ইউজার লগইন

জীবন কড়চা

বই মেলা কড়চা নামে একটা সিরিজ লেখা চালু করেছিলাম ফেব্রুয়ারির ১ তারিখ থেকে। খুব ইচ্ছে ছিল- সিরিজটি নিয়মিত করা। এক দুই দিন বাদে সব দিনই বই মেলায় গিয়েছিলাম। ২৯ টি পর্ব লেখার ইচ্ছে থাকলেও ১৭ পর্ব লেখার পর বন্ধ করে দিলাম। এই পর্বগুলো লিখতে যেয়ে আমাকে প্রায় প্রতিদিনই রাত ১/২ টা পর্যন্ত নেটে থাকতে হয়েছে। একসময় মনে হল আর লিখবো না। সে সময়টার কোন একদিন আমার কোনো এক কারনে এতটাই অভিমান হয়েছিল যে, লিখা বন্ধ করে দিলাম। ভাল করেছি কী মন্দ করেছি- সেটা জানিনা। তবে আজ নিঃসংকোচে বলতে পারি, সিরিজটা বন্ধ করে দেবার পর আমার খুব খারাপ লেগেছে। অনেকের অনুরোধ স্বত্তেও আর লিখিনি। আমি কি একটু বেশি অভিমানী বা জেদী ?

ডিসেম্বর ৩১, ২০১০ তারিখে ল্যাবএইড ছেড়েছি। তারপর ১ জানুয়ারি ২০১১ থেকে নিজেরা একটা পারিবারিক ব্যবসা শুরু করলাম। অফিস ছিল কাকরাইল। মেয়েদের সিক্সথ সেন্স ভাল। ল্যাবএইড ছাড়ার আগে আমার স্ত্রী একদিন আমাকে বললেন,
ব্যবসা- বানিজ্য তোমার জন্য না। তোমার চাকরী করাই ভাল। আমাদের এত বেশি টাকার দরকার নেই। তুমি ল্যাবএইড ছেড়োনা।
আমি হাসলাম। বেশি টাকার চাহিদা আমারও কোন কালে ছিলনা। আজো নাই। ভবিষ্যতে হবে কীনা জানিনা। কোনো একসময় আমার নিজের একটা গাড়ির স্বপ্ন ছিল। সেটা স্টেশন ওয়াগন। তো, স্টেশন ওয়াগনের কত মডেল এল আর গেল। আমার আর সেটা কেনার মত সামর্থ হলনা। এরপর মাথায় ঢুকল- স্টেশন ওয়াগনের বিকল্প ফিল্ডার গাড়িটি। সেটা কেনার লক্ষ্যেই আমার ব্যবসাতে ঢোকা। কিন্তু বিধি বাম !

আগস্ট ২০১১ সালের ১৭ তারিখ। চরম অভিমানে আমি ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজেকে গুটিয়ে নিলাম। এর মাঝে রমজান এবং কোরবানী দুটো ঈদ পার করলাম। যথারীতি ঈদে কেনা কাটা করলাম। একটু মনে হয় বেশিই কিনলাম। বেশ কিছু জমানো টাকা ছিল। ক্রমে সেটা কমতে লাগলো। এদিক সেদিক চাকরীর চেষ্টা চালিয়ে গেলাম। কিন্তু চাইলেইতো আর চাকরী হয়না। আমি আশাবাদী মানুষ। একটা কিছু হবেই। আমার আড্ডা আর ঘোরাঘুরি বেড়ে গেল। হাতে অফুরন্ত সময়। একদিন দেখলাম, ব্যাংকে মাত্র ২/৩ হাজার টাকা আছে... একটু ভাবনাতেই পড়লাম। আমার অনেক বন্ধু/ শুভাকাঙ্খী থাকা স্বত্তেও সচরাচর আমি কারো কাছ থেকে টাকা লোন করিনা। এর মধ্যে ২/১ জন খুব কাছের বন্ধু আকারে ইঙ্গিতে বুঝাল- টাকা পয়সার দরকার হলে যেন বলি... আমি হাসি।

