ইউজার লগইন

ক খ গ ঘ ঙ...


প্রতি ঈদেই মোটামুটি কোরবানী হয়ে যাই। এবার আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছি, নো কোরবানী। যদিও কোরবানী সিনেমার কোরবানী কোরবানী কোরবানী...গানটারে আমি ভাল পাই। ছোট ছেলের গত ঈদের ৩/৪ সেট জামা এখনও ভাঁজ খোলা হয়নি। কারন হচ্ছে- সেগুলো নাকী শীতের কাপড়... বৌ বললো। শুনে আমি বগল বাজাই। বৌরে বুঝতে দেই না। বড় ছেলেরে বললাম, কী লাগবে? কিছুই লাগবেনা, বললো। আমি আবার বগল বাজাই। গত ঈদের সময় একটা জামার কাপড় কিনে দিয়েছিলাম ছেলেদের মায়েরে। সেলাই করার সময় ছিল না। এবার ঈদের আগে সেলাই করে নিয়েছে। শুধু সেলাইয়ের টাকা দিলেই হবে... বললো। আমি আনন্দে বগল বাজাতে বাজাতে বগল ব্যথা করে ফেলি।


ঈদের সপ্তাহ খানেক পরে ছেলের পরীক্ষা। বেশি দিন বেড়াতে পারবে না। স্কুল বন্ধ হয়ে গেছে এমাসের ৩ তারিখ। জানতে চাইলাম, কবে যাবে ? কয়েকদিন পরেই যাই... বললো। তাতে আমার কোনো সমস্যা নেই। গত বৃহস্পতিবার জানতে চাইলাম, শুক্রবার যাবে কি না ? বললো, একটা বিয়েতে যেতে হবে শনিবার দুপুরে। খুব কাছের মানুষের বিয়ে। না গেলে ইজ্জত থাকে না। সব বান্ন্ধবীরা জামাইসহ যাবে... সুতরাং আমারও যাওয়া লাগবে। বললাম, ঠিক আছে যাবো। আমার সম্মতি পেয়ে মোনালিসা মার্কা একখান হাসি দিয়ে বললো, ১ হাজার টাকা দাওতো ? বিয়েতে সবাই মিলে গিফট কিনবে, সেজন্য চাঁদা... । ছেলে বললো, ১ হাজার না বাবা। ৫০০ টাকা লাগবে। মা খালামনীদের সাথে কথা বলেছে ফোনে। আমি শুনেছি...। আমি দুজনকেই বিশ্বাস করলাম। মনের দুঃখে ছেলেকে বললাম, বাবারে অন্য মানুষ কথা বলার সময় সেকথা শুনতে হয়না...। তো, ১ হাজার টাকা দিলাম। কৌতুহলবশত জানতে চাইলাম, কার বিয়ে ? যা বললো... সংক্ষেপে হচ্ছে, ছেলের স্কুলের ক্লাসের বন্ধুর মায়ের দেবরের বিয়ে... খুবই নিকটাত্মীয়!


শনিবার দুপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ওরা বাসায় ফিরলো ৪ টার পরে। কথা হলো, রোববার সকালে ঈদের ছুটিতে ঢাকা ছাড়বে ওরা। আমি যাবো সোমবার বিকেল নাগাদ। ৫ টার দিকে ফোন করে জানালো, বিএনপি রোববার সারাদিন হরতাল ডেকেছে। টিভিতে ব্রেকিং নিউজ দেখাচ্ছে। এখন কীভাবে যাবে ? বললাম, সোমবার সকালে যাও। কিছু না বলে ফোন রেখে দিল। ক্ষাণিক পর ছেলে ফোন করলো। বাবা, সোমবার গেলে আবার শুক্রবারে চলে আসতে হবে... মাত্র ৩/৪ দিন বেড়াবো? হক কথা ! তাহলে কী করা যায় ? ছেলে বললো, এখনোতো সন্ধ্যা হয়নি। আমরা ব্যাগ গুছিয়ে ফেলি বাবা ? এমনভাবে বললো, বুঝলাম ইতোমধ্য ব্যাগ প্রায় গুছিয়ে ফেলেছে...। বললাম ঠিকাছে, রেডি হও। আমি আসছি। বাসায় গেলাম। ব্যাগ-ট্যাগ শুদ্ধ ওদের সিএনজি অটোতে তুলে দিলাম। সাধারনত ফার্মগেট থেকে নারায়ণগঞ্জ সিএনজিতে ২৫০ থেকে ৩০০ টাকা নেয়। এইবার চাইলো ৪৫০ টাকা। আমার বলার কিছু ছিল না... না গো....


