ইচ্ছাঘুড়ি'র শুভ জন্মদিন
একসময় সবার জন্মদিনে তার দেয়া শুভেচ্ছাগুলো হতো অনন্য, কারন সে যে শুভেচ্ছা জানাতো গান গেয়ে! একেতো সেই সুদূর থেকে দেশের বন্ধুটাকে ফোন দিতো সেই আনন্দের সঙ্গে সাথের গাওয়া গানটা থাকতো বোনাস! তবে গানওলা গানই তো গাইবে এ আর নতুন কি? 8)
এই লেখার শিরোনামটা আমারই একটা পুরনো লেখার শিরোনাম, উপলক্ষ্যটাও পুরনো এর সাথে জড়িত মানুষটাও। তবে জন্মদিন আসে প্রতিবার নতুন রুপে নতুন আমেজে, বাড়ায় বিচক্ষনতা বদলায় দৃষ্টিভঙ্গি। আগামীকাল বিষাক্ত মানুষের শুভ জন্মদিন । সময়ের সাথে বদলায়নি প্রিয় মানুষটা যদিও বদলে গেছে তার চারপাশ, বেড়েছে ব্যস্ততা, পাল্টে গেছে তার নিজের পৃথিবী। পুরনো লেখাটায় আশা করেছিলাম গানওলা তার মায়ের ইচ্ছাপূরন করে নিজের যে স্বপ্নপূরনের আশায় উদ্বগ্রীব তা যেন পূরন হয়। ও দু’টোই সুন্দরভাবে গুছিয়ে এনেছে ... এবার তবে ওর জন্মদিনে কি ইচ্ছাপূরনের আশা করা যায়? মায়ায় ঘেরা বন্ধুটা অনেক আনন্দে থাকুক, হাসি-কান্নায় মেশানো জীবনটা প্রিয় মানুষদের নিয়ে সুখে থাকুক। সব আশা পূরনের পাশাপাশি আমাদের মায়ার বাধঁনে জড়িয়ে রাখুক আর অনেক অনেক ভালো থাকুক ইচ্ছাঘুড়ি (যদিও তারে এখন ইচ্ছাঘুড়ি বলা ঠিক হবে না, কারন গান গাওয়া থেকে দূরেই আছেন তিনি, কোন ওস্তাদের নিষেধ কে জানে!!) :p
বিষাক্ত মানুষকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি জন্মদিনের।
যারা ভাবছেন, “কেক-কুক খাইতাম চাই” বলে চিল্লানি দিবেন, অফ যান। কারন, গত এক সপ্তাহ যাবত জিকির তুলে চলছি আমরা - “পার্টি কবে? পার্টি কবে? ম্যেনু কি” বলে, জনাবের উত্তর “ হ খানা হইবো.. শুবেচ্চা ফ্রাই , শুবেচ্চা কারী আর সাথে শুবেচ্ছানী (বোরহানীর বদলে)”
- - - - - - - - -- - - -- - - - -- - - -- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
এই ছবিটা আমার ভাতিজা নম্বর দুইয়ের, নাম যার রেদোয়ান। কি ইশমার্ট পোজ দিছিলো, খালি ডায়াপারের পোটলাটা বেচারার ইজ্জতের ফালুদা বানায়ে দিছে! একই তারিখে ওর ও জন্মদিন, একহালি তম। যার স্বভাব হলো যারে ভালো লাগে ফ্লাইং কিস দেয়া শুরু করে। এটা দেখেছিলাম গতবার তারা যখন বেড়াতে এলো, বয়েস ছিলো প্রায় তিন। কিন্তু এবার দেখলাম তার আপগ্রেড ভার্সন, কাউকে খুবই পছন্দ হলে পুরা বাংলা সিনেমার দুটি ফুল দুলানি টাইপ কিস দিয়ে ফেলে!! তাও আবার অন্যপক্ষ আপত্তি জানালে তা ধোপে টিকে না তার কাছে, কান্নাকাটি চিৎকার দিয়ে গলা জড়িয়ে ঝুলে থাকে, যতক্ষন কার্যোদ্ধার না হয়! মাবুদই জানে কালে কালে আর কেমন হয়ে উঠবে ছেলে!...
জন্মদিনের অনেক আদর আর শুভেচ্ছা রেদোয়ান জন্যে। দূরে থাকিস তাই ফুপ্পি মনমতোন আদর আহলাদ জানতে পারিনা, তোর অসুস্থতায় পাশে থাকতে পারিনা, দেখতে পারিনা তোর বেড়ে ওঠা। তাও বছর বছর পেরিয়ে দেখা ফুপ্পিকে দেখেই যেভাবে হাসি দিস, দৌড়ে কোলে চড়ে বসিস, সেটা আনন্দ স্মৃতি নিয়েই পার করে দেই তোরে না দেখার সময়। ভালো থাকিস বাবা, মায়া মমতাময় মানুষ হয়ে উঠিস।





