ফুল চা
নাম হল ফ্লাওয়ার টি যা বাংলায় বলা যায় ফুল চা। এতদিন শুধু নাম শুনেছি কিন্তু কোন দিন স্বচক্ষে দেখিনি, তো চেখে দেখাতো অনেক দূরের কথা।
কাল সন্ধ্যায় এক বন্ধুবর চীন থেকে আমার জন্য এই একটি কৌটা এনে উপহার দিল। সকালে তার উপযুক্ত ব্যাবহারে লেগে গেলাম।
খেতে বেশ ভাল চমৎকার লাগল।

এর গন্ধটা খুবই ভাল লেগেছে। আমাদের দেশে তো বেলী ফুলের অভাব নাই কিন্তু অভাব আছে চীনাদের মত বিস্তৃত বুদ্ধির।
তাই বলে এটা ভাবার কোন কারন নেই যে আমাদের বুদ্ধি নেই আমাদের বুদ্ধি বেশ আছে তবে তা বিস্তৃত নয় চিকন।
আমি ও তো বাংলাদেশের তাই ঐ ফুলচা পর পর দু'কাপ শেষ করে বেশ আয়েশের সাথে এককাপ গরম কড়া লিকারের দুধ চা খেয়ে প্রাতরাশ এর ইতি টানলাম।





খাওয়ার আর জিনিস পান নাই!!


