র্যাপিং এ মোড়ানো এক বাক্স বিপ্লব
এইতো বেশ!
মধ্যবিত্ত তরুণেরা ঘুরছে ফিরছে।
চা সিগারেট খাচ্ছে। আড্ডাবাজিতে মেতে উঠছে।
মৃদু খুনসুটি, ফোনকল,
হয়তো খানিক রঙীন নেশার আবেশ...
সবকিছুই ঠিকঠাক চলছে।
এরই মাঝে অনেকেই নেতা হয়ে উঠছে।
শরীর-বেশভুষায় নেতৃত্বের কিংবা বৈচিত্রের ছাপ,
শুধু মনটা শেষতক সামন্ত'ই থেকে যাচ্ছে।
বিপ্লব প্রয়োজন।
দেশের স্বার্থেই, তৃণমূল থেকে।
"বিকেলে প্রতিবাদ"
ব্যানার হাতে দাড়াতে হবে নির্দিষ্ট স্থানে,
মিছিল নিয়ে হাঁটতে হবে অতিপরিচিত রাস্তায়,
মেপে রাখা কদমের সংখ্যায়।
বন্ধুগোত্রীয় নেতৃবৃন্দ বা কমরেড সাথে নিয়ে।
রাত শেষে,
সবার হাতে রঙচঙে র্যাপিং এ মোড়ানো এক বাক্স বিপ্লব...





খুব ভাল লেগেছে ...........
প্রতিবাদের কোনো বিকল্প নেই ...........
এই বিপ্লবীদের মধ্যে সর্বাধিক বিচিত্র নমুনাটিকে শাহাবাগের প্রধানমন্ত্রী বানানোর আকুল অনুরোধ থাকলো।
আমারো আকুল অনুরোধ থাকলো
শিরোনামটা মাস্টারপিস!
কবিতা বেশি সুন্দর হইসে। শিরোনামটা তারো বেশি সুন্দর হইসে।
ক্লীশে আধুনিক এসকেপিস্ট অথবা সিনিকবাদী চিন্তার মতোন(?) ছাড়া আর কিছু লাগে নাই লেখাটারে। কবিতার ঢঙে ছোট ছোট বাক্যবিন্যাসে টাইপোগ্রাফি তৈরীর চেষ্টা আর ট্যাগিং থাকলেও কবিতা করার চেষ্টা বাদে আর কিছু মনে হয় না।
এর আগেও আপনার সাথে আরেকবার বাতচিত হইছিলো এই বিষয়ে অন্য আরেক লেখায়। তখন নিজেরে পেসিমিস্ট দাবী করছিলেন...এই লেখায় সেই পেসিমিবাদীতাও দেখতেছিনা। ব্যক্তিগত আক্রোশের মতোন লাগে প্রত্যেকটা বচন।
ভাস্করদা' আমি এই ফাঁকে ছোট্ট একটা কথা আপনারে জানাইতে চাই, আমার অনেকগুলা লেখায় আপনার কোনো মন্তব্য না পেয়ে দীর্ঘদিন যাবত বহুত কষ্টে আছি। তবে কি লেখালেখির অপচেষ্টায় কিছুই হবে না এই অধমের
সবার হাতে রঙচঙে র্যাপিং এ মোড়ানো এক বাক্স বিপ্লব..
ভাললাগছে।
মন্তব্য করুন