ইউজার লগইন

বই মেলা কড়চা- ১৪

গতকাল ছিল ১৪ ফেব্রুয়ারি। ভালোবাসার দিন। মানে স্বীকৃতভাবে এদিনে যার সাথে যত খুশি ভালবাসাবাসি করা যাবে। এই ভালবাসার দিন বা ভ্যালেন্টাইনস ডে বাংলাদেশে জনপ্রিয় করে তোলেন (আমার যদ্দুর মনে পড়ে) শফিক রেহমান। অত্যন্ত রোমান্টিক এ মানুষটি যায়যায়দিন পত্রিকার মাধ্যমে ভালোবাসা নিয়ে বিশেষ সংখ্যা করেন। যাতে তিনি জানান দেন যে, ভালোবাসার জন্যও একটা স্পেশাল দিন আছে। সারা বিশ্বে সেটা পালন করা হয়। এদিনে প্রিয় মানুষটিকে/পছন্দের মানুষটিকে 'তোমাকে ভালোবাসি' বলা হয়- অনুষ্ঠানিক ভাবে। তার পছন্দের উপহার সামগ্রীও কিনে দেয়া হয়। এ ভালোবাসার মানুষটি যে প্রেমিক বা প্রেমিকা হতেই হবে তা নয়। ভালোবাসার যে কোনো একজন হলেই হবে। মা-বাবা- ভাই-বোন-স্ত্রী-পুত্র-কন্যা- বন্ধু...।

গতকাল ঢাকার রাজপথ ছিল লালে লাল...। না, কোনো রক্তারক্তি হয়নি। তরুন-তরুনীদের সাজটাই ছিল লালময়। ছেলেদের লাল পাঞ্জাবী বেশিরভাগ ক্ষেত্রে। মেয়েরা লাল শাড়ি, লাল টিপ, হাতে রেশমী চুড়ি... কী আনন্দময় ঘোরাঘুরি তাদের। দেখেও সুখ। গোলাপ ফুলের এত চাহিদা ছিল যে, শাহবাগ এলাকার ফুলের দোকানগুলোতে বেলা বারোটার পরে একটাও গোলাপ খুঁজে পাওয়া যায়নি। দোকানীরা কী করবেন। দৈনিক চাহিদার চেয়েও অন্তত ৫ গুন বেশি ফুল এনেছিল। তাতেও কুলাতে পারেনি। অনেকেই ফুল কিনতে এসে না পেয়ে মন খারাপ করে চলে গেছে। সব মানুষের মিলনমেলায় পরিনত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। টিএসসি, চারুকলা, ছবির হাট, সোহরাওয়ার্দী উদ্যান, শিশু পার্ক...। ঢাবির মল চত্বরে মাছরাঙা টিভি এয়ার টেলের সৌজন্যে আয়োজন করেছে ওপেন এয়ার কনসার্ট। হাজার হাজার শ্রোতাদের মধ্যে ছিল- প্রায় সবাই তরুন তরুনী। বিভিন্ন দলের গানের সাথে সেকী উদ্যাম নাচানাচি তাদের...

সকাল থেকে শুরু হওয়া তরুন তরুনীদের এই ঘোরাঘুরি সন্ধ্যার পর আস্তে আস্তে কমতে শুরু করল। ঘরে ঘিরতে শুরু করল তরুনের দল। তবে টিএসসি এলাকার ভিড় কমলেও ভিড় কমেনি চারুকলা আর ছবির হাট এলাকায়। হাত ধরাধরি করে হাঁটছে কপোত কপোতিরা। দেখতে ভালোই লাগছে। প্রায় সবাই ছবি তুলছে। মজার ব্যাপার হচ্ছে- ডিজিটাল ক্যামেরা সহজলভ্য হবার পর থেকে যেখানে সেখানে, যখন তখন দেখি, লোকজন ক্যামেরার শার্টার টিপছে। ছবি পছন্দ না হলে সাথে সাথে তা ডিলিট করে দিচ্ছে। কোনো খরচ বা ঝামেলা নেই। তারচেয়েও মজার ব্যাপার হচ্ছে- মোবাইল ফোন। যুগের এক যুগান্তকারী আবিস্কার। বিশেষ করে চিন থেকে আসা এমন অনেক মোবাইল ফোন আছে- যা অতি অল্প মূল্যে বা বলা যায় নাম মাত্র মূল্যে সেসব কেনা যায়। মোবাইল ফোন কোম্পানিগুলোর হিসাব মতে দেশে বর্তমানে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ৪ কোটিরও অধিক। এটা অবশ্য তাদের সিমের পরিসংখ্যান। এর মধ্যে ২০ থেকে ২৫ ভাগ মোবাইল ফোন ব্যবহারকারী দুটো করে সিম ব্যবহার করেন। অনেকে আবর দুটো সেটও ব্যবহার করেন। মনে হয় মোবাইল সেট ব্যবহারকারীর সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে যাবে। এই ৩ কোটি মোবাইল সেটের প্রায় ৯০ ভাগেই ক্যামেরা আছে। ছবি তোলা যেহেতু সহজলভ্য সেহেতু ছবিতো তারা তুলবেই...

