।
ব্লগ দিবসের প্রয়োজনীয়তা, সার্বজনিনতা, উপকারিতা, অপকারিতা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা অন্য বিষয় নিয়ে। এই দু'টো আহ্বায়ক ব্লগের আচরণ নিয়ে আমার কিছু বক্তব্য আছে। এই আহ্বায়ক ব্লগ দুইটাই অন্য ব্লগের অনুমতি ছাড়াই তাদের নাম সম্পৃক্ত করেছে তাদের ব্লগ দিবসে অংশগ্রহনের ব্যাপারে।
দুটো ব্লগের একটাও অন্য ব্লগের মতের প্রতি নুন্যতম শ্রদ্ধা প্রকাশ করে নাই। একটি অনুষ্ঠানে আমন্ত্রণের চিঠি পাঠালে এবং সেই চিঠির উত্তর না পেলেই যে একজন সেখানে অংশগ্রহনে ইচ্ছুক এটা কখনোই সাধারণ ভদ্রতার পর্যায়ে পড়ে না। সেই সাথে কোনো মিডিয়ায় কারো অনুমতি ছাড়াই তার নাম ছেপে দেয়াটাও সাধারণ ভদ্রতার বাইরে।

এইখানে আমি, আমরা বন্ধু ব্লগের একজন ব্লগার হিসেবে এই ব্যাপারটা পরিস্কার করে জানাইতে চাই যে, আমি যতদুর জানি আমরা বন্ধুর ব্লগাররা কোন ধরনের ব্লগ দিবসে অংশ নিতে চায়না। উপর্যপরি আমরা বন্ধুকে নিয়ে টানা হেঁচড়ায় আমরা সাধারণ ব্লগাররা বিরক্ত। আশা করি এই টানা হেঁচড়ার অবসান ঘটবে, আর আমরা বন্ধুর ব্লগাররা শান্তিতে ব্লগিং করতে পারবো।

পোস্টটি ৫ জন ব্লগার পছন্দ করেছেন

রাসেল আশরাফ's picture


আগেরবার এই ব্লগ দিবস নিয়ে ''আমরাবন্ধু'' কে নিয়ে নানা হাসি তামাশা দেখেছিলাম।আজকে তারাই আবার নাম দিসে। মজাই মজা Big smile Big smile

আমরা বন্ধুর ব্লগাররা কোন ধরনের ব্লগ দিবসে অংশ নিতে চায়না। উপর্যপরি আমরা বন্ধুকে নিয়ে টানা হেঁচড়ায় আমরা সাধারণ ব্লগাররা বিরক্ত। আশা করি এই টানা হেঁচড়ার অবসান ঘটবে, আর আমরা বন্ধুর ব্লগাররা শান্তিতে ব্লগিং করতে পারবো।

টুটুল's picture


চেতছো ক্যান?

ডিসেম্বরের প্রথম সপ্তাহে সামহয়ারইনব্লগের আহ্বানে একটি আলোচনা অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম যেখানে বিজয় র‌্যালি এবং ব্লগ দিবস নিয়ে আলোচনা হয়। মিটিং থেকে ফিরে আমরা বন্ধুর মডারেশন প্যানেল এবং ব্লগারদের সাথে আলোচনা শুরু করি। এবি তার সিদ্ধান্ত সামহয়ারইনব্লগকে জানানোর পর তারা আমাদের নাম প্রত্যাহার করে। কিন্তু ততদিনে ব্যানার ছাপানো হয়ে যাওয়ার কারণে সেটা রয়ে যায়। আলোচনায় অংশ নেয়ার কারনে ডা: আইযুদ্দিন (ব্লগার) আমার ফেসবুক প্রোফাইলে এসে গালি দিয়ে যায়। Smile

প্রিয় টেক এ সংবাদটা দেখার পর পরই তাদের মেইল করি। প্রিয় টেক দু:খ প্রকাশ করে আমাদের নাম প্রত্যাহার করে নেয়।

