মেঘবন্দী (৫) ... রিমি রিমঝিম রিমঝিম নামিলো দেওয়া / তানবীরা
রিমি রিমঝিম রিমঝিম নামিলো দেওয়া
তানবীরা
পয়লা আষাঢ়, প্রথম কদম ফুল, প্রথম প্রেম। বাঙালীর জীবনে এগুলো যেন ছঁকে বাঁধা। বিরহী যক্ষ এদিনে মেঘকে দূত করে পাঠায় তার প্রেমিকার কাছে (মেঘদূত কালিদাস)। রোমান্টিক দিন, রোমান্টিক কালের সূচনা সেই থেকে আমাদের ভারতবর্ষে। সেই থেকে বৃষ্টিতে এ দেশের মানুষের মন উদাস হয়, রোমান্টিক ভাব আসে। কবিতার খাতা নিয়ে পুট পুট কবিতা লিখে, গানে সুর দেয়। ঘরের লাগোয়া বারান্দা দিয়ে টুপটাপ পাশের বাসার কিশোরীর প্রেমে পড়ে। ইলিশ ভাজা আর খিচুড়ি খায়। তাদের আর কোন কাজে মন বসে না। জানালা দিয়ে উদাস হয়ে আকাশ দেখে। সিনেমাতে শুকনা খটখটে রোদের মধ্যে হুট করে বৃষ্টি নামিয়ে গান লাগিয়ে দেয়। নায়ক ভিজে – নায়িকা ভিজে, সাথে ভিজে দুনিয়া।
আগষ্ট ২০১০ বিরিশিরি
কিন্তু আমার কাছে বর্ষা কোন রোমান্স নয়, মূর্তিময় বিভীষিকা আর যন্ত্রনার নাম। বৃষ্টি আমার চরম অপছন্দের বিষয়। মানুষের আসে ভাব আর আমার হয় চরম মেজাজ খারাপ। আমার জন্ম ঊনত্রিশে আষাঢ়। প্যাচেপ্যাচে ভ্যাজভ্যাজ এ বৃষ্টির মধ্যে আমার জন্ম। জন্মকালীন কষ্ট অবশ্যই আমার মনে নেই কিন্তু তারপর থেকে জন্মদিন মানেই বৃষ্টি নেমে থাকে। রাস্তা ঘাট অতলে তলিয়ে যায়। টানা কদিন ধরেই সেসময় বৃষ্টি হয়। অর্ধেক লোকই আসে না, অর্ধেক উপহার থেকে বাদ আমি। জন্ম থেকেই বঞ্চনা। বান্ধবীরা অপরাধী গলায় ফোন করে বলতো, আজকে আসতে পারবো নারে। এতো বৃষ্টি আম্মা বাসা থেকে বের হতে দিবে না। আমি জন্মদিনে মন খারাপ করে একা একা এ ঘর থেকে ও ঘর। কখনো কখনো কারো কাছ থেকে নতুন উপহার পাওয়া গল্পের বইটা নিয়ে কাঁথা মুড়ি দিয়ে নিজের বিছানায় মন খারাপ করে শুয়ে।
আগষ্ট ২০১০ বিরিশিরি
কপাল দেখো। আমি আসছি বিদেশ তাও আবার হল্যান্ড। সারা বছর এখানেও বৃষ্টি, তবে রোমান্টিক বৃষ্টি না খুবই ফাজিল ঠান্ডা বৃষ্টি। কোথাও শান্তি নাই। মাইনষে ক্যামনে বৃষ্টির মতো একটা ব্যাপার পছন্দ করে আমি বুঝি না। কিভাবে এর ওপরে মহাকাব্য রচনা করে আমার মাথায় আসে না। বৃষ্টি মানেই অলস লাগে, ঘুম আসে। ঘরবাড়ি সব কিছু স্যাঁতস্যাঁতে লাগে। কিন্তু এখানে মুক্তি নেই। বৃষ্টি হোক, ঝড় হোক উর্ধ্বশ্বাশে ছোটো। অফিস, স্কুল, ডাক্তার সব সময়মতো। বাইরে ঝড়ে গাছ উপড়ে ফেললেও ভিতরে কোথাও তার রেশ নেই। বৃষ্টিতে এবং শুকনাতে সব একই গতিতে একই ভাবে চলে। আরাম করে বৃষ্টি উপভোগ করা হলো না কোনদিনও, না দেশে না বিদেশে।





ফটো দুইখান কই??
বৃষ্টিতে সারাদিন আড্ডা, খিচুড়ি জমে ভালো।
টিপ বোতাম ইমোর মানে কি
আমিও বুঝি না।
। এখনো মনে হইলে আমার কান্দন আসে 
সেই বিরিশিরি ভ্রমন
পোস্টটা পড়তে পড়তে আবার মনে পড়ল অনেকদিন কোথাও ঘুরতে যাই না
মডুরামদের ধইন্যাপাতা যে আবার লেখাগুলা দেয়া শুরু করছেন 
আর কোথাও বেড়াইতে না গেলেও বিরিশিরি যাবোই যাবো।

মন্তব্য করুন