কতিপয় কোশ্চেনের উত্তর দিয়ে পুরষ্কার জিতে নিন
এবি পিকনিক নিয়ে নানাজনে নানান ধরনের পোস্ট দিয়েছেন। আমি আর সেসবের মধ্যে না যাই। পিকনিকে যারা অংশ নিয়েছেন, সবাই বিয়াপক জ্ঞানী...। কিন্তু কে কতোটা জ্ঞানী, সেটা জানার জন্য আসেন সবাই মিলে কতিপয় কোশ্চেনের উত্তর দেবার চেষ্টা করি। এতে প্রমানিত হবে কার আই কিউ কত মাত্রার।
ক) ল্যাবএইড থেকে গাড়ী ছাড়ার কথা ৭.৩০ মিনিটে। সব ঠিক ঠাক থাকা স্বত্বেও ঠিক সময়ে বাস ছাড়া যায়নি... এর কারন কী ?
১. জয়িতার দেরীতে আসা
২. ডেকোরেটারের মালামাল না পৌঁছানো
৩. বাসের ড্রাইভারকে খুঁজে না পাওয়া
খ) ৮.৩০ মিনিটে শাহবাগ বাস গেলেও ছাড়তে দেরীর কারন...
১. বাফড়াকে খুঁজে না পাওয়া
২. রায়হান ভাইয়ের আসতে দেরী
৩. উদরাজীর না আসা
গ) ৯ টায় রাজধানী স্কুলের সামনে বাস যাবার পরও কেনো বিলম্বে ছাড়তে হলো...
১. জেবীনের আসতে বিলম্ব
২. কলাবাগান থেকে আসতে ফারজানার রিকশা খুঁজে না পাওয়া
৩. মাসুম ভাইয়ের ও-র জন্য অপেক্ষা করা
ঘ) নাস্তা বেশি হবার কারন...
১. পঁচা নাস্তা ছিল, সবাই খায়নি
২. বাসে সবাই ছিল না
৩. নাস্তা প্রয়োজনের চেয়ে বেশি নেবার কারনে
ঙ) রেডিসন হোটেল পার হয়ে হঠাৎ টুটুল বাস থেকে নেমে গেল, কারন...
১. নাজ ফোনে বলছিল, আমারে না নিয়ে গেলে তোমারে পঙ্গু বানাইয়া বাসায় বসাইয়া খাওয়ামু
২. টুটুলের মনে হল, দুর কিসের পিকনিক... যাই শ্বশুর বাড়িতে ভাল মন্দ খাই
৩. বলা নেই কওয়া নেই, হঠাৎ কঠিনভাবে প্রকৃতির ডাক আসলো
চ) সবাই বার বার চা খেতে চাওয়ার পরও বাস থামানো হয়নি, কারন
১. তাহলে পৌঁছতে দেরি হয়ে যাবে
২. চায়ের টাকা কে দেবে, সেজন্য
৩. রাস্তার পাশে যুঁতসই কোনো চায়ের দোকান পাওয়া যায়নি বলে
ছ) স্পটে যাওয়া মাত্রই অনেকেই চিপার দিকে দৌড়াইছে, কেন ?
১. আর কতক্ষণ ধরে রাখবে...
২. যাতে কোনো কাজ করতে না হয়, সেজন্য লুকাইছে
৩. সবার আড়ালে যেয়ে চেহারা সুরত ঠিক আছে কিনা তা দেখে নেবার জন্য
জ) মাসুম ভাইয়ের ও কেনো তার জামাইরে সারাক্ষণ দাবড়ানোর মধ্যে রেখেছেন ?
১. উনি দাবড়াতে ভালোবাসেন
২. নাহলে তাস খেলবেন কী করে
৩. উদরাজী নাই... আমাদের কে বিমল আনন্দ দেবে... সেজন্য
ঝ) বৌ নিয়ে পিকনিকে যাওয়া কোন জামাই বেচারা দুর্ভাগা...
১. মাসুম ভাইয়ের বান্ধবীর জামাই
২. ঈশান মাহমুদ
৩. গৌতম
ঞ) কাকে সবাই মিস করেছি...
১. মুকুল
২. উদরাজী
৩. নায়িকা শিমলা (রাম রাম রাম...)
ট) সবচেয়ে উৎফুল্ল আর প্রানবন্ত মানুষটা কে ছিল...
১. বাফড়া
২. বিলাই শাওন
৩. জয়িতা
ঠ) ঋহান ছাড়া আর সবচেয়ে বেশি কার লোলদানী দরকার ছিল
১. শওকত মাসুম
২. হাসান রায়হান
৩. বিমা
ড) শিক্ষনীয় পিকনিক থেকে শিক্ষা নিয়ে সেটা কে বেশি প্রয়োগ করতে পেরেছে...
১. বাফড়া
২. বিলাই শাওন
৩. মুক্ত বয়ান
ঢ) কে বেশিবার দাঁত দেখাইছে...
১. জয়িতা
২. জেবিন
৩. বীমা
ণ) সবাই খায় নাই, এমন জিনিস কী...
১. চকলেট
২. পপকর্ণ
৩. আপেল
ত) বাসর ঘরের বাত্তি নিভাইতে নিষেধ করছেন কে...
১. লীনা দিলরুবা
২. ফারজানা
৩. জয়িতা
থ) সিগারেট খেতে যেয়ে নারী কর্তৃক দাবড়ানী খেয়েছেন কে...
১. বাফড়া
২. বিমা
৩. হাসান রায়হান
দ) পিকনিকের দিন সবচেয়ে বেশি কাজ করেছিল কে...
১. একরামুল হক শামীম
২. নাজমুল হুদা
৩. সোহেল কাজী
আর লেখার টাইম নাই... আজ অফিসের শেষ দিন... ম্যালা কাজ। গোছগাছ করতে হবে... সবাই সঠিক উত্তর দেবার চেষ্টা করুন। বিজর্য়ী ৫ জনের জন্য বিশেষ পুরষ্কার রয়েছে...।