আজ দুদিন বাসায় একা। সকাল ৮ টায় বেরিয়ে রাত ১০ টার পর বাসায় ফিরি। ফিরে আর রান্না করতে মন চায় না। পাউরুটি আর ডিম খেয়ে নেই। তার পর এক মগ চা বানিয়ে সিগারেটের প্যাকেট নিয়ে বসি (বলে রাখা ভাল, ছেলেরা বাসায় থাকলে আমি কখানো বাসায় সিগারেট খাইনা)। আমি কিছুক্ষণ পিসিতে বসি। খালী ঘরে আমার ভাল লাগেনা। ছেলেদের জন্য মন পোড়ে। এটা সেটা ভাবি। দিনে ৫/৬ বার ফোনে খবর নেই। কিন্তু তাতেও মন ভরে না। টিভি দেখি। একটার পর একটা সিগারেট পোড়াই... ঘুমাতে ঘুমাতে ১ টা ২ টা বেজে যায়। সকালে আবার উঠতে হয়... আজ অফিসের পর ঈদের ছুটি শুরু হবে। ৪ দিনের ছুটি। সন্ধ্যায় বেরিয়ে পড়বো ঢাকা ছেড়ে। আমার ছেলেদের দেখতে... গত ২ দিন ওদের দেখিনা... ছোটটার মুখে বাবা ডাক শুনিনা...


সবার ঈদ ভাল কাটুক... পরিবার পরিজন নিয়ে সুখে থাকুক, সুস্থ থাকুক সবাই...

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

মীর's picture


মেসবাহ ভাইয়ের এই টাইপ লেখাগুলা দারুণ হয়। শুভকামনা ও আর যা যা লাগে, সবই থাকলো আপনার জন্য। নির্বিঘ্ন ঈদ কাটুক।

মেসবাহ য়াযাদ's picture


মেসবাহ ভাইয়ের এই টাইপ লেখাগুলা দারুণ হয়...
খাইছে.... কন কী ?
শুভকামনার বদলে সেম টু ইউ

হাসান রায়হান's picture


ছেলেদের জন্য মন পোড়ে। এটা সেটা ভাবি।

এইটা পইড়া একটা জিনিস মনে পড়ল। থাক ঈদের সময় পেচ্ছাপেচ্ছি করলামনা। দুলাভই যদি বলে বলুক। আমি বলব যান ছেলেদের কাছে। ভালভাবে ঈদ করেন। ফি আমানিল্লাহ।

শাওন৩৫০৪'s picture


হ, শুনতে চাই Crazy

মেসবাহ য়াযাদ's picture


অাপনেরতো খারাপ দিন যাইতাছে, নাহ... আফসুস !
রিমঝিমের মায়ের শইলডা বালা ?

রাসেল আশরাফ's picture


রায়হান ভাইয়ের দিন খারাপ যায়তেছে ক্যান?

মেসবাহ য়াযাদ's picture


তুমি এইসব বুঝবানা ভাতিজা ! আরো বড় হও... Wink

শাওন৩৫০৪'s picture



বগল বাজানের ভুড়ুৎ ভুড়ুৎ শব্দে আশে পাশের লোকজন ফোন করেনাই?

আমিও দুইজনের কথা বিশ্বাস করলাম, তাও ৫০০ টাকার হিসাব মিলাইতে পারিনাই!
গ.
নারায়নগঞ্জ নাকি? আমি কয়দিন আগে গেছিলাম। ওমর আলী স্কুলের ঐদিকে!

আগে বলবেন না? আমিও আসতাম!! আমি রানতে পারি আর বিড়ি খাই!

