ইউজার লগইন

সেক্স ইন দা সিটি। (গল্প)

: আমি এইহানে বইসা আছি তাতে কার বালডা ছিরা গেছে শুনি।

: আপনিই বা কোন বালডা ফালাইতে এইহানে আহেন।

: আমি আসি আমার ইচ্ছা-এইহানে আমি আইজ নতুন আহি নাই, যুগ যুগ ধইরাই আইতাছি। কুনুদিন পেটের ফিকির কুনুদিন চেটের ফিকির। তোমাদের এতো গায়ে লাগে ক্যান-হু।
 : আপনে বাজে বকতাছেন-আপনে আর এইহানে আইবেন না। এইডা আমাগো পাড়া , আমরাই এই ডিসিশান নিছি।

: ছুডু ভাই-হুন, তোমাগো এলাকার দখল তো আমি দাবি করি নাই। আমি খালি এই মিনহাজ চাচার দোকানে বইয়া একটু পান বিড়ি খাই। তুমাগো কোন কথা-কোন আলাপে আমি কান দিছি কও-না আমি তুমাগো দিকে ফিইরা চাইছি কুনুদিন। আরে বাবা তুমাগোরে দেহার সময় আমার আছে নি। না তাতে আমার কুনু ফায়দা আছে। আমি যারে দেখতে আহি-তারেই দেহুম। এই তুমরা আমারে যদি মাইরা ফালাও তাইলে অন্য কথা। হাত পাও যদি ভাঙ্গো, তাইলেও আমু, লাডিত ভর দিয়া আমু। তুমাগো তাতে সমস্যাডা কি আমারে কও না।
 : নাহ-আপনে বেশি কথা কইতাছেন। আমরা ভালোয় ভালোয় কথা কইতাছি আপনের লগে।
 : ছুডু ভাই-আমি ক্যান আহি তা তো তুমরা জানোই। ওই রুমা মাগিডারে দেখতে আহি। এই যে তুমরা পোলাপানরা তার তিন মাইয়ার লগে কতো ফষ্টি নষ্টি করো আমি কি কিছু কইছি কুনুদিন। না কাউরে নালিশ করছি। আরে তুমাগো দিকে চাওনের সময় আমার আছে নি। আমি খালি এই মুখখান দেহি- আহা, আমার আন্ধার ঘরের চেরাগ। আর তুমরাই কও-ওই মাগি কী আমার দিকে চায় না। ওর চক্ষের চাহনিতে, বিশ্বাস করো, এই এইহানে এক্কেরে মেরুদন্ড বায়া একটা শিরশিরানি নামে। আহা-এই এক শিরশিরানির লাইগাইতো আমি এইহানে আহি। আমার যে বাপের জনমের শিরশিরানি। এই নিয়াই আমি আছি। আমি কারুর সাতে আছি না পাঁচে আছি। তুমি-ই কও।
 : আপনে এলাকার পরিবেশ নষ্ট করতাছেন।

: ছুডু ভাই-কাছে আহো। তুমারে কিছু কথা কই। মনে কিছু লইয়ো না। এই যে আমি-তুমাগোরে কতো ছুডু বেলায় দেখছি-কও-দেখছি না। এই এলাকার ফরিবেশে বসন্ত-কালাজ্বর কতো কিছু আইলো গেলো, আমি দখেছি। আমারে তুমরা এই এলাকা ছাইড়া যাইতে কও। হারা দিন কাম কইরা-পিওনগিরি কইরা এই সন্ধ্যা হইলে আমি পানের রসে রুমারে চাবাই। এইটুকুও তুমরা আমারে করতে দিবা না। অর তো জামাই নাই। অরও তো একটা খাঁই আছে। আছে না।

: নাহ্।

: আইচ্ছা ঠিক আছে ছুডু ভাই। হুন-আমি কি সারাজীবন এইহানে বইসা থাকমু-না আমি নিজেও তা চাই। আমি এই যে বরাবর জানলা দিয়া দেহা যায়-ওই ঘরে ঢুকতাম চাই। আহা, রুমার হাতে বানানো পান চিবায়া, চুনের রসে-রুমার রসে এট্টা সন্ধ্যা কাটবে আমার। এই শইল্লের জ্বালা যে কমে না। আমি তুমাগোর কী ক্ষতিডা করলাম কও। তুমাগোর কিছু দরকার হইলে আমারে বলবা। কি লাগবো কও আমারে।

: আমাগো কি লাগবো মানে-কি কইতে চান।
 : হা হা, ছুডু ভাই- তুমাদের দেখলে আমারও ভালো লাগে। আমরা সবাই এক। এই মিনহাজ চাচারে জিগাও। বাপে আর পোলায় এমুন মিল না কি তিনি জীবনে দেখেন নাই। আমার বাপও এইখানে-এই জায়গায় আইসা বইসা থাকতো। আমার বাপেরে চিনো তো। বও ছুডু ভাই। চা খাও। আরে আমার লগে খাতিরে লস নাই। তুমার অজগর চাচারে জিগায়ো। আরে আজগর চাচা আরকি। বও বও।

