আমগো রনি ফাস্ট হৈছে... কী আনন্দ !
শরীরটা শুক্রবার থেকে খারাপ। জুম্মার নামাজের অজু করতে গিয়া কোমরে টান পড়ছে। তারপর থেকে আর সোজা হৈয়া দাঁড়াইতে পারতেছিনা। চিন চিন করে ব্যথা করে। সটান শুয়ে রইলাম পুরাদিন। শনিবার কষ্ট কৈরা অফিসে আইলাম। দাঁড়াইতে পারিনা। বসতেও পারিনা। বস আমার কষ্ট দেইখা কৈলেন- বাসায় গিয়া রেস্ট নিতে। বাসায় আইসা পড়লাম। রেস্ট আর নেয়া হয়না। ছোট পোলাটায় আমারে পাইয়া খালি গায়ে গড়ায়। আমি ব্যথায় চিৎকার দিয়া উঠি। আমার চিৎকারে পোলা ভয় পায়। কান্দে। এইভাবে শনিবার গেল। রবিবারে সকালে আর বিছানা ছাড়তে পারতেছিনা। অফিসে যাই নাই...। হিতে বিপরীত হৈলো। ছোট পোলার লাফালাফি বাড়লো। দম খিচে পড়ে থাকি। উহ আহ ও করতে পারিনা। পোলায় ভয় পায়...। কাঁহাতক আর শুয়ে থাকা যায় ?
সন্ধ্যা ৭ টায় শুরু হৈলো মিরাক্কেল আক্কেলের ফাইনাল। শুয়ে শুয়ে দেখছি। আমার কেনো জানি মনে হৈতেছিলো- বাংলাদেশের রনি ফাস্ট হৈবো। বড় পোলা আর তার মায়ে কৈলো- ফাস্ট হৈলেও রনিরে ফাস্ট করবোনা। তারপরও আমি আশায় থাকি। রাত ১১ টার পরে ফলাফল ঘোষনা করা হৈলো। যথারীতি রনি ফাস্ট হৈলো। অবশ্য যৌথভাবে। তাতে কী ? ফাস্টতো হৈছে ? সেকেন্ড যে হৈলো সেও বাংলাদেশের ছেলে সজল। মনটা আনন্দে ভরে গেলো। সবচেয়ে ভালো লাগলো- যখন ঘোষনা করা হৈলো- ১৫ লক্ষ এসএমএসের মধ্যে রনি একাই পাইছে ৩ লক্ষেরও বেশি এবং সেরা হৈছে রনি। মোট নগদ টাকা পাইছে দেড় লাখ (যৌথভাবে হওয়ার জন্য, নৈলে পাইতো ৩ লাখ) আর এসএমএসে ফাস্ট হওনের জন্য আরো ২ লাখ।
আশা করছিলাম, আজকের পত্রিকাওয়ালারা সংবাদটা ফলাও কৈরা ছাপবো। হায়রে কপাল ! একটা লাইনও ছাপে নাই পত্রিকায়। দুঃখ পাইলেও অবাক হৈই নাই। ভালো খবর ছাপানোর সময় কৈ পত্রিকাওয়ালাগো...। ব্যথাটা কমতেছেনা। ভাললাগতেছেনা...। বইতে, শুইতে, খাইতে কোনাটাতেই সুখ পাইতেছিনা... এইটারেই মনে হয় অ-সুখ কয়...





পয়লা কমেন্ট
তো...........???
আমি আসলে শিরোনাম দেইখা ব্লগের ''রন'' ওরফে রনি ওরফে সাকিবের... নিয়া পোস্ট মনে করছিলাম। পরে দেখি কাহিনী অন্য।

Potrikay rony first howar khobore bepok valo laglo,amader Bangladesher chele bole katha.
Dadavai sustho hoichen?seidin apnar jonyo amra onekhn wait korlam.tarpor nijei sick tai r khoj nite parini.
নারে বইন, সুস্থ হৈই নাই...

পরশু রাতে প্রথম আলো ফাঁস কইরা দিছে রেজাল্ট। কালকে বিনোদনের পাতাতে ছিলো খবরটা। আজকে আমি সমকালে দেখলাম খবরটা। আসলে এখন তো ইন্ডিয়ান চ্যানেল বর্জনের কর্মসূচী চলতেছে তাই লোকজন শরমে কইতে পারতেছে না।
====================
আর সুস্থ্য হোন তাড়াতাড়ি।আপনার অসুস্থ্য হয়ে বিছানাতে শুয়ে আছেন এটা শুনতে বা পড়তে কেমন জানি লাগছে।
ইন্ডিয়ান চ্যানেল হৈলেও আমগো দেশি মাইনসে যদি জি-বাংলা দেখতো ! তাইলেতো কোনো দুঃখ থাকতো না। দেখেতো স্টার প্লাস...
রনি কে, কিভাবে কি হল জানিনা।
রনি তুমি যেই হও, অভিনন্দন
রনি নাটোরের ছেলে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলায় গ্রেজুয়েশন শেষ করেছে। এক অসাধারন অভিনেতা পোলাটা। ওর বডি ল্যাংগুয়েজ দুর্দান্ত । মীরাক্কেল আক্কেল নামে জি বাংলায় একটা জোকসের অনুষ্ঠান হয়... সেখানে রনি ফাস্ট আর কল্যাণপুর ঢাকার ছেলে সজল সেকেন্ড হয়েছে...
রনি ছেলেটা সিরিয়াসলি একটা পিস!
এক অসাধারন অভিনেতা পোলাটা। ওর বডি ল্যাংগুয়েজ দুর্দান্ত...
পোলাদের বডি ল্যাঙ্গুয়েজ বেশি দেইখেন না মেসবাহ ভাই
রনিরা খুউপ কাজের
রনি মাইয়া হইলে পত্রিকাওয়ালারা ছাপাতো।
লুল দিয়া জগত ভইরা গেলো
তাড়াতাড়ি সুস্থ হন
লুকজন মনোযোগ দিয়া দেখি পত্রিকাও পড়ে না. আফসুস।