অবশেষে আল্লার নাম নিয়ে একদিন ব্যাংকে যাই। কয়েকটা মাত্র স্বাক্ষর করে একটা ডিপিএস ভাঙ্গিয়ে ফেলি। যেটাতে প্রায় বছর পাঁচেক ধরে প্রতি মাসে ২ হাজার করে জমাচ্ছিলাম। আরো একটি ডিপিএস এখনও অক্ষত আছে। এ কথাটা আমি কাউকে জানালাম না। আপা/ বড় ভাইয়া আমাকে না বলে প্রায়ই আমার বৌকে বলতেন- আমি চলি কীভাবে ? সংসার খরচ কীভাবে যোগাড় হচ্ছে। দুই ভাই বোন অনেকবার টাকা দিতে চেয়েছেন আমার বৌয়ের হাতে। সে নেয়নি। আমার সাথে কথা বলতে বলেছেন তাদেরকে। কিন্তু তাদের কেউ আমার সাথে এব্যাপারে কোনো কথা বলেননি। জানেন, বললেও কোনো লাভ হবেনা। ভাই বোনদের সবার প্রতি আমার অভিমান এতটাই তীব্র ছিল যে, সবার সাথে যোগাযোগ বন্ধ করে দেই। একই মহল্লায় থাকা স্বত্তেও বড় আপা বা ছোট ভাইয়ের বাসায় যাইনি প্রায় ৫ মাস... একসময় নিয়তির নির্মম পরিহাসে সবার সাথে আবার আমাকে মিলতে হল। সেটা জানুয়ারির ১৬ তারিখ। বড় আপার মেজো ছেলে প্রত্যুর কারনে। ও আমাদের কাঁদিয়ে হঠাৎ করে চলে গেল না ফেরার দেশে...

সময় টিভিতে আমার জয়েন করার কথা ছিল ১ জানুয়ারি ২০১১। যেহেতু আমি পারিবারিক ব্যবসায় জড়িয়ে গেলাম- তাই ওদের নিষেধ করে দিলাম। তবে ওদের সাথে সম্পর্কটা রইলো আগের মতই। সেপ্টেম্বর ২০১১ এসে আবার যোগাযোগ করলাম সময়রে সাথে। ততদিনে ওদের লোকজন নেয়া শেষ। আমার কথা শুনে ওরা বিপাকে পড়ল। এই মূহুর্ত্যে আমার জন্য একটা নতুন করে পোস্ট তৈরি করাটা বেশ ঝামেলারই হয়ে পড়ল। ফলে আমি ঝুলে গেলাম। একসময় ল্যাবএইডের এমডি ফোন করে জানাল, সে একটা দৈনিক কাগজ করবে। আমি যেন সেখানে কাজ করি। একসময় সেটার কাজও পিছিয়ে গেল। মানে এখনও সেটার কাজ শুরু হয়নি। মিডিয়াতে আমার অনেক বন্ধু আর শুভাকাঙ্খী থাকার সুবাদে আরো দু একটি টিভিতে যোগাযোগ করলাম। এসব চ্যানেলের প্রায় সব কটিতেই লোক নেয়া শেষ। তারপর ওরা চেষ্টা করতে থাকল। এবং সেটা আন্তরিক ভাবেই।

এরমধ্যে একদিন ডাক পেলাম- নতুন একটি দৈনিকের পক্ষ থেকে। নতুন করে দৈনিকটি শুরু করবে। ইনভেস্টর তৈরি। প্ল্যানিং চলছে। মোটামুটি কথা বার্তা যখন চুড়ান্ত- এর মধ্যে একদিন সুন্দর সকালে জানা গেল- প্রজেক্টটা বন্ধ করে দিয়েছে ইনভেস্টররা। হায় কপাল ! এখানেও তীরে এসে তরী ডুবল। তারপর আর কী ? আমাকে না জানিয়ে আমার এক বন্ধু তার আরেক বন্ধুকে বলে রেখেছে- আমার চাকরীর ব্যাপারে। আরেকটি চ্যানেলে (যেটি এপ্রিল/মে নাগাদ অনএয়ারে আসছে) আমার কয়েকজন শুভাকাঙ্খী /বন্ধু ম্যানেজম্যান্টের সাথে আমার ব্যাপারে আলাপ করে রেখেছে। সেটা আমাকে পরে জানিয়েছে তারা। এর মধ্যে সেই টেলিভিশন অফিসে ২/৪ বার আমি গিয়েছিও। আড্ডাবাজী করে চা-বিড়ি খেয়ে এসিছি।

