দিক্কার জানাই (একটি পোস্ট দেয়ার জন্য হাত নিশপিশ করা প্রযোজনা যখন সঙ্গত কারনেই পোস্ট লিখার কিছু নাই)
বাস্তবে কেউ থাকুক না থাকুক কল্পনায় পাখা মেলতে পুরুষ জাতির কোন সমস্যা নাই; গান কবিতা সর্বত্র ছড়িয়ে আছে তাদের স্বপ্নলোকের কল্প কন্যা; বনলতা সেন, সুরন্জনা থেকে বরুণা কিংবা নীরা, সুলতা; নীলা, নীলান্জনা, অধরা, রুবি রায়,বেলাবোস, অনামিকা, চুমকি, মারিয়া, সোনিয়া এমন কি বোরখা পরা মেয়েও আছে।
আর আতিপাতি করে খুজেও আমাদের মানে নারী জাতির জন্য কাউকে খুঁজে পেলাম না এক বেণীমাধব ছাড়া; আর আছে বাংলার আদি প্রেমিক দেবদাস, ছ্যাকা খাইয়া ব্যাকা হওয়া বাংলার প্রেমিকপ্রবর দের জন্য সে আদর্শ হইতে পারে তারা পারুর উছিলায় চন্দ্রমূখীর আচলের তলায় পাগলা পানি ও চূনীলাল তুল্য বন্ধুদের ছায়ায় গান্জা টানার অনুপ্রেরনা দেবদাস থিকা পাইতে পারে তাই বলিয়া কোন বাঙালী কন্যা এইরকম একটা পেইন ক্যারেক্টার কে দুঃস্বপ্নেও প্রেমিকরূপে কল্পনা করিবে বলিয়া মনে হয় না।
পুরুষতাণ্ত্রিক সমাজের ন্যায় এই পুরুষতাণ্ত্রিক সাহিত্যেও নারীজাতির চাওয়া পাওয়ার এই অবহেলা কে ধিক্কার জানাইলাম।
আমরা বন্ধুর ব্লগারদেরো দিক্কার জানাই ,মাত্র তিনমাস জাবৎ ২১ বৎসর বয়সি ব্লগার মুকুল কে নাবালক মুক্লা উপাধি না দিয়া অবিবাহিত মুক্লা উপাধি দেয়ার জন্য।
অনেক দিক্কার জানাইলাম এবার আসেন কিছু গান কবিতা শুনি:
"জলের দামে দিলাম খুলে রাতের ও দুয়ার
সস্তা ভেবেই উড়াল দিলো উষ্ণ হাহাকার.........
এখন এমন কেউ নেই যে আমার আঁধার এলেই খুলে দেবে দুয়ার..............
এমন কেই নেই যে আমার...........
জলের দামে দিলাম খুলে রাতের ও দুয়ার.......
যে ঘরের দরজা টা খুব চেনা চেনা ছিলো এতকাল
খুলতেই দেখি পরিপাটি ধুলোর জন্জাল......
চেয়ে দেখি শুধু এমন আঁধার
পড়ে আছে ধুলোয় মৃত গোলাপ
সময়ের পর্দা টা ধার করা ডানাতে হারিয়ে যায়
সস্তাই যদি তবে কেন উড়ে উড়ে যায়
হাহাকারে আর ভীষন খড়ায় তবু স্বপ্ন দেখি রাত পোহাবার
জলের দিলাম খুলে রাতের ও দুয়ার......."
কথা: জুলফিকার রাসেল
কণ্ঠ: বাপ্পা মজুমদার
এলবাম:হৃদয় পুর
http://www.music.com.bd/download/browse/D/Dolchut/Hridoypur/
সে তোমাকে পাবে না - মইনুল আহসান সাবের
"একা একা ভালবেসে এইভাবে বেড়ে যায় পাপ,
তুমি কোনদিন দেখবেনা, তার দুঃখ মনস্তাপ।
কোন কোন মাঝ রাতে বৃষ্টি হবে,
সে তখন তোমাকে পাবেনা
.............................
.........................