: না মানে দাদা।
 : আরে বও না। আমার বাপের কথা কই তোমারে। আমার বাপে চাইর পাঁচ পরিবারের কামলা খাটতো-ফায় ফরমায়েশ আর কি। আর ওই সব পরিবাররে কুনু কামের মাইয়া আমার বাপের ঘাপানি না খায়া থাকে নাই। এই রহম সন্ধ্যায় বাপে আইসা বইসা থাকতো। হে হে তার পোলা আমি। পিওনের কাম করি দিনভর। রাইত হইলে শইল্লে একটা শিরশিরানির নিশা জাগে আমার। তুমরাতো জানোই আমার বৌ মরছে আইজ বছর দেড় হয়। আহা বউডা। এক্কেরে খইয়া মাছ আছিলো। একেক বাঁকে তার একেক রঙ। কোনহানে লাল-মেজেন্ডা-ফিরুজা। আমি তো ওর রঙে রঙেই ডুইবা আছিলাম। আমার মায় মরছে আমারে বিয়াইতে গিয়া। আমার বউ কারে বিয়াইতে গিয়া মরলো জানি না। এই একলা ঘরে আমি ক্যামনে থাহি কও তুমি। আমার মইদ্যেও তো এট্টা সেক্স আছে। না কী কও।

: দাদা-আসলে আমরা.....

: আরে তুমাগো বিষয় আশয়তো আমি বুঝি। এই যে তুমি বড়ো হয়া কি হইবা। আমি। আর আমি ছুডু কালে কি আছিলাম। এই তুমি। হে হে-আমি তুমি একই লোকগো ছুডু ভাই- আমি তুমি একই লোক। তুমরা সেক্স ইন দা সিটি সিনামাডা দেখছো। হা হা - দেইখো। আমি তুমাগোরে কিইনা দিমুনে। ওই সিনামা দেখলে বুঝবা- সেক্স আসলে সমাজ। এই যে তুমরার অজগর চাচায়। এই এলাকায় যতো জামাই বিদেশ থাকতো-তাদের ঘরের বউয়ের লগে শুইতো তুমার চাচায়। আমি আছিলাম তার জোগানদার। তুমার চাচার লগে এই জীবনে বেঈমানি করি নাই। উনিও করেন নাই। আমাদের মইদ্যে এট্টা সমাজ তেরি হইছে। তুমার চাচায় আমারে পিওনের চাকরি দিছেন। তার বাসায় আমি দেখছি এই সিনেমা। সেক্স ইন দা সিটি।
 : জ্বী না, আমরা দেহি নাই।

: হে হে দেইখো। আগামী মাসের বেতন পায়া লই। আমি নিজেই কিন্না দিমুনে তুমাগোরে। বিদেশী জামাইদের ঘরের কোকিল হইতেছে তুমার চাচা। এই আমি। আমাদের সারা জীবনই বসন্ত। খালি জুত পাই না। জুত পাইলেই ডাইকা উঠতাম। রুমারে ঘর থাইকা বাইর কইরা আনতাম। আমার বাড়া এই রুমার গন্ধ নাকে লাইগা গেছে। এ যে কী বিপদ ছুডু ভাই। বিড়ি টানোতো তুমরা। তাই-না। নাও এই কয়ডা ট্যাহা রাখো। আরো দিমুনে-আরো দিমু। তয় বড় ভাইয়ের সামনে টাইনো না আর কি। এই এট্টা পেস্টিজ আছে না। হে হে ।
 : জ্বী বড় ভাই আমি যাই।

: হ্যাঁ যাবা। যাও। তয় সেক্স ইন দা সিটিটা দেইখো। এই যে ধরো ঘরে ঘরে মাল- গনিমতের মাল। আমরা বেডা মাইনষের দখলে সব। আমরা আমরাই ভাগাভাগি করি। যার ভাগে যেইডা পড়ে। হে হে- করা মাল, খাসা মাল। লুইটা নাও, যে যাই পারো। তয় আড়ালে, গোফনে, নিজেরা নিজেরা। হে হে- এইডাই হইতেছে সেক্স ইন দা সিটি।

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

মডারেটর's picture


ডুয়াল পোস্টিংয়ের অভিযোগে লেখাটি প্রথম পাতা থেকে সরিয়ে আপনার নিজের ব্লগে প্রকাশ করা হলো। আপনি বার বার উপর্যুপরি নিয়ম ভঙ্গ করছেন। ভবিষ্যতে এ ব্যাপারে সতর্ক থাকতে অনুরোধ করা যাচ্ছে।

মীর's picture


ভাই আপনার লেখার সাথে পরিচিত হচ্ছি। ভালো লাগছে। এ ধরনের হার্ডকোর সাহিত্য আমাদের দেশে এখনো প্রচলিত না। এই যে যা বলতে চাই তা স্ট্রেইট-কাট বলে ফেলার প্রবণতা -এইটা অধিকাংশ লেখকের মধ্যে নাই। ঘুরায়-ফিরায় বলেন। তাদের ধারণা এতে রসটা পাকে। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সোজা-সাপটা কথা বা ঘুরায়-ঘুরায় কথা বলা দুইটার মধ্যেই সাহিত্য আছে। বের করে আনতে পারা সাহিত্যিকের মুন্সিয়ানা। এই জায়গাটায় আপনি স্ট্রং।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সালাহ উদ্দিন শুভ্র's picture

নিজের সম্পর্কে

বিষয়টা খুব জটিল।