এলেবেলে সাতকাহন
এক
রোদ্দুর। আমার বড় ছেলে। এইতো সেদিন ওর এই পৃথিবীতে আসা। এক রাতের মধ্যে তার মা'কে ৬ ব্যাগ রক্ত যোগাড় করে দেয়া। পৃথিবীতে এসেই জীবনের প্রথম ২৪ ঘন্টা ও ইনকিউভিটরে কাটালো। সেই ছেলেটা দেখতে দেখতে বড় হয়ে গেলো। ৫ ফুট ৫ ইঞ্চি। ৬ ক্লাসে পড়ে। গবর্ণমেন্ট ল্যাবরেটরি স্কুলে। আজ তার ১২ বছর শেষ হলো। বেঁচে থাক বাবা। মানুষ হ...
দুই
কাল অনেকদিন পরে এক বন্ধুর সাথে দেখা হল। আমার বিগত এক বছরের কাহিনী জানতে চাইলো। বললাম। ... সব শুনে শুভাকাঙ্খী বন্ধুটা বললো, জীবনটা (অর্থনৈতিক) আবার গোড়া থেকে শুরু করেন...
তিন
গতকাল ছিলো ছোট বোন সুলতানা শিপলুর জন্মদিন। কেমন করে ছোট এই মেয়েটি 'মহিলা' হয়ে গেল। এখন তার ২ কন্যা। অন্যতমা আর বর্ণমালা। দুজনেই স্কুলে পড়ে। সেদিনের সে পুঁচকি মেয়েটা এখন পুরোপুরি গৃহিনী। সময় দ্রুত চলে যাচ্ছে। কিছুই করা হয়নি। দেখা হয়নি কিছুই। হায়রে, জীবন এত ছোট কেনো ?
চার
২ বছর ৪ মাস বয়সি 'সমুদ্দুর' রাতের বেলা তার দাদা 'রোদ্দুর'কে যেয়ে বললো- "হেবি বাদদে দাদা..."। রোদ্দুরের জন্য একটা কালো আর হলুদ মিশেলের হাত ঘড়ি কিনলাম কাল। সেটা সমুদ্দুর গিয়ে তার দাদাকে দিলো...
পাঁচ
টাঙ্গুয়া যাবার প্ল্যানটা আস্তে আস্তে বাস্তবে রুপ নিচ্ছে। টেনশনে ছিলাম- ঢাকা থেকে ৪০ জন হবেতো ? অনেকেই আগ্রহ দেখিয়েছে প্রথমে... পরে পিছলাইলো অনেকে। তারপরও হিসাব করে দেখলাম ৪০ জন হয়ে গেছে এর মধ্যে। আরো ৫/৭ জন ওয়েটিংয়ে আছে। ৫ জন নিজেদের গাড়িতে করে সুনামগঞ্জ যেয়ে আমাদের সাথে যোগ দেবে। সিলেটের ১৫ জনসহ মোট অভিযাত্রী হচ্ছে ৬০ জন। নাহ, ট্যুরটা মন্দ হবেনা আশা করছি...
ছয়
শ্বশুড়ি মা এসেছেন পরশু শুক্রবার। নাতির জন্মদিনকে উপলক্ষ্য করে। আমার এই 'মা' দুটো জিনিস পছন্দ করেন। পান আর কাঁঠাল। তিনি আসলেন বলেই কাল বছরের প্রথম কাঁঠাল কিনলাম। কাঁঠাল নিয়ে ঘরে ঢুকতেই বৌ খোঁচা মেরে বললো- কতদিন বলেছি, একটা কাঁঠাল আনতে- আনোনি। আজ শ্বাশুড়ি আসতে না আসতেই কাঁঠাল নিয়ে এসেছো... আমি কিছু বলিনা, হাসি...
সাত
আমার একটু হলুদ প্রীতি আছে। হলুদ রেইনকোর্ট, হলুদ বেশ কটা টি-শার্ট, হলুদ শার্ট, হলুদ ফতুয়া, হলুদ লাইটার, হলুদ কলম, হলুদ সানগ্লাস, হলুদ হোন্ডা... কাল বন্ধু অঞ্জন ফোন করে জানালো, ইন্ডিয়া থেকে এক জোড়া হলুদ স্লিপার এনেছে আমার জন্য... একটা হলুদ হেলমেট ছিলো- চুরি হয়ে গেছে। সহসাই কিনবো আরেকটা, অবশ্যই হলুদ...
(এবিতে অনেকদিন লিখিনি। এটি লেখার নামে 'প্রহসন'...)





এলেবেলে সাতকাহন ভাল লাগলো। জীবনের গল্প তো !
আমার তরফ থেকে 'রোদ্দুর'কে একটা ‘হেবি বাদদে’ দিয়ে দিয়েন দাদা।
হ, জীবনের গল্প তো !
শুভ জন্মদিন "রোদ্দুর"-----রোদ্দুর-সমুদ্দুরের জন্য অনেক অনেক শুভকামনা
==================
==================
আপনি তো দেখি পুরাই হলুদিয়া-----
==================
অনেক অ-নে-ক অ-নে-ক ভালো থাকুন
হরে বইন, আমি পুরাই হলুদিয়া
আমার তরফ থেকেও 'রোদ্দুর'কে একটা ‘হেবি বাদদে’
৬০ জন হয়ে গেছে?? বাহ! চরম জমজমাট ভ্রমণ হবে
(
(
(
চরম জমজমাট ভ্রমণ হবে আশা করছি

আপনারে মিস করুম
দিনগুলো এই সুখী সুখী ভাবেই কাটুক। জন্মদিনের শুভেচ্ছা!
থ্যাংকু শান্ত
শুভ জন্মদিন রোদ্দুর

থ্যাংকু ব্রাদার
ছেলেটাকে অনেক অনেক আদর দিয়েন। আপনাকে সালাম দাদাভাই
ক্যান, আমি আবার কী করলাম
ছেলের জন্য শুভ কামনা রইল! আপনি বলতেসেন কিছু করা হয়নাই? তাইলে তো আমার মত ইয়াং পোলাপান রা এখনও দুধ-ভাতই রয়ে গেসি
হ, তোমরা হৈলা গিয়া মিল্ক এন্ড রাইস
এলেবেলে লেখা ভালো হইছে।

ধন্যবাদ জনাব
লেখার নামে প্রহসন ভালো লাগছে।রোদ্দুরের জন্মদিনে অনেক আদর আর দোয়া। রোদ্দুর, সমুদ্দুর অনেক বড় হউক।
আর কত বড় (লম্বায়) হৈবো ? এমনিতেই প্রায় আমার সমান
ভাতিজা রোদ্দুরকে জন্মদিনের শুভেচ্ছা।
পৌঁছাইয়া দিছি
আপনার ই জন্য
~
ইস, সত্যি সত্যি যদি ইরাম একটা গাড়ির মালিক হৈতাম
(
মেসবাহ ভাইয়ের এই পাতাটা হলুদ বানাইয়া দেয়া যায় না
ট্যুরের ব্যাপারে বিস্তারিত জানতে চাই।
http://www.facebook.com/events/422479431116157/436308686399898/?notif_t=plan_mall_activity
লেখার নামে প্রহসন ভালো লাগছে।রোদ্দুরের জন্মদিনে অনেক আদর আর দোয়া। রোদ্দুর, সমুদ্দুর অনেক বড় হউক।
মন্তব্য করুন