তোমার পুরুষ সে তো জানেনা, বোঝেনা, মাঝ রাতে বৃষ্টির অর্থ,
জানেনা নির্জন করিডোরে নতজানু এক নিঃসঙ্গ যুবক,
তোমাকে মাঝরাতে বৃষ্টির কথা বলেছিল,
তোমার চমকিত চোখে বরিষন দেখেছে সে,
বলেছিল তোমার নিজস্ব পুরুষ সে তো জানেনা,
নিজস্ব ছাড়িয়ে আরো কিছু থাকে।"
http://www.youtube.com/watch?v=mcZRV2cfAio&feature=related
আরেকটা গানের লিরিক্স শেয়ার করি; গানটা কার জানিনা; একটা নাটকে শুনছিলাম, অন্তর্জালে খুজে পেলাম না:
"তোমার কাছে আমার অনেক ঋণ
উদভ্রান্ত নাগরিক দিন.....রাত্রি নিদ্রাহীন
তোমার কাছে আমার অনেক দাবি
শিবরন্জনে বাহার বেহাগ মাল্লার পূরবী
নাইবা থাকুক কণ্ঠে আমার সুর
পার হব পথ তোমার গানেই
হোক না সে বন্ধুর
তোমার জন্য সন্চয় করি আশা
রজনীগন্ধা ভালোবাসা আর এক চিলতে বাসা
তোমার দিব্যি আজো করি বিশ্বাস
তুমি আমার শ্বাস্প্রশ্বাস আমার সর্বনাশ
আগুন জ্বালা স্বপ্ন দেখাও তুমি
সৃষ্টি আমার হয়ে উঠুক দামি
তোমার কাছে আমার অনেক ঋন
উদভ্রান্ত নাগরিক দিন রাত্রি নিদ্রাহীন"
"lag ja gole ki phir
asi rat ho na ho.................
shayed fir is janam........
mulakat ho na ho"
http://www.youtube.com/watch?v=gENYEm86qWI





কঠিন দিক্কার! আম্রার লাইগা কেউ নাই। সোনাবন্ধু, রসিকবন্ধু,পরাণবন্ধুর আড়ালে সব চাপা পইড়া গেছেগা।
তয় মিতালী মুখার্জির "ভুলে গেছে শান্ত"র শান্ত কেন বাদ পড়িলো? তুমি না আমার গান-গল্পের চরিত্ররা'র অফিসিয়াল এডভাইজার ছিলা! বুঝছি, সেইটা রিপোস্ট দিতে হইবো।
আপু মিতালী মুখার্জীর গান টা শুনি ই নাই; আপনার কাছে লিংক থাকলে একটু কষ্ট করে দিয়েন তো; হ্যা গান গল্পের পোস্ট রিপোস্ট করা উচিৎ ; কিছু কিছু পোস্ট আছে যেগুলো এক এক সময় এক এক ফ্লেভার নিয়ে আসে; আপনি ঐ সিরিজটা এখানেও দেন আপু দেখবেন এখন আবার নতুন নতুন চরিত্ররা চলে আসবে;
আর সোনাবন্ধু;রসিকবন্ধু;পরাণবন্ধু কি কিছু হইলো নাকি বলেন ওগুলা তো প্রিয়া/প্রিয়তমা/অনুপমা/পাষাণী/হৃদয়হীনা......... এর করেসপন্ডে বড়ই অপ্রতুল
হ, পাষাণবন্ধু নিঠুরবন্ধু যাই বলুক না কেন, বন্ধুত্বটা কখনোই অস্বীকার করেনাই নারীকূল
নারী জাতি আর যাই হোক কৃতঘ্ন না
ও আচ্ছা, আমাদের পিচ্চি এপু কী কামেল হইছে জানো না তো। মোড়ক উন্মোচনের পোস্টে দেখো।
হ্যা আপু দেখলাম; সে সামুতে জানাইছিলো আমারে; দেশে থাকলে যেতে পারতাম; তনুজার একটা কবিটার বই বের হইছে জানেন?
আমি একজনকে বলছি অটোগ্রাফসহ নিয়ে আসতে। অবশ্য তনুজার ক্লাস থাকে সন্ধ্যার দিকে (সে দেশে ফিরে মাষ্টারনী হইছে একটা ইউনির), তাকে পাওয়া যায় কিনা...
