ইউজার লগইন

ম্যুরাল: পোস্টমর্টেম

ম্যুরাল নিয়ে রিভিউ দেবার কথা অনেকেরই। লক্ষ্য করলাম- এ বলে বি কে। বি বলে সি কে। সি বলে ডি কে। আর ডি বলে এ কে...। ফলাফল: ১০ তারিখে ম্যুরাল মেলায় আসার পরও আমরা এবির পাতায় ম্যুরালের কোনো রিভিউ দেখতে পাই নাই। তাই আল্লার নাম নিয়ে আমি বসে গেলাম লিখতে।

ভালো দিক:
ম্যুরালের অনেক অনেক কটি ভালো দিক আছে। তারমধ্যে উল্লেখ করার মত হলো-
১. বেশ কটি ব্লগ সংকলন এবার বই মেলায় প্রকাশিত হয়েছে। তার মধ্যে লেখার গুনগত মানে ম্যুরাল সেরা বলে আমি মনে করি
২. ফর্মা হিসাবে ম্যুরালের মূল্য মেলায় প্রকাশিত অন্য বইয়ের তুলনায় কম
৩. ম্যুরালে প্রকাশিত নুরুজ্জামান মানিকের- ১৯৭১: ডিসেম্বরের দিনগুলি মুক্তিযুদ্ধের সময়কার এক অনন্য দলিল। শুধু এই লেখাটি আরো বিস্তারিত করলে এটি দিয়েই একটি বই বের করা যেত
৪. মুক্তযুদ্ধভিত্তিক জেবীনের লেখাটি ১১৭৭২৯ আর সেই নয়টা মাস যুদ্ধকালীন সময়ের জীবনযাত্রা, মানুষের কষ্ট, স্বপ্ন ভঙ্গ, আনন্দ, দুঃখ, বেদনার এক অনবদ্য স্মৃতিচারণ। পড়তে পড়তে আমার মনে হচ্ছিল- সেলুলয়েডের ফিতায় চোখের সামনে দেখা কোনো প্রামান্য চিত্র
৫. জ্যোতির লেখা রং এর বৈশাখ পড়তে যেয়ে হারিয়ে গিয়েছি ছোট কালের দিনগুলোতে। আমাদের সবার জীবনেই এমন গল্প আছে। বড়ই স্মৃতি কাতরতাময় লেখা
৬. শওকত মাসুমের- জামায়াত-শিবিরের প্রতিষ্ঠান: আসুন চিনে রাখি ও বয়কট করি পড়ে জানা গেল অনেক না জানা তথ্য। স্বাধীনতার পর থেকেই এই জামাত শিবির চক্র কী করে স্বনামে-বেনামে বিভিন্ন প্রতিষ্ঠান চালাচ্ছে এবং ভেতরে ভেতরে দেশের অর্থনীতিতে প্রভাব রাখছে- তা এই লেখা না পড়লে আমাদের অনেকেরই অজানা থেকে যেত
৭. গৌতম রায়ের- ব্লগ কি বিকল্প গণমাধ্যম হতে পারে ? একটি চমৎকার সমসাময়িক লেখা। মূলধারার গণমাধ্যমের পাশাপাশি বিকল্প গণমাধ্যম হিসাবে ব্লগ যে দিন দিন কতটা প্রয়োজনীয় মাধ্যম হয়ে উঠছে- তা এ লেখাতেই স্পষ্ট। মূলধারার গণমাধ্যমকর্মীদের এ লিখাটা অবশ্যই পড়া উচিৎ বলে আমার ধারণা। যারা ব্লগে লেখালেখি করেন - তাদের জন্য অপরিহার্য লেখা এটি
৮. ক্রনিক্যাল অব ঢাকা সিটি অথবা ঢাকা শহরের কিচ্ছা লিখেছেন ভাস্কর। কীভাবে আমাদের চোখের সামনে ঢাকা শহরটা বদলে গেলো- সেটা এ লেখা পড়লেই জানা যাবে। প্রাসঙ্গিকভাবেই লেখক তার লেখায় সমসাময়িক নোংরা রাজনীতির চিত্রটি তুলে ধরতে সক্ষম হয়েছেন
৯. অন্তর্জালের আমরা বন্ধু গ্রুপ থেকে বন্ধুত্ব ছাড়িয়ে কী করে একজন মানুষ আরেকজনের জীবনে প্রভাব ফেলতে পারে, কীকরে সেটা বিয়ে পর্যন্ত গড়ায়... এসব নিয়ে চমৎকার স্মৃতিচারণমূলক একটি লেখা নাজের- সেই বুড়ো লোকটি এবং আমি...
১০. ম্যুরালের প্রচ্ছদটি হয়েছে দারুন। গতানুগতিক ধারার বাইরেও যে বইয়ের প্রচ্ছদ করা যায়- সেটি ম্যুরাল দেখে অনেকেই বলেছেন
১১. প্রচ্ছদে ব্যবহৃত ম্যুরাল লেখাটি হাতে লেখার কারনে দৃষ্টিনন্দন হয়েছে বলেও অনেকে মন্তব্য করেছেন

