ইউজার লগইন

মোটা কাহিনী

সুমন পাটোয়ারী আমাদের কমন বন্ধু। সুমন একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে। সপ্তাহে একদিন প্রথম আলোতে লেখে। সেটা নতুন কোনো কম্পিউটার গেম নিয়ে। সুমন কে চিনতে পারছেনতো ? বেশ কটি নাটকে অভিনয় করেছে। অনেকগুলো বিজ্ঞাপণে কাজ করেছে। ওর সবচেয়ে আলোচিত বিজ্ঞাপণ হচ্ছে- গায়িকা মমতাজের সাথে একটি টেলিফোন কোম্পানির বিজ্ঞাপণ সেটা। এরপর একটি মডেম কোম্পানির বিজ্ঞাপণে নির্মাতা ওকে রশি দিয়ে ঝুলিয়ে দিয়েছে বাড়ির ছাদের সাথে। সে এক দেখার মত দৃশ্য ! আমরা ওকে মানে ওর দেহ নিয়ে মারাত্বক রসিকতা করি। ও মজা পায়। আমাদের সাথে আড্ডা দিতে ভালবাসে সুমন। সমস্যা হয়- একটু পর পর কেউ না কেউ এসে ওর সাথে ছবি তুলতে চায়। সুমন খুব গম্ভীরভাবে পোজ দেয়। যেহেতু আমাদের ট্যুর করার বাতিক আছে, সেহেতু সুমনও আমাদের সাথে গিয়েছে ২/১ জায়গায়। এরপর প্রায় সবার আপত্তির কারণে আমরা ওকে আমাদের সাথে ট্যুরে নেই না। ওকে না নিয়ে ওর জায়গায় আমরা ৩ জনকে নিতে পারি। গাড়িতে সুমনের জন্য কম করে ৩ জনের জায়গা লাগে। ডাবল খাটে ঘুমাতেও তার সমস্যা। জায়গা হয় না। খাবারের কথা নাই বা বল্লাম। লোকজন ওর চারপাশে ভিড় করে। কাঁহাতক এসব সহ্য করা যায় ! এ নিয়ে সুমনের মনে অনেক দুঃখ থাকলেও আমাদের কিছু করার নেই।

আমাদের আরেক বন্ধূ মাসুদ পারভেজ। স্পোর্টস রিপোর্টার। বর্তমানে কাজ করে কালের কন্ঠে। সুমন পাটোয়ারীর মত না হলেও কম নয় পারভেজ। পারভেজের জন্য ২ সিট বরাদ্ধ রাখতে হয়। ওকে নিয়ে অনেক ট্যুর করেছি আমরা। মাইক্রোতে গেলে ওকে সামনের সিটে বসতে দেই। বাসে গেলে ওর সাথে কেউ বসতে চায় না। আসলে পারভেজ বসার পর আর কারো বসার মত জায়গা থাকেও না। দলের সবচেয়ে চিকন অথবা নিরীহ সদস্যকে বাধ্য হয়ে বসতে হয় ওর পাশে। ত্যাদোড় কেউ কেউ পারভেজকে বলে- তোমার যেহেতু বসতে এত সমস্যা, তুমি ২ জনের চাঁদা দিলেইতো পারো ! পারভেজ শিশুর মত হাসে। তো, এই পারভেজ আর সুমন পাটোয়ারীকে নিয়ে আমাদের রসালো অভিজ্ঞতার শেষ নেই। সবচেয়ে জটিল/কঠিন/মজার অভিজ্ঞতাটির কথা মনে পড়ছে এমুহুর্ত্যে...

