গুল নাহার বেগম জেলহাজতে......!
প্রতারণার অভিযোগ
গুল নাহার বেগম জেলহাজতে
ঝালকাঠি প্রতিনিধি | তারিখ: ০৪-১০-২০০৯
প্রতারণা, জাল-জালিয়াতি ও অর্থ আত্মসাত্ মামলায় বরিশালভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা দিশার চেয়ারম্যান জিয়াউল হক ও ঝালকাঠি শাখার হিসাবরক্ষক গুল নাহার বেগমকে ২৯ সেপ্টেম্বর জেলহাজতে পাঠানো হয়েছে।
২৯ সেপ্টেম্বর সকাল ১০টায় ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। দিশার ঝালকাঠি শাখার ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক ২০০৭ সালের ২ সেপ্টেম্বর ঝালকাঠি থানায় তাঁর বেতন-ভাতা ও গ্রাহকের সঞ্চয়ের দুই লাখ ৮৪ হাজার টাকা আত্মসাত্ করার অভিযোগে দিশার চেয়ারম্যান জিয়াউল হক ও ঝালকাঠি শাখার হিসাবরক্ষক গুল নাহারের বিরুদ্ধে এ মামলা করেন।
গত ৬ জুন তাঁদের বিরুদ্ধে ঝালকাঠি থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।





কিয়ের তে কি হৈলো?
গুলনাহার বেগমকে ভুলে গেলেন!
http://www.amrabondhu.com/udraji/1068
মন্তব্য করুন