আমার বুদ্ধি হাটুর নিচে থাকায় উত্তর দিতে পারলাম না।
হে ব্লগবাসী তোমরা স্বাক্ষী রইলা, সাঈদ নিজেই কৈছে...

আমার বুদ্ধি হাটুর নিচে থাকায় উত্তর দিতে পারলাম না।
উত্তর দিলে কি পুরস্কার না দিলে কি পুরস্কার? আমি সবগুলা উত্তর জানি।
সবগুলান উত্তর জানা থাকলে তুমি শিওর আইএসএসবি (এইডার মহাত্ব রায়হান ভাই আর মাসুম ভাই জানেনন)- তে পাশ করবা...
তয় শিওর পুরষ্কার আছে....
কি পুরস্কার?
সেন্টমার্টিন ট্যুর ফ্রি
সত্যি কিনা বলেন। তাইলে যা থাকে কপালে সব উত্তর দিয়া দিমু।
কপাল নয়, হৈবো কোপাল !!
লাইক দিলাম। একটা সিসরিয়াস কথা বলি। আসলেই দাদাভাই ট্রেমেন্ডাস কাজ করেছেন। উনি না আয়োজন করলে এই পিকনিক অসম্ভব। দাদাভাইএর এই পরিশ্রম ডেডিকেশনের প্রতি সম্মান দেখানোর জন্য আগামী দুইদিনের সব পোস্ট দাদাভাইরে উৎসর্গ করা উচিত।
অনেক ধন্যবাদ ভাই... ইয়ে, সিসরিয়াস শব্দটার অর্থ ঠিক বুজতে পারতেছিনা !!!
তবে কথাটা সত্যি। মেসবাহ ভাই জিন্দাবাদ।
আমি জিন্দাবাদেরে বালা পাই না...
হাসান রায়হান, এই কমেন্টে আমি আন্তরিকতার সাথে লাইক দিলাম । একই সাথে লাইক দিলাম হাসান রায়হানকেও এত সুন্দর কমেন্ট দেবার জন্য ।
ক্যান, তোমগোর বাসার পেস্ট কি শেষ হৈয়া গেছিল ?


নতুন পেস্ট কিনতে পারো নাই ?
নাকী দাঁত মাজতে ভুলে গেছ ?
সব ছবিতে দাঁত ৩২ টা। এটা কুনু কথা হইলো?
পরীক্ষকতো চিপায়-চাপায় গেছে তাও আবার প্রশ্নবিদ্ধ মানুষ নিয়া
তারে প্রশ্নতালিকায় লিপিবদ্ধ করা হয় নাই কেন ঝাতি জানতে চায়।
চাটগাঁবাসীর কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক :
আমার বাড়ি চাটগাঁ নয়, যদ্দুর জানি যার সাথে বিড়ি খাইতে গেছি- তার বাড়িও সেদিকে নয়.... তাই আর কী !
একটা লাইক বাটনের অভাব খুব বেশি অনুভব করতেছি!!!
লীনারে জাঝা
একটা কাজ করা যাইতারে.. যারা পিকনিকে যায় নাই, তাদের জন্য এই কুইজ। পিকনিকবাসীরা এইটায় উত্তর করতে পারবে না.. দেখা যাক, বাকিরা কেমন পারে??
কোশ্নেন সবতের জন্য উন্মুক্ত...
তাইলে তো আমিই ফার্স্ট হইয়া যামু।
আমি একটা উত্তর জানি।
ঝ) ঈশান মাহমুদ।
রশীদা, তুমি ঘোষনা দিয়াও পিকনিকে না যাইয়া কই লাপাত্তা হইয়া গেছিলা ? এদ্দিন পর ফিরা আইসা আমারে লইয়া পড়লা ! তুমি মাসুম ভাইয়ের "পিকনিক রঙ্গ" আরেকবার ভালো কইরা পড়ো। ওইখানে এই প্রশ্নের জবাব আছে। উল্টাপাল্টা জবাব দিলে পুরুস্কারের বদলে আন্ডা পাইবা...।
ঙ) রেডিসন হোটেল পার হয়ে হঠাৎ টুটুল বাস থেকে নেমে গেল, কারন...
১. নাজ ফোনে বলছিল, আমারে না নিয়ে গেলে তোমারে পঙ্গু বানাইয়া বাসায় বসাইয়া খাওয়ামু
২. টুটুলের মনে হল, দুর কিসের পিকনিক... যাই শ্বশুর বাড়িতে ভাল মন্দ খাই
৩. বলা নেই কওয়া নেই, হঠাৎ কঠিনভাবে প্রকৃতির ডাক আসলো
উত্তর: ঙ) ১. .... জানের মায়া বেবাক্তেরি আছে
সাবাস ! সইত্য কতা সবতে কৈতে পারেনা...

