কাঁচের দেয়ালে সাজানো দৃশ্যাবলী
নয়টা নিতান্ত অবহেলা মিলেমিশে ঝগড়া করছিলো দরজার ওপাশে।
লক্ষী বেড়ালছানার মতো পায়েপায়ে হেঁটে এলো একরাশ ধ্বনি ও শব্দ
ধানমন্ডির লেকে ভেসে বেড়ানো টুকরো চাঁদের আলোরাও
ভীড় জমালো জানালার গ্রীলঘেঁষে।
স্তুপমেঘে রঙতুলির আঁচড় শেষে চোখ ফেরালেন উদাস শিল্পী,
জন্ম নিয়েছে ছবি, একই সাথে মৃত্যু নীল শিল্পীসত্ত্বা।
।।চুপ।।
বলতেই ভেঙে পড়লো আয়নায় সাজানো প্রতিফলন
একঝাঁক রোদের প্রজাপতি ডানা মেলে উড়ে গেলো বৃষ্টির হাত ধরে
ছায়ামাখা বিষাদ গানে মুখরিত হ'লো বনজ কিশোরের চোখ...





দৃশ্যকল্প বরাবরের মত ভাল
আমার উপর কি রাগ কইরা আছেন?
মাথার মধ্যে কেমন জানি প্যাঁচ লেগে গেছে।
আরে আপনারে কত্তদিন পর দেখলাম! কেমন আছেন? কেমন ছিলেন?
আরো লেখা পড়তে চাই।
লিখে যাচ্ছি নিয়মিত, আশা করি নিয়মিতই আপনাকেও পাবো...
দারুন! দারুন!!
ধন্যবাদ আনন্দ (নাকি বলবো বাবু)
এত সুন্দর কবিতা !
কী করে যে লেখেন আপনারা ?
আমিও লেখতে চাই, পারিনা...
এত্ত সুন্দর মন্তব্য !
কী করে যে আসে আপনাদের মনে?
আমিও এরকম মন্তব্য করতে চাই, পারিনা...
মন্তব্য করুন