কোরবানীর গরু!
কাল কোরবানীর ঈদ। বড় রাস্তার পাশে আমাদের অফিস। মাঝে মাঝে পাঁচ তলা থেকে নেমে রাস্তার পাশে দাঁড়াই। মানুষ দেখি, মানুষ দেখার মত মজা এই দুনিয়াতে আর নাই। আজ অনেকক্ষন গরু দেখে এলাম। ভাই কত? ভাই কত? অনেক গরুর দাম জিজ্ঞেস করে অনেকে বিরক্ত করেছি মনে হয়। প্রতিশোধ! ছোট বেলায় আমাকেও এভাবে গরু নিয়ে যেতে হয়েছে বহুবার, অনেকবার। আমিও দাম বলতে বলতে গরুর সাথে দৌড়েছি অনেক! আজ গরুর দাম অনেক সস্তা মনে হচ্ছে, গতকালের তুলনায়। গতকালকেও অনেকের কাছে দাম জেনেছি।
আমার মনটা ভাল নেই। আজ অফিস করছি, কাল ঈদের দিনেও আমাকে অফিস করতে হবে! তবে এই অফিস করাটা আমি মেনে নিয়েছি। আমি একা নই, প্রায় বারশত লোকবল আমরা অন্যের সেবায় কাজ করব - ঈদের দিনে, এ আনন্দ বলে শেষ করা যাবে না। আজকাল অফিসে থাকতেই ভাল লাগে। মানুষ অভ্যাসের দাস! মানুষ কি না পারে! প্রথম প্রথম দীর্ঘ সময় অফিসে থাকা, নাইট ডিউটি সহ শুক্রবারে অফিস করা ভাল লাগত না। আজকাল ভালোই লাগে। অফিসে থাকলে টাকা পয়সা খরচ হয় না। নানাবিধ চিন্তা থেকে মুক্ত থাকা যায়। খালি সালাম আর সালাম পাই, মাঝে মাঝে সালাম দিতেও হয়! তারপর সারাদিন এয়ারকুলার! কি মজা রে! কেমন খাসা চোহারা হয়ে যাচ্ছে!
চোহারার কথা যখন উঠল, তখন বলেই ফেলি। যে কোন ঈদের আগের রাতে আমার বউ আমাকে চেপে ধরে। তোমার চোহারা আজকাল যা হচ্ছে না! কি মিষ্টি চোহারা ছিল আর কি বানিয়েছ! মাথার চুল পড়ে, দুই চাপা ফুলে আমি নাকি আফ্রিকান গুলতি মাছের মত হয়ে যাচ্ছি! গুলতি মাছটা আমিও চিনি না, চিনতে চাইও না! আমি বলি, অফিসে বড় সাহেব হয়ে যাচ্ছি, ধাপে ধাপে এগুচ্ছি! পেট সহ গালগুল একটু মোটা না হলে কি চলে? আপনারাই বলেন বাংলাদেশে প্রাইভেট কোম্পানীর এমন কোন একটা জেনারেল ম্যানেজার দেখাতে পারবেন, যার ভুঁড়ি নাই! গাদুম ঘুদুম!
আমাদের অফিসের সিংহভাগ ম্যানেজারদের পেট! মাশাআল্লাহ! হাতী চালান হয়ে যাবে! ডাইরেক্টর সাহেবদের কথা ছাড়েন। এই যে ধরুন আমাদের মিডিয়া কোর্ডিনেটর! যিনি আমাদের নানা সাংবাদিক বিপদ থেকে বাঁচান। মাশাআল্লাহ, কম পেট বানান নাই! আসলে আমার কি দোষ, আমি এদের সাথে থাকতে থাকতে!
কোন দিকের কথা কোথায় নিয়ে যাচ্ছি! যা বলছিলাম, আজ ঈদের আগের রাত! বিবাহিতদের জন্য বিশেষ ভালবাসা নিয়ে আসে! যা বলছিলাম আগে, আমার বউয়ের কথা - ঈদের আগের রাতে আমার বউ আমাকে চেপে ধরে! আপনাদের না দেখিয়ে আর পারছি না। দেখুন -

আমার মুখে কি কি মেখে বলে উত্তর দক্ষিন হয়ে সুয়ে পড়।

না মরি নাই, বেচে আছি।

কঠিন ম্যাসেজ, ভীষণ শান্তিতে ঘুম চলে আসে।

শসার রস নাকি চোখের চার পাশের ত্বক সুন্দর করে।

এক চোখ, দুই চোখ!