গোপন কথাটি রবে না গহবরে!
(সামনে আল্লাহর ইচ্ছার আরো দেখুম)
উদরাজীর পরে আরো একজন সাহসী বিবাহিত মানুষ পাওয়া গেল। যারা বৌরে ডরায় এবয় সেই কতা সবাইর সামনে কৈতে পারে...
তুমি নিশ্চয়ই "নাজ" লিখতে গিয়ে ভুলবসত অক্ষর ওল্টপালট করে "জান" লিখছো?
আহা! আমার জন্য বেবাক্তেরি মায়া আছে? তাইলে আমারও বেবাক্তের জন্য ভীষন মায়া
চমৎকার ! নাজ = জান । আবারও বলি চমৎকার !!
দ) পিকনিকের দিন সবচেয়ে বেশি কাজ করেছিল কে...
১. মেসবাহ য়াযাদ
বৌরে ডরায় না কিডায়? জান্তে মুঞ্চায়
দুলাভাই, একটায়ও হাত তুলবে বলে মনে হয় না! খালি মুখে চাপাবাজী! দুই পোলা, দুই মাইয়ার বাপ হয়ে যাচ্ছে এমনে এমনে!
বউরে সন্মান করি খালি আপ্নে আর আমি! আসেন কোলাকুলি করি। আমাদের সুখের সংসার দেখে ওদের হিংসা ধরে!
কোলাকুলি কোলাকুলিতেই সীমিত থাকবে তো?
ন) পিকনিকের দিন কোন পুরুষ আরেক পুরুষকে নিয়ে চিপায় গেছিল
১. একরামুল হক শামীম
২. মেসবাহ য়াযাদ
৩. মুক্ত বয়ান
আস্তাগফিরুল্লাহ! কলিকাল চৈলা আসছে নাকি?
মুক্লা, তোমারে ব্যান করা হইছে পিকনিকের পোস্ট থেইকা। তুমি যে কমেন্ট করতাছ বড়!
টুটুল ভাই বলছে এইটা ইয়াজিদ ভাই
ইয়াল্লা!!! লিস্টে আমার নামও লাগাইছে দেখি!!! মাইনাস!!!

পুরস্কার কে পায় দেখতাম চাই !
সঠিক উত্তর দেওয়া যেমন রিস্কি তেমনি জটিল। সেইজন্য কয়টা সম্ভাব্য উত্তর দিতাছি............ ......

