যন্ত্রনাদায়ক প্রশ্নের বিব্রতকর উত্তর ১৮+
বঙ্কিম এর জীবনিতে পড়েছিলাম , তাকে যখন ম্যাজিস্ট্রেসির জন্য মৌখিক পরীক্ষায় একজন বিলেতী সাহেব জিজ্ঞাসা করেছিল " হোয়াটস দা ডিফারেন্স বিটুইন আপড এন্ড বিপড। তিনি জববে অনেকটা এমনই বলেছিলেন ---একজন বাঙালী হয়ে বিলেতী র সামনে বাংলা পরীক্ষা দিতে হচ্ছে এটা বিপদ আর যে পরীক্ষা নিচ্ছে সে আপদ।
আমি এই আপদ বিপদের আশে পাশে পড়ি কিনা বুঝি না ,বা জানি না ,তবে যার মাঝে পরেছিলাম তাই বয়ানে বসেছি।
সময় রাত ১০:৩০।
স্থান: শোবার ঘর।টিভির সামনে মাটিতে কার্পেটের উপর বসা ১০+ ও ৭+ দুই পুত্র কন্যা। আমি হাতে " নট উইদয়াউট মাই ডটার " বইটি নিয়ে সোফায় শুয়ে কেবল মন দিতে যাচ্ছি।
টিভি চ্যানেল : ডিসকভারি, ওয়াইল্ড ভার্সের ম্যান বা ম্যান ভার্সেস ওয়াইল্ড। যাই হোক মনে নাই মনে করার ইচ্ছাও নাই।
১০+ বাচ্চা ----মা মা
আমি: বলো
বাচ্চা: দেখন না।
মা: হ্যঁা শুনছি বলো কি?
বাচ্চা: সেক্স না করলে তো বাচ্চা হয় না।
তাকালাম বাচ্চার দিকে।এক সেকেন্ডের ও কম সময় ভেবে বললাম --হ্যাঁ ।
বাচ্চা : তার মানে তুমি সেক্স করছ ?!
মা:
এবার তিন সেকেন্ড সময় নিয়ে উত্তর দিলাম, ---হ্যাঁ।
বাচ্চা: ছি: ছি: ছি: !!!!!!! মা তুমি এত খারাপ!? :@ ছি আম্মু।!
কার সাথে সেক্স করছ ?
মা: ভ্যাবাচেকা আমি খুব শ্মার্ট হবার চেষ্টা করে বললাম ----- কেন? তোমার বাবার সাথে! ?!!!!!!!! 
বাচ্চা: ছি : মা বাবাও এত খারাপ। :@ আমি ভাবতেই পারছি না। না তুমি ঠিক করে বলো বাবা এত্ত খারাপ না।ছি: ছি: ছি: তোমরা এত পচা।
আমার ইচ্ছা করছে গলা ছেরে কাঁদি। অনেক সময় নিয়ে বুঝালাম। যার সাথে বিয়ে হয় তার সাথেই শুধু সেক্স করা যায়। অন্য কারো সাথে করা অন্যায়, পচা কাজ। তোমার বাবার সাথে তো আমার বিয়ে হয়েছে। তাইতো তোমরা হয়েছ।----- ---- -----
সব শেষে ওদের ঘুম পাড়িয়ে দিয়ে নিজের ঘরে এসে জানুর মুখমুখি রুদ্র মূর্তিতে বসলাম। একটা প্রশ্নের ও জবাব দাওনি কেন বাচ্চাদের?
হি হি হি হা হা হা বাচ্চাগুলিরে বললেই পারতা তোরা আসতি কোত্থেকে যে এত পটরপটর করে ছি: ছি: ছি: করছিস গাধা। তোদের এই পটর পটর এর জন্যই তো এত সমস্যা। :@





মজারু!
হা হা হা হা হা হা
একটা পুরানা জোক্স মনে পইড়া গেল রুনাপা,
পিচ্চি তার মারে জিজ্ঞাসা করছে
- মা, আমি আসলাম কোথা থেকে?
- তোর বাবা আর আমি বাগানে হাঁটছিলাম তখন আকাশ থেকে টুপ করে তুই পড়েছিলি।
- তাইলে বাবা আসলো কোথা থেকে?
- তোর দাদা-দাদি নদীতে নৌকা নিয়ে বেড়াতে গিয়েছিলো তখন তোর বাবা পানি থেকে ভুস করে উঠেছিলো
- তাইলে তুমি আসলা কোথা থেকে?
- তোর নানা-নানী একবার ফুল বনে বেড়াতে গিয়েছিলো তখন এক ফুলের গাছে আমাকে পায়।
- যাক, তাইলে তো ভালই। আমাদের ফ্যামিলিতে সেক্স ব্যাপারটা নাই।
হা হা হা বাচ্চারা বাবা মা পাশাপাশি বসা টাই মেনে নেয় না মাঝখানে এসে ঢুকে।
মেয়ে সামনের বছর সেকেন্ডারী স্কুলে যাবে, সেখানে স্কুল পরিদর্শনের দাওয়াত দিয়েছে। বায়োলজী ক্লাশে প্যাড রেখে দিয়েছে অন্যান্য অনেক জিনিসের সাথে। মেয়েকে জিজ্ঞেস করছি, এটার মানে জানো। লজ্জা লজ্জা মুখ করে বলে জানি, প্রথমে ব্লাড হয় তারপর বেবি হয়। আমি টাশকি ব্লাড থেকে বেবি? বলে স্কুলে এ বছর পড়িয়েছে আর সামনের বছর দেখাবে বলছে টিভিতে

ভাল যে থিউরির উপর দিয়াই গেছে, প্রাকটিক্যাল কিছু দেখে নাই
ভালোইতো, জানতে চাওয়া কী দোষের ?
বাচ্চার কি আর দোষ, দোষ সব জানুর
মজা
আর কিছু বলার মতো মাথাতে নাই।
আমাদের সমস্যা আমরা নিজেরাই .
বাচ্চাদের সাথে শেয়ার করা তো অনেক পরের কথা , টিভিতে কোনো চুমুর দৃশ্য আসলেই হয় চ্যানেল বদলাই নাহয় বাচ্চাদের চোখে হাত চাপা দেই . এর পর ওরা যদি বকর মত প্রশ্ন করে , কেমন করে দোষ দেই ?
এটাই আসল সমস্যা।
বাচ্চারা একটা সময় পর্যন্ত বাবা-মায়ের এই তথ্যটাকে অপছন্দ করে এবং এড়িয়ে যেতে চায়।
বাচ্চারা কিছুতেই বাবা/মার কাছাকাছি অবস্থান মেনে নেয় না। মাঝখানে ঠেলেঠুলে ঢুকবেই।
তারা কেন যেন "তোমাদেরকে হসপিটাল থেকে কিনে এনেছি" শুনতেই বেশি পছন্দ করে
ভালো সামলাইছেন!
লেখা ব্যাপক মজার হইছে!
মন্তব্য করুন