তো, হঠাৎ করে একদিন বই মেলার সময় উত্তরায় এক ভদ্রলোকের সাথে আমার ক্ষাণিক বাতচিৎ হল। পরে জানলাম, ভদ্রলোক তার আরেকটি অফিসের প্রধানকে বলে দিলেন ১ মার্চ থেকে আমাকে নিয়ে নিতে। এটি হচ্ছে আমার বন্ধু স্বপনের সেই বন্ধুর অফিস। যেখানে আমার জন্য স্বপন বলে রেখেছিল। তো, এ অফিস থেকে আমাকে জানান হল ফেব্রুয়ারির ২৭ তারিখ। বুঝলাম এবার আর ঘুড়ি উৎসবে যাওয়া হবেনা। উৎসব ২ তারিখে, ওরা যাবে ২৯ তারিখ রাতে। অথচ ১ মার্চ আমার জয়েনিং। তাছাড়া মার্চের ১ তারিখে সমুদ্দুরের জন্মদিন। এদিনে আমি ঢাকা ছাড়ি কী করে ! ১ তারিখ জয়েন করলাম। বিকালে অফিসের বস ডেকে বললেন, আপনি মনে হয় আজ রাতে ঘুড়ি উৎসবে যেতে চান। নো প্রব্লেম, যান। তবে ৪ তারিখ থেকে অফিস করতে হবে। আমি অবাক হয়ে তাকাই তার দিকে। তিনি হাসেন। ১ তারিখ হঠাৎ করেই রাতের বাসে চেপে বসি আমরা ৪ জন। আমি ,স্বপন, অঞ্জন আর জুয়েল। পথে যেতে জানলাম- আমার জয়েন করা, ২ দিন ছুটি নেয়া- সবকিছুতেই স্বপনের প্রত্যক্ষ ভূমিকা আছে। আমি ওকে কিছু বলিনা। গতানুগতিক সৌজন্যতা আমাদের মধ্যে নেই। আমাদের কিছু বন্ধুরা এরকমই... আমি ভাগ্যবান...

৪ মার্চ থেকে অফিস শুরু করলাম। সকাল ১১ টার পরে অফিসে আসি। ৬ টার দিকে যাই। নিজের মত করে নেটে ঘুরি। অবিশ্বাস্য স্পিড। ৪ তারিখ অফিস শেষে বাসায় যাবার পরে রাতে এক বন্ধু ফোন করে জানাল- কাল (মানে ৫ মার্চ) বিকাল ৪ টার দিকে ওদের টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষ আমার সাথে বসতে চায়। আমি সম্মতি জানালাম। তারপর আমার প্রিয় একজন মানুষকে জানালাম। সেই টেলিভিশন অফিসের বড় কর্তা যে প্রিয় মানুষটির খুব কাজের মানুষ- সেটা জানা ছিল না। যাই হোক, প্রিয় মানুষটি সেই বড় বড় কর্তাকে ফোনে আমার ব্যাপারে বললেন। আমাকে না জানিয়ে সেই টিভির আরো ৪/৫ জন আমার কথা বললেন বড় কর্তাকে। তিনি ডাকলেন। গেলাম। বসতে বলে প্রথমে জানতে চাইলেন-
আপনার সম্পর্কে অনেক কজন মানুষ এত্ত এত্ত ভাল বলেছে... কেন বলুনতো ?
আমি বললাম-
আমি ভালো মানুষ বলেই হয়ত...
তারপর প্রায় ২৫ মিনিট তার সাথে আলাপ হল। খেলা সেমি ফাইনাল পর্যন্ত গড়াল। আজ আবার যেতে বলেছেন। ফাইনালটা হয়ত আজ হয়ে যাবে...।

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

গৌতম's picture


১. বইমেলা সিরিজটা বন্ধ করে দেয়াতে আমার খুব খারাপ লেগেছিল। আজকে জানালাম।

২. বাকি মন্তব্য পরে...