আপনার ঈদ আনন্দে কাটুক, ঈদে মরে বক, কয় মুবারক।

মেসবাহ য়াযাদ's picture


ক. না
খ. আমিও হিসাব মিলাইতে পারি নাই...
গ. হ, নারায়ণগঞ্জ
ঘ. সামনের শুক্কুরবারে আইসো...
ঙ. সেম টু ইউ

১০

রাসেল আশরাফ's picture


স্কুলের সামনে কি করো?????ইভটিজিংযের বিরুদ্ধে মানববন্ধন????????

১১

রন্টি চৌধুরী's picture


ছেলের বন্ধুর মায়ের দেবর আবার কি? ছেলের বন্ধুর চাচা বললেই তো হয়।

১২

হাসান রায়হান's picture


এট্টু ঘুরায়া বলল আর্কি, মাইন্ড লৈয়েন্না। Cool

১৩

মেসবাহ য়াযাদ's picture


এট্টু পেচ্ছাপেছির মুডে আছি...

১৪

নাহীদ Hossain's picture


বাহ্‌ ভালো লাগলো । আপনার ঈদও আনন্দে কাটুক Smile

১৫

জেবীন's picture


১। এই জন্যেই বলছি ভাবির সাথে পরিচয় করায়ে দেন, উনার এহেন কর্তব্যহীনতা মনে করাইয়ে দেয়া আমাদের কর্তব্য!!... ঈদ যাবে আর জামাইরে দিয়া কিছু কিনাইবো না... এটা কেমনতর কথা!!!...  মোটেই মেনে নেয়া যায় না...

২। ঠিক, স্কুলের একটা সমাজ আছে না!!...  আর বেশি নিছে আরো বাকিগুলার জন্যে...সবসময় কি চাওয়া যায় নাকি...

৪। আপ্নের ক্যান্টিনের খিচুরীর প্যাকেটের কি হইল? নিয়ে গেলেই তো হয় ...

৫। ঈদ মোবারক...

১৬

মেসবাহ য়াযাদ's picture


জেব্রিল অংক বই লৈয়া পড়তে বস। তুমি অংকে বড়ই কাঁচা... ২এর পরে ৪ক্যান ?
৩ গেল কৈ ?

১৭

মীর's picture


১। এই জন্যেই বলছি ভাবির সাথে পরিচয় করায়ে দেন, উনার এহেন কর্তব্যহীনতা মনে করাইয়ে দেয়া আমাদের কর্তব্য!!... ঈদ যাবে আর জামাইরে দিয়া কিছু কিনাইবো না... এটা কেমনতর কথা!!!... মোটেই মেনে নেয়া যায় না...

১৮

তানবীরা's picture


আমার বক্তব্য জেবীন বইলা দিছে Cool

১৯

মেসবাহ য়াযাদ's picture


কাঁটা ঘায়ে নুন দিলেন ?

২০

সাহাদাত উদরাজী's picture


চুপচাপ পড়ে ঈদ মুবারক জানিয়ে গেলাম।
Mesbah shadi.jpg
ছবিটা অনেকদিন পর খুজে পেলাম। আজ এখানে জমা দিয়ে গেলাম। ১২ বছর আগের!

২১

হাসান রায়হান's picture


আর্রে, উদরাজি ভাইরেই জামাই লাগতাছে! Party

২২

সাহাদাত উদরাজী's picture


গুরু, চোখে চশমা লাগান!

২৩

শাওন৩৫০৪'s picture


উরে, জট্টিলা তো----------
উদরাজী ভাইয়ের হাসিটা তো পুরাই চমক!

২৪

সাহাদাত উদরাজী's picture


ঈদ মুবারক বিড়াল ভায়া। কার হাসি কে হাসে! চমক বেশী দিন থাকে নাই!
আপনি চমক ভাংছেন কবে! শরবত না পান করে জীবন পার করে দিবেন?

২৫

মেসবাহ য়াযাদ's picture


১২ না, ১৪ বছর আগের। আমার গায়ে হলুদের অনুষ্ঠানের ফটুক

২৬

রাসেল আশরাফ's picture


জামাই তো উদরাজী কাকারে লাগতেছে।আর মেজবাহ ভাইয়ের ছবি দেখে কোরবানীর হাটের কথা মনে পড়লো। Wink Wink

২৭

সাহাদাত উদরাজী's picture


ভাতিজার অবস্থা দেখছি আমার গুরু'র মত! চশমা, চশমা!
আমার বন্ধু রে দেখে কোরবানীর হাটের কথা! একদম টু দি পয়েন্ট!

