পাইকারী বাজার থেকে প্রাপ্ত 'বাজার মূল্য'!, আমার আপনাদের কাছাকাছি হবার প্রথম চেষ্টা।
আমি সাহাদাত উদরাজী, আপনাদের বন্ধু হতে দু'হাত নিয়ে এসেছি। কিন্তু কি লিখি! কি লিখলে আপনাদের মনোযোগে পড়ব। এমন ভাবতে ভাবতে হাতে এল বাজারের লিস্ট। আমি অনেক ছোট বেলা থেকে বাজার করি। আমার মা আমাকে এ বিষয়ে ভাল পেতেন। আমার বাজার করার নানা কাহিনী আছে। এখন কম যাই, তবে বাজারের অনেক দোকানদার আমার এমন পরিচিত হয়েছেন যে, আমার ফোনেই তারা টুকা লিখেন এবং বাসায় দিয়ে যান। শান্তিনগর বাজারের কসাই মাসুদের (গরুর মাংশের প্রথম দোকানটা) সাথে আমার এমন খাতির যে, আমাকে দূর থেকে দেখলে চা-সিগারেটের ওডার দিয়ে দেয়। মোটামুটি আমার সব ফিট!

ছবিঃ গুগল সার্চ
চলুন দেখি, ঢাকার বিভিন্ন পাইকারী বাজার থেকে প্রাপ্ত 'পাইকারী বাজার মূল্য - ২৮/০৬/২০১০ইং' - শুধু বাজারী লোকদের জন্য।
না হলে বাঁচা দায়ঃ
ইরি চাল প্রতি কেজি ২৫.০০ -২৭.০০ টাকা
পাইজাম চাল প্রতি কেজি ৩২.০০ -৩৫.০০ টাকা
মিনিকেট চাল প্রতি কেজি ৩৩.০০-৩৬.০০ টাকা
আটা প্রতি কেজি ২১-২২ টাকা
ময়দা প্রতি কেজি ২৮-৩০ টাকা
চিনি প্রতি কেজি ৪০ টাকা
মশুরের ডাল দেশি প্রতি কেজি ১১০ টাকা
সয়াবিন তেল প্রতি লিটার ৮৪-৮৮ টাকা
না হলে চলে নাঃ
গরুর মাংস প্রতি কেজি ২৪০ টাকা
খাসির মাংস প্রতি কেজি ৩৫০ টাকা
ব্রয়লার মুরগীর মাংস প্রতি কেজি ১৩৫ টাকা
দেশী মুরগীর মাংস প্রতি কেজি ২৮০-২৯০ টাকা
কবুতরের বাচ্চার জোড়া প্রতি ১০০-১২০ টাকা
চার ধরনের ডিমঃ
লাল ডিম ফার্ম প্রতি হালি ২৪ টাকা
সাদা ডিম ফার্ম প্রতি হালি ২৬ টাকা
দেশী মুরগী ডিম প্রতি হালি ৩২ টাকা
হাঁসের ডিম প্রতি হালি ২৭ টাকা
বাংলার সব্জি সমূহঃ
লম্বা বেগুন প্রতি কেজি ২০ টাকা
গোল বেগুন প্রতি কেজি ২০ টাকা
টমেটু প্রতি কেজি ৪০ টাকা
কাঁচ কলা প্রতি হালি ৬ টাকা
করলা প্রতি কেজি ৩০ টাকা
পটল প্রতি কেজি ১০ টাকা
কাকরল প্রতি কেজি ১৬ টাকা
ঢেঁড়শ প্রতি কেজি ১৬ টাকা
কাঁচা পেঁপে প্রতি কেজি ১২ টাকা
কচুর লতি প্রতি কেজি ২০ টাকা
চিচিংগা প্রতি কেজি ২০ টাকা
ঝিংগা প্রতি কেজি ২০ টাকা
বরবটি প্রতি কেজি ১৫ টাকা
ঝালি কুমড়া প্রতি পিছ ১৫-২০ টাকা
শশা প্রতি কেজি ২০ টাকা
কলমি শাক প্রতি আটি ৪ টাকা
পুঁই শাক প্রতি কেজি ৬ টাকা
লাউ প্রতি পিছ ২৫-৩০ টাকা
মিষ্টি কুমড়া, বড় প্রতি পিছ, অর্ধেক ৪০ টাকা
নারকিলি কচু প্রতি পিছ ১৪ টাকা
গাজর প্রতি কেজি ৩০ টাকা
আলু সাধারন প্রতি কেজি ৮ টাকা
আলু (বগুড়া) প্রতি কেজি ২০ টাকা
তরকারীর মসলা সমুহঃ
পেয়াজ দেশী প্রতি কেজি ২০ টাকা
আদা প্রতি কেজি ১০০ টাকা
রশুন দেশী প্রতি কেজি ১৪০ টাকা
শুকনা মরিচ প্রতি কেজি ১৪০ টাকা
হলুদ প্রতি কেজি ১২০ টাকা
নারকেল (দুধ করার জন্য) প্রতি পিছ ২৫ টাকা
মুখ স্বাদকারী আইটেমস/ সালাদঃ
ধনিয়া পাতা প্রতি কেজি ১০০-১২০ টাকা
পুদিনা পাতা প্রতি কেজি ১০০ টাকা
কাঁচা মরিচ দেশী প্রতি কেজি ৩৫ টাকা
লেবু মাঝারি আকার প্রতি হালি ৫ টাকা
লেটুস পাতা প্রতি কেজি ২০০ টাকা
কেপসিকাম প্রতি কেজি ২২০ টাকা
চাইনজি পাতা প্রতি পিছ ১৫ টাকা
পান সুপারীঃ
পান পাতা বড়, রাজশাহী প্রতি বিড়া ১৪০ টাকা
বড় সুপারি হালি প্রতি ৬ টাকা
ফলাদীঃ
আম লেংরা প্রতি কেজি ৯০-১০০ টাকা
আম আম্রপালি প্রতি কেজি ৬০ টাকা
আম গোপালভো প্রতি কেজি ৭০ টাকা
আনারস প্রতি হালি ৩০-৩৫ টাকা
লটকন প্রতি কেজি ৩৫ টাকা
কালোজাম প্রতি কেজি ৬০ টাকা
কাঁঠাল (নানা সাইজ, নানা ধরন) প্রতিটি ৩০ টাকা থেকে শুরু -
৫০০ টাকা শেষ হতে পারে!!
(কাঁঠাল বিষয়ক জানতে এ লিঙ্ক পড়ুন)
শেষঃ ভূল হলে জানাবেন। আমার মত বাজার করে আনন্দ পান।
(আমার এ কর্মটি (!) চতুর্মাত্রিকে প্রথম প্রকাশ হয়েছে। আইনানুযায়ী আমার পাতায় সংগ্রহের জন্য আমরা বন্ধুতে রেখে দিলাম। আমরা বন্ধু লাইবেরী!)
http://www.choturmatrik.com/blogs/সাহাদাত-উদরাজী/পাইকারী-বাজার-থেকে-প্রাপ্ত-বাজার-মূল্য-আমার-আপনাদের-কাছাকাছি-হবার-প্রথম-চেষ্টা।





মন্তব্য করুন