তুমি বইমেলা ডট কম দেখো। গতবার খুব রিজনেবল খরচে ওরা বিদেশে বই পাঠানোর ব্যবস্থা নিয়েছিলো। এবার করছে কিনা জানি না।
আমরাবন্ধুর মডারেটর এই বইমেলায় বিভিন্ন ব্লগারদের বই নিয়ে একটা পোস্ট দিলে খুব ভালো হতো। মন্তব্যে একেকজন যতোটা পারে যোগ করলেন। প্রচ্ছদের ছবি তো ব্লগগুলোতেই পাওয়া যায়, আর বই পড়ে থাকলে অল্পকথায় প্রতিক্রিয়া- এইরকম।
খুব ভালো একটা আইডিয়া আপু; বলে দেখতে পারেন প্রতুদা কে; আমি দেখি কাউকে বলবো কিনে রাখতে
পুরুষরা তৈলবাজ আর নারীরা নার্সিস্টিক হওয়ার কারণে কোনো পুরুষ আইডল পয়দা হয় নাই। পুরুষেরা নারীদের তৈল দেয়, সুতরাং নতুন নতুন হিরুইন এর আগমন হয়, আর নারীরা তৈলেই পিছলায়া আছাড় খায় বলে কোনো পুরুষ আইডল পয়দা হয় না
দিলাম মিডিয়াফায়ারে, মাঝখানে রেকর্ডিং একটুখানি ভচকাইছে, তারপরও শুনে দেখো কী দারুণ গান। লিরিক কার মনে নাই, সুর আলাউদ্দীন আলী। আর্লি এইটিজের গান।
http://www.mediafire.com/?dlnqdddwmwj
ধন্যবাদ আপু
গান টা আসলেই খুব সুন্দর আর মিতালীর গলাও বেশ অন্যরকম ছিলো;
ক্যান রঙচটা জিন্সের প্যান্টুলুন পরা নাম না জানা সেই যুবকের কথা কি ভুইলা গেলেন? ডিগবাজ শান্তর নামতো নুশেরাপু আগেই বলছে। দেবদাসের গাঞ্জা টানা দেখলেন আর ওদিকে হাবা চন্ডিদাস যে বারো বচ্ছর তালপুকুরে ছিপ ফালাইয়া বইসা থাকল সেইটা কি আপনার চোখে পড়ে না? হ্যাঁ মানতেছি উপযুক্ত প্রেমিকের অভাব বরাবরই ছিল কিন্তু সেইটাতো আমাগো শ্রীকৃষ্ণ বিবিধ লিলা খেলার মাধ্যমে কভার দিছেন। রোমিওর কথা আর টানলাম না। এতকিছুর পরেও আর কতদিন চোখ বন্ধ কইরা অন্ধ সাইজা থাকবেন?
ওরে মানুরে ফাটায় ফেলছস!! আমার তরফ থিকা জাঝা হিসাবে ৫ হুর তোমারে দিলাম।
এইখানেও আম্রা বৈসম্যের স্বিকার; আপনি যে খুশি হইয়া ৫ হুর দিলেন আমি খুশি হইলে কি দিমু
; অপ্সরার পুংলিঙ্গ অপ্সর নাই ক্যা 
ঘটনা সত্য। আল্লায় বিরাট পক্ষপাতিত্ব করছে এই যায়গায়। মনে হয় আল্লা নিজেও ছেলে।
বেহেসতে মেয়েদের আসলে পাওনের কিছু নাই। সেই পুরান জামাইর সাথেই ঝুলায় দিবে। আমি আগে জান্তাম বোনাস হিসাবে একজন গেলমান পাইবে। কিন্তু ইদানিং শুনতেছি এইটাও চেলেদের জন্য। কোলোন পি।
ধুর ঐরকম তো আপনাগো কত আছে লাল শাড়ি রে নিশি রাইতে যায় কোন বনে লাল ষহাড়ি রে; রেশমি চুড়ি হাতে এলোমেলো চুল স্কুল পলাতক মেয়ে করেছে ব্যাকুল; আপনে নিজেই তো কইলেন হাবা চন্ডিদাস ঐ হাবা চন্ডিদাসরে গলায় ঝুলাইতে চান ক্যান
; শ্রীকৃষ্নও তো আপনাগো আইডল;
আর রোমিও রন্জনার প্রেমিক ই তো কইয়া গেছে পারবো না হতে আমি রোমিও তাই দুপুর বেলাতে ঘুমিও -- সেই থেকে আর বারান্দায় দাঁড়াইয়া রোমিও খুজিনা; আর দেখেন এইসব রোমিও,চন্ডিদাস সবি তো সলিড ক্যারেক্টার এগো আগাপাশতলা লেখকরা বর্ননা কইরা গেছে রোমিওর কথা চিন্তা করলেই নিজেরে জুলিয়েটের সতীন মনে হয়; চন্ডিদাসের কথা চাবলে রজকিনী চক্ষুশূল হইতে হয়; অথচ আপনারা কি সুন্দর বনলতা,সুরন্জনা,বরুনা,নীলাদের নায়ক হয়ে যাইতে পারেন বিনা বাধায়; এরাকেমন সম্পূর্ন রূপে কেউ জানেনা; অর্ধেক মানবী তুমি অর্ধেক কল্পনা স্টাইলে এদের মনের মাধুরী মিশিয়ে .........মনীষা কৈরালা বানায় দিতে পারেন।
সক্কালবেলা ব্লগ খুলে এমন একটা পোষ্ট দেখে মন জুড়ায়া গেলো।আবার আমি ব্লগের প্রেমে পড়লাম।
সহমত...