আমাদের ব্লগের নামই তো "আমরা বন্ধু"। সো বন্ধুতো ভাবতেই পারে। সকল ব্লগের ব্লগারদের ভালবাসায় হয়তো আমরা বন্ধুকে অন্তর্ভুক্ত করে... এইটা তো দোষের কিছু না। এই ভালবাসায় আমরা আপ্লুত... ভালবাসা বহমান থাকুক আমরা বন্ধুর প্রতি। সকল ব্লগ... ব্লগ দিবসকে শ্রদ্ধা জানাই।

মীর's picture


বিষয়টা সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা দরকার ছিলো। আমি পোস্টটা পড়ে আমারব্লগে গুতাইলাম। কিন্তু এবি'কে নিয়ে কোথায় টানটানি হইসে, সেই পোস্ট পাইলাম না। এটা হইলো এক নম্বর কথা।
দুই হচ্ছে, এবি'কে কোনো টানাটানিই আসলে কাম্য না। যদি এবি নিজে থেকে সব ব্লগারদের সম্মতিতে কোনো কিছুতে অংশ নিতে চায়, সেটা এবি'র সিদ্ধান্ত। অন্যদের টানাটানি মানা হবে না।
আর টুটুল ভাইয়ের লিংকগুলা কাজ করতেসে না কিংবা কোনো সমস্যা হইসে।
পুরা ব্যপারটার বিস্তারিত জানতে চাই।

টুটুল's picture


আরে টানাটানি করে নাই তো ভালবাইসা লিখছে। যদিও জীবনেও কেউ কেউ আমরা বন্ধুর নাম মুখে আনছে কিনা কেউ কইতোর্বো না... তথাপি এইবার নাম ছাপাইয়া দিছে। এইটা কিন্তু পজেটিভ দিক।

প্রিয় টেক

কালের কণ্ঠ

রাসেল আশরাফ's picture


সমকালেও আসছে ''আমরাবন্ধু'' র নাম। ভয়াবহ আনন্দ হচ্ছে। Big smile Big smile

সাঈদ's picture


অনুমতি না নিয়া নাম ছাপানো অবশ্যই খারাপ কাজ।

যাক , আমরা বন্ধু তো আমরা বন্ধুই। যদি বছরে ৩৬৫ দিনই ব্লগ দিবস হয় তো সব ব্লগ দিবসেই আমরা বন্ধুর শুভেচ্ছা থাকবে ।

মামুন ম. আজিজ's picture


এই দেখেন আমি তো ভেবেই বসেছিলাম ...আমরাবন্ধু আবার আমারব্লগ ঘরানায় ঢুকে গেলো কেনো?......

টুটুল's picture


যতদুর জানি ... আমরা বন্ধু তার নিজস্ব ঘরনার বাইরে অন্য কোন ঘরনায় নাই

মীর's picture


কালের কন্ঠে লিখেছে,

শীর্ষস্থানীয় বাংলা কমিউনিটি ব্লগ 'আমারব্লগ', 'মুক্তমনা', 'গ্লোবাল ভয়েস বাংলা', 'আমরা বন্ধু', 'শৈলী', 'চতুরমাত্রিক', 'মুক্তাঙ্গন'সহ বেশ কয়েকটি ব্লগ সাইট দিবসটি পালন করবে

সমকালে,

শীর্ষস্থানীয় বাংলা কমিউনিটি ব্লগ সচলায়তন, আমারব্লগ, মুক্তমনা, গ্গ্নোবাল ভয়েস বাংলা, আমরা বন্ধুসহ বেশ কয়েকটি সাইটের উদ্যোগে দিবসটি পালিত হচ্ছে।

এই বিষয়ে এবি কর্তৃপক্ষের মতামত কি? এবি কি এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত?

