কপিরাইট অফিস নোটিশ পাঠালো 'অভ্র জনক' মেহদী হাসান খানের কাছে !!!!!!!
কপিরাইট অফিস নোটিশ পাঠালো 'অভ্র জনক' মেহদী হাসান খানের কাছে !!!!!!! আমি জানতাম না। এমাত্র জানলাম, অন্য একটি ব্লগে দেখলাম। কে যেন সারা শরীরে আগুন ধরিয়ে দিল! মনে যা ভেবে ছিলাম তাই হ্ল!
ভাই মেহদী হাসান খান, আমরা আছি তোমার পাশে।
আমরা বন্ধু থেকে একটা ফান্ড গঠন করা হউক। আসুন আমরা অর্থ দিয়ে মেহদী ভাই এর মনোবল চাঙ্গা করি তথা একবারেই আদালতের ফয়সালা শুনি!!





বন্ধু ব্লগের পক্ষ থেকে আমিও নিজের উপস্হিতি জানান দিলাম । সাথেই আছি । কি করা হলো তার আপডেট দিয়েনদি ভাই ।
সাথেই আছি ।
আমার মনে হয় সবাই কম বেশী প্রস্তুত মেহদী ভাইয়ের সাথে , অভ্রর সাথে, এখন শুধু অবস্থা বুঝে ব্যবস্থা। আর সে ব্যবস্থা নিয়ে ওপেন ফোরামে আলোচনা না করে নিজেদের মধ্যে কোথাও আলোচনা করা ভালো, দরকার হলে অমিক্রনল্যাব কে সাথে নিয়ে।
এখন যেটা দরকার লবিং, সরকারী সচিব-মন্ত্রী ধরে জোর লবিং , এই দেশে লবিং ছাড়া কিছু হয় না আর কাগু লবিং ভালো করেই করবে, সেটা বোঝা যায়।
আমার মনে হয় এই বিষয়য়ে সকলে সরাসরি নজরুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন।
ইয়েস, নজরুল ভাই - আমাদের জানান। আমরা কি হেল্প করতে পারি? আপনি সরাসরি মেহেদী ভাই এর সাথে যোগাযোগ করুন।
আছি
আমরা তো অভ্রর পাশে আছিই। এ ব্যাপারটার আপডেট জানা দরকার। তাহলে আমরা হয়ত যার যা সামর্থ্য, তাই নিয়ে দাঁড়াতে পারব।
নজরুল ভাই আমাদের জানাতে পারেন।
মন্তব্য করুন