ক) ল্যাবএইড থেকে গাড়ী ছাড়ার কথা ৭.৩০ মিনিটে। সব ঠিক ঠাক থাকা স্বত্বেও ঠিক সময়ে বাস ছাড়া যায়নি... এর কারন কী ? ...
ঊঃ ড্রাইভার আপ্নারে তেল কিনতে বলছিল।
খ) ৮.৩০ মিনিটে শাহবাগ বাস গেলেও ছাড়তে দেরীর কারন...
উঃ ৮.৩৫মিনিটে বাফড়া পার্লার থেকে আপ্নেরে ফোন দিয়া বল্ল " দাদা ভাই
আর দশটা মিনিট"!!
গ) ৯ টায় রাজধানী স্কুলের সামনে বাস যাবার পরও কেনো বিলম্বে ছাড়তে হলো...
উঃ নিশ্চয়ই কারো কান্নাকাটি থামাইতে গিয়া হয়রান হইতে হইছিল।
ঘ) নাস্তা বেশি হবার কারন...
উঃ সিমলার দোয়ায় নাস্তায় বরকত দিছিল (রাম রাম রাম ...)
ঙ) রেডিসন হোটেল পার হয়ে হঠাৎ টুটুল বাস থেকে নেমে গেল, কারন...
উঃ উপরের পোষ্টে দ্রষ্টব্য।
চ) সবাই বার বার চা খেতে চাওয়ার পরও বাস থামানো হয়নি, কারন...
উঃ আপনে সবাইরে নটি নটি থুক্কু নো টি নো টি বলে থামিয়ে রাখতে
পারতেছিলেন।
ছ) স্পটে যাওয়া মাত্রই অনেকেই চিপার দিকে দৌড়াইছে, কেন ?...
উঃ পরে যদি চিপা বুকিং না পাওয়া যায়।
জ) মাসুম ভাইয়ের ও কেনো তার জামাইরে সারাক্ষণ দাবড়ানোর মধ্যে রেখেছেন ?
উঃ দাবড়াইলে খাদ্য হজম হয় ভাল।
ঝ) বৌ নিয়ে পিকনিকে যাওয়া কোন জামাই বেচারা দুর্ভাগা...
উঃ উপরের পোষ্টে দ্রষ্টব্য।
ঞ) কাকে সবাই মিস করেছি...
উঃ উপরের তিনটি উত্তরই সঠিক (রাম রাম রাম ...)
ট) সবচেয়ে উৎফুল্ল আর প্রানবন্ত মানুষটা কে ছিল...
উঃ বউছাড়া বিবাহিতগন।
ঠ) ঋহান ছাড়া আর সবচেয়ে বেশি কার লোলদানী দরকার ছিল...
উঃ উত্তরকারী গলদঘর্ম ...
ড) শিক্ষনীয় পিকনিক থেকে শিক্ষা নিয়ে সেটা কে বেশি প্রয়োগ করতে পেরেছে...
উঃ বাপ্পি ।
ঢ) কে বেশিবার দাঁত দেখাইছে...
উঃ কে দেখায় নাই বলেন...
ণ) সবাই খায় নাই, এমন জিনিস কী...
উঃ কামফল।
ত) বাসর ঘরের বাত্তি নিভাইতে নিষেধ করছেন কে...
উঃ একান্ত ব্যক্তিগত ব্যাপারে গেলাম না।
থ) সিগারেট খেতে যেয়ে নারী কর্তৃক দাবড়ানী খেয়েছেন কে...
উঃ এইটার নম্বর আমারে কম দিয়েন।
দ) পিকনিকের দিন সবচেয়ে বেশি কাজ করেছিল কে...
উঃ এককথায় শামীম।
পোষ্ট এর প্রশ্ন এবং অপশন পড়ে হাসতে হাসতে শেষ
পোস্ট লাইক করলাম । মেসবাহ য়াযাদের অনেক গুণ । বুদ্ধিমত্তা এবং কর্মক্ষমতা দু'টোর অপুর্ব সমন্বয় ঘটেছে এই মানুষটির মধ্যে । পিকনিকপূর্ব পোস্টগুলোও সুন্দর ছিল, এবারেরটা অপূর্ব । ধন্যবাদ মেসবাহ । 'আমরা বন্ধু'র ভবিষ্যৎ সকল পিকনিক এবং এ জাতীয় আয়োজন সম্পাদন করবার জন্য মেসবাহ য়াযাদকে আজীবন আহ্বায়ক করার বিষয়টিতে সম্মত হতে আপত্তি নাই কারো ।
আমি সব উত্তর জানি......কিন্তু কমু কেলা?
আগে পুরস্কার শুনি, চোখে দেখি তারপর উত্তর দিবো। সবগুলো উত্তর জানি
সবাই প্যাচায়, কেউ উত্তর দেয় না কেলা?
কতিপয় কোশ্চেনের উত্তর দিয়ে পুরষ্কার জিতে নিন
কতগুলো কোশ্চেন হলে তাকে কতিপয় বলে
কি পুরস্কার দিবেন তা বলেন নাই , এই সব পুরুস্কারের স্পন্সর কে ?? কার পকেট কাটার চিন্তা ভাবনা করছেন
শামীম ভাই সেই রকম কাজ করছে
দাদা ভাইরে থেংকু
ধ) পিকনিকের দিন সবচেয়ে কম কাজ করেছিল কে... এই প্রশ্নটাও থাকা দরকার ছিল । তা'হলে উত্তরে আমার নামটা আসতো । কোপালে নাই ।
প্রশ্নের উত্তর দিয়ে পুরষ্কার জিতে নিলে কে ?
প্রশ্ন: মেসবাই ভাই এখন কুথায়, কি করে?
উত্তর-রাম রাম রাম
অসামান্য উত্তর ...

মন্তব্য করুন