কান্তনগরের কান্তগিড় মন্দির।
দিনাজপুরের কান্তগির এ কান্তগির মন্দির। এটা কান্তনগরের কান্তগিরে অবস্থিত। কান্তগির আমি ঠীক জানি না এটা কি ভাবে কান্তজির হলো। রাস্তায় সে সাইনবোর্ড তাও কান্তগীর। অথচ সকল বই বাংলাপিডিয়া সর্বত্র কান্তজীর। কান্তজির নিয়ে আমার আসলে লেখার কিছুই নেই। এর ইতিহাস এক গঠন সবই বাংলা পিডিয়ায় আছে। আমি তাই এখানে দেব শুধু ছবি।





এই মন্দীরের গায়ে টেরাকোটার যে শিল্প রয়েছে সেখানে ধারাবাহিক ভাবে চিত্র আঁকা রয়েছে রামায়ন, মহাভারত, মুঘল আমল ইত্যাদি।
প্রথম ধাপে কৃষ্ণের নান রকম ছবি আছে। লতা ফুল পশু লতা, ফুল, কুকুর, ভেড়া ইত্যাদি।
পোড়ামাটির অলংকরনে ২য় ধাপে আছে বনের ভিতরে শিকারের দৃশ্য।হাতি ঘোড়া উট এর রাজকিয় শোভা যাত্রা, গরুরগাড়ি, পাল্কিতে জমিদারদের নাদুস নাদুস চেহারা লম্বা হুকার নল থেকে ধোঁয়া কুন্ডলি। ইঊরোপীয় সৈন্যের পোশাকে সজ্জিত ছোট ছোট সৈন্য দল।
তৃতীয় ধাপে রয়েছে পৌরাণিক কাহিনি। দানব রাজা কংস কিশোর কৃষ্ণকে বধ করতে উদ্দত ইত্যাদি। এখানে গাইড আছে । যাদের কিছু টাকা দিলেই মুখস্থ্য কাহিনী বলে যাবে।
এটি ইটের তৈরী অষ্টাদশ শতকের মন্দির। এই মন্দিরের পাশ দিয়ে যে নদী গেছে তার নাম ঢেপা।

আর ও অনেক অনেক ছবি আছে যা কিছুতেই দিতে পারলাম না। কেন যে আপলোড হচ্ছে না।





শ্রী শ্রী কান্তজীউ লেখা মন্দিরের ভেতরেই। সেখান থেকেই মন্দিরের নাম নাকি?
'৯৬তে গিয়েছিলাম ওখানে, অনেকদিন পর ছবি দেখে ভালো লেগেছে।
তুমিই ঠিকই বলেছ। ধন্যবাদ নুশেরা। তোমার জন্য এই ছবি।
এই পোস্টের শেষ মন্তব্য দেখুন http://www.amrabondhu.com/riton/437
ধন্যবাদ অমি।
আমি ৫/৬ বার গিয়েছি । পুরো মন্দিরের গায়ে যে পূরানে বর্নীত ঘটনাবলী খদিত আছে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। ধর্মীয় ঘটনা প্রবাহের অসাধারণ সব অভিব্যক্তি। এ ধরনের পোস্ট আরো পেতে চাই ।
ধন্যবাদ।
শেষের দু'টো মনে হয় একই ছবি ! ছবি আবার দেওয়া হয়েছে বামকাতে । এটাকে সোজা করে দিলে ভালো হয় ।
জি একই ছবি। স্পীডের জন্য বিরক্ত হয়ে আর কিছু ঠিক করি নি।
যাওয়া হয় নাই কোনদিন
চলে আসুন যে কোন দিন।
স্পীড খুবই কম। ছবি দেয়া যায় না।
বাড়ী যাবার পথে পরলেও যাওয়া হয়েছে মাত্র একবার
তাও খুব কম সময়ের জন্য
এটা দেখতে বেশী সময় লাগে না একটু সময় দিলেই ইতিহাসগুলি ছবি দেখে দেখে পড়তে পারবেন।
কবে আসবো?
যে কোন দিন আসুন। ধন্যবাদ।
আমি উত্তরবঙ্গের প্রত্নতাত্তিক নিদর্শনের ফ্যান। আমারে এইসব দেখায়া লোভাতুর করার লিগা ধইন্যাপাতা।
লোভে যেহেতু পড়েছেন সেহেতু আর কি করবেন পায়ে চাকা লাগান।
আপনি কান্তগীর নামটা কীভাবে আনলেন বুঝলাম না। হিন্দু ধর্মের অনেক মন্দিরের নামের শেষে জিউ শব্দটি বিদ্যমান। এই মন্দিরের মূল নাম কান্তজিউর মন্দির যাকে সংক্ষিপ্ত করে কান্তজীর মন্দির বলা হয়। তবে এটা কোনোমতেই কান্তগীর হবে না।
পোষ্টে আমি সেটাই জানতে চেয়েছি । ধন্যবাদ।
গৌতমের সাথে শতভাগ একমত। জায়গাটার নাম কান্তনগর। মন্দিরটার আসল নাম কান্তজিউর মন্দির। কাল পরিক্রমায় এখন সেটা কান্তজির মন্দির নামে পরিচিত...
আমার বার দুয়েক যাবার সৌভাগ্য হয়েছিল
ছবির জন্য থ্যাংকু
ধন্যবাদ।
খুব ইচ্ছে ছিল কাছ থেকে ছুঁয়ে দেখার হয়নি এখনো। হেরিটেজ পার্ক ঢাকাতে দেখেছি মিনিয়েচারটা।
আপনি লাকি। ধন্যবাদ শেয়ার করার জন্যে।
ধন্যবাদ তানবীরা।
আরো লেখা, ছবি পেলে খুশি হতাম খুব।
ধন্যবাদ।
জেনে গেলাম।
মন্তব্য করুন