এবার খারাপ দিক:
১. লেখা বাছাই কমিটিতে যারা ছিলেন- তাঁদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, লেখা বাছাইয়ের ক্ষেত্রে আরো সতর্ক বা চুজি হতে পারতেন তাঁরা। অন্তত তিনটি লেখা ম্যুরালের অন্য লেখাগুলোর মানের সাথে যায়না বলেই আমি মনে করি
২. মুক্তিযুদ্ধ শিরোনামে আরো কয়েকটি লেখা আসতে পারত। যেমন: শওকত মাসুমের লেখা, জেবীনের লেখা...
৩. সামছা আকিদা জাহানের- ওরা ঈশ্বর প্রেরিত ত্রাতা লেখাটির ব্যাপারে আমার কয়েকজন মিডিয়ার বন্ধু বলেছেন- এই ঘটনাটি নিয়ে বিতর্ক আছে। এটির খুব সামান্যই সত্য ঘটনা। যদিও লেখক কোথাও বলেননি, এটি সত্য ঘটনা...
৪.সম্পাদনা করতে গিয়ে নির্বাচিত অনেক লেখা আমার মনপুত: হয়নি। কারন আমি নিকট অতীতে দেখেছি- সেসব লেখকরা এরচেয়ে ঢের ভাল লেখা লেখেছেন বা লেখতে পারেন। তাদের অন্য লেখা বাছাই করা যেত
৫. মীরের একটি লেখার অভাব বোধ করেছি বারবার আমি। মীরের সাথে আমার কথাও হয়েছে... সে কিছুতেই ম্যুরালে লেখা দিতে চায়নি। এটি আমাকে পীড়া দিয়েছে
৬. ম্যুরালের মেকাপ এবং পেজ সেটাপ ভাল হয়নি। অপেশাদার লোকের হাতে পড়ার কারনেই এমনটি হয়েছে

এ ছাড়াও অন্য যেসব লেখা নিয়ে আলোচনা করিনি- তারমানে এই না যে, সেগুলো খারাপ লেখা। তার মধ্যে যেমন এ ক্লাস আছে, তেমনি বি, সি এবং ডি ক্লাসের লেখাও আছে...।
তারপরও আমি মনে করি- আমরা বন্ধু ব্লগের প্রথম প্রকাশনা হিসেবে এটি একটি চমৎকার সংকলন। এর পেছনে যদি আরো সময় দেয়া যেত- তাহলে এটি হত সব মিলিয়ে এ প্লাস একটি সংকলন। আগামীতে নিশ্চয়ই এবারের ভুলগুলো থেকে বেরিয়ে আসব আমরা সবাই। সে প্রত্যাশা রইল। আমার রিভিউ কারো অপছন্দ হলে (সেটা হওয়াই স্বাভাবিক) এ নিয়ে যুক্তি- তর্ক চলতে পারে... তবে সেটা ব্লগের পাতাতেই সীমাবদ্ধ থাকবে আশা করি। সবার মঙ্গল হোক...

