আমরা বন্ধু পরিবারের দুই সদস্যের বইয়ের মোড়ক উন্মোচন : সকলের অংশগ্রহনের আহ্বান
১
শওকত হোসেন মাসুমের লেখার সঙ্গে ব্লগের পাঠকরা সবাই পরিচিত। মুভিব্লগ এবং রম্যরচনায় অদ্বিতীয় এই ব্লগারের প্রাতিষ্ঠানিক অধ্যয়ন ও পেশাগত ক্ষেত্র জুড়ে রয়েছে অর্থনীতি। অর্থনীতি বিষয়ে তার একটি প্রবন্ধ সংকলন 'সাদা-কালোর অর্থনীতি' গ্রন্থাকারে আসছে চলতি বইমেলায়।
২
আবদুর রাজ্জাক শিপনের ছোটগল্প এবং সমসাময়িক ঘটনার পরিপ্রেক্ষিতে লেখা ব্লগগুলো আমরা বন্ধু-র নিয়মিত পাঠকদের মনোযোগ কেড়েছে। তার উপন্যাস 'চন্দ্রাবতীর চোখে কাজল রং' এবারের বইমেলায় মলাটবন্দী হয়ে আসছে।
আমরা বন্ধু পরিবারের দুই সদস্যের বইয়ের মোড়ক উন্মোচিত হবে বইমেলায়, নজরুল মঞ্চে, আগামী ১৩ই ফেব্রুয়ারি ২০১১, পহেলা ফাল্গুন ১৪১৭, রবিবার সন্ধ্যা ৬:০০ ঘটিকায়।
সেদিন সেই ক্ষণে ব্লগার বন্ধুদের প্রাণময় উপস্থিতিতে আমাদের আনন্দময় মুহূর্তের সঞ্চয় বেড়ে চলুক।





অ ভি ন ন্দ ন , মাসুম ভাই ।
'চন্দ্রাবতীর চোখে কাজল রং' ইতোমধ্যে মেলাতে পৌঁছে গেছে !
জাগৃতী প্রকাশনী
স্টল-১৯৬, ১৯৭
আপনাদের এই উদ্যোগটি ভালো । কিন্তু ছোট্ট একটা সমস্যা আছে ।
চন্দ্রাবতীর ঘোমটা তুলবার জন্য, ১১ তারিখ, শুক্রবার, শিডিউল নিয়ে রাখবার কথা, সেক্ষেত্রে ১৩ তারিখ নিশ্চিত করতে হলে, ১১ তারিখের শিডিউলটি পেছাতে হয়।
ভাগ্যিস এই পোস্ট এসেছে, আমিতো এখনই পোস্ট দিয়ে দিচ্ছিলাম মোড়ক উন্মোচন বিষয়ে ।
আপনাদের মতামত কাম্য ।
অভিনন্দন মাসুম ভাই আর শিপনকে...
নজরুল ভাইকে দেখে ভালো লাগছে ।
আপনি কই হারায়া যান, বস ?
হারাই না তো.. আমি সবসময় থাকি
১৩ তারিখে দেখা হইবোনে
দেখা না হয়েও ১৩ তারিখ দেখা হবে !
আমি না থাকলেও , আমার প্রাণটা সেখানে পড়ে থাকবে ।
ও ভুলে গেছিলাম, আপনি তো বিদেশী
প্রকাশকের সঙ্গে কথা হলো । ১৩ তারিখই হোক তবে মোড়ক উন্মোচন ।
মাসুম ভাইএর বই উন্মোচনটা দেখতে হপে। আমি তো আশায় আছি একদিন তার পেচ্ছাপেচ্ছি সংকলনও বের হবে। ভাই সিরিয়াসলি লেখালেখি শুরু করলে চেনা-অচেনা অনেক ধারার মজার মজার বই পাবে মানুষ।
শিপন ভাইকে আগেই শুভেচ্ছা জানিয়েছি। এখন অপেক্ষায় তার বইটি পড়ার।
সিরিয়াসলি লেখালেখি -এইটা আবার কেমন কথা? মাসুম ভাই কি সিরিয়াসলি লেখেন না?
-না, লেখেন। আমি আসলে যেটা বুঝাতে চেয়েছি সেটা হলো বই লেখা।
সেদিন সেইক্ষনে আমার কেলাস থাকবে
অনেক মিস করবো
মাসুম ভাই এবং আরাশিকে অভিনন্দন।
অনেক অনেক অনেক শুভকামনা।
সীমু নাসের একটা বুদ্ধি দিছে। একটা মোরগ কিন্যা সেইটা উড়াইয়া দেওয়াই নাকি মোরগ উন্মোচন। আমি ভাবতাছি.............
শিপনকে অভিনন্দন
হেইডা তো মোরগ উড্ডয়ন। ধরেন মরা মোরগ ছিল্যালাইলেন সেইটা হৈবো উন্মোচন
হাহা!! হ।
অভিনন্দন শওকত মাসুম
অভিনন্দন আবদুর রাজ্জাক শিপন ।
দুঃখ এই যে, সেদিন সম্ভবত ঢাকায় থাকা হচ্ছেনা ।
অভিনন্দন মাসুমভাই
অভিনন্দন শিপন
মাসুমভাইর বইটা পড়ে ফেলছি, আবারো পড়বো, শিপনেরটাও পড়বো।
ইসরে মাত্র ২৪ ঘন্টার জন্য মোরগ উন্মোচনটা মিস করলাম।
অভিনন্দন মাসুম ভাই,শিপন ভাই।
রাসেল ভাই, মিস্ করলেন ক্যান?tensed
অভিনন্দন মাসুম ভাই
অভিনন্দন শিপন ভাই
অনেক অনেক শুভকামনা
অভিনন্দন লেখকদ্বয় কে
...
এই পবিত্রক্ষণে মামুনভাই- শিপন ভাইয়ের জন্য হুলস্হূল অভিনন্দন!
আম্রার মতো গরিবের দিকে যদি, লেখকদ্বয় অটোগ্রাফ(বাংলা মুভিটা নয় কিন্ত)সহ একখান করে শুভেচ্ছাকপি ছুঁড়ে দিতেন, তাইলে কালাকুদ্দুসের মাথার কসম বই কাটতির ব্যাপক দোয়া করপো...অনেক শুভেচ্ছা 
নগদে বই কিইনা রাখেন, অটোগ্রাফ বাকীতে দিমু !
মাসুমভাইয়ের পরিবর্তে মামুনভাই হওয়াতে দুঃখিত
অভিনন্দন মাসুম ভাই , শিপন ভাইকে
শুভকামনা।
গুড জব।
দাওয়াত গ্রহন করিলাম। বকেয়া হাজিরা দেয়া হতে পারে
আভিনন্দন ও শুভেচ্ছা।
আমার পক্ষ থেকেও একটা মোরগ উড়ায়া দিয়েন তাইলে @ মাসুম্ভাই
আবার মোরগ কিংবা মুরগী ??