আধা ঘন্টা ফুল রেস্ট।

নাকের চার পাশের অবাঞ্ছিত ময়লা পরিস্কার।
এটাই নাকি ফেইস ফেশ্যাল! দুনিয়ার সকল বয়স্ক ছেলে মেয়ে(!)দের মাসে একবার করা উচিত। এতে নাকি মুখের ত্বক সুন্দর থাকে, বয়সের বলি চাপ, কাল দাগ পড়ে না! আমার বউ আমাকে এ ব্যাপারে সাহায্য করে তবে ঈদের আগের দিন রাতে তো আবশ্যই! আজ সেই রাত!

কাল সকালে ঈদের নামাজে যাবার আগে হয়ত আমার ছেলে আমাকে বলবে, বাবা - আজ তোমাকে ফর্শা লাগছে! আমি গত কয়েক বছর বলেছি - ধুর ব্যাটা, কি যে বলিস! আমার ছেলের মা হয়ত সেমাই হাতে কাছে আসবে - ইস, আমি না থাকলে তোমার যে কি হত!





লগ-ইন না করে আর পারা গেলনা । ভালবাসার ব্লগর ব্লগর ভাল লাগলো । আপনাদের এত কাজ, আমার ও রকম কাজ নেই, আমার ছুটিও নেই - আমি ঈর্ষান্বিত(?) ।
হুদা ভাই, আমার অফিসে আমার তেমন কাজ নাই। কাজ হচ্ছে পাহারা দেওয়া। জায়গা মত বসে থাকা। সমস্যা হলে সমাধান দেয়া! এই তো বসে আছি।
আজ ঈদের দিন। ঈদ মোবারক। পুরা অফিস ঘুরে শ'দুয়েক কোলাকুলি করে এলাম। আমাদের মেহমান আজ তেমন নেই। ইমারজেন্সীতে মাঝে মাঝে দুই একজন আসছেন। আশা করি আমরা তাদের ভাল করে বাসায় পাঠাতে পারব।
কোরবানী ঈদের দিনে খাবার দাবারে সবাইকে সচেতন থাকা দরকার। বিশেষ করে একটু বয়স্কদের। বেশী গরুর গোস্ত না খাওয়া উত্তম।
মন্তব্য করি মনের আবেগে । তার জবাবে কিছু পেলে যে এত আনন্দ হয়, তা 'আমরা বন্ধু'তে আসবার আগে জানা ছিল না ।
'আমরা বন্ধু'র বন্ধুদের পেশা সম্পর্কে তো আমার কোনই ধারনা নাই, কারো সাথেই সামনাসামনি পরিচয়ও নেই ,আর সে কারণে কোন কোন সময় নিজেকে বড্ড বেশী অসহায় মনে হয় । ব্লগে রেজিস্ট্রেশন করার সময় আমি বোকার মত আমার আদি-অন্ত সব লিখে দিয়েছি । পরে, আর সবার বেলায় দেখি, নিজেকে আড়ালে রেখেও কি সুন্দর করে নিজেকে প্রকাশ করেছে ।
ত্বরিৎ জবাব এবং সুপরামর্শের জন্য ধন্যবাদ আপনাকে ।
হুদা ভাই,
আপনার আগমনে আমি মনে করি আমরা বন্ধু'র পরিবেশ আরো সুন্দর হয়েছে। আমরা বন্ধুর বেশীর ভাগ বন্ধুই ভাল। নিক ব্যবহার করে আলতু ফালতু বলার কোন সুযোগ এখানে নেই। এখানে সবাই সুস্থ চিন্তা করে। আপনার প্রকাশ আপনাকে মহৎ করে তুলেছে বলে আমি মনে করি। আমরা অনেকেই প্রকাশিত, তবে হয়ত একটু ঘোরপেছ দিয়ে!
যে কোন দিন এসে পড়ুন। দাওয়াত থাকল।
কোথায় আসবো, আকাশের ঠিকানায় ???? আমি বোকাসোকা মানুষ - ঘোর-প্যাচ মোটেই বুঝতে পারিনা । আরে ভাই, পাম্প বেশী দিলে ফেটে চুপসে যাওয়ার সম্ভাবনা ষোলআনা । ভাল থাকুন ।
হুদা ভাই, আমি আপনাকে সন্মান করি।
ধন্য হলাম ।
আরে মিয়া আপনেরে জিগাইছে উনি কই যাইবেন। দাওয়াত দিছেন যখন, অফিসের ঠিকানা দেন, কই গেলে আপনেরে পাইব সেইটা কন। সেইটা না বইলা এড়ায় গেলে কেমনে হইব?
রায়হান ভাইএর লগে একমত। নাজমুল ভাই কোথায় দেখা করবে জানতে চাইছে, সেই উত্তর এড়ায়ে সাহাদাত ভাই এইডা কি কৈল?

