জন্মতাড়িত
জন্মটা কি অনিবার্য ছিলো?
নাকি বাবা-মায়ের হঠাৎ আবেগরাঙ্গা
টুকটুকে বৃক্ষফল আমি!
জন্মটা যদি নিছক সত্যিই হবে
তবে পৃথিবীর আলো হাওয়া
চন্দ্রাক্রান্ত রমণী, ছোট্ট বাবুই পাখি
কেন লাগে তাপদাহ?
জন্মটা যদি এভাবেই হবে
তবে মানুষ রুপে কেন!
মানুষের বড্ড কষ্ট ক্লান্ত জীবন
মানুষ বড্ড একা।
বরং কাব্য তাড়িত শূণ্য ছাদে
তারের দোলনায় হলুদরঙ্গা কাপড় হলে,
তবুওতো জানতাম- ওই জল আগুনে
জীবন একবার ভেজে, একবার শুকায়।
{(c) MNI, 02.03.2012}





বাহ বাহ। দূর্দান্ত
ভাল লাগল।
---------------------------------------------------------------
পুরুষের দশ দশা; কখনও হাতি, কখনও মশা।
সম্ভবত
বাহ!
দূর্দান্ত! অসাধারণ!
খুব ভাল লেগেছে কবিতাটা
একটা গান মনে পড়ে গেলো,
দুনিয়া ম্যা হাম আহি হ্যায়তো
জিনা হি পাড়েগা তো জিনা হি পাড়ে গা
মন্তব্য করুন