৩. এতোগুলো সুখবর, খাওয়াবেন না?

মেসবাহ য়াযাদ's picture


১. আমারও যে খারাপ লেগেছে সেটা বলাই বাহুল্য

২. শুনতে চাই...

৩. আজ ভালো্ ভালো ফাইনালটা হয়ে গেলে সামনের শুক্রবার একটা পরিকল্পনা আছে। জানাব

জেবীন's picture


আপ্নে যে অনেক অভিমানি আমরা জানি! কিন্তু সেইটা যে আপ্নের কাছে মানুষগুলাকে বেশি কষ্ট দিতে ফেলে সেইটাও কিন্তু সত্য! Stare

সিরিজ বন্ধ করে পচাঁ কাজ করছেন! কড়াচার সাথে মান দেখানি উচিত হয় নাই! Steve

পার্টি পার্টি অভিনন্দন ভাইজান! Laughing out loud

মেসবাহ য়াযাদ's picture


হ, জানি জানি। আমি সব জানিরে....

Wink Big smile Laughing out loud Smile

রুম্পা's picture


Party পার্টি
খাবো খাবো..এখন যেন আমি বাদ না থাকি... Glasses
(ও ভাই, আরো ছবি দিলাম, দেখেছন?)

মেসবাহ য়াযাদ's picture


বাদ যাবেনা একটি শিশুও। পলিও টিকা ঠিকই খাওয়ামু সবাইরে Wink Tongue

ছবি দেখছি। অসম হইছে Big smile

স্বপ্নের ফেরীওয়ালা's picture


প্রায় প্রতি রাতে বইমেলার কড়চা পড়ে ঘুমাতে যেতাম, হটাৎ বন্ধ হয়ে গেলে কয়েক দিন বেশ ফাঁকা ফাঁকা লাগলো, তারপর যা হয়, জীবন চলে যায় জীবনের নিয়মে..

জমজমাট ফাইনাল হোক..শুভকামনা সব সময়...

~

মেসবাহ য়াযাদ's picture


তারপর যা হয়, জীবন চলে যায় জীবনের নিয়মে..

আসল কথা সেটাই

টুটুল's picture


ঠিকাছে বস Smile

১০

মেসবাহ য়াযাদ's picture


এখন পর্যন্ততো সব ঠিকই আছে Big smile

১১

Anisuzzaman Ujjal's picture


শুভকামনা রইলো।

১২

মেসবাহ য়াযাদ's picture


তোমার জন্যও Big smile

১৩

উচ্ছল's picture


ফাইনাল এর ফলাফল আপনার অনুকূলে হোক, আপনার জন্য অনেক অনেক শুভ কামনা। Party

১৪

মেসবাহ য়াযাদ's picture


ধন্যবাদ। এত্ত এত্ত শুভকামনা নিশ্চয়ই বিফলে যাবেনা, যেতে পারেনা

১৫

ভাস্কর's picture


আপনে তো দেখি চাকরীআলাগো নিয়া ছেলেখেলা শুরু করছেন :P।

হাতে তিন চাকরীর অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়া আমারে কন চাকরী খুঁজতে...

১৬

মেসবাহ য়াযাদ's picture


দেন না ভাই, একটা চাকুরির ব্যবস্থা করে Wink

১৭

ফাহমিদা's picture


অনেক অনেক শুভকামনা রইলো .....

১৮

মেসবাহ য়াযাদ's picture


থ্যাংকু থ্যাংকু Big smile

১৯

জ্যোতি's picture


Shuvokamona sobsomoi.amar nijer boro vai thakle jemon thakto temoni shuvokamona apnar jonyo.valo manusder God thekabe na.