তো আগেই বলেছে।তাই একটু পেচাচ্ছে।
ভাইরে... এইটা 'ফেইস ফেশ্যাল! ' না আজাব! তবে...এই আজাবে বোধ হয় নিবড় প্রশান্তি আছে, যা তোমার চেহারা দেইখা বুঝা যাইতাছে...। তোমার এই দৃশ্য বউরে দেখাইয়া একটু আগে একটা মুখ ঝামটা উপহার পাইলাম-'আমি নিজেই টাইম পাইনা...ওনার শখ কতো!' অবশ্য... পরে তিনি আমাকে মেহেদি পরিয়ে দেয়ার প্রস্তাব করেছেন, তাও ওনার হাতের মেহেদি শুকিয়ে যাওয়ার পর.....।কিন্তু ততোক্ষণ জেগে থাকা আমার পোষাবে না,অতএব...।
ঈশান, ঈদ মোবারক।
আল্লাহ তোমার মঙ্গল করুন।
ফর্সা হৈতে এত ঝক্কি সামলাইতে পারুমনা (চিকন হাসির ইমো হবে।)
আশফাকুর ভাই, আপনি কি আমাদের সেই আশিক যিনি আমার ফেইস বুকে আছেন। দিলু রোডের সাগর মামার ভাগিনা।
আপনাকে জানতে চাই। ঈদ মোবারক।
ডরাইছি। শিরোনামের গরুটা কি তাইলে আপনেই?
ভাঙ্গা পেন্সিল ভাই, আপনি আমার থিমটা পুরা ধরে ফেলেছেন। আমার ফানটা এখানেই লুকিয়ে রেখেছিলাম। আমাকে মানে নিজকে আমার কোরবানীর গরুই মনে হয়! একজন গৃহস্তের গোয়ালে যেমন গরু থাকে!
ঈদের শুভেচ্ছা নিন।
পোষ্ট ভালো লাগে নাই
ঈদ মোবারক
সিষ্টার তানবীরা, আপনার কমেন্ট পড়ে খুব ভাল লাগল। আমার একটা দাবী থাকলো, দুলাভাইকে আশা করি আমার চোহারাটা দেখাবেন। তিনি আশা করি খাঁটি গরু চিনতে পারবেন।
আপনি ও আপনার পরিবারের সকলের জন্য শুভ কামনা। ঈদ মোবারক।
পড়লাম আর দেখলাম।
কাকা রাসেল, ঈদ মোবারক। আজ ঈদের দিন। প্রবাসে ঈদের দিন কি কস্ট করে কাটাতে হয় তা আমি জানি। আমি সাড়ে আট বছর বিদেশ ছিলাম।
ঈদের শুভেচ্ছা থাকল। মজা করে সময় কাটান। শুনেছি আপনাদের আশে পাশে নাকি প্রচুর মঙ্গলীয় থাকে! তারা নাকি বাংদেশীদের খুব যত্ন আত্তি করে! ওদের একজনকে ডেকে এনে একটা ডিস বানিয়ে নিন!
কাকা আপনারেও ঈদ মোবারক।
কষ্ট কিনা জানি না।কিন্তু মনটা কেমন জানি করে।অনেক চেষ্টা করেও এই কেমন কেমনটা ঠেকাতে পারছি না।
আমার এখানে কাল ঈদ হয়ে গেছে।আর আমার ক্যাম্পাসে আমরা ৬ জন বাঙ্গালী।তারা নিজেরা নানা কাজে ব্যস্ত।সেই কারনে মজা তেমন কিছুই হয়নি।আর মংগোলীয় কারো দেখা আমি পাইনি এখনো। তাই বলতে পারলাম না যত্ন আত্তি কেমন করে।