এইটা ছাপা হয়েছে ১ এপ্রিল, টেলিভিশনে দেখানোর আগেই
একখান কতা কৈ মাসুম ভাই, মেরিল প্রথম আলো পুরস্কারের অনেকগুলো অনুষ্ঠানের সাথে আমি সরাসরি সম্পৃক্ত ছিলাম। কে কে পাঠক জরিপে ফাস্ট হৈছে- সেইটা অনেক গোপনীয়তা স্বত্তেও জানতাম... কৈ, আমরাতো আগে ভাগে কাউরে কৈতাম না। তাইলে প্রশ্নটা হৈলো, যেহেতু মীরাক্কেল রেকর্ডেড প্রোগ্রাম- সেটার রেজাল্ট জানা তেমন কঠিন কিছুনা। তাই বৈলা প্রথম আলোর মত পত্রিকা সেইটা রেজাল্ট হওনের আগেই জানাইয়া দিবো ? আফসুস

হয়...। আমিও পড়সিলাম...।
যাওক, দেশে ভারত থেইকা কিছু টাকা আইলো...
জব্বর কৈছেনতো
কালের কণ্ঠ, সমকাল, যুগান্তরও একদিন আগে নিউজ দিসে। মেসবাহ ভাইয়ের হইলোটা কি? আর শিরোনাম দেইখা আমি তো ভাবসি আমাগো রনি ভাই নি কিছু কইরা বইলো।
যাউক্গা, ভাইজান আছেন কিরাম এহন? শইল্যের কি খবর?
আগের চেয়ে ভাল। সোজা হয়ে হাঁটি। হঠাৎ হঠাৎ ঝিলিক মেরে উঠে কোমরে...
দোয়া রাইখেন ভাইজান...
এই জনমে আপনের লগে আর চা-বিড়ি খাওনের খায়েশ পূরণ হৈলো না আমার
প্রথম আলো তে একদিন আগেই নিউজ দিছে।
দেশে থাকা অবস্থায় এক পর্বও দেখি নাই , ভাঁড়ামি মনে হত। কিন্তু এখন অনেক মান উন্নত হয়েছে মনে হওয়ার পর, প্রথম দিকে মীরাক্কেল দেখা হত মোটামুটি নিয়মিত। তবে শেষের দিকে খুব অনিয়মিত হয়ে গিয়েছিলাম । রনীর কথা জেনে ভাল লাগল , আমারও ধারণা ছিল রনিই জিতবে।
দেশে থাকা অবস্থায় এক পর্বও দেখি নাই , ভাঁড়ামি মনে হত। কিন্তু ইদানিং অনেক মান উন্নত হয়েছে মনে হওয়ার পর, এই সিজনের প্রথম দিকে মীরাক্কেল দেখা হত মোটামুটি নিয়মিত। যদিও শেষের দিকে খুব অনিয়মিত হয়ে গিয়েছিলাম । রনীর কথা জেনে ভাল লাগল , আমারও ধারণা ছিল রনিই জিতবে।
(আগের কমেন্টটা জগাখিচুড়ি হয়ে গেছে)
রনি চ্যাম্পিয়ন হবে এটা সবাই বুঝে গেছিলাম । তবে মাঝখানে অপূর্ব কিছুটা ভয় ধরাই দিছিল । যাইহোক শেষপর্যন্ত রনিই হইল, যদিও ভাগে ।
অভিনন্দন দুলাভাই রনি
হ, রনির দুলাভাই আর শালি পর্বটা ছিল মারাত্বক...

মীরাক্কেল দেখা হয় নাই। তবু রনিকে অভিনন্দন ও শুভেচ্ছা।
ভারত যতদিন বাংলাদেশের চ্যানেলের অনুমতি না দিবে , ততদিন ভারতীয় বাংলা চ্যানেল দেখা বন্ধ থাকবে ।
রনির ধারে কাছে কেউ ছিল না।
খারাপ লাগলো যে, একটা কপি-পেস্ট পার্ফমেন্সের পরেও ভিকি-পার্থকে ৩০ এ ৩০ দিয়ে রনির সাথে যৌথ চ্যাম্পিয়ান করা হল।
~
মন্তব্য করুন