ধন্যবাদ ব্যপার টা নিরপেক্ষভাবে বিচার কইরা নারীজাতির পাসে দারানোর জন্য; স্বজনপ্রীতি না করার জন্য
আমাদের তো তিনকূলে কেউ নাই এককুলে একজন হাজবেন্ড হবু হাজবেন্ড আছে তাই এই জড়পদার্থ ব্লগের ই প্রেমে পড়া লাগে ; আফসোস
নারীদের জন্য তাদের সেইসব চরিত্র তো তারাই তৈরী করাউচিৎ। যেমন পুরুষ তারপ্রয়োজনে নারী চরিত্র গুলান সৃষ্টি করছে। আবার নারীও উল্টো দেখা যায় নারী চরিত্রই সৃষ্টি করতে ব্যাস্ত। উদাহরণ খঁুজলে পাওয়া যাবে। .....নারীরা আজব..নিজেরা নিজেদের জন্য না করে উল্টো আবার দোষারোপ করছে ..কিন্তু দোষ কার ঘাড়ে উঠল.....বুঝা যাচ্ছে না।
গান আর কাব্যগুলার জন্য ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ; নারীরা পুরুষের কথা ভেবে নারী চরিত্র সৃষ্টি করে অথচ বেদরদ পুরুষরা আম্রার কথা ভেবে পুরুষ চরিত্র সৃষ্টি করে না
নারীজাতির জন্য আছে অসংখ্য কবিকুল।
খোদ রবীন্দ্রনাথ থেকে শুরু করে
সাম্প্রতিক বিনোদন কবি শফিকুল।
ধুর মরন রবিবাবুর কথা ভাবলেই তো দাদু মনে হয় অথচ বনলতা বুড়া হয় না
মেয়েদের অনেক গান আছেতো। আমাদের মহল্লার এক মেয়ে ক্যাসেট বাইর করছিল। একটা গান ছিল:
আমি চাইনা সলমান খান
চাইনা অনিল কাপুর
চাই শুধু গলির ধারের সেই ছেলেটি...
আর কালজয়ী ডাক্তারের ছেলে গানটার কথা ভুইলা গেছেন:
ডাক্তারের ছেলে
রাত বারোটার পরে যাবি আম গাছের নীচে
চিপ্যা চিপ্যা ...
এইটা বিমার পুরা মুখস্ত। চাইলে লিরিক্স দিবে ইভেন গানটা মেইল করে পাঠায় দিবে।
বিমার কথা কন ক্যান, এইটা তো আপনার গান
=================================
পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি "মালাবদল" (শ্রেষ্ঠাংশে অঞ্জু ও সুব্রত)-এ এইটাইপের একটা গান আছে-
ও মিয়া চৌকিদার
লাজ শরম নাই তোমার
বিয়ার আগে বেতন চাইও না...
গাড়িয়াল ভাই
মৈষাল বন্ধু
এইখানেও স্বজনপ্রিতি - ওন্জু ঘুশ উনার আত্বিয় যে

আরও আছে, পেশাভিত্তিক সম্বোধন।
ওরে সাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা।
তুমি আমার মনের মাঝি।
ও রসিয়া ড্রাইভার তুই করলি এ কি কারবার।
মেজাজ গরম করা একেকটা পিস
হ
শ্রাবন্তী মজুমদারের একটা ছিলো- নীল চোখ গিটারম্যান... উফফফফ তার সারা জীবনের সবচেয়ে খবিশ গান
"পরী তুমি ভাসবে মেঘের মাঝে"---- পরা/জ্বীন নিয়া গান নাই ক্যান
কত সুন্দর মৎসকন্যার সাথে এরা সাগরের নীচে ডুব সাঁতার দিয়া আসে; আমাদের জন্য মৎসপুত্র তো নাই ই ; কি আছে- আছে চিতামানব,ভ্যাম্পায়ার,ড্রাকুলা, ; ওগুলার ডরে অস্থির থাকা লাগে ; আবারো দিক্কার জানাই 
ওরে ও বাঁশীওয়ালা আমার এই মনের জ্বালা সইতে আর পারি না হায়রে পিরিত মানে যন্ত্রণা...