পোস্টটি ১৬ জন ব্লগার পছন্দ করেছেন

শর্মি's picture


ভাল দিকঃ আপনার এই লেখাটা দরকার ছিলো।

খারাপ দিকঃ আমার লেখা নিয়ে কিছু বললেন না।

মেসবাহ য়াযাদ's picture


আপনার ছাড়াও অনেকগুলো লেখা নিয়েই কিন্তু কিছু মন্তব্য করিনি Wink

শর্মি's picture


হ, ঐটাই বলতেসিলাম। Big smile

তবে, মেজবাহ ভাই মজার ব্যাপার হইল আপনার পোস্ট দেইখা এবি-অভাজন হিসাবে আমি ব্যাপক অশান্তিতে পড়সি। "ঐ তিনটা লেখার একটা কি আমার" --এইটা ভাইবা ঘুমের অসুবিধা হইতেসে। Stare Stare

মেসবাহ য়াযাদ's picture


হয়ত হ্যাঁ, হয়ত না... তাতে কীবা আসে যায়... Wink @ শর্মি

শর্মি's picture


আয়হায়!! কারো কিছু আসে যায় না!!!!
আমি কষ্টে শেষ!

অরে কে আছিস, ভডকার বোতল্টা নিয়া আয়!

মেসবাহ য়াযাদ's picture


এই দুপুর বেলাতেই... Wink
বেলাটা একটু গড়াক। আমরাও আসি... Tongue

শর্মি's picture


টিসু

জেবীন's picture


শর্মি'র লেখাটা আমার খুবই ভালো লেগেছে।
একটা মানুষের আপাত অসংলগ্ন আচরনের পেছনে যে একটা ভীষন রকমের কষ্টকর কারন রয়েছে, সেটা দক্ষতার সাথে লেখায় এনেছেন লেখক। খুব মন ছুয়েঁ যাওয়া একটা লেখা। ফুপুর কষ্ট, শক ব্যাপারগুলো লেখিকার সাবলীল লেখার গুনের কারনেই আরোপিত ধরনের লাগেনি, অনবদ্য হয়েছে লেখাটা।

শর্মি's picture


সিরিয়াস বললেন তো, নাকি ফাইজলামি?

যাইহোক, অনেক ধন্যবাদ। Smile

১০

জেবীন's picture


ধুর মিয়া, কমেন্ট দেখেন না সুশীল টাইপের টোন, ফাইজলামির টোন আলাদাই! Laughing out loud

১১

শর্মি's picture


ওহ, আইচ্ছা। Big smile

১২

মেসবাহ য়াযাদ's picture


আমি কখন বললাম যে, শর্মির গ্রামের বাড়ি বেড়াতে যাবার কাহিনী আমার খারাপ লেগেছে ...! @জেব্রীল

১৩

জেবীন's picture


আমি কখোন বললাম যে, আপ্নে বলেছেন আপ্নের খারাপ লাগছে! এইখানে এক বিদগ্ধ পাঠকের অনুভূতি প্রকাশ পেয়েছে, আর আপ্নে তা নিয়া এইভাবে কথা বলতে পারলেন! বড়োই দুঃখজনক! Sad

১৪

মেসবাহ য়াযাদ's picture


Smile Laughing out loud Big smile Wink Tongue

আফসুস ! আইজকাইল কেউ কাউরে বুঝতে চায়না। মানুষের ধৈর্য্য কইমা যাইতেছে দিনদিন Puzzled Sad Stare

১৫

জ্যোতি's picture


ভালো দিক
১। আমিও মনে করি।
২,৩,৪ -সহমত।
৫। সেই জ্যোতি কি এই জ্যোতি ? :\
৬, ৭- একদম ঠিক।
৮। দারুণ একটা লেখা।
৯। খুবই মিষ্টি একটা গল্প।
১০,১১- অনেকে যা বলেছেন, ঠিকই বলেছেন।
খারাপ দিক
আমি ভালো মেয়ে, খারাপ কথা বলি না।

মেসবাহ ভাইকে পোস্ট টা দেওয়ার জন্য ধইন্যা পাতা

১৬

মাহবুব সুমন's picture


পড়লাম

১৭

মেসবাহ য়াযাদ's picture


আমার লেখার একজন পাঠক বাড়লো Wink

১৮

আনোয়ার সাদী's picture


ভালো দিক: সুন্দর পোষ্ট
খারাপ দিক: বইটি এখনো কেনা হয়নি।

১৯

মেসবাহ য়াযাদ's picture


খারাপ দিক: বইটি এখনো কেনা হয়নি।

খুব খারাপ, চরম খারাপ, অনেক খারাপ Sad
এখনো শোধরানোর সময় আছে, দ্রুত কিনুন। অন্যকে উপহার দিন। পড়ুন এবং মুক্ত আলোচনায় অংশ নিয়ে দো-জাহানের অশেষ নেকি হাসিল করুন Big smile Laughing out loud Smile