প্রতিবছর আমরা ছবির হাট থেকে আয়োজন করি ঘুড়ি উৎসবের। সাধারণত সেটা হয় সেন্টমার্টিন্স দ্বীপে। সেখানে আমাদের আরেক বন্ধুর রিসোর্ট আছে, সীমানা পেরিয়ে। আমরা সপ্তাহ জুড়ে পুরো রিসোর্টটি নিয়ে থাকি। গত ২০০৭ সালের ঘুড়ি উৎসবের ঘটনা এটি। বিকালে আকাশে ঘুড়ি উড়াবো সবাই। সকালে নাস্তা সেরে সীমানা পেরিয়ের সামনে সমুদ্রে গেলাম গোসল করতে। সৈকতে এক লোক দেখলাম, একটি ঘোড়া নিয়ে ঘুরছেন। যে কেউ সৈকতের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ঘোড়ার পিঠে ঘুরে আসতে পারে। মিনিট দশেকের জন্য তাকে দিতে হয় ৩০ টাকা। আমাদের মাসুদের ইচ্ছে হল সেও ঘোড়ার পিঠে করে সৈকতে এক চক্কর দিবে। ঘোড়ার মালিকের সাথে কথা বলল মাসুদ। মালিক মাসুদকে দেখলেন আপাদমস্তক। এরপর রাজি হল না। মাসুদ বলল, ঠিকাছে ১০ টাকা বেশি দেব। তাতেও লোকটা রাজি না। মাসুদেরও জেদ চাপলো। সে ঘোড়ার পিঠে উঠবেই। লোকটার সাথে রিতিমত তর্ক বেঁধে গেল ওর। আমরা বললাম, ঠিক আছে ওর যেহেতু শখ হয়েছে তুমি ৫০ টাকাই নিও। গোসল করতে আসা আমরা ৪০/৫০ জন ছাড়াও আশে পাশের লোকজন উৎসুক দর্শক। দেখিনা কী হয় ! অবশেষে ঘোড়ার মালিক রাজি হল। আমরাও হৈহৈ করে উঠলাম। যার যার হাতে ক্যামেরা আছে, সবাই রেডি। মাসুদ একটা ঘোড়ার পিঠে- এমন দুর্লভ ছবি কেউ মিস করতে রাজি না। লোকটা ঘোড়াকে মাসুদের কাছে আনলেন। মাসুদ ঘোড়ার পিঠে উঠলো কী উঠলো না, ঘোড়া সোজা শুয়ে পড়ল সৈকতের বালিতে। আবার চেষ্টা করল মাসুদ। আবার একই ঘটনা। মাসুদ উঠবেই, উঠেও... ঘোড়া বেচারা ওকে পিঠে নিয়ে আর দাঁড়াতে পারে না। পারবে কী করে ? ধরে নেই মাসুদের ওজন ৪ মন, বেচারা ঘোড়া হয়ত সর্বোচ্চ ২ মন ভার নিতে পারে। এদিকে যতবার মাসুদ ঘোড়ার পিঠে উঠতে যায়, ততবারই ১৫/২০ টা ক্যামেরা তাকে তাক করে। বেচারা মাসুদের অবস্থা ! অবশেষে ঘোড়ার মালিক আমাদের সবার কাছে বিশেষ করে মাসুদের কাছে মাফ চেয়ে তার ঘোড়াসহ এলাকা ত্যাগ করলো। পরবর্তী ২ দিন আমরা লোক পাঠিয়েও তাকে আর এই সৈকত এলাকায় আনতে পারিনি।

সেই সব ছবি আমাদের অনেকের কাছে আছে। সেসময় ফেসবুক এত জনপ্রিয় হয়নি। নাহলে কবেই পারভেজের ঘোড়ার পিঠে ওঠার সেই ছবি আমরা ছেড়ে দিতাম... এখনও হঠাৎ আমাদের মধ্যে কেউ কেউ মাসুদ পারভেজকে সেদিনের কথা মনে করিয়ে দেয়। সে ছবি ফেসবুকে ছেড়ে দেবার হুমকি দেখায়। পারভেজ খাইয়ে অবশেষে তা রফা করে। খেতে এবং খাওয়াতে পারভেজ খুব ভালবাসে...

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

জেবীন's picture


আমার একবোন অনেকদিন বৈদেশ থাকার পর দেশে ফিরলেন পুরা ২সাইজ হাতি হয়ে। তো গ্রামে গেছেন, সবাই রিক্সায় করে কই জানি যাবে, কোন রিক্সা উনাকে নিতে রাজি না, শেষে অনেক ভুজুংভাজুং দিয়া ১৫টাকার রিক্সা ৪০টাকায় ঠিক করে উনাকে তোলা হলো, কিছু দূর যেতেই রিক্সাওলার উপদেশ আপুর প্রতি, "বইন রে তুই কি খাস!... বাত খাওন ছাড়ি দে রে বইন, রুডি খা রে বইন রুডি খা! আল্লারে আরঁ মাজা তো আইজ বেগগা শেষ!...এরে আইঁ শেষ রে, কিল্লাই যে লোব কইচ্ছিলাম রে... ..."

এমূহুর্ত্যে.. সেনটমার্টিন্স, লোকটার সাখে রীতিমত - বামাম বুল, জলদি ঠিক করেন, রায়হানভাই আবার এসে খোচাঁ দিবো... Tongue

হাসান রায়হান's picture


বন্ধূ Wink

মেসবাহ য়াযাদ's picture


ভাগন্তিস এট রায়হান সাহেব

গুল্লি মাইর এট জেবীন

রাসেল আশরাফ's picture


"বইন রে তুই কি খাস!... বাত খাওন ছাড়ি দে রে বইন, রুডি খা রে বইন রুডি খা! আল্লারে আরঁ মাজা তো আইজ বেগগা শেষ!...এরে আইঁ শেষ রে, কিল্লাই যে লোব কইচ্ছিলাম রে... ..."