২৮

শওকত মাসুম's picture


পরস্পর পরস্পরকে ম্যালাদিন ধইরা সহ্য করতাছেন তাইলে! Wink

২৯

সাহাদাত উদরাজী's picture


মাসুম ভাই, মাফ কইর‍্যা দেন আমারে।

ঈদ মুবারক জানাই আপনি ও আপনার পরিবারের সবাইকে। ঈদ কাটুক আনন্দে।

৩০

শওকত মাসুম's picture


আরে ধুর। একটু পেচ্ছপেচ্ছি করলাম। মাইন্ড কইরেন না।

৩১

সাহাদাত উদরাজী's picture


আরে না, মাইন্ড খাই নাই। গন্ডারের চামড়া। তা কোরবানীর হাটের খবর কি? কোন বাজারে গেলে/দিকে গেলে সস্তায় গরু কিনতে পারব। একটা এক্সকুসিভ রির্পোট দেন! ঈদের আগের দিন রাতে বাজারে গরু থাকবে কি না জানান।

৩২

নরাধম's picture


য়াজাদ ভাই, এরকম ভালমানুষ বউ পাওয়ার রহস্যটা কী?

৩৩

মেসবাহ য়াযাদ's picture


একদিন আইসেন, বিদেশি গিফট লৈয়া। একটা দামী আতর, এক কার্টন সিগারেট, জিপ্পু লাইটার মানে এর মধ্যে যেটা আপনার ইচ্ছা... তাইলে কৈয়া দিমুনে

৩৪

নাজমুল হুদা's picture


লেখাটা খুব ভাল লাগলো । ভাল লাগলো সকলের রসভরা মন্তব্য ও আন্তরকিতা । সবাই ভাল থাকুন । ঈদ আনন্দময় হোক ।

৩৫

মেসবাহ য়াযাদ's picture


থ্যাংকু ব্রাদার..

৩৬

জ্যোতি's picture


খালি ছেলেদের জন্যই মন পোড়ে? বুঝলেন না যে কপালগুণে ভাবীর মতো বউ পাইছিলেন।
সবাইকে নিয়ে আনন্দে ঈদ কাটুক। ছেলেদের জন্য আদর রইলো।

৩৭

মেসবাহ য়াযাদ's picture


না, না খালী ছেলেদের জন্য না। পাংখার জন্যও মন পোড়ে... পুড়ে পুড়ে কয়লা Big smile Tongue

৩৮

ঈশান মাহমুদ's picture


মেসবাহ, সামনে ঈদ... আপনি যে কারণে মনের সুখে বগল বাজাচ্ছেন তার বিপরীত কারণে আমার মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে টাউকা হয়ার দশা...। ঈদ শুভেচ্ছা।

৩৯

মেসবাহ য়াযাদ's picture


অফসুস আর সমবেদনা Wink

৪০

আসিফ's picture


ঈদ মোবারক, মেসবাহ ভাই।

৪১

সাহাদাত উদরাজী's picture


আসিফ ভাই, আপনাকে দেখছি না যে! অনেক দিন পর পর কোথা থেকে উদয় হন! আপনি তো ভাল লিখতে পারেন।

ঈদ মোবারক।

৪২

মেসবাহ য়াযাদ's picture


বাসী হাম্বা মোবারক

৪৩

সাহাদাত উদরাজী's picture


ঈদ মোবারক। শশুর বাড়িতে ঈদ কেমন পার করছেন, জানান। ধারে কাছে সাইবার ক্যাফে নাই! দুনিয়া কেমনে চলবে?

৪৪

মেসবাহ য়াযাদ's picture


কাজের মইধ্যে খালী খাইছি, ঘুমাইছি, টিভি দেখছি আর বাথরুম ব্যবহার করছি...শ্বশুরবাড়ি জিন্দাবাদ !!

৪৫

জ্যোতি's picture


আপনি তো আমার সাথে কথা বলবেন না, তবু একটা কথা জিজ্ঞেস করি। রায়হান ভাই সকাল থেকে বলতেছে আপনি নাকি শাহরুখের কনসার্টে টিকেট ছেড়ার দায়িত্ব পাইছেন?