আজকাল টিএসসি এলাকায় বাইক রাখার মত জায়গা পাওয়া যায়না। ফলে ছবির হাটে বাইক রেখে মেলায় ঢুকি। আজও তাই করলাম। মেলা পর্যন্ত যেতে প্রায় ১৮/২০ মিনিট লেগে গেল। যেখানে ৬/৭ মিনিট লাগার কথা। লম্বা লাইন। ভেতরে গিয়ে প্রথমেই লিটল ম্যাগ চত্তর। ম্যুরালের খবর নিলাম। কোথাও কেউ নেই... মানে আমাদের কেউ নেই। হাঁটতে হাঁটতে সূবর্ণ প্রকাশনীর সামনে পেয়ে গেলাম ওদের। বিমা, তার বৌ, বিজয়, লীনা দিলরুবা, জয়িতা, ভাস্কর আর সামী মিয়াদাদকে। ওরা চটপটি খাচ্ছে। মুরগা কে ? জানতে চাইলাম। না, না কেউ মুরগা না... সবাই প্রায় একসাথে বলল। যার যার তার তার পয়সায় খাওয়া হচ্ছে। শুনে খেতে আগ্রহ হারিয়ে ফেলি। যদিও জয়িতা খাওয়াতে চাইল...। খাবারের প্রথম পর্ব শেষ করে সবাই রওয়ানা হল- আমাদের আড্ডাখানার দিকে। যেতে যেতে সেকী জোরে জোরে কথা বলা ওদের...। বিশেষ করে জয়িতা আর লীনার গলাই বেশি শোনা যাচ্ছিল। আমি বেশ জোরে ধমক দিলাম। 'এই যে আপারা, মেলায় এত জোরে কথা বলছেন কেন ? জানেননা, এতে শব্দ দূষন হচ্ছে ?' ধমকটা দিলাম সুবর্ণ প্রকাশনীর ঠিক সামনে। বালিকাদের এই ধমক দেয়াতে জাহাঙ্গীর ভাই (সুবর্ণ'র মালিক) বেশ খুশি হলেন। তিনি আমাকে ডেকে বললেন, 'খুব ভাল করেছেন ধমক দিয়ে। এরা অনেকক্ষণ থেকে জোরে জোরে কথা বলছিল। আসেন, চা খান। এই মেসবাই ভাইকে চা দে...'। দোকানের ছেলেটা চায়ের সাথে বিস্কুটও দিল। আমি ধন্যবাদ জানিয়ে চা-বিস্কুট হাতে নিয়ে চলে এলাম। চেয়ে চেয়ে দেখল ওরা... ওদের বলার কিছু ছিল না...