১০

টুটুল's picture


এবিতে আবার কর্তৃপক্ষ কি?
ব্লগাররা যেটা নির্ধারন করবেন সেটাই হবে এবির কথা।

১১

জেবীন's picture


একটা লিঙ্কে একজন বলছেন দেখলাম - "যেসব ব্লগ অংশ নিতে চায় না, তারাও নিজস্ব ব্লগারদের জনমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে বলে মনে হয় না। (এর অন্যথা হলে জানাবেন।) সুতরাং অধিকাংশ ক্ষেত্রেই ব্লগের সিদ্ধান্ত অর্থ ব্লগের কর্তৃপক্ষস্থানীয় গুটিকয়েক লোকের সিদ্ধান্ত।."

১২

রাসেল আশরাফ's picture


Rolling On The Floor Rolling On The Floor

১৩

মেসবাহ য়াযাদ's picture


এব্যাপারে নিশ্চয়ই পত্রিকাগুলোতে একটা প্রেস রিলিজ দেয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা বন্ধু ব্লগ কর্তৃপক্ষের সাথে কথা না বলে বা তাদের সম্মতি না নিয়ে প্রেস রিলিজে নাম দেয়াটা শোভনীয় মনে হচ্ছে না আমার কাছে। দেশে এখন ২১/২২ টা বাংলা ব্লগ আছে। ২২ টা ব্লগ দিবস হলেও সমস্যা নাই... Wink

১৪

তানবীরা's picture


দিবস অনুভুতি আমাদের আবার অনেক বেশি। Puzzled

প্রিয় টেক আপডেট দিয়েছে, এবির নাম বাদ দিয়েছে Smile

আমরা বন্ধু তো আমরা বন্ধুই। যদি বছরে ৩৬৫ দিনই ব্লগ দিবস হয় তো সব ব্লগ দিবসেই আমরা বন্ধুর শুভেচ্ছা থাকবে ।

১৫

সাঈদ's picture


আমার লেখা কপি মারেন কেনু ? Angry

সরকারের কাছে নালিশ করুম কিন্তু ।

১৬

জেবীন's picture


খাইছে! লাল-নীল হইয়া ধুমা বাইর করতাছেন যে! আমিও ভাবছিলাম কপি দিমু! Stare আরে, ছুটকালে সম্প্রদান কারক পড়েন নাই! পাব্লিক দেখি শিক্ষিত নাহ! হুহ! Steve

১৭

সাঈদ's picture


কুনু কারকে কাজ হইবো না । এইডা কপিরাইট আইন বিরোধী।

১৮

বিষাক্ত মানুষ's picture


দুনিয়াকা মজা লে লো দুনিয়া তুমারি হ্যায় Cool

১৯

সাবেকা's picture


আমি নতুন এখানে তাই হয়ত জানি না ব্লগ দিবস নিয়ে এবির অবস্থান । মানে আমি বলতে চাচ্ছি ব্লগ দিবস পালন করলে সমস্যা কোথায়, অথবা পালন না করার পেছনে কারণগুলো ঠিক কী কী? যদি বলেন দলাদলির বাইরে থাকতে চায় এবি, তাহলে কিছু বলার নেই, তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এতে করে হয়তবা কথা বলার একটা ফ্লাটফরম পাওয়া যাবে । অবশ্য এইসব ব্লগ দিবস পালনের পেছনে যদি ব্লগ গুলোর অন্য কোন এজেন্ডা থাকে তাহলে অন্য কথা ।

২০

শওকত মাসুম's picture


আমাকে আমার মতো থাকতে দাও........................... Smile

২১

ভাস্কর's picture


সহমত...

২২

মাহবুব সুমন's picture


দলাদলির মল ছড়াছড়িৎ যাওয়া উচিৎ হবেক নয় বাও।

২৩

রশীদা আফরোজ's picture


শুভ, হক কতা কইছো ভ্রাতা!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

রায়েহাত শুভ's picture

নিজের সম্পর্কে

©
সকল লেখালেখি ও হাবিজাবির সর্বসত্ব সংরক্ষিত...