শেষমেষ বেঁচে আছেন তো। প্রথম ছবি দেখে তো ভড়কে গিয়েছিলাম
নাহীদ হোসেন ভাই, ঈদের শুভেচ্ছা নিন। ঈদ মোবারক।
আমি নিজেও ভড়কে গিয়েছিলাম। এজন্য ২য় ছবিতে চোখ খুলে দেখেছিলাম। হা হা । সব ছবি গুলো আমি নিজে তুলেছি। পুরানো ছবি এগুলো! এখন আরো গরু গরু মার্কা হয়েছি!
কেমন কাটাছেন ঈদের দিন। বিয়ে থা করেছেন!
আপনার বাসার ঠিকানাটা যেন কী?
মাসুম ভাই, আপনার মন্তব্যকে ভয় পাই।
ঈদ কেমন কাটালেন!
এবি তো এখন সামু সামু লাগতাছে।
সুজয়, একটু সুন্দর চিন্তা করুন। খোচাখুচি করে কি মজা পান! পারলে পোচ্ছাপেচ্ছি করুন। পরিবেশটা আনন্দের রাখুন। পছন্দ না হলে চুপ থাকুন।
আশা করি আপনার শুভ বুদ্দির উদয় হবে।
সবার বউ তাইলে বছরে দুইবার এমন হওয়া উচিত বলে হালকা দাবী জানাই।
জুলিয়ান ভাই, আপনার দাবীর সাথে সহমত। আমরা আর কত কাল কোরবানীর গরু হয়ে থাকব!
এত বেশি মজা পেলাম , কি করে বুঝাই ? লগইন করতে বাধ্য করলেন
মেহরাব শাহরিয়ার ভাই, কেমন আছেন? ঘটনা আসলে সত্য নয়! একটু পোচ্ছাপেচ্ছি করলাম আর কি! ঈদ কেমন কাটালেন। দুই দিনের দুনিয়া, আজ মরলে কাল দুইদিন।
আপনার জন্য শুভ কামনা থাকল। আসুন না একদিন, চা পান করে যাবেন।
উদরাজী ভাই দেরীতে হইলেও কোরবানি মুবারক! আপনার বউ ভাগ্য দেখে ইর্ষান্বীত বোধ করছি। আপনাদের এই ভালবাসা অমর হোক এই কামনায়।
বকলম ভাই, কোথায় যান, মাঝে মাঝে উধাও হয়ে যান কই!
এ লিখায় (!) আপনার মন্তব্য না থাকলে বেমানান হত। কেমন আছেন। আপনার জন্য শুভ কামনা।
আল্লাহর অশেষ রহমতে এইবার হজ্জ টা করে ফেললাম। অনভ্যস্ত এই শরীরে হজ্জের শারীরিক এ্যক্টিভিটির চাপটা এখনও কাটিয়ে উঠতে পারিনি। অসুস্থ্য শরীরে বেল মাথায় টুপি লাগিয়ে অফিস করছি।
ভাল থাকবেন। দোয়া রাখবেন হজ্জের সন্মান যাতে রক্ষা করতে পারি।
আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার ইচ্ছা কবুল করুন। আমাদের জন্য দোয়া করবেন।
হজ্ব মুবারাক । এখন তো একেবারে মাছুম । ভাল থাকবেন - অন্যদেরও ভাল থাকতে দেবেন এই কামনা করি ।
মন্তব্য করুন