আবার লিটল ম্যাগে আড্ডা। ওমা এই মাত্র খেয়ে আসা ছেলে মেয়েগুলো আবার খেতে গেল ব্যাচেলর কোয়াটারের দিকে। রয়ে গেলাম আমি, বিজয় আর ভাস্কর। একটু পরে এল গৌতম, কৌশিক আর তার কন্যা এবং কন্যার মা। আমরা আড্ডাতে থাকি। এল নজরুল কবীর। ইন্ডিপেন্ডেন্ট টিভির এক সুন্দরী বালিকার সাথে মধুর ঝগড়ায় লিপ্ত হলেন নজরুল। বিষয়: জাহাঙ্গীর নগর বনাম ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা শ্রোতা হিসাবে বেশ এনজয় করলাম অনেকক্ষণ। এর মধ্যে দ্বিতীয়বারের মত খেয়ে ফিরে এল ওরা কয় জন। এবার কে মুরগা হয়েছে- জানিনা। কারন আমি যাইনি ওদের সাথে। এত খাই খাই আমার ভাল লাগেনা... এর মধ্যে চ্যানেল ৯ থেকে ক্যামেরা নিয়ে এল। প্রযোজক ভদ্রলোক আমার পরিচিত। আগে দেশ টিভিতে ছিলেন। তার ক্যামেরার সামনে যেয়ে কিছু বলতে বল্লেন। বললাম আমি আর বিমা। বিমাকে আজ বেশ ফুফুরে মেজাজের মনে হল। নব্য স্ত্রীর সাথে মিলিয়ে চমৎকার মেরুন কালারের পাঞ্জাবি পরেছে বিমা। বিমা সেদিন ম্যুরাল কিনেছিল। বলল, কিছু লিখে দিতে। দিয়েছিলাম। পরে মনে হল- ওই লিখাচা ঠিক ছিল না। আজ সুযোগ পেয়ে যা লিখতে চেয়েছিলাম বইতে সেটা এখানে লিখে দেই- 'একজন ছিলে। দুইজন হলে। এবার দ্রুত তিনজন হও বিমা...।'

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

জেবীন's picture


যেতে যেতে সেকী জোরে জোরে কথা বলা ওদের...। বিশেষ করে জয়িতা আর লীনার গলাই বেশি শোনা যাচ্ছিল।

আমি থাকলে এমনটা হতেই পারতো না, তাই না মেসবাহভাই! সব্বাই জানে এই সত্যটা! আমার হাউকাউ'রে ছাপায়া যাবে এমন গলা কার আছে! Tongue

বিমা'রে অটোগ্রাফ দেওনের ভালো আইডিয়া পাইলাম! তবে অন্য ডায়ালগ দিয়া। Big smile

মেসবাহ য়াযাদ's picture


আমি থাকলে এমনটা হতেই পারতো না, তাই না মেসবাহভাই! সব্বাই জানে এই সত্যটা! আমার হাউকাউ'রে ছাপায়া যাবে এমন গলা কার আছে!

কতা হাছাই কৈছো। তয় দুই জনের জ্বালায় বাঁচতেছিনা- তুমি থাকলে কী যে হৈত... ! তয় সত্য কতা হৈল, তোমারে মিস করি মিস জেবীন Sad

লীনা দিলরুবা's picture


অবশেষে কড়চা-১৪ এলো! কড়চা ছাড়া ব্লগ পানসে লাগছিলো... আর মুর্গা ছাড়া কড়চা... Big smile

মেসবাহ য়াযাদ's picture


হ, মুরগা ছাড়া কড়চা...! ভাবতাছি, যেইদিন মুরগা ধরতে পারমু না, সেইদিন কড়চা বন Wink

লীনা দিলরুবা's picture


কড়চা বন হলে জ্বলবে আগুন ব্লগে ব্লগে

মেসবাহ য়াযাদ's picture


আগুনটা সন্ধ্যার পরে পরে জ্বালাইও... Tongue
শীতের শেষে এই ফাগুনের প্রথমে এসে সন্ধ্যার পরে একটুশখানি শীত শীত লাগে... Sad । আগুন পোহাইতে নেঞায়েত খারাপ লাগবোনা Wink

শওকত মাসুম's picture


সারা বছর বই মেলা চলতে পারে না?

মেসবাহ য়াযাদ's picture


তাইলে আর কী হৈত ? আপনের রঙ্গরসের যৌবন বইটার ৫ম সংস্করন বাইরাইতো Big smile

রাসেল আশরাফ's picture


'একজন ছিলে। দুইজন হলে। এবার দ্রুত তিনজন হও বিমা...।'

আমীন Big smile

১০

মেসবাহ য়াযাদ's picture


তুমি মিয়া আরেক জনরে আমিন আর কয়দিন কৈবা ? নিজে এইবার একজন থেইকা দুজন হও Tongue

১১

রায়েহাত শুভ's picture


আপনিতো আগে আগে চলে গেলেন। শেষ বেলায় মেলাতে কালকে কত প্রেম-প্রণয় ঘইটা গেছিলো... Love Love তা যদি যানতেন Big smile Love Love

১২

লীনা দিলরুবা's picture


Tongue ডায়ালগগুলো... Big smile Big smile

১৩

মেসবাহ য়াযাদ's picture


ভেজ না ননভেজ ডায়ালগ ছিল, লীনা Tongue

১৪

রায়েহাত শুভ's picture


কত্ত কী যে আছিলো... মধু, চৌখের ইশারা, এক ফুল তিন চার মালী... আরো কত্ত কি...