ওরে কি অসাধারণ মায়াময় লেখা।
প্রথমে ধন্যবাদ মায়াবতী জেবীনকে।
তারপর জন্মদিনের শুভেচ্ছা বিমা কে। আর না দেখা (কিন্তু দেখা) আদরের রেদোয়ান কেও অনেক অনেক শুভেচ্ছা।
মায়াভরা জাতীয় ফুল থুক্কু শাপলা'কে মায়ায় ঘেরা ধন্যবাদ...
ভাতিজারে দেখে পুরা হিংসায় লাল হয়ে যেতে ইচ্ছা করছে।এই পুলা বাপ-চাচারা যা পারে নাই তা করে দেখাবে।
শুভকামনা রইলো ভাতিজার প্রতি।
আর বিমা দা রে আগেই কইছি।তাই আর কইতে পারুম না।
আসলেই বাপ-চাচা এর কাছে কিচ্ছুই না... বাপ বেচারা আতংকে থাকে এটারে নিয়া,
বিমারে ছাড়া হবে না।
রেদোয়ানকেও অনেক আদর। আসলে ছোটদের কাছ থেকেও কত কিছু শেখার আছে
আপ্নের ছেলেও তো মাশাল্লাহ শিক্ষনীয় বানী দেয়...
:bigsmile: কথা পুরা স্পষ্ট না এখনো তার, তাই যদি মানা করা হয় "এমন করতে হয় না, সরে যা, ছিঃ", চোখের পানি ছেড়ে দিয়ে তার চিল্লান হয়, "নো নো নো"... চুমা দিয়েই তার "নো নো'র" জিকির থামে...
ব্লগপুলিশের লুল শাখার ডিআইজি অচিন্দা আইসা নো-রে ইয়েস বানাইবো
এহহহহ। কইছে আপনারে। অচিন্দা তো কার কি সুন্দর সেইটা বলার জন্য এফবিতে পইড়া থাকে।
কন কী!

এক জায়গার ফ্যান আরেক জায়গায় ঘুরে!
এইখানেও লুল?লুকজনরে কত ভালু মনে করতাম!
ব্লগপুলিশের লুল শাখার ডিআইজি অচিন্দা আইসা নো-রে ইয়েস বানাইবো...
>)
রেদোয়ানকে আদর ও শুভেচ্ছা।
দুনিয়ায় যে সেলিব্রিটির জয়জয়কার, এবিতে আজকে প্রমাণিত।

বিমা অবশ্যই পার্টি দিবে। শুধু আমার ঢাকা যাওয়ার অপেক্ষা
ঠিক ঠিক !! নুশেরাপা ছাড়া আমি কোন পার্টিই খুলুম না, কারন পার্টির চেয়ারপার্সন নুশেরাপা আগে থিকাই এইটা ঠিক করা আছে ।
পুলাপান গুণীর কদর শিখছে মাগার পার্টি খুলা আর পার্টি ছুঁইড়া দেওনের তফাতটা বুঝতে শিখে নাই, আফসুস

বিমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।শুভকামনা নিরন্তর বন্ধু।
রেদোয়ানকেও শুভেচ্ছা, অনেক অনেক আদর।
খাইছে আমারে !!!!
ব্যপক খুশি হৈলাম । সবাইরে থ্যাংকু
রেদোয়ান নিশ্চয় আমার মত অনেক জ্ঞানী-গুনি বিশিশ্ট ভদ্রলোক হইবে। গার্লস স্কুলের সামনে কাটুক তার পুরোটা স্কুল জীবন এই কামনা করি । (যেন চুম্মাগুলা বৃথা না যায়)
শুভ জন্মদিন...
দুইজনকেই জন্মদিনের শুভেচ্ছা। রেদোয়ানকে বিশেষ শুভেচ্ছা। কিসিং চলতে থাকুক জোরে-শোরে।
আহারে বাচ্চাকাল এত তাড়াতাড়ি পার হইয়া গেল??




রেদোয়ানরে অনেক অনেক আদর।
আর, বিমা ভাইরে কি বলবো? গান বাজনা যেহেতু পছন্দ করেন, কাজেই একটা গীটারমার্কা কেক্কুক খাওয়ান।
জন্মদিনের শুভেচ্ছা দু'জনকেই।
প্রথমে ভাবছিলাম নিচেরটা বিমাদার ছুডুবেলার ছবি
কি সোন্দর কিছ করে 
বিমা'দা আর রেদোয়ানের জন্য ব্যাপক শুভেচ্ছা থাকলো

ধন্যবাদ জেবীন ।
বিমাকে জন্মদিনের পারিজাত শুভেচ্ছা !
রেদোয়ানকেও শুভেচ্ছা ও আদর।
পৃথিবী রেদোয়ানকেই চায়!
দুই জনরেই জন্মদিনের শুভেচ্ছা!
শুভ জন্মদিন বিমা।
জন্মদিনে রেদোয়ানকে অনেক আদর।
শুভ জন্মদিন গানওয়ালা, বিমা !
শুভ জন্মদিন ছোডু ভাতিজারে !
মাশাল্লাহ ভাতিজার পোছ জোসালী হইছে !
বিমারে শুভ জন্মদিন!
আহারে কস্ট লাগতেছে এই পছন্দের মানুষটারে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এত দেরীতে।
শুভ জন্মদিন ভাইয়া
হ্যাপ্পি বাড্ডে!
)
(বেশি দেরি করিনাই
হ্যাপ্পি বাড্ডে!
(বেশি দেরি করিনাই
মন্তব্য করুন