২০

মেসবাহ য়াযাদ's picture


আমি জানি সেটা। আর সেখানেই আমার যত দুর্বলতা... Sad

২১

আনন্দবাবু's picture


"প্রার্থনা" জিনিসটা খুব পাওয়ারফুল। খাদের কিনারে দাঁড়িয়ে থাকা মানুষকে পর্যন্ত ঠিকানাতে পৌঁছে দিয়ে আসে। আর আপনি তো সেমি ফাইনাল পর্যন্ত চলেই এসেছেন।

"প্রার্থনা" করলাম আপনার জন্যে।

২২

মেসবাহ য়াযাদ's picture


"প্রার্থনা" জিনিসটা খুব পাওয়ারফুল। খাদের কিনারে দাঁড়িয়ে থাকা মানুষকে পর্যন্ত ঠিকানাতে পৌঁছে দিয়ে আসে। আর আপনি তো সেমি ফাইনাল পর্যন্ত চলেই এসেছেন।

অনেক সুন্দর করে বলেছেন, আনন্দবাবু।

২৩

আনন্দবাবু's picture


Smile Smile Smile

২৪

তানবীরা's picture


অভিনন্দন দাদাভাই। ভালো লাগলো শুনতে Laughing out loud

২৫

তানবীরা's picture


অভিনন্দন দাদাভাই। ভালো লাগলো শুনতে Laughing out loud

২৬

মেসবাহ য়াযাদ's picture


বলতে আমারও ভাল লাগছে ক্যাপ্টেন Big smile

২৭

নিকোলাস's picture


ফাইনালে আপনার জন্য শুভকামনা। Smile

২৮

মেসবাহ য়াযাদ's picture


থ্যাংকু ব্রাদার Laughing out loud

২৯

কামরুল হাসান রাজন's picture


ভাই ছোট ভাইদের কথাও মনে রাইখেন একটু Smile আপনার মন ভাল দেখে ভাল লাগল Smile

৩০

মেসবাহ য়াযাদ's picture


কেমন আছেন রাজন। সবাই ভাল থাকুন Smile

৩১

মাইনুল এইচ সিরাজী's picture


শুভকামনা

৩২

মেসবাহ য়াযাদ's picture


জ্বী জনাব, ধন্যবাদ। আছেন কিরাম আপনি ?

৩৩

মাইনুল এইচ সিরাজী's picture


আছি ভালো। দোয়া কইরেন।

৩৪

মিতুল's picture


শুভকামনা

৩৫

মেসবাহ য়াযাদ's picture


আপনার জন্যও শুভ কামনা কবিতা প্রিয় মিতুল Big smile

৩৬

রাসেল আশরাফ's picture


কমেন্টের উত্তরে ফাইনালের রেজাল্ট অবশ্যই পাবো।সেই আশাতে রয়েছি।

পার্টি পার্টি

৩৭

মেসবাহ য়াযাদ's picture


অপেক্ষা কষ্টের হলেও অপেক্ষাকারীকে খোদ সৃষ্টিকর্তাও পছন্দ করেন Wink

৩৮

আহমাদ মোস্তফা কামাল's picture


ফাইনালের রেজাল্ট কি? রেজাল্ট যা-ই হোক না কেন, আরেকটা চাকরি না হওয়া পর্যন্ত বর্তমানটা ছাইড়েন না। এই বয়সে এসে সবাইরে টেনশিত রাখা আর নিজে টেনশিত থাকা কোনো কাজের কথা না!

৩৯

মেসবাহ য়াযাদ's picture


হ বস, বুঝছি। তবে কিঞ্চিৎ দেরিতে Big smile

৪০

রায়েহাত শুভ's picture


ফিনালের রেজাল্ট জানতে চাই...

৪১

মেসবাহ য়াযাদ's picture


ধৈর্য্য ধারণ কর, যদি তুমি খাঁটি মুমিন হও Wink
সবুরে মেওয়া ফলে Laughing out loud

৪২

রায়েহাত শুভ's picture


সবুর মিয়ার কি মেওয়ার বাগান আছে? Wink

৪৩

মেসবাহ য়াযাদ's picture


থাকলে কি কুনু অসুবিধা আছে ?