১৫

লীনা দিলরুবা's picture


হাহাপেফা হাহাপেফা হাহাপেফা

১৬

মেসবাহ য়াযাদ's picture


হায় হায় কও কি মিয়া। গ্রেট মিস করছি মনে হয়... Crazy Sad( মানিনা, মানবো না। আজকেও সেরাম ডায়ালগ হৈতে হৈব Wink

১৭

লীনা দিলরুবা's picture


এই জিনিস জীবনে বারবার আসেনা, পুরাই মিস করছেন Wink

১৮

জ্যোতি's picture


Rolling On The Floor Rolling On The Floor Timeout Timeout

১৯

জ্যোতি's picture


কেউ ছুডুবেলা মধু না খাইতে পারে নাই তাই নাকি বড় হইয়া ফুলের মধূ খুঁজে Tongue

২০

মেসবাহ য়াযাদ's picture


হ, নজরুল কবীর আমারে একদির কৈছিল, হেয় নাকী ছোডবেলায় মধু খায় নাই... কিন্তু তাই বৈলা ফুলের মধু... ! (বুঝলাম না, এখানে ফুল বলতে কারে বুঝানো হৈছে Wink )

২১

মেসবাহ য়াযাদ's picture


কী হৈছিল, কওতো ? নাহ থাক, বিকালে শুনুমনে... লাইভ Wink

২২

লীনা দিলরুবা's picture


আইচ্ছা Big smile শুধু এক্টা কই...

ওগো তুমি এতো তাড়াতাড়ি চলে যাবে কেনো? Love

২৩

মেসবাহ য়াযাদ's picture


কে, কাকে, কখন, কেন, কোন উদ্দেশ্যে বলেছিল ? আলোচ্য সংলাপ বলার সময় অন্য দর্শক/শ্রোতাদের প্রতিক্রিয়া কী হয়েছিলো... বিস্তারিত জানাও... তথ্য সঠিক এবং মনপুতঃ হলে আজ বিকালে চটপটি খাওয়ামু Tongue

২৪

লীনা দিলরুবা's picture


এগুলো তো প্রাইভেটলি বলতে হৈব, ভরা মজলিশে বললে আমার কল্লা কাটা যাবে Tongue

২৫

মেসবাহ য়াযাদ's picture


শুধু বলো... মাসুম ভাই কি কালকে মেলায় গেছিলেন ?
ওই সময় কি নজরুল কবীর আর জয়িতা ছিল ??

২৬

লীনা দিলরুবা's picture


মাসুম ভাই যায় নাই, আর কিছু কমুনা Tongue

২৭

রায়েহাত শুভ's picture


হাত ধরে ব্যাগ ধরে ওড়না ধরে টানাটানির কথাগুলো আর বল্লুম না Tongue

২৮

মেসবাহ য়াযাদ's picture


লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজীম। এইসব বেশরিয়তি তথা বার্তা কী কও !
হাত-ব্যাগ-ওড়না দৈরা টানাটানি ?
কেউ উল্টা পাল্টা কোলাকুলি করে নাইতো আবার Wink

২৯

লীনা দিলরুবা's picture


হহাহহাহাহাহা্। সে কি দৃশ্য...

৩০

মেসবাহ য়াযাদ's picture


তুমি বা শুভ কি ফটুক তুইল্যা রাখছো Wink

৩১

লীনা দিলরুবা's picture


ফটুক তুলবো কি! আমি আর শুভ হাসতে হাসতে আর কাশতে কাশতে শেষ Smile

৩২

জেবীন's picture


কিন্তু এত্তো মালি'রে এপয়েন্ট করলো কেডা!! Stare

লিনা'পু ভরা মজলিশে না হোক, অন্যকোথাও হইলেও জানতে চাই কাহিনি! Laughing out loud

৩৩

লীনা দিলরুবা's picture


আমার ঘাড়ে একটাই মাথা, শুভ বলুক Smile

৩৪

মেসবাহ য়াযাদ's picture


তুমি কৈতে চাইতেছো, শুভ'র ঘাড়ে একাধিক মাথা ... Wink

৩৫

লীনা দিলরুবা's picture


হ! Tongue আমার ডর লাগে। নায়ক-নায়িকা আমারে গুল্লি মারবে Steve

৩৬

জ্যোতি's picture


খাইছে! কত্ত কাহিনী! মিস করলাম। আফসুস। Tongue

৩৭

মেসবাহ য়াযাদ's picture


এখানে আবার নায়ক-নায়িকা আসলো কোথ্থেইকা ? হায় আল্লা, কত কী হৈয়া গেল Tongue

৩৮

রায়েহাত শুভ's picture


নজ্রুল ভাইয়ের ডায়লগ এখনো কানে বাজতেছে... Wink Tongue

৩৯

মেসবাহ য়াযাদ's picture


নজরুলরেতো তোমরা চিনো না ! ওয়ান পিস মেড, কারিগর ডেড টাইপের লোক... Big smile Wink

৪০

জ্যোতি's picture


আপনের কথাই মনে হয় সত্যি। তবে হাসাইয়া মানুষ মাইরা ফেলার যোগাড়।

৪১

মেসবাহ য়াযাদ's picture


আমার জানা মতে নজরুল বেশ প্রানবন্ত এবং সৎ সংবাদকর্মী। ভাল ছেলে হিসাবেই আমরা তাকে চিনি। তবে দোষের মধ্যে হচেজ্ছ- মেজাজ একটু কড়া...। অবশ্য সেটা প্রফেশনের ক্ষেত্রে। অন্যদের ক্ষেত্রে মাই ডিয়ার...

৪২

জ্যোতি's picture


মাই ডিয়ার কওনের দর্কার নাই।

৪৩

মেসবাহ য়াযাদ's picture


আমি তারে বালা পাই, সেও আমারে বালা পায়... মাই ডিয়ার কৈলে প্রব্লেম কী ? Tongue

৪৪

তানবীরা's picture


কড়চা বন হলে জ্বলবে আগুন ব্লগে ব্লগে

৪৫

মেসবাহ য়াযাদ's picture


তাইলে বই মেলা শেষ হওনের পরে কী হৈবো... Big smile

৪৬

জ্যোতি's picture


আমি জোরে কথা কইছি? কখন কইলাম? আমি তো কত্ত সুইট কইরা কথা কই! Smile Big smile

৪৭

মেসবাহ য়াযাদ's picture


আরে না, তুমিতো ফিসফিস কৈরা কতা কৈছো... রাইতে কারো বৈদেশথন ফোন আইলে যেমনে কতা কও আর কী Big smile Wink

৪৮

জ্যোতি's picture


বিদেশ যাইতে মন্চায় মেসবাহ ভাই Crying

৪৯

মেসবাহ য়াযাদ's picture


আমারো বৈদেশ যাইতে মঞ্চায় Sad
তবে সেটা থাইল্যান্ডের পাতায়া বিচ টাইপের জায়গায় Big smile

৫০

অতিথি জালাল's picture


চলুক।

৫১

মীর's picture


সন্ধ্যার দিকে আপনের কড়চা পোস্টগুলা পড়া ঠিক না। খালি খিদা লাগে।
আচ্ছা জরুরি কথা হচ্ছে ১৬ নম্বর কড়চায় কিন্তু মোড়ক উন্মোচনের ছবি চাই। নাইলে জ্বলবে আগুন ব্লগে ব্লগে। (এইটা সামাজিক আন্দোলনের হুমকি না, সন্ত্রাসী হুমকি।)

৫২

মেসবাহ য়াযাদ's picture


এই ব্যাপারে আমি নির্দোষ। ছবি তুলেছে শুভ আর টুটুল Wink

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মেসবাহ য়াযাদ's picture

নিজের সম্পর্কে

মানুষকে বিশ্বাস করে ঠকার সম্ভাবনা আছে জেনেও
আমি মানুষকে বিশ্বাস করি এবং ঠকি। গড় অনুপাতে
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি।
কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
কন্যা রাশির জাতক। আমার ভুমিষ্ঠ দিন হচ্ছে
১৬ সেপ্টেম্বর। নারীদের সাথে আমার সখ্যতা
বেশি। এতে অনেকেই হিংসায় জ্বলে পুড়ে মরে।
মরুকগে। আমার কিসস্যু যায় আসে না।
দেশটাকে ভালবাসি আমি। ভালবাসি, স্ত্রী
আর দুই রাজপুত্রকে। আর সবচেয়ে বেশি
ভালবাসি নিজেকে।