৪৬

হাসান রায়হান's picture


আহা বেছাড়া এত কষ্ট করল মাগার বাইরে দাড়াইয়া টিকিট ছিড়ব! অনুষ্ঠান দেখ্তার্বোনা! খুব খারাপ লাগতেছে মানুষটার জন্য।

৪৭

জ্যোতি's picture


হাসমু নাকি বুঝতাছি না। ভয় পাই।

৪৮

রাসেল আশরাফ's picture


ও আমি এতোক্ষনে বুঝছি Tongue Tongue

৪৯

হাসান রায়হান's picture


আয়োজকদের এই ভালো মানুষটারে এরম বলদের মত খাটাইয়া কলা দেখানটা ঠিক হয় নাই। তীব্র প্রতিবাদ জানাই।

৫০

রাসেল আশরাফ's picture


রায়হান ভাই আজ আপেল খাইয়া মাঠে নামছে মনে হয়। Tongue Tongue Tongue

৫১

জ্যোতি's picture


কথা কি সত্যি? আপনে কেমনে জানেন রায়হান ভাই?

৫২

হাসান রায়হান's picture


আমারে জেনুইন নিউজ দিছে বাফড়ায়। ওর সোর্স নাকি অথেন্টিক।

৫৩

জ্যোতি's picture


বাফড়া কি যাইতে পারবে পিকনিকে?

৫৪

লীনা দিলরুবা's picture


ঘটণা কিতা? টিকিট ছেড়াছিড়ি হৈতাছে Shock আম্মো একটা টিকিট ছাই Glasses
কুটি কুটি ট্যাকা নাকী বিজনেস হৈতেছে, শাহরুক হিজড়ার ফ্যান Big smile কেলাব খুলুম।

৫৫

জ্যোতি's picture


লীনাপা, এসব বলবেন না। Angry ভালু পাই তো।

৫৬

রাসেল আশরাফ's picture


কেমন ভালু পান সেই নাসের সাহেবের মতো??? Tongue Tongue

৫৭

লীনা দিলরুবা's picture


কারে? হিজড়াটারে! আমির খান ইজ দ্য বেষ্ট Smile

৫৮

জ্যোতি's picture


আমির খান কেন বেস্ট আর শাহরুখ কেন হিজড়া সেই বিষয়ে আলোকপাত করেন লীনাপা।

৫৯

লীনা দিলরুবা's picture


এইটা তো চোখের ব্যাপার Wink যার নয়নে যারে লাগে ভালো Big smile

৬০

রাসেল আশরাফ's picture


পাগলা ঘুড়া কই ত্থেক্কে কই চইলা গেল??? Tongue Tongue

৬১

জ্যোতি's picture


হ। Tongue
টিকেট চাই আমরা।

৬২

রাসেল আশরাফ's picture


তয় শাহরুখ আমিরের মধ্যে আমির ভালো। Smile Smile Smile Smile

কারন আমার বাপের নাম আমির। Tongue Tongue Tongue Tongue

৬৩

লীনা দিলরুবা's picture


আমিররে এত ভালো লাগে। যেমন অভিনয় তেমন দেখতে Smile

৬৪

জ্যোতি's picture


এহহহহহহহ!!!!!!!!!!!

৬৫

লীনা দিলরুবা's picture


Laughing out loud

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মেসবাহ য়াযাদ's picture

নিজের সম্পর্কে

মানুষকে বিশ্বাস করে ঠকার সম্ভাবনা আছে জেনেও
আমি মানুষকে বিশ্বাস করি এবং ঠকি। গড় অনুপাতে
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি।
কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
কন্যা রাশির জাতক। আমার ভুমিষ্ঠ দিন হচ্ছে
১৬ সেপ্টেম্বর। নারীদের সাথে আমার সখ্যতা
বেশি। এতে অনেকেই হিংসায় জ্বলে পুড়ে মরে।
মরুকগে। আমার কিসস্যু যায় আসে না।
দেশটাকে ভালবাসি আমি। ভালবাসি, স্ত্রী
আর দুই রাজপুত্রকে। আর সবচেয়ে বেশি
ভালবাসি নিজেকে।