বনমালী তুমি পরজনমে হইও রাধা...
=====================================
সবতে খালি যন্ত্রণারই উৎস
"রসিক দিল কা জ্বালা ওয় লাল কুর্তাওয়ালা.......
দিলে বড় জ্বালারে পান্জাবি ওয়ালা" -- এইখানেও জ্বালা
"পরী তুমি ভাসবে মেঘের মাঝে"---- পরা/জ্বীন নিয়া গান নাই ক্যান
কত সুন্দর মৎসকন্যার সাথে এরা সাগরের
নীচে ডুব সাঁতার দিয়া আসে; আমাদের জন্য 
;মৎসপুত্র তো নাই ই ; কি আছে- আছে চিতামানব,ভ্যাম্পায়ার,ড্রাকুলা, ; ওগুলার ডরে অস্থির থাকা লাগে ; আবারো দিক্কার জানাই
হ, ইহকাল পরকাল সবই আম্রার টুটাফাটা
তোমার কাছে আমার অনেক ঋণ - শ্রীকান্তের গান
http://www.esnips.com/doc/72db4632-8900-446d-adab-9d975216ef75/Tomar-Kache-Amar-Onek
ধন্যবাদ প্রতু দা; আর নিজেরে আরেকবার ধিক্কার জানাইলাম শ্রীকান্তের কণ্ঠ না চেনার জন্য
আমিও ধিক্কার জানায় গেলাম।
ধন্যবাদ সাথে থাকার জন্য।
হাসতে হাসতে গড়াগড়ি কিন্তু সাথে আছিইইইইইইইই
ধন্যবাদ সাথে থাকার জন্য কিন্তু এরকম একটা হৃদয় বিদারক হতাশা জনক বিষয় নিয়ে হাসাহাসি ঠিক্না
হাসতে হাসতে গড়াগড়ি কিন্তু সাথে আছিইইইইইইইই
এই পোস্টু বিষয়ে কইতে হয়, আমি কিছু দেখি নাই, কিছু শুনি নাই...
ওহ্ ! মনে পড়ছে, আসলে - "নারীর বুক ফাটেতো মুখে ফুটেনা" কথা আছেনা, হেইল্ল্ইগাই মুখে তারা নায়েকগো কতা কয়না ! হা হা হা !
শিপন মনে হইতেছে দুইশ বছর পিছায়ে আছেন
হইতারে বস !
তয়, আপনে কি কইতে চান, এখকার মাইয়ারা আগে প্রপোজ করে (জিভে কামরের ইমো হইবো)
২১ বছরে কেউ নাবালক থাকে নাকি!
আপনার জ্ঞাতার্থে জানাই, বাংলাদেশ সরকার পুরুষের বিবাহের নূন্যতম বয়স নির্ধারণ কর্ছে ২১। সরকারের থেইকা বেশি বুঝা ঠিক্না!
যাউগ্গা, লেখা টেশ হৈছে।
সামুর অফিসিয়াল বিয়ে পাগলা তো মানুষ। েকহানে কি মুকুল নাকি?
রোবোট কে?
রোবোট হইলেন নানা। সামুতে পোস্ট স্টিকি করানোর জন্য লালায়িত রোবোট নানা। "ভাঁড়ামি স্পন্দিত বুকে মনে হয় আমিই রেসিডেন্ট" সেই অজর-অমর বাণীর জনক। অতিরিক্ত তথ্য- ব্রিটিশ আমলে বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে বের হয়ে অতীত রেকর্ড ভঙ্গ করে ভালো ছাত্র হয়েছিলেন আম্রিকা গিয়ে।
থ্যাঙ্কু নুশেরা'পু। বয়স হইছে। এখন সবকিছু মনে রাখতে পারি না।
আমি গ্র্যাজুয়েট স্টুডেন্ট আমলেও ভালো ছাত্র ছিলাম না। এসমপরকিত অংশটা এক্সপান্জ করার জন্য মাননীয় মডুমামাকে অনুরোধ জানায় গেলাম।
ব্রিটিশ আমলে পাশ দিছিলেন, এই কথায় তো কুনু আপত্তি করেন নাই
সত্য কথায় বিলাই বেজার, রোবোট না। রোবোট ব্যাজার মিছা কথায়।
নানা বৃটিশ আমলে নাকি ঠেলা গাড়ির নিচে পরলে ২ টাকা জরিমানা দেয়া লাগতো
সাবালক পোলাপান মাত্র ২১ বছর বয়সে বিয়ার জন্য পাগল হয়না; সময় গড়িয়েগেছে মাগার আপনার মনের বয়স পরিনত হয়নাই; আপনে নাবালক ই আছেন
হেহে!! আমার ছড়াটা পড়ছিলেন নাকি?