২০

রাসেল আশরাফ's picture


ভাল দিকঃ সবগুলোর সাথে একমত
খারাপ দিকঃ ডি ক্লাসের লেখা ছাপালেন আর এফ ক্লাসের আমার একটা লেখা ছাপালেন না।না হয় চ্যাং ব্যাং টাইপের পোস্ট দেই তাই বলে Sad Sad

২১

হাসান রায়হান's picture


আমার অবস্তা তোমার মত।

২২

মেসবাহ য়াযাদ's picture


আমিতো লেখা ছাপি নাই... যা ছাপছে সেটা সেলিম মিয়া। তাইলে মনে অয় তোমার লেখাটা বাদ দিয়াই ছাপছে Wink । হের লগে তুমার কুনু ঝামিলা হৈছিলো Big smile @ রাসেল

২৩

মেসবাহ য়াযাদ's picture


আমার অবস্থাও আপনের লাহান Tongue
ঢাল নাই তলোয়ার নাই, নিধিরাম সর্দার... Wink @ রায়হান ভাই

২৪

টুটুল's picture


অমুকের গল্প সমগ্র... তমুকের কবিতা সমগ্র একটু দেইখেন... কোনটায়ও ৪০% এর উপর ভালো লেখা পাবেন না। একটা সংকলনে যদি ৪০% এর উপর ভালো লেখা থাকে তাহলে সেটাকে মানসম্মত বলা যায়। সে তুলনায় ম্যুরাল অনেক জোশ...

আবার ধরেন আপনার কাছে যেই তিনটা লেখা অতটা ভাল লাগেনাই... সেই তিনটা আমার কাছে ভাল লাগছে। তাইলে? Wink আসলে ভাললাগাটা এক এক জনের কাছে এক এক রকম... Smile

সম্পাদক কখনোই সন্তুষ্ট হয় না ... কখনোই না Smile

আমার কোন লেখা নাই Sad
এর জন্য খারাপ সবগুলার সাথে একমত... ভালোগুলার সাথে নয়...

২৫

মেসবাহ য়াযাদ's picture


হ, আমারো কুনু লেখা নাইক্যা Tongue
মনডা খারাপ। তাই আরো খারাপ খারাপ বিষয় লেখন দরকার আছিল Wink

২৬

গ্রিফিন's picture


কুনু ভালো দিকনাই। কবিতা দেন্নাই আপ্নেরা। সব্দিকই খ্রাপদিক। আরো বিশি খ্রাপকর্ছেন আমার কবিতা না লৈয়া।

২৭

মেসবাহ য়াযাদ's picture


আসলেই...
জর্দা ছাড়া পান যেরাম, তবলা ছাড়া গান সেরাম...
আর কোবতে ছাড়া সংকলন কেরাম...???? Wink Big smile Tongue

২৮

রুম্পা's picture


আমি কোন লিষ্টে??... Crazy

২৯

মেসবাহ য়াযাদ's picture


সেইটা নির্ভর করব 'খাওন-দাওনের' উর্পে Big smile
কী খাওয়াইবা, কৈ খাওয়াইবা, কখন খাওয়াইবা- জানাইও Wink

৩০

নুরুজ্জামান মানিক's picture


৩১

রুম্পা's picture


বড় ভাইদের সামনে মানিব্যাগে হাত দেই ক্যামনে.. Crazy
আর ১০০ টাকার কি যেন একটা ব্যাপারও আছে.. Tongue

৩২

মেসবাহ য়াযাদ's picture


তুমি মানি ব্যাগে হাত দিবা ক্যান ? তুমি হাত দিবা ভ্যানিটি ব্যাগে Tongue

৩৩

বিষাক্ত মানুষ's picture


পুরাটাই খ্রাপ.... আমার কুনো লেখা যায় নাই Puzzled

৩৪

মেসবাহ য়াযাদ's picture


আমারও............... Stare Sad Puzzled Shock

৩৫

নুরুজ্জামান মানিক's picture


টিপ সই

মীরের একটি লেখার অভাব বোধ করেছি বারবার আমি। মীরের সাথে আমার কথাও হয়েছে... সে কিছুতেই ম্যুরালে লেখা দিতে চায়নি। এটি আমাকে পীড়া দিয়েছে

