ইউজার লগইন

দ্বীপভূমি

ব্যস্ত খগোশের নিরীহ চঞ্চল চোখ
কাঠবেড়ালী কালো ছাই উষ্ণ লোম
অথবা নিপাট ভদ্রলোক ঘুঘুর পেলব পাখা
হঠাৎ চঞ্চল হয়ে বিস্ময়াভূত।
একি শরতের হাত, ভেঁজা সোঁদা গন্ধ!
সেই চিরপরিচিত , গ্রীবার স্ফীত রক্তনালী।

এখন তো কোজাগরী মৌ জোছনার আবাহন
আলো আধাঁরীর বিস্ময়কর অনুভূতি
লাজুক মুহূর্তে বেদনা আনন্দের খন্ডিত দহন
ঘাসফুলে জড়ানো, তারপর---
দ্বীপময় সবুজভূমি বজ্রাহত।

শরত ভালবাসি তোমাকে
জুঁইয়ের গাঢ় গন্ধ, অলকানন্দা,
কলাবতী, কেয়া ঝোপ আর
বাগান বিলাসের স্বচ্ছতা নয়ে
আমি তোমাকে পেতে চেয়েছিলাম।

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন

বিষণ্ণ বাউন্ডুলে's picture


অনূভুতি টা সুন্দর
কিন্তু
লেখা টা অসম্পুর্ন লাগলো।

লিখতে থাকুন। ভাল থাকুন।

ফিরোজ শাহরিয়ার's picture


কবিতা ভালো হইছে। অফটপিক ইয়ে মানে আজ কাল কি সবাই কৈবতে চর্চা করছে। ব্লগের সবাইকে কেমন কবি কবি মনে হচ্ছে Tongue

জ্যোতি's picture


টিভিতে ব্রেকিং নিউজ দেখলাম যে, এবি তে রুনাপা কবিতা দিছে একটা, জলদি ব্লগে আসলাম, এসে দেখি সত্যি তো!কবিতা তো মনয় ভাল্লাগছে।:) এগিয়ে যান। আমরা আছি সাথে, এনশাল্লাহ।

মীর's picture


শরত ভালবাসি তোমাকে
জুঁইয়ের গাঢ় গন্ধ, অলকানন্দা,
কলাবতী, কেয়া ঝোপ আর
বাগান বিলাসের স্বচ্ছতা নিয়ে
আমি তোমাকে পেতে চেয়েছিলাম।

অদ্ভুত সুন্দর!

তৌহিদ উল্লাহ শাকিল's picture


্চালিয়ে যান । শুভকামনা রইল ।

তানবীরা's picture


দারুন হয়েছে যাকে বলে এক্কেবারে ফাট্টাফাট্টি Big smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সামছা আকিদা জাহান's picture

নিজের সম্পর্কে

যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারেবারে,
আমার জীবনে তোমার আসন গভীর আন্ধকারে।
যে লতাটি আছে শুকায়েছে মূল
কূড়ি ধরে শুধু নাহি ফোটে ফুল
আমার জীবনে তব সেবা তাই বেদনার উপহারে।
পূজা গৌরব পূর্ন বিভব কিছু নাহি নাহি লেশ
কে তুমি পূজারী পরিয়া এসেছ লজ্জার দীনবেশ।
উৎসবে তার আসে নাই কেহ
বাজে নাই বাঁশি সাজে নাই গেহ
কাঁদিয়া তোমারে এনেছে ডাকিয়া ভাঙ্গা মন্দির দ্বারে।
যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে।