ত্রিমোহনী
১.
বিধিবন্ধের পিদিম পেয়ালা
প্রজাপতি আর ধুয়া
হৃদ তরঙ্গে কাটছে সাতার
মীন ও মহুয়া
২.
এসো তবে বিভা আগুন জ্বালাই পথে
আমরা হবো জীবের থেকে জড়
এই সমাজের কৃতদাশ নই আমি
ভালোবাসা জেনো এমনই তীব্রতর।
৩.
তীক্ষè তিরে বিদ্ধ পৃষ্ঠদেশ
টকটকে লাল পদ্মের মত খুন
বুক জুড়ে আজ স্বপ্নের অবশেষ
সামনে আবার অন্য এক অর্জুন....
(c)MNI, 16.01.12}
(বন্ধুরা আজ আমার মনটা খুব খারাপ। কেউ আমাকে একটা সুসংবাদ শোনাতে পারো?}





শুভ সকাল, ভাল থাকুন
রাত জাগা পথ শেষ হতে বলো কতো বাকি? ভোর হবে বলে চোখ মেলে রাখি
আজ সকালে একটা চন্দ্রমল্লিকা গাছে তিনটা ফুল ফুটেছে, দুটো কলি এসেছে।
আজ দুপুরে একজন শিশুর মুখে খিলখিল হাসি শুনে তার বাবা-মা'র মন আনন্দে ভরে উঠেছে।
আজ বিকেলে একজন চকলেট ফেরী করা শিশু তার ঝুড়ির সবক'টি চকলেট বিক্রি করে দেবতুল্য হাসি নিয়ে মায়ের কাছে ফিরে গেছে।
একটার বদলে তিনটা সুসংবাদ দিয়ে গেলাম।
ধন্যবাদ,
নতুন ৩ চন্দ্রমল্লিকার জন্য শুভকামনা, শিশুটির মুখের হাসি অটুট থাক, চকলেট ফেরি করা শিশুটির ধুলোময় মুখে মা আদরের চুমু খাক
আরো একটা দিন সুস্থ ভাবে পার হলো এইটা ভেবে সুখী হতে পারেন
অথবা সুন্দর একটা কবিতা উপহার দিলেন আপনার পাঠকদের এইটাই কি কম!!!
আমারগুলো কি কবিতা হয়ে উঠছে! নাকি কেবলই প্রগলভতা?
তীক্ষè তিরে বিদ্ধ পৃষ্ঠদেশ
টকটকে লাল পদ্মের মত খুন
বুক জুড়ে আজ স্বপ্নের অবশেষ
সামনে আবার অন্য এক অর্জুন....
কী খবর? কেমন চলছে?
ভালো আপা, আপনি কেমন আছেন? আর আপনার দিনগুলো?
চলেন সবাই মিল্লা মন ভালো রাখার টনিক আবিষ্কার করি।
কিছু বানান একটু দেখেন। কবিতা ভালো লেগেছে।
ওটাতে আমি খুব কাঁচা। আর দেখতেও প্রচন্ড আলসেমি
মন্তব্য করুন