আমারও মনের কথা ।

৩৬

নুরুজ্জামান মানিক's picture


তারপরও আমি মনে করি- আমরা বন্ধু ব্লগের প্রথম প্রকাশনা হিসেবে এটি একটি চমৎকার সংকলন।

৩৭

মেসবাহ য়াযাদ's picture


সেটাই আসল কথা Big smile

৩৮

সাঈদ's picture


আমরা উভয় দিক সম্পর্কে অবগত হলাম। এরপর আমরা আলোচনা করবো ম্যুরালের আর্থ সামাজিক রাজনৈতিক দিক সম্পর্কে।

এটা নিয়ে বলতে গেলে আমাদের পিছনে ফিরে তাকাতে হবে। আমরা যদি মাত্র ১০০ বছর পিছনে ফিরে তাকাই ............... হুক্কা

বাকীটুকু আরেকদিন

৩৯

মেসবাহ য়াযাদ's picture


আপনার মত ব্যস্ত লোক যদি আরো বেশি থাকত এবিতে তাইলে ম্যুরালের সার্কুলেশন হৈত অন্ততপক্ষে সবৃমোট ৫ কপির মত Wink

৪০

মীর's picture


ম্যুরালের মেকাপ, পেজ সেটাপ নিয়ে প্রথম দেখাতে আমার মেসবাহ ভাইয়ের মতোই মনে হয়েছিলো। কিন্তু পরে মনে হয়েছে বইটার ইমেজের সঙ্গে বিষয়টা বেমানান হয় নি। বরং এই মেকাপটাই বইটাকে অনেক বোল্ড একটা লুক দিয়েছে। ব্যক্তিগত ধারণা আরকি Wink

৪১

মেসবাহ য়াযাদ's picture


সেতো গেলো ম্যুরালের কথা। মাগার আমার এই অভিনব রিভিউ নিয়া কিছু কৈলেন্না দেইখ্যা মনে বড় চোট পাইলাম Sad

৪২

স্বপ্নের ফেরীওয়ালা's picture


ভাল দিকঃ গোপন সূত্রে খবর পাইলাম, ম্যুরালের ৪,০০০ কপি ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে।
খারাপ দিকঃ ট্যাক্স ফাঁকি দেয়ার জন্য এবি'র কেউ এই খবরটা অফিসিয়ালি স্বীকার করতেছে না।

~

৪৩

লীনা দিলরুবা's picture


মীরের লেখা নাই, ম্যুরালরে মাইনাস

৪৪

তানবীরা's picture


ভালো দিক: তবুও কেউ কিছু লিখলো Big smile

খারাপ দিকঃ সমালোচনায় আসতে পারে না এমন লেখাও ম্যুরালে গেছে। শর্মির মতো আমিও নিদ্রাবিহীন রাত কাটাবো Puzzled

৪৫

রায়েহাত শুভ's picture


ভালো দিক: তবুও কেউ কিছু লিখলো :Big smile:

খারাপ দিকঃ সমালোচনায় আসতে পারে না এমন লেখাও ম্যুরালে গেছে। তানবীরান্টি আর শর্মির মতো আমিও নিদ্রাবিহীন রাত কাটাবো Puzzled

৪৬

শর্মি's picture


Hypnotized

৪৭

রায়েহাত শুভ's picture


এইবার বুঝতে পারছেন শর্মি? কোন তিনটা লেখা য়াযাদ ভাইয়ের পছন্দ হয়নাই? আপনারা দেশে ফিরলে এই উপলক্ষে এক্টা কান্নাকাটি পার্টি করতে হবে। যেইখানে আমরা নিজেগো দুঃখের কথা বলমু, ভদকা খামু আর কান্মু Sad

