ইউজার লগইন

এবং দরজা...

দরজা খুলে দিলে উড়ে আসে ধুলোমাখা মেঘ, পাখিদের পালক;
কার্ণিশে বসে থাকা ঘুম, দুদ্দাড় ছুটে যায় আকাশের দিকে,
ভুলে যাওয়া কবিতারা ভীড় জমায় কিবোর্ড ঘিরে..

সাদা-কালো স্মৃতিগুলো জড়িয়ে থাকে দরজার চৌকাঠে,
বেরোতে কিংবা ঢুকতে, স্বর্ণলতা হয়ে ওঠে।
আদতে,
স্মৃতিরা ফেরেনা ঘরে
হারায়ও না অচেনা রাস্তার ভীড়ে।
চৌকাঠে, দরজায়,
যাপিত দিনের তলানি জমতে থাকে নিরন্তর..

মেঘের দরজা খুলে দেখি বৃষ্টির পদধ্বনি, ভেজা রোদের গান;
সারিবদ্ধ চোখে পলক পড়ে মিলিটারি শৃংখলায়
কাজের ফিরিস্তি লিখে আগামীর খাতায়।
ভয় ঘিরে থাকা আংগুল গুলো গিলে ফেলে নিজেদের অনুভূতি,
ভেসে যাই গতানুগতিক স্রোতে...

দরজার এদিকে পরিচিত দীর্ঘশ্বাস, ওদিকে অপরিচিত...

ব্যাক্তিগত দরজাগুলো যতটাই এঁটে রাখা যাক না কেন,
হাট হয়ে খুলে যায় বাতাসের মৃদু স্পর্শেই...

গল্পপাখিটা মনমরা, উড়ে চলে গেলে
শব্দরা ধীরে ধীরে ফিরে আসে চেনা বারান্দায়।
কেউ কেউ দরজা পার হয়ে ঢুকেও পড়ে অগোছালো বেডরুমে
যেখানে স্মৃতিবুড়োর কাঁপা হাতে ব্যাস্ততা, হারানো শব্দ খোঁজার...

দরজা বন্ধ করে দিলে আড়মোড়া ভাঙ্গে ঘুম
অধরা স্বপ্নেরা ফিরে আসে ঘোর এবং অঘোরের সীমান্তে...

পোস্টটি ৫ জন ব্লগার পছন্দ করেছেন

মীর's picture


অনেকদিন পর আপনার কবিতা পড়লাম শুভ ভাই। যথারীতি কিছু বুঝি নাই। তবে না বোঝার সৌন্দর্য্য ঠিকই উপভোগ করতে পেরেছি।

ভাইজান আছেন-টাছেন কেমন? আমার কথা কি মনে আছে, নাকি নাই?

রায়েহাত শুভ's picture


মনে আছে... মনে আছে... সেজন্যই ঘুরে ফিরে আপনার লেখা গুলো পড়ি আর ইর্ষা জরজর হয়ে কমেন্ট দেই না Sad আমি বেশ ইর্ষাকাতর হয়ে উঠছি ইদানীং...

অনিমেষ রহমান's picture


বাহ!!
ভালো লেগেছে।

রায়েহাত শুভ's picture


ধন্যবাদ...

নিভৃত স্বপ্নচারী's picture


গল্পপাখিটা মনমরা, উড়ে চলে গেলে
শব্দরা ধীরে ধীরে ফিরে আসে চেনা বারান্দায়।
কেউ কেউ দরজা পার হয়ে ঢুকেও পড়ে অগোছালো বেডরুমে
যেখানে স্মৃতিবুড়োর কাঁপা হাতে ব্যাস্ততা, হারানো শব্দ খোঁজার...

সুন্দর !

রায়েহাত শুভ's picture


ধন্যবাদ...

তানবীরা's picture


দরজার এদিকে পরিচিত দীর্ঘশ্বাস, ওদিকে অপরিচিত...

এ লাইনটা বেশি টাচি

রায়েহাত শুভ's picture


এটাই জীবনের কথা...

বিষণ্ণ বাউন্ডুলে's picture


টিপ সই

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

রায়েহাত শুভ's picture

নিজের সম্পর্কে

©
সকল লেখালেখি ও হাবিজাবির সর্বসত্ব সংরক্ষিত...