বই বের হবার উপলক্ষে মাসুম ভাই সবাইকে কাচ্চি বিরোয়ানী খাওয়াইবে
(সূত্র দাদাভাই )
শিপন কি খাওয়াবে সেটা জানা সম্ভব হয় নাই
একসঙ্গে দু'জনের খাবার কিভাবে খাবেন !
মাসুম্ভায়েরটা খাইলেই হপে !
মোড়ক উন্মোচন করার পরে বই ফ্রিতে দিলে অবশ্যই আসিবো!
অভিনন্দন মাসুম ভাই আর শিপন ভাইকে
আমি অটোগ্রাফ সহ বই চাই ।
নগদে বই কিইনা রাখেন, অটোগ্রাফ বাকীতে দিমু !
অভিনন্দন লেখকদের। আন্তরিক শুভকামনা থাকলো।
শুভকামনা। দুঃখ, থাকতে পারব না।
অনেক শুভ কামনা দু'জনের জন্য।
থিসিস জমা দিতে গেছিলাম, স্যার কয় রাইতে আইসো!!!
এখন কি করি বুঝতেছি না!
যারা অভিনন্দিত করেছেন, এবং যারা পারেননি, সবাইকে আন্তরিক ধন্যবাদ ।
মোড়ক উন্মোচনের পর সচিত্র ব্লগিং এর জোয়ার উঠুক !
অভিনন্দন মাসুম ভাই আর শিপন ভাইক। শুভ কামনা রইলো। অনেক দিন বাদে নজরুল ভাই কে দেখলাম ব্লগে।ভাল লাগল।কেমন আছেন নজরুল ভাই?
এইসব পোস্ট স্টিকি কেমনে হয়? মডুর জবাব চাই। জলদি সরান। তা নাহলে আন্দোলন

মন্তব্য করুন