শোকসভা
সেই মুহূর্তে আমি গিয়েছিলাম আমার শোক সভায়। প্রহরী আর শিকারি এই দুয়ের পার্থক্য বুঝিয়েছিলো আমন্ত্রিতরা। কিছুক্ষণ আগেই নাকি ওরা আমার মৃতদেহে শ্রদ্ধাভরে দিয়ে এসেছে সান্তনার ফুল। সভায় ওরা সবাই আমাকে বোঝালো দেশ, অপেক্ষার পাঁচদিন, সন্ধ্যা, দুই গজ জমিন ইত্যাদি। কে নাকি ব্লেডের এমাথা ও মাথায় রক্ত দেখে বলেছিলো-আহারে, এটা ওর শেষ চিহ্ন। রেখে দিতে হবে উপমা করে কবিতায়। শোকসভায় চলছিলো কাঠঠোকরার আবাদ। অবশেষে খুব পরিচিত এক চিত্রশিল্পী যখন আমার লাশের ছবি এঁকে দেখালেন-আশ্চর্য সেই মুহূর্তে আমার আর কারো কথাই মনে পড়লো না! না স্বজনের, না প্রেমিকার....
(c)MNI, 03.01.12}





তার মানে সে আত্মহত্যা করেছে। আপনার প্রথম কবিতা যেটি এবিতে দিয়েছেন সেখানে বলেছেন,
কবিতা বেশ ভালো লেগেছে কিন্তু একটি প্রশ্ন, একজন তরুণ, যার অনন্ত সম্ভাবনা, তার কবিতায় এমন সুর কেনো?
ঠিক। চারদিকে নেগেটিভ জিনিসের অভাব নাই। এবার জটিল রকমের কঠিন একটা কবিতা পোস্টান যেটা পড়তেই শৈত্যপ্রবাহের মধ্যেও জোশ আইসা যায়।
হ্যাঁ, রক্তের একটা আলাদা উষ্ণতা আছে
জটিল
খুবই সুন্দর একটা চিত্রকল্প...
মন্তব্য করার জন্য সবাইকে ধন্যবাদ।।
খুবই সুন্দর একটা চিত্রকল্প...
মন্তব্য করুন