কথার জাদুকর
কথার রাজপুত্র, কথা দাও
কথার অশ্লীল মুদ্রাদোষে-নিজের
রঙ বেরঙ কথা খাবে তুমি
সৌধস্বপ্ন সাজিয়ে রেখেছে কথক পণ্ডিত
কথার সিলমোহরও পড়েছে কথকতার গায়ে
ভালোবেসে যত কথা বল তুমি
অন্য আর কিছু থাকে না প্রেমের পদ্যপিটে।
তবু কথার পিঠে কথা দিয়েই চালো কূটচাল
তোমার কথায় বারবার ডুবিভাসি
কেন কথা শুধু কথার জন্যে নয়
কথা কি তবে বেহায়া সর্বনাশী!
{(c) MNI, 28.04.12}
(আমার প্রিয় লেখক মানিক বন্দোপাধ্যায়কে)





সুন্দর কবিতা!
ভাল হইছে কবিতা।
মন্তব্য করুন