৪৪

রাসেল আশরাফ's picture


মেওয়া পইচা গেলো মেসবাহ ভাই।তাড়াতাড়ি কন।

৪৫

মেসবাহ য়াযাদ's picture


হ, কেমন একটা পঁচা গন্ধ্য পাইতেছি Big smile

৪৬

আনোয়ার সাদী's picture


ফাইনালের রেজাল্ট কি? রেজাল্ট যা-ই হোক না কেন, আরেকটা চাকরি না হওয়া পর্যন্ত বর্তমানটা ছাইড়েন না। এই বয়সে এসে সবাইরে টেনশিত রাখা আর নিজে টেনশিত থাকা কোনো কাজের কথা না!

৪৭

মেসবাহ য়াযাদ's picture


বস, আপনার মাথায় থাকা লেখাটা হাতের পরশ পেয়ে কি-বোর্ড হয়ে কবে ব্লগে প্রবেশ করবে ?? Wink

৪৮

আরাফাত শান্ত's picture


ফাইনাল দ্রুত সম্পাদন হোক তারপর কড়চা অনুযায়ী আমরা খরচা বাড়িয়ে দেই সবাই খানাদানা খেয়ে!

৪৯

মেসবাহ য়াযাদ's picture


এইটা কি তোমার মামার বাড়ির আবদার নাকী, ফুপাতো ভাই ? Wink

৫০

রুম্পা's picture


শান্ত ভাই জিন্দাবাদ!! খাওয়া না দিলে ধাওয়া দেয়া হবে মেসবাহ ভাইরে... Tongue Crazy Cool

৫১

মেসবাহ য়াযাদ's picture


শান্ত ভাই মুর্দাবাদ!! ধাওয়া না দিলে খাওয়া দেয়া হবে সবাইরে... Smile Laughing out loud Big smile Wink Tongue

৫২

রুম্পা's picture


ধাওয়া ছাড়াই খাওয়া পেলে নাওয়া সেরে আওয়া যাবে... Big smile

৫৩

সাগরিকা দাস's picture


আমরাও ভাগ চাই
ভালো লাগলো।

৫৪

মেসবাহ য়াযাদ's picture


বানরের পিঠা ভাগ ??? Wink

৫৫

সাঈদ's picture


দাদা ভাই , তাইলে পার্টি কবে ?

৫৬

মেসবাহ য়াযাদ's picture


আপনেরেতো চিনলাম না ভাই, আপনি জানি কে ? Wink

৫৭

টুটুল's picture


পই পই কৈরা কইছিলাম ল্যাব এইড ছাইরেন্না... আম্রা ওইখানে আড্ডাই...

তিনি আমার কথা শুনলেন্না Sad ...

৫৮

রাসেল আশরাফ's picture


হ খিচুড়ীটা বড়ই স্বাদের ছিলো।
পয়লা দিন দেখে শরম কইরা এক প্লেটের বেশী খাইতে পারি নাই। Sad

৫৯

মেসবাহ য়াযাদ's picture


তিনি তার একমাত্র স্ত্রীর কথাও শুনলেন না, তিনি শুনলেন নিজের কথা। এবং ধরা খাইলেন... Sad

৬০

মেসবাহ য়াযাদ's picture


এক প্লেটের বেশি খিচুড়ি খাইতে শরম লাগছিল... কিন্তু খিচুড়ি খাইয়া, হোস্টরে থুইয়া, সিনেমা হলে যাইয়া, বাংলা সিমো দেখতেতো শরম লাগে নাই... বেশরম কোথাকার !!!! Wink Big smile Laughing out loud Smile

এট রাসেল আশরাফ

৬১

রাসেল আশরাফ's picture


না শরম করে নাই।আর সিনেমা দেখতে আমি যাইতে চাই নাই আমারে জোর কইরা ধরে নিয়ে গেছিলো।আর সিনেমা না দেখলে রাতে সেই ভাজাপোড়া আর রসমালাই খেতাম কী করে Tongue Wink Big smile

৬২

মেসবাহ য়াযাদ's picture


আচ্ছা, ঠিকাছে... ঠিকাছে... ঠিকাছে
দেশে আস। বিয়া শাদী লাগুক। তখন সুদে আসলে আদায় কৈরা লমুনে Tongue

৬৩

রাসেল আশরাফ's picture


একটু দোয়া পড়ে ফুঁ দিয়ে দেন তো যেন বিয়ে শাদী তাড়াতাড়ি লাগে আর আমি দেশে যেতে পারি Big smile

৬৪

মেসবাহ য়াযাদ's picture


দোয়া রইল। রইল সমবেদনাও... বলাতো যায়না, তোমার বউ কিরাম হয় Wink

৬৫

লীনা দিলরুবা's picture


খবর কি এখনো ফাইনাল হয় নি?
শুভকামনা।

৬৬

মেসবাহ য়াযাদ's picture


Fishing

৬৭

যাযাবর's picture


ভাই, ফাইনাল খেলা কি হয়েছে ? ফলাফল জানাবেন না। নাকি খেলা পরিত্যক্ত হয়েছে !

৬৮

মেসবাহ য়াযাদ's picture


Fishing

৬৯

গৌতম's picture


ফাইনালের ফলাফল কী?

৭০

মেসবাহ য়াযাদ's picture


Fishing

৭১

লাবণী's picture


সালাম ভাইয়া Smile
আজ ১০ মার্চ! ফাইনালের রেজাল্ট-টা জানান প্লীজ!
পজেটিভ রেজাল্ট-ই হবে ইনশাল্লাহ! Smile

৭২

মেসবাহ য়াযাদ's picture


ওয়ালাইকুম Big smile

Fishing

৭৩

শওকত মাসুম's picture


সব ঠিক হবে, ঠিকঠাক চলবেও সব। খালি আমাদের ল্যাব এইডের খিচুরি খাওয়া বন্ধ হইল। আফসুস

৭৪

মেসবাহ য়াযাদ's picture


সব ঠিক হবে, ঠিকঠাক চলবেও সব। খালি আমাদের ল্যাব এইডের খিচুরি খাওয়া বন্ধ হইল।

তাইলে আর কী ! সব ঠিক-ঠাক হৈলে চলেন একদিন সবাই মিলে ল্যাবএইডের খিচুড়ি খাই...। আমিই না হয় মুরগা হমু Big smile

৭৫

একজন মায়াবতী's picture


ফাইনালের জন্য অনেক শুভ কামনা। Laughing out loud
আমি জীবনেও ল্যাব এইডের খিচুড়ি খাই নাই Sad

৭৬

মেসবাহ য়াযাদ's picture


দেখি কত তাড়াতাড়ি তোমাকে ল্যাবএইডের খিচুড়ি খাওয়াতে পারি Sad

৭৭

জ্যোতি's picture


আপনার বন্ধু ভাগ্য দেখে সত্যি ঈর্ষা হয়। সত্যিকার বন্ধু ২/১ জন থাকলেই হয়।
খিচুড়ী কবে?

৭৮

মেসবাহ য়াযাদ's picture


আসলেই আমার নিজের বন্ধু ভাগ্যে নিজেই ঈর্ষান্বিত Wink
খিচুড়ি হবে হবে Tongue

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মেসবাহ য়াযাদ's picture

নিজের সম্পর্কে

মানুষকে বিশ্বাস করে ঠকার সম্ভাবনা আছে জেনেও
আমি মানুষকে বিশ্বাস করি এবং ঠকি। গড় অনুপাতে
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি।
কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
কন্যা রাশির জাতক। আমার ভুমিষ্ঠ দিন হচ্ছে
১৬ সেপ্টেম্বর। নারীদের সাথে আমার সখ্যতা
বেশি। এতে অনেকেই হিংসায় জ্বলে পুড়ে মরে।
মরুকগে। আমার কিসস্যু যায় আসে না।
দেশটাকে ভালবাসি আমি। ভালবাসি, স্ত্রী
আর দুই রাজপুত্রকে। আর সবচেয়ে বেশি
ভালবাসি নিজেকে।