৪৮

শর্মি's picture


হ, বুঝতেসি।
ঠিকাছে। রাশিয়ান ভডকা ওন দ্যা ওয়ে।

৪৯

স্বপ্নের ফেরীওয়ালা's picture


মীরের লেখা নাই, মীররে মাইনাস

~

৫০

শওকত মাসুম's picture


গতকাল বই মেলা থেকে ম্যুরাল হাতে নিয়ে পৃষ্ঠা উল্টেপাল্টে কোথাও কোন কবিতার অস্তিত্ত্ব পেলাম না।ভাবলাম তাড়াহুড়োয় দেখতে ভুল করছি। কিনে নিলাম একটা ১৫০ টাকায়। বাসায় এসে আবার একের পর এক পৃষ্ঠা উল্টালাম। কোথাও নেই।কেন ?????????????? গুণী সম্পাদকদ্বয় বা মন্ডলীর কাছে সুষ্পষ্ট ব্যাখ্যা আছে নিশ্চয়ই। কিছু বা কয়েকটা কবিতা ছাপালে বাংলাভারত অশুদ্ধ হয়ে যেতো না নিশ্চয়ই।যদি কবিতার মান নিয়ে প্রশ্ন তোলেন তাহলে কিছুতেই মানবো না। এখন এই সমকালীন কবিতার সাথে আমরো বন্ধুতে পোষ্ট করা কবিতার খুব বেশী মানগত তফাৎ রয়েছে বলে আমি মনে করি না।

সম্পাদকদ্বয় বা মন্ডলী কিছু লেখা বা কয়েকজনের বৃত্তেই আটকে ছিলেন বলেই মনে হয় (!!!!!)

কবিতা নেই বলেই ম্যুরাল না পড়ার সিদ্ধান্ত নিয়েছি।

কেউ একজন চাইলেই ম্যুরালটি আমার কাছ থেকে পেতে পারেন। বিনামূল্যে।

৫১

শর্মি's picture


মাসুম ভাই, আমি নিমু।

৫২

শওকত মাসুম's picture


নিয়া কী করবেন, কবিতা নাই ম্যুরালে, তীব্র ধিক্কার

৫৩

মেসবাহ য়াযাদ's picture


আমি নিমু ভাইয়ায়ায়ায়ায়া...........
কবিতা ছাড়া ম্যুরালরে আমি বালা পাই।
আমি কবিতা বালা পাই না....

৫৪

শর্মি's picture


না ছোটবেলায় "সাগরে" দেখসিলাম..."তবুও বই পড়ুন"।
তাই সমস্যা নাই, পাঠাইয়া দ্যান।

৫৫

শর্মি's picture


মজা

৫৬

কবির's picture


আজই কিনে আনলাম।

শুভকামনা

৫৭

আসিফ's picture


মেসবাহ ভাই, বইমেলার পরে ম্যুরাল পাবার উপায় কী? আমি প্রথম দিকে মেলায় গিয়েছিলাম, তাই পাই নাই।

মীরের লেখা নাই শুনে কষ্ট পেলাম। হয়তো তার যৌক্তিক ব্যাখ্যা আছে। কিন্তু ইদানীং মন খারাপ হয় অকারনেই।

৫৮

লীনা দিলরুবা's picture


মন্তব্যটার দ্বিতীয় অংশের উত্তর মেসবাহ ভাইর দেয়া উচিত, প্রশ্নটা তাঁর কাছে করা। আমি দিচ্ছি বলে প্রথমেই আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।

মীরের লেখা নাই, ম্যুরালকে মাইনাস, কথাটা আমি মজা করে বলেছি। আমাদের সবার প্রিয় লেখক মীর তার লেখা ম্যুরালে দিতে চায়নি তাই লেখা আসেনি। মন খারাপ ভাল হয়েছে আপনার? Smile

৫৯

রাসেল আশরাফ's picture


ইদানীং মন খারাপ হয় অকারনেই।

এই সময় আপনার কারনে অকারনে মন খারাপ ঠিক না মিয়া ভাই। আপনার এখন আনন্দের দিন।সারাদিন আনন্দে হাসি-খুশি থাকবেন। অভিনন্দন রইলো।