Rolling On The Floor Rolling On The Floor

মেসবাহ য়াযাদ's picture


Laughing out loud পার্টি

লিজা's picture


মোটাদের কত গল্প!! মজা পাইলাম Big smile

মেসবাহ য়াযাদ's picture


Smile)

লীনা দিলরুবা's picture


মজার Big smile

মেসবাহ য়াযাদ's picture


Thinking চোখ টিপি

১০

অথৈ সাগর's picture


মজা পাইলাম না Angry কারন আমিও ওই দলে Rolling On The Floor

১১

লীনা দিলরুবা's picture


Tongue তাইলে আপনার গল্প বলেন হুক্কা

১২

মেসবাহ য়াযাদ's picture


সান্তনা এট অথৈ

১৩

নাজনীন খলিল's picture


তোমার এই দুই বন্ধুর ছবি দেখতে চাই।

১৪

মেসবাহ য়াযাদ's picture


১৫

নাজনীন খলিল's picture


দোলনার এই ছবি না আসল ছবি।

১৬

একজন মায়াবতী's picture


মোটা কাহিনী মজার। Big smile

১৭

মেসবাহ য়াযাদ's picture


মজা

হাহাপেফা

১৮

নাজ's picture


ব্যাপক Rolling On The Floor

১৯

মেসবাহ য়াযাদ's picture


THNX

২০

আহমাদ মোস্তফা কামাল's picture


Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor

২১

মেসবাহ য়াযাদ's picture


Applause হুক্কা ভাগন্তিস

২২

সাঈদ's picture


খিকজ Big smile Big smile Big smile

২৩

মেসবাহ য়াযাদ's picture


Shock Stare Sad

২৪

মেঘকন্যা's picture


Laughing out loud Rolling On The Floor Smile)

২৫

মেসবাহ য়াযাদ's picture


Big smile Laughing out loud Smile

২৬

কামরুল হাসান রাজন's picture


পারভেজ ভাইকে তো দেখি মাঝে মাঝেই Smile খাওয়াতে যে ভালোবাসেন জানতাম না ..... জানানোর জন্য ধন্যবাদ Laughing out loud

২৭

মেসবাহ য়াযাদ's picture


কোথায় দেখেন মাঝে-মাঝে ?

২৮

কামরুল হাসান রাজন's picture


আমাদের অফিস এক জায়গায় Smile আপনার সাথে কি আমার একুশে ফেব্রুয়ারীর দিন দেখা হইছিল বইমেলায়?

২৯

মেসবাহ য়াযাদ's picture


হৈতে পারে বস। স্যরি, মনে করতে পারতেছিনা

৩০

মেসবাহ য়াযাদ's picture


মনে পড়ছে। আপনে এক্স ক্যাডেট পিচ্চি ছেলেটা। আংরেজিতে বই লেখছেন...

৩১

কামরুল হাসান রাজন's picture


হেহে.....হুমমম Smile

৩২

নরাধম's picture


হাহাহহাহাহহাহাহহা........। ফাটাইয়ালাইছেন।

৩৩

মেসবাহ য়াযাদ's picture


সুপার গ্লু আছেনা !

৩৪

বিষাক্ত মানুষ's picture


স্কোর কত ?

৩৫

মেসবাহ য়াযাদ's picture


৪ : ৪

৩৬

স্বাতী's picture


আমার সেজ চাচা আর চাচী দুইজনি সেরকম,একবার উনারা কোথাও যাবেন ,রিকসা ওলা বলছে আমি একটু চাকায় হাওয়া দিয়ে আসি বলে নিজেই হাওয়া,আমার চাচা সরল মনে দাড়িয়ে আসেন ,সে কি আর আসে।এই চাচীর পুরা ফ্যামিলী এক সাইজ,উনার বাবা,মা আর ছোটো বোন ট্যাক্সিতে উঠেছে,সাথে সাথে চাকা পাংচার...

৩৭

মেসবাহ য়াযাদ's picture


চাচার পরিবারের জন্য সান্তনা

৩৮

মীর's picture


মোটা মানুষ একটা আছে চিন-পরিচয়ের মধ্যে। তার কীর্তি-কলাপও সেইরকম। আপনের দুই বন্ধুর ছবি দেন।

৩৯

মেসবাহ য়াযাদ's picture


ছবি দেওন যাইবোনা বস। অগো একটা ইজ্জত আছে না !

৪০

মেসবাহ য়াযাদ's picture


ছবি দিলাম, অবশেষে

৪১

তানবীরা's picture


সীমানা পেরিয়ে রিসোর্টে একটা ভয়াবহ মজার নোটিশ টানানো আছে

অনেকটা এরকম বোধহয় লেখাটা

এখানে গান বাজনাসহ যাবতীয় বেদাতী কার্যকলাপ নিষিদ্ধ। ইসলামিক আচরন বজায় রাখুন
শান্তি বজায় রাখুন Big smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মেসবাহ য়াযাদ's picture

নিজের সম্পর্কে

মানুষকে বিশ্বাস করে ঠকার সম্ভাবনা আছে জেনেও
আমি মানুষকে বিশ্বাস করি এবং ঠকি। গড় অনুপাতে
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি।
কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
কন্যা রাশির জাতক। আমার ভুমিষ্ঠ দিন হচ্ছে
১৬ সেপ্টেম্বর। নারীদের সাথে আমার সখ্যতা
বেশি। এতে অনেকেই হিংসায় জ্বলে পুড়ে মরে।
মরুকগে। আমার কিসস্যু যায় আসে না।
দেশটাকে ভালবাসি আমি। ভালবাসি, স্ত্রী
আর দুই রাজপুত্রকে। আর সবচেয়ে বেশি
ভালবাসি নিজেকে।