২১ হলেই বিয়ে হবে !হতেই হবে,হলেই ভাল !
দিতে হবে,দিতেই হবে ,দিকে দিকে আগুন জ্বালো !
.....................
http://ibappy.blogspot.com/2009/11/blog-post_2180.html
এত দিক্কার!! বাপরে বাপ!!
নাহ পড়া নাহবার সম্ভাবনাই বেশি; সামুতে থাকলে হয়তো পড়া হত; পার্সোনাল ব্লগস্পট গুলোতে ঢু মারা হয় না
পুরুষ কবি-সাহিত্যিকরাও নারীদের কথা লিখতে পারেন। কেন লেখেননি? কোন এক আনিচ্যা এক নারীর সাথে ভাব ভালোবাসার কথা বলতে যাওয়ায় চিরনতন নারী শেফালী ঘোষের কন্ঠে গেয়ে উঠেন,
"ওরে আনিচ্যা বাইসলামী করিচচা
আঁর বাফে হুনলে তরে হিডি কিচ্চু রাইক্তো না"
(মেহেদী হাসানের ১টা গান- মনে হয় ইসি লিয়ে তালা গানের সুরে গাইতে হবে)
এই ব্লগেও এক নারী বলেছেন, ফোনে এক পুরুষ তার কন্ঠস্বরের প্রশংসা করায় তিনি ঐ পুরুষের গলা কেটে রাখতে চেয়েছেন। এজন্যই কবি বলেছেন,
"সদাই মরি ডরে
এই বুঝি সে ধরে,
মুন্ডুখানি গেলে পড়ে
লাভ কি শুধু ধড়ে"
এসব কারণে, কবিসাহিত্যিকরা ভাবতেই পারেন না নারীরাও পুরুষের প্রেমে আকুল/ব্যাকুল হৈতে পারেন। তবে হ্যাঁ তুমি যদি তোমার ১ম প্রেম নিয়ে "মিস্তিরি বিষয়ক কাব্য" রচনা করতে চাও কেউ কিছু ভাববে না।
নানা ঐ টা আমার প্রেম আছিলো না; প্রেম আর প্রেম পত্রের মইদ্যে পার্থক্য আছে
সবকিছু পুরুষদের উপর না চাপায়ে নিজেরা লিখেন না কেন? (ভেংচির ইমো) আমরা লিখলে-ও দোষ, না লিখলে দোষ!
ধুর ; অনুপ্রেরনা লাগবে না;
মেয়েরা গান বেশি লেখলে বেশি ক্যারেক্টার পাইতা...
তুমি কয়ডা গান লেখো....
আমি একটাও লিখি নাই; এখন তুমি কও আমার লিখা কোন নারী চরিত্রের মইধ্যে কি তুমি তোমার স্বপ্নের নায়িকার কুন ছায়া খহুইজা পাইছ
....সিঁথি, সিঁথি......

এমনে ধরা খামু জানলে তো সুমনের যায়গায় শাওন ই লিখতাম
হা হা হা হা বিলাইয়ের সরল স্বীকারত্তি
সরল স্বীকারোক্তি নারে ভাই খোচামারা কমেন্ট
..এইভাবে যুগে যুগে গর্বিতদের...আহেম..
কি কইতে চাও ? আর গর্বিত কে তুমি না সিঁথি ?
...আয়না দেখ...
আয়না দেখে কি হবে?
অনেকটা পথ হেটে এসেও হয়নি হাটা তোমার সাথে ...জানালাটায় মাথা রেখে ঘুমিয়ে পড়ি ...গল্প শেষে ...
অনেক কথার ভীরের মাঝে হারিয়ে গেছে সেই কথাটা
মন্তব্য করুন