৬০

তারার হাসি 's picture


ম্যুরাল হাতে পেয়ে খুব ভালো লেগেছে এবং খুব আগ্রহ নিয়ে পড়তে শুরু করি।
আরাফাত শান্তের লেখা পড়ে মনে হয়েছে ব্লগের মত করে মন্তব্য দিই।
ওরা বড় হবে, চড়বে গাড়ী/ আর আমি কাটব ঘাস/ আরাফাত লিখবে ব্লগ।
আরো একটু এগিয়ে পেয়ে গেলাম আহমাদ মোস্তাফা কামালের লেখা, পেয়ে গেলাম প্রিয় নাজনীন আপুর ছোট্ট একটি লেখা কিন্তু এর ব্যাপ্তি অনেক।
ভাষ্কর এর এর ঢাকা এবং সিনেমা ভাবনা বেশ ভাবার মতই।
শওকত মাসুমের লেখাটি মনে হল কোন উপসংহার ছাড়াই শেষ হয়ে গেল।
ভাল লেগেছে রায়েহাত শুভ, শর্মি, সাঈদ, রশীদা আফরোজ,নাজ এর লেখাও।
সব লেখার কথা এখানে উল্লেখ করছি না।
মজা লেগেছে জ্বীনের বাদশা, নরাধম,চাঁদবেনে নাম দেখে। Smile

গল্প বিভাগের সব কয়টি গল্পই খুব ভালো হয়েছে, নির্বাচন যথাযথ।
মুক্তিযুদ্ধ পর্ব আমরা বন্ধু ব্লগ সংকলনের মাথায় সাফল্যের পালক যুক্ত করেছে।
---------------------------

আমি লগ ইন করতে পারছি না বহু যুগ ধরে তাই আমার নিজস্ব মতামত (এলোমেলো ) এখানে লিখলাম। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে ভাল লাগবে।

৬১

তারার হাসি 's picture


ম্যুরাল হাতে পেয়ে খুব ভালো লেগেছে এবং খুব আগ্রহ নিয়ে পড়তে শুরু করি।
আরাফাত শান্তের লেখা পড়ে মনে হয়েছে ব্লগের মত করে মন্তব্য দিই।
ওরা বড় হবে, চড়বে গাড়ী/ আর আমি কাটব ঘাস/ আরাফাত লিখবে ব্লগ।
আরো একটু এগিয়ে পেয়ে গেলাম আহমাদ মোস্তাফা কামালের লেখা, পেয়ে গেলাম প্রিয় নাজনীন আপুর ছোট্ট একটি লেখা কিন্তু এর ব্যাপ্তি অনেক।
ভাষ্কর এর এর ঢাকা এবং সিনেমা ভাবনা বেশ ভাবার মতই।
শওকত মাসুমের লেখাটি মনে হল কোন উপসংহার ছাড়াই শেষ হয়ে গেল।
ভাল লেগেছে রায়েহাত শুভ, শর্মি, সাঈদ, রশীদা আফরোজ,নাজ এর লেখাও।
সব লেখার কথা এখানে উল্লেখ করছি না।
মজা লেগেছে জ্বীনের বাদশা, নরাধম,চাঁদবেনে নাম দেখে। Smile

গল্প বিভাগের সব কয়টি গল্পই খুব ভালো হয়েছে, নির্বাচন যথাযথ।
মুক্তিযুদ্ধ পর্ব আমরা বন্ধু ব্লগ সংকলনের মাথায় সাফল্যের পালক যুক্ত করেছে।
---------------------------

আমি লগ ইন করতে পারছি না বহু যুগ ধরে তাই আমার নিজস্ব মতামত (এলোমেলো ) এখানে লিখলাম। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে ভাল লাগবে।

৬২

লীনা দিলরুবা's picture


আপনার বিশ্লেষণ পড়ে ভাল লাগলো। গল্পগুলো নিয়ে আপনার মূল্যায়ণ আরো ডিটেইল পেলে আরো ভাল লাগতো Smile অনেক ধন্যবাদ চমৎকার কমেন্টটির জন্য।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মেসবাহ য়াযাদ's picture

নিজের সম্পর্কে

মানুষকে বিশ্বাস করে ঠকার সম্ভাবনা আছে জেনেও
আমি মানুষকে বিশ্বাস করি এবং ঠকি। গড় অনুপাতে
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি।
কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
কন্যা রাশির জাতক। আমার ভুমিষ্ঠ দিন হচ্ছে
১৬ সেপ্টেম্বর। নারীদের সাথে আমার সখ্যতা
বেশি। এতে অনেকেই হিংসায় জ্বলে পুড়ে মরে।
মরুকগে। আমার কিসস্যু যায় আসে না।
দেশটাকে ভালবাসি আমি। ভালবাসি, স্ত্রী
আর দুই রাজপুত্রকে। আর সবচেয়ে বেশি
ভালবাসি নিজেকে।