এই মরার দেশে চায়ের অভাব নাই। কিন্তু আসল চা পাওয়া যায় না। এমনি কি মিষ্টি কুমড়ারও চা পাওয়া যায়।
হে হে হে
আমি একবার মালেশিয়ান মাশরুমের চা খাইছিলাম
মাশরুম চা খেয়েছি আমাদের দেশেই। এক মেলায় মাশরুমের ব্যবহার দেখাচ্ছিল। মাশরুম পাউডার মাছ মাংস সব্জী সব কিছুতেই দেয়া যায়, পিয়াজু, ঘুগণি, বড়া, চিনি মিশিয়ে তেল পিঠা বানানো যায় আবার তা দিয়ে চা বানিয়েও খাওয়া যায়। এক জিনিসের এত্ত গুন দেখে ২৫০গ্রাম কিনে ফেলেছিলাম।
বেলী ফুল খেয়ে ফেলেছেন!!!
বেলী আপা দেখলে খপর আচে।
না না বেলীপারেসত্যি বলছি আমি খাই নাই , ইয়ে মানে শুধু জ্বাল দিয়ে রসটা বের করে পান করেছি।
"ফুল চা" নামটা ভালো লাগলো।
ধন্যবাদ উচ্ছল , ফুল (বোকা) চা, ফুল (ভর্তি) চা, ফুল (বাবু) চা, আবার ফুল চা। --- হোয়াট এ্য ক্রিয়েটিভিটি।।!!
পর পর দুই কাপ ফুল চা খেয়ে তারপর আয়েশ করে এককাপ গরম কড়া লিকারের দুধ চা খেতে হয় ??
এটাই নিয়ম ??
তাহলেতো মহা ঝামেলা মনে হচ্ছে। .......
ঝামেলা নারে ভাই এই কড়া লিকারের চা খাবার পর পাবেন অপার শান্তি।
আমি যেইটা খাইছিলাম সেইটাও দেখতে বেশ সুন্দর, তবে খাইতে মোটামুটি। একটা চায়ের দোকানে যাবার পর আমাদেরকে অনেক রকম চা খাওয়াইছিল দোকানদার, এই ফুল চাও তাদের মধ্যে একটা।
সবুজ চা আগে পছন্দ করতাম না, ইদানিং খারাপ লাগেনা। একটা চা আছে যষ্ঠিমধুর মত, খাওয়ার পর গলাটা হালকা মিষ্টি মিষ্টি লাগে, নাম হইল জিনসেং উলং। ঐটা ব্যাপক পছন্দ হইছে, অল্প নিয়া আসছি বইলা এখনো খুলি-ই নাই প্যাকেট। এম্নিতে নানানরকম গন্ধওয়ালা চা আমার অনেক ভাল লাগে, আগে টোয়াইনিংসের নানান রকম ফ্লেভারড চা কিনতাম। আইস টি বানাইতাম খালি। এখন সম্বল লিচু চা, যেইটার গন্ধ কোন এক কারনে গোলাপ গোলাপ
। এইটা দিয়ে আইস টি খারাপ হয়না। ইদানিং আর্ল গ্রে টিব্যাগ দিয়ে আইস টি বানাই, আর দেশি কড়া চা দিয়ে বানাই আইস লেমন টি।
ওররে বাব্বা আপনে তো চা বিশেষজ্ঞ। আমার স্টকে আছে গ্রিন টি, আমাদের দেশের সাধারন চা , মাশরুম চা, তুলসি চা, জিনসিং চা ।
আচ্ছা অফটপিক, আপনার কি কোন ধারনা আছে ক্যানো বাংলাদেশে বাটন মাশরুম চাষ করেনা? থাইল্যান্ড, মালেশিয়াতে যদি হইতে পারে এই দেশে না হবার তো কোন কারন দেখিনা। (মাশরুম চা প্রসংগে মনে পড়ল
)
আপনেরে কোরিয়া পাঠানো দরকার। আসল চা না পেয়ে যখন চা এর নামে চন্দ্রমল্লিকা-গেন্দা-চালের গুড়া ইত্যাদির চা খাইতে হবে তখন অবশ্যই বাংলা চা এর মাহাত্ম্য বুঝবেন।
কোরিয়ায় দশ মাস থাকা কালীন প্রথম দুমাস শুধু রিয়েল/বাংলা চা খুজে বেড়িয়েছি, না পেয়ে দেশ থেকে কয়েক প্যাকেট পাঠাতে বলেছিলাম। সেই ইস্পাহানীর মির্জাপুর ডাবল টি ব্যাগ গুলো কিপ্টার মত ধীরে ধীরে ব্যবহার করেছি। যদিও শেষ দিকে ভেন্ডিং মেশিনে ক্যানে দুধ চা পেয়েছিলাম, তবে ঠান্ডা আর হাল্কা লিকার চা'য়ে জিহ্বার অধিকাংশ নার্ভের ঘুম ভাংতো না.....
চা এর সেরা চা, ইস্পাহানী মির্জাপুরের ডাবল টিব্যাগের ব্ল্যাক টি... (যদিও এখন লিপটন চলতেছে.....)
না ভাই কিছুতেই কোরিয়া যামু না। আমার বেবী যখন দুই মাসের পেটে সেই সময়ই ওর বাপে জাপান গিছলো আমি কিন্তু যাই নাই তাতেই সব সময় মনে হইছে কোন নাক বুচীর প্রেমে পরে নাকি??? সারাক্ষন নাক বুচীর চিন্তায় আমার মেয়েটা দেখতে হইছে এক্কেরে জাপানীদের মত চোখ ছোট নাক বোচা সেই থেকে আমি ভয় পাইছি ( জিহ্বা ইয় কামড়ানো ইমো হবে)
এই অধমের এ ব্যাপারে কোন ধারনাই নাই। মাশরুমের প্রকার ভেদই জানি না। আর মাশরুম চা দুধের বদলে মাশরুম দেবেন। খাইতে একটা গন্ধ গন্ধ লাগবে এমন পচা লাগবে না???
শুধু পড়েই গেলাম।
খাওয়া অনেকদূর।
মতিঝিলের প্যাসিফিক হোটেলের ধার ধরে এগুলে কৈ পাবদা রেস্টুরেন্ট, সেখান থেকে একটু সামনে এগুলে শাহীনের মালাই চা।লাইন ধরে খেতে দেখেছি। যদিও চায়ের উপর মালাই ভাসছে দেখে খেতে মন চায়নি কখনো। আমার পছন্দ হালকা লিকারে লেবু চা।
ড্রেনের উপরে বেঞ্চ পাতা আর সামনে চকির দোকানের চা অসাধারণ। ঐ চা যে খায় নাই তার জন্মই বৃথা।
camomile tea পাওয়া যায়, ভাল্লাগে না। শুনেছি স্বাস্হ্যের জন্য নাকি ভালো। আমার মনে হয় , বুড়া বুড়ি আর চরম স্বাস্থ্য সচেতন ওলার পান করে। তবে টঙের কড়া চায়ের উ্প্রে জিনিস নাই। সাথে অবশ্যই :হুক্কা:।
মেঠো কোন পথের মড়ে টং এর যা বিক্রি হতে দেখলেই আমি গাড়ি থেকে নেমে পরি। ছোট্ট কাপে দুই কাপ চা আর একটি কাঁচা সুপারি দিয়ে পান খাই। পান টা দিনে একবার হয় কিন্তু চা টা ঠিক নেই। এ যে কি শান্তি আহা---
আমি অনেক ক্ষ্যাত। আমার চায়ের গন্ধ ছাড়া চা ভালো লাগে না। আমি হলাম অরিজিন্যাল সিলেটি পাতি চা এর লোক। অনেক চা খাই। নইলে জেগে থাকতে পারি না। চা মুখে দেই আবার চায়ের মগ হাতে জোর করে ধরে রেখে ছ্যাকা খাই যাতে সজাগ থাকি
বাহ, তোমার বাড়িতো খুব সুন্দর করে সাজানো। খুব ভালো লাগে এমন সাজানো বাড়ি দেখলে।
অরিজিনাল চা ই তো চা। এ স্বাধে গন্ধে অতুলনীয়। এই সব আগরুম বাগরুম যে চাই খাই শেষে খেতে হয় আসল চা।
তোমার মন্তব্যের শেষ লাইনটা পড়ে লজ্জা পেলাম।
চা খাইতে আমি বিয়াপক লাইক করি!
সারাদিন ই একটু পর পর চলে মালাই চা আর লেবু-আদা চা।
বেশি ভালু পাই..
kk'r black tea,
finley'r green tea r masla tea,
lipton'r vanilla tea r mint chae,
dilmah'r jesmine tea,
twinings's earl grey tea..
তবে ইদানিং বেশি চলছে ঠিক চা না,
twinings lemon ginger infusion..দারুন মজার জিনিস।
ফুল চা'য়ের জন্য হিংসা!
ভাল থাকেন।অনেক ভাল।সবসময়।
হিংসা করার কিচ্ছু নাই আপনে আসলেই খাওয়াব। ঐ চা খাওয়ার স্বাধ আর হয় আ কারন ওটা পান করার পর এককাপ অরিজিন্যাল চা খাইতে হয়।
চা খামু না, ফুল আমি খাই না। ক্ষুধা লাগছে, কুনু খাওন আছে?
চা থাকলে টা থাকবেই কিন্তু তোমার জন্য নাই কারন তোমার শুধু চাপা আছে লেখা নাই।
ওরেব্বাস, এত রকমের চা হয়। একটা নতুন চায়ের আইডিয়া এসেছে মাথায় .......
The web log really is high-quality. I enjoy looking at it but, the writing appears kind of weird while using opera world wide web broswer
মন্তব্য করুন