৩* শিরোনামহীন
হুড়মুড় বাতাসে ভিজে যায় স্বপ্নহীন সময়;
হলদেটে দুপুর, অট্টালিকার কার্ণিশে হাঁটে উদাস পায়ে।
বিষাদের রঙ ছড়িয়ে গেলে,
আটপৌরে শাড়িও ছোপ ছোপ অশ্রুময়।
পেরিয়ে যাওয়া সীমানার দিগন্তে অপেক্ষা করে থাকে আরো সীমানা প্রাচীর
এবং আরো আরো অনেক প্রতিবন্ধক
এগুতে চেয়েও হয়না এগিয়ে যাওয়া।
বুকপকেটে জমিয়ে রাখা একাধিক অদৃশ্য ফুলের গন্ধে
চিন্তারা ভারী হয়ে আসে ক্রমশ
দেখবার চোখ, শুনবার চোখ আর বলবার চোখে জমা হয় বিবিধ ঘষা কাচের আস্তর।
জলফড়িঙেরা কখনো ছুঁয়ে যায়না গড়িয়ে যাওয়া অশ্রু
প্রজাপতিরা উড়ে বেড়ায়না অদৃশ্য ফুলের আকর্ষণে।





খুব সুন্দর।
কেমুন আছেন প্রিয়? অনেক দিন পর আপনাকে দেখলাম...
আমার এই অংশটা একটু এডিট করতে ইচ্ছে হচ্ছে
জলফড়িঙেরা কখনো ছুঁয়ে যায়নি গড়িয়ে যাওয়া অশ্রু
প্রজাপতিরা উড়ে বেড়ায়নি অদৃশ্য ফুলের আকর্ষণে।
ব্যাপারনা ব্রো। আপনে যেইটা লেখবেন সেইটাই চরম।
এইটা খুবই পক্ষপাতিত্ত্বমূলক কথা হয়ে গেলো
হাহাহাহাহাহাহাহা
দেখবার চোখ, শুনবার চোখ আর বলবার চোখে জমা হয় বিবিধ ঘষা কাচের আস্তর!
চিন্তারা ভারী হয়ে এলে ক্রমশ
কবিতা ভালো লাগলো। কিন্তু "৩*" মানে কি?
শিরোনামহীনতার তৃতীয়টি...
বিষন্ন সুন্দর।
অনেক ধৈন্যা...
এবং আরো আরো অনেক প্রতিবন্ধক
কবিতা ভাল্লাগছে
ধৈন্যা...
কবিতা ভালো লাগলে লম্বা আলাপ জুড়ে দিতে ইচ্ছে করে, কিন্তু সাহসে কুলায় না
কেম্নে লেখেন এইসব?!?
কি জানি কামাল ভাই, কিছু কিছু লেখা ওহীর মতো নাজিল হইয়া যায়
ওহীর সাথে কবিতার এত মিল আছে বলেই তো নবীরা সব কবিতার বিরুদ্ধে ছিলেন!
হু। নবীদিগেরে মাইনাস

কবিতা ভাল্লাগছে
যাউক আয়াতুল কুরছী টাইপের বদনাম শুনতে হয়নাই

নাহ আমার আইকিউ ডেভেলাপ করতেছে মনে হয়। আজকাল একটু একটু বুঝতে পারি
তুমি যে ছবিটা আকতে চেয়েছো, মনে হলো দেখতে পেয়েছি সেটা
এইটা